আমার প্রিয় পোস্ট
- WINDOWS পালাবি কোথায়?? উবুন্টু বিষয়ক সব পোস্ট একসাথে - শোভন
- ইন্টারনেট থেকে ফ্রি এস.এম.এস.... বিশ্বের যেকোন প্রান্তে, যেকোন সেল ফোনে... সম্পূর্ন ফ্রি... আনলিমিটেড।কোন রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই। পুরা জসিলা। - নিশ্চুপ নিরবতা
- বিশ্বকাপের ৩২ দলের পোস্টার (সংগ্রহে রাখার মতন) - কার্টুন
- একটি টেকি পোস্ট মারামারি পোস্টও বটে আপডেট - রাজসোহান
- থ্রিডি (3D) সিনেমা দেখুন ঘরে বসে - স্বপ্নকর
- “ঢাকার মজার কিছু খাবার দোকান এবং ঠিকানা” - নাফিজ মুনতাসির
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- আইপি ট্রেস , হু ইজ অনলাইন নাও, কেম ফ্রম, ইত্যাদি , ইত্যাদি জানিবার চাইলে, ঢুইকা পড়েন - ভেংচুক
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট মাত্র ৩১০ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- আমি এখন শহুরে আদলে গড়া অন্য মানুষ। - রাজসোহান
- আমরা সবাই রাজা - বড় বিলাই
- একটি ছেলে - হ্যামেলিন এর বাঁশিওয়ালা
- গণিতের সপ্ত কৌতুক - ম্যাভেরিক
- গণিত বিষয়ক ফিকশান: পিঁপশঙ্কের রাজ্যাভিযান (পর্ব ২) - ম্যাভেরিক
- নির্ঘুম রাত - মুম রহমান
- শোকের এক করুণ মাতম ... ... ... - শ্রাবণ এর বৃষ্টি
- ছন্দোবদ্ধ বাংলা কোরআন, পর্ব-৪ (কুরাইশ, ফিল, আসর) - মৈত্রী
- ফেসবুকের সেরা একটি ট্রিক, ফেসবুক ইউজারদের কাজে আসবেই ! ! ! - পাপী
- আপনি কিভাবে ঘুমান
- ডেলফ
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- আমি জুয়াড়ী - কালপুরুষ
- বাংলার বিখ্যাত নাটকগুলোর সেই বিখ্যাত ডায়ালগঃ ব্লগাররা একটু মনে করিয়ে দিন, লিস্টি বানাই --- - লাল সাগর
- হাৱলঃ মহাবিশ্বের ১০টি বিষ্ময়কর ছবি - ক্লান্ত দুচোখ
- আমার শরীর জুড়ে বৃষ্টি নামে - কখনো মেঘ, কখনো বৃষ্টি
- সিনেমা হলে সপরিবারে ছবি দেখতে গিয়ে বিব্রত? - অদ্ভুত
- বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
- নাফিস ইফতেখার
- যে কোন সাইটে বাংলা অক্ষর ভাল ভাবে দেখার জন্য ইনস্টল করুন Font Fixer - মেঘবালক অর্ভনীড়
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- তোমার কোলেই যেন থাকি মাগো নির্ভয়ে প্রতিদিন - জানা
- দাম্পত্য রসঃ বউয়ের যত্ন নিন, নিলে কতটুকু নিচ্ছেন জানুন - সোনারবাংলা
- কে তুমি? - পাহাড়ের কান্না
- পূণ্যবতী হও - কালপুরুষ
- হঠাৎ করেই ইচ্ছে হলো: একটা আঠারো+ পোস্ট দিতে, তাই দিলাম। তবে কেউ পড়ে মন খারাপ করবেন না, বকাও দিবেন না, মাইনাস তো অবশ্যই না। কিন্তু কমেন্টস করতে পারেন অবিরাম। - পান্থ বিহোস
- ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য। - বিলাল
- একটি ফুলকে বাঁচাবো বলে - আবদুল্লাহ আল মনসুর
- ই-বুক কালেকশনঃ পর্ব-৯ --[শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- গুগল কথন (বোনাস) - টেস্টিং অন দ্য টয়লেট আর কুকুর সমাচার - রাগিব
- আমার দেখা সেরা গ্যাংস্টার মুভিগুলো - অপরিচিত_আবির
- অপটিক্যাল ইলিউশন - রানা
- ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম - চাররঙা রঙিন-কষ্ট
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- জাতির বিবেকের কাছে প্রশ্ন – শেখ পরিবারের সবাই মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে আমেরিকা প্রবাসী কেন? - অমিত হাসান
যারা গনিত ভালবাসেন তাদের জন্যে .... ...
