চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়ার কারণ আছে। এটি বিএনপির টিভি। অবৈধভাবে যন্ত্রপাতি বিক্রি করছিল। শেষ পর্যন্ত উচ্চ আদালতও তাদের পক্ষে রায় দিতে পারে নাই।
যমুনা টিভি বন্ধ করার কারণ আছে। আদালতে গিয়াও সেই কারণ সুরাহা হয় নাই।
ফেসবুক আমাদের প্রাণপ্রিয় নেত্রীর ছবি বিকৃত করে ছাপছে। ফেসবুক বন্ধের কারণ আছে।
আমার দেশ বন্ধেরও অনেক কারণ আছে।
অতএব এইসব বিষয়ে বিতর্ক কইরা লাভ নাই।
আসেন, সরকার যে কারণগুলা দেখাইতেছে সেইগুলা মাইনা নেই আমরা। আপাতত সুখ এইটুকু অন্তত তারা তো কারণ দেখায়ে মিডিয়াগুলা বন্ধ করতেছে। তারা চাইলে তো কারণ নাও দেখাইতে পারতো।
আমাদের সকলের জন্য ভাল যেটা সেটা হলো, একের পর এক মিডিয়া বন্ধের পর হাততালি দেওয়া। সরকারকে ধন্যবাদ জানানো।
আর সাবধানে কথা বলা। আমাদের সাবধানতা হয়তো কিছু কিছু মিডিয়াকে রক্ষা করতে পারে।
আসুন, উপরোক্ত মিডিয়াগুলা বন্ধ করার জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



