আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com 

মাঞ্জা

২৯ শে মার্চ, ২০০৬ রাত ৩:৪৪

ঘুড়ি ওড়ানোর সময় সুতায় মাঞ্জা মারার রীতি আছে। সেখান থেকেই টাইট ফিটিং ফুল বাবু সেজে ঘুরে বেড়ানোকে মাঞ্জা মারা বলা হয় নাকি? আগে শুধু প্যান্ট-শার্ট পরা ছেলেদের প্রসঙ্গেই মাঞ্জা মারা কথাটি ব্যবহৃত হতো। এখন মেয়েরা সাজগোজ করলেও মাঞ্জা মারা শব্দটি ব্যবহৃত হয়।
মেজে ঘষে পরিচ্ছন্ন হয়ে ঘোরা থেকেও...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

রিমিক্স

২৮ শে মার্চ, ২০০৬ সকাল ৯:৩৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরানা বন্ধুদের সঙ্গে সেদিন আড্ডা জমেছিল। এক বন্ধু আলাপের ধরন দেখে বললো, আমরা পুরাতন আলাপগুলাই তো করছি। আরেকজন প্রতিবাদ করে উঠলো বললো রিমিক্স গান শুনিস না? ভাল লাগে? এইটা হলো রিমিক্স আড্ডা। আইডিয়াটা পছন্দ হলো। বাহ! শুধু হিন্দি বা বাংলা গান না। চারদিকে রিমিক্স। রিমিক্স বক্তৃতা, রিমিক্স সেমিনার,...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

উড়াধুড়া

২৮ শে মার্চ, ২০০৬ রাত ১:৩২

শব্দটার দিকে তাকালে কেমন মায়া লাগে। উড়াধুড়া মানে কী? কেমনে এই শব্দটা বাংলায় ঢুকলো আমি জানতে পারিনি। উড়াধুড়া মানে এলোমেলো, ডোন্ট কেয়ার, লাফাঙ্গা। উড়াধুড়া বলতে কী বোঝায় তা পরিষ্কার না হলেও উড়াধুড়া আমার কয়েকজন বন্ধু উড়াধুড়া। এদের কথাবার্তার কেনো সাইজ নাই। যাকে তাকে যখন তখন যা মুখে আসে বলতে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

ধরা

২৮ শে মার্চ, ২০০৬ রাত ১:২২

ধরা মানে পৃথিবী। অনেকে আছেন ধরাকে সরা জ্ঞান করেন। সরা মানে ছোট মাটির পাত্র। তারা আসলে ধরা খান না। ধরা খাওয়ান। সাধারণ অর্থে ধরা মানে ফেঁসে যাওয়া। অনেকে বলে কট হয়ে গেছি। মানে তিনি ধরা খেয়েছেন। যাদের ব্রেন শার্প তারা সাধারণত ধরা খান না। ধরা খান তারাই যাদের ব্রেন...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

সাইজ

২৭ শে মার্চ, ২০০৬ সকাল ৮:৪৬

সুবিমল মিশ্রের একটা গল্পে নাম ছিল সাইজের জিনিশ। সাধারণ পরিভাষায় সাইজ মানে আকার, আকৃতি । আকার বা চেহারা পালটে দেয়াকে অনেকে বলেন ডাইস পালটে দেয়া বা সাইজ করা। অহরহ একজন আরেক জনকে সাইজ করার হুমকি দেন শুনতে পাই। কিন্তু প্রকৃতপক্ষে কতজন সাইজ হয় সেটাই দেখা বিষয়। মনে মনেও আমরা...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

নসিমন

২৭ শে মার্চ, ২০০৬ রাত ৩:৫৬

আলম সাধু, করিমন, নসিমনের মধ্যে সবার বড় মানে আগে চালু হয়েছে নসিমন। নসিমন বিখ্যাত। মালামাল পরিবহনে কি যাত্রী পরিবহনে নসিমন কাজের জিনিশ। ভট ভট আওয়াজ করে। গ্রামের রাস্তায় চলতে পারে। ইদানিং থানা শহরেও দেখা যাচ্ছে নসিমন। নমিসন মোটামোটি ছোট ট্রাকটর। সঙ্গে একটা পরিবহনযোগ্য বডি জুড়ে দেওয়া হয়।

বাক্য-নসিমন শব্দটি কোথা...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

করিমন

২৭ শে মার্চ, ২০০৬ রাত ৩:৫২

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালু আরেক ধরনের যান। সাধারণ ভ্যানেই যন্ত্রসংযোগ দিয়ে এটি তৈরি করা হয়। জানা যায় কুষ্টিয়ার এক লোক প্রথম এটি তৈরি করেন। করিমন হালকা। আলম সাধুর মতো শক্ত-পোক্ত নয়। করিমনে আট-দশজন মানুষ উঠতে পারে। এতে ছৈ মানে ঢাকনা থাকতে পারে নাও পারে।
করিমনা কাম ছাড়ে না, লালনের গানের লাইন।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

আলম সাধু

২৭ শে মার্চ, ২০০৬ রাত ৩:৪৬

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রচলিত এক ধরনের যন্ত্র চালিত যান। যানের তিনটি ধরন। ভ্যানের মতো হালকা বডি নয় বরং একটি শক্ত বডিতে যন্ত্র যুক্ত করে চলে যে যান তার নাম আলম সাধু। ওই অঞ্চলের কামেল লোক ছিলেন আলম সাধু। ফলে, এই নামকরণ। আলম সাধু কাজের যন্ত্র হলেও, এই যান বেআইনি। সরকারিভাবে আলম...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

স্যাবোটাজ

২৭ শে মার্চ, ২০০৬ রাত ৩:৩৯

প্রথম প্রথম স্যাবোটাজ উচ্চারণই করতে পারতাম না আমি। বলতাম সাবাটোজ। শব্দটি ইংরেজি। মানে অন্তর্ঘাত। শব্দটি পত্রপত্রিকায় ব্যাপকভাবে চালু হয়েছিল আওয়ামী লীগ আমলে (1996-2001)। তখন পরপর কয়েকবার জাতীয় গ্রিডে বিদু্যৎ বিপর্যয় ঘটার পর সরকার বললো এটা স্যাবোটাজ। অন্তর্ঘাত বললো না। প্রথম প্রথম বুঝতে কষ্ট হলেও পরে সবাই বুঝলো স্যাবোটাজ...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

কারচুপি

২৭ শে মার্চ, ২০০৬ রাত ৩:৩১

কারচুপি মানে লুকাছাপা। এত সুন্দর একটি শব্দ অনেকদিন ব্যবহারই হয়নি। কিন্তু রাজনীতিকরা দ্রুত যেকোনো শব্দ চালু করতে পারেন। নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পর বেশ চালু হয়ে গেছে কারচুপি। ভারতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বেশ চালু। নির্বাচন প্রকেীশল? বেশ। পশ্চিমবঙ্গে চালু রিগিং। সামনে নির্বাচন। কারচুপি শব্দটাই থাকুুক না। কী দরকার ইলেকশন...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



‹ First আগের পাতা ৭৮ ৭৯ ৮০ ৮১ ৮২ পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.৫৭১৩ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৮৪০টি
  • মন্তব্য করেছেন: ৭২৭২টি
  • মন্তব্য পেয়েছেন: ১৬৬৯৬টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ১১ মাস
  • ব্লগটি মোট  ৩৮৩৮২৭ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