০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪০
নিচের হিসাবটা দেখুনতো কোন ঝামেলা পান কিনা, একই সাথে ছোটবেলার বীজগনিতকে ঝালিয়ে নিন ... ... ...
১৬ - ৩৬ = - ২০ ............................(১)
২৫ - ৪৫ = -২০ .............................(২)
মান অনুসারে সমীকরণ (১) ও (২) সমান সুতরাং-
১৬ - ৩৬ = ২৫ - ৪৫
=> ১৬ - ৩৬ + ৮১/৪ = ২৫ - ৪৫ + ৮১/৪
(উভয় পক্ষে ৮১/৪ যোগ করিয়া)
=> (৪)২ - ২.৪.৯/২ + (৯/২)২ = (৫)২ - ২.৫.৯/২ + (৯/২)২
=> (৪-৯/২)২ = (৫-৯/২)২
=> ৪-৯/২ = ৫ - ৯/২
(উভয় পক্ষে বর্গমূল করিয়া এবং বর্গমূল প্রাপ্ত ঋণাত্বক মানকে অগ্রাহ্য করিয়া)
=> ৪ = ৫ (উভয় পক্ষে ৯/২ যোগ করিয়া)
=> ০ = ১ (উভয় পক্ষে ৪ বিযোগ করিয়া)
অতএব, ১ = ০
এখন উভয় পক্ষে যেকোন মান গুন দিন, সব সমান শুন্য (০) হয়ে যাবে।
বন্ধনীর বাইরের দুই গুলিকে বর্গ (স্কয়ার) হিসাবে ধরুন।
সাপ্তাহিক ছুটির শুভেচ্ছা ..........
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গনিত, গনিত ;
প্রকাশ করা হয়েছে: বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ .......
লেখক বলেছেন: ভাই বর্গমূল করলে বাস্তব অবাস্তব নয় +/_ মান হয় অবাস্তব মান নয়।
যেমন, ৪-এর বর্গমূল +/_২।
ভালো থাকবেন .........
সাইফ শামস বলেছেন:
(০.৫)২=(-০.৫)২। কাজেই ঋণাত্বক মানকে অগ্রাহ্য করে বর্গ তুলে দিলে হবে না।
লেখক বলেছেন: এমন কিছুতো করা হয়নি এখানে .......
ধ্রুবমেঘ বলেছেন:
এইগুলান ইশকুলে থাকতেই হজম কইরা ফালাইছিলাম। মাইনাচ।
লেখক বলেছেন: ইশকুলের রাগ ভাই এতোদিন জমা ছিল।
যাক এবার অন্ততঃ একটু হালকা লাগছে আপনার, গনিতকে মাইনাস দিসি ............!!!!!!!!!!!!
এ আর খান বলেছেন:
উভয় পক্ষে বর্গমূল, বিযোগ, যোগ, গুন করিয়া দেখলাম ফলাফল আপনার জন্ন মাইনাস অনেক গুলা....
লেখক বলেছেন:
গত গনিত পরীক্ষার ফলাফলের রাগ দেখালেন ..........
তবে আমি ভাই, গ্রহন করলাম সাদরে .....
শ্রাবনের ফুল বলেছেন:
=> (৪)২ - ২.৪.৯/২ + (৯/২)২ = (৫)২ - ২.৫.৯/২ + (৯/২)২এই লাইনে ঘাপলা, এখানে (২.৪.৯)/২ এবং (২.৫.৯)/২ হবে। এবং এ কারনেই পরবর্তী লাইন (৪-৯/২)২ = (৫-৯/২)২ এটা হতে পারে না।
সুতরাং ১=০ নয়, পেরমানিত
ইশতে আশিক বলেছেন:
আমি মানিনা। বর্গমুল হতে প্রাপ্ত ঋনাত্বক মানকে বাদ দিয়ে তার সম্মানহানি করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
লেখক বলেছেন: প্রতিবাদ কে ধ্বনাত্বক রুপে গৃহিত ঋণাত্বক বাদ .........
সাপিয়েন্স বলেছেন:
ফেরমার বিখ্যাত শেষ উপপাদ্য (১৬৩৭ সাল) কয়েক শতাব্দী পরে সাম্প্রতিক সময়ে (১৯৯৫সালে) প্রমাণিত হয়। কিন্তু এর আগে পাকিস্তানী আমলে এক এদেশী গণিতজ্ঞ কিছুটা হৈ চৈ সৃষ্টি করেছিলেন এক 'প্রমাণ' উপস্থাপিত করে। পরে দেখা যায় তিনি বর্গমূল নিতে গিয়ে গোঁজামিল দিয়ে ফেলেছেন। বর্গমূল যে দুটি হয় আমরা অনেক সময় ভুলে যাই।
লেখক বলেছেন: ভাই সাপিয়েন্স
আমিতো বর্গমূলের ২য় মানকে ঋনাত্বক বলে অগ্রাহ্য করেছি। এটা বীজগনিতের ভাষায় স্কুলে সব গনিতে ব্যবহার হয়। ....
স্পেলবাইন্ডার বলেছেন:
শ্রাবনের ফুল বলেছেন: => (৪)২ - ২.৪.৯/২ + (৯/২)২ = (৫)২ - ২.৫.৯/২ + (৯/২)২এই লাইনে ঘাপলা, এখানে (২.৪.৯)/২ এবং (২.৫.৯)/২ হবে। এবং এ কারনেই পরবর্তী লাইন (৪-৯/২)২ = (৫-৯/২)২ এটা হতে পারে না।
সুতরাং ১=০ নয়, পেরমানিত
লেখক বলেছেন:
![]()
শ্রাবণ এর বৃষ্টি বলেছেন:
@ শ্রাবনের ফুল (4)2 - 2x4x9/2 + (9/2)2
ঠিক আছে কারন ২ দুইটি কাটাকাটি হয়ে ৩৬ অবসিষ্ট থাকে।
(a-b)2 সূত্রের সুবিধার্থে দেওয়া
লেখক বলেছেন: এ্যান্ড সো অন![]()
নষ্ট ছেলে বলেছেন:
ভ্যারেয়েবল ছাড়া সমীকরণ হয় ক্যামতে আগে এইডা কন?
লেখক বলেছেন: ধ্রুব রাশির ঠেলা সামলান তারপর নাহয় অন্য সমীকরন দিব .......
নষ্ট ছেলে বলেছেন:
আপনি ইচ্ছামত একটা সংখ্যা (অথবা একাধিক) ধইরা নিছেন পরে আবার ঐটাই বিশ্লেষন করছেন যা কিনা গাণিতিক নিয়মের পরিপন্থী।
লেখক বলেছেন: গনিত করতে না দিয়া, নিজে কইরা বাহাদুরি দেখান অবশ্যই গাণিতিক নিয়মের পরিপন্থী কাজ।
ধন্যবাদ, ভালো থাকবেন .......
শ্রাবনের ফুল বলেছেন:
শ্রাবন এর বৃষ্টি বলেছেন: @ শ্রাবনের ফুল(4)2 - 2x4x9/2 + (9/2)2
ঠিক আছে কারন ২ দুইটি কাটাকাটি হয়ে ৩৬ অবসিষ্ট থাকে।
(a-b)2 সূত্রের সুবিধার্থে দেওয়া
আগের লাইন গুলা খেয়াল করুন
নক্ষত্র জ্যোতি বলেছেন:
+ - এ ঘাপলা মনে হচ্ছে ...
লেখক বলেছেন: কিছুতো আছেই, খুজে দেখেন না (যদি গনিতে আগ্রহ থাকে)।
ভাল থাকবেন .......
শ্রাবনের ফুল বলেছেন:
আরো ভালো করে বলি, (২.৪.৯)/২ এবং ২.৪.(৯/২) দুটো আলাদা, (৪)২ - ২.৪.৯/২ + (৯/২)২ = (৫)২ - ২.৫.৯/২ + (৯/২)২
এই লাইনটা যদি,(৪)২ - ২.৪.(৯/২) + (৯/২)২ = (৫)২ - ২.৫.(৯/২) + (৯/২)২ এমন হয় তাহলে পরবর্তী লাইন
(৪-৯/২)২ = (৫-৯/২)২ এমন হতে পারে নচেৎ নয়।
পোষ্টে মজা পাইচি, প্লাসাইলাম।
লেখক বলেছেন: এইতো বস লাইনে আইসেন .........
যদি সব ফকফকা হইতো তাহলে সামুতে দিমু কেন ? নোবেল -এর এপ্লাই করতাম।
কিছু মানুষ গনিতের মজা নিতে না পারায় তর্কের্ লিপ্ত হয়েছে, এমন কি রাগে মাইনাস ও দিয়েছেন। কি করব ভাই দোষ আমার না ঐ গনিতই এই পাপ কইরা রাখছে ছোট কালে।
ধন্যবাদ
চোরকাঁটা বলেছেন:
আজিব তামাশা!!
চোরকাঁটা বলেছেন:
@শ্রাবনের ফুল, আরো তো আউলাইয়া গেলাম "(২.৪.৯)/২ এবং ২.৪.(৯/২) দুটো আলাদা- " আলাদা ক্যান??!!
লেখক বলেছেন: ভাই কালতো ছুটি, রাত কইরা বস মাথা চুলকান না দোষ কোথায় .......
মজাই মজা পাইবেন কথা দিচ্ছি .......
ধ্রুবমেঘ বলেছেন:
ভাইরে, আমি এই কারসাজি সেই স্কুলের দিনগুলোতেই শিখছিলাম। তাই আমার পক্ষে পুরান বস্তাপচা মনে হওয়াই স্বাভাবিক। সেখান থেকেই মাইনাস। চিন্তা করেন, আমি চুপিসারেও মাইনাস দিয়া যাইতে পারতাম। আপনি হয়ত ধরতেও পারতেন না।আমার জায়গায় ১৬ বছরের কোন কিশোরী (যে প্রথম বারের মত দেখতাছে ১=০) থাকলে হয়ত বলত "ওয়াও!! আপনি কীভাবে এগুলো করেন? আমাকে শিখাবেন প্লিজ......"
ফ্র্যাঙ্কলি স্পিকিং, গণিতকে কখনো শত্রু মনে হয় নি। আপনার জবাবগুলো অসঙ্গত ও অপ্রাসঙ্গিক মনে হয়েছে।
রেটিং নিয়া কে মাথা ঘামায়? গ্রো আপ ম্যান!
লেখক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ...
কগচডড বলেছেন:
ভাইজান কি এখনো ইস্কুলে পড়েন নাকি?এই সহজ বেপার ডা ধরতে পারলেন না?
একনম্বর কথা হইল আপনার ভেরিয়াবল নাই, এইডা ছাড়া সমিকরন হয় না।
দিতীয় কথা হইল আপনি ভেরিয়াবল ছাড়া এই রকম হাজার হাজার সংখ্যা ধরতে পারবেন যা দাড়া আপনি বার বার প্রমান করতে পারবেন ০=১, হা হা হা
ভাল কইরা বুজবার চাইলে একটু খেয়াল করেন উলটা দিক থেইকা
৪-৯/২ = ৫ - ৯/২ ( নেগিতিভ)
=> (৪-৯/২)২ = (৫-৯/২)২ (বর্গ করলেন)
{তাইলে পরের লাইন পজিটিভ হইব}
কিন্তু আপনার তার উপরের লাইন খেয়াল করেন।
=> ১৬ - ৩৬ + ৮১/৪ = ২৫ - ৪৫ + ৮১/৪
=> ১৬ - ৩৬ = ২৫ - ৪৫
{ফলাফল নেগিটিভ}
*** বুজবার পারছেন?
ধাপ্পা বাজি করবার চেস্টা করছেন তাই কইষা মাইনাছ।
লেখক বলেছেন: আপনার মাইনাস আপনি ব্যবহার করতেই পারেন।
তবে আমার পোষ্টে -এতো সিরিয়াস হবার কোন বিষয় বলিনি যে এমন বিশেষন ব্যবহার করবেন।
এটা ছিল ছুটির আগের রাতের কিছ মানুষকে মজা দেবার আশায় এবং আমার দেওয়া সমীকরনের ফাকটা খুজে বের করার জন্যে যারা সত্যিই গনিত ভালবাসেন ........
শ্রাবনের ফুল বলেছেন:
লেখক বলেছেন: এইতো বস লাইনে আইসেন .........
যদি সব ফকফকা হইতো তাহলে সামুতে দিমু কেন ? নোবেল -এর এপ্লাই করতাম।
কিছু মানুষ গনিতের মজা নিতে না পারায় তর্কের্ লিপ্ত হয়েছে, এমন কি রাগে মাইনাস ও দিয়েছেন। কি করব ভাই দোষ আমার না ঐ গনিতই এই পাপ কইরা রাখছে ছোট কালে।
ধন্যবাদ@ লেখক আমি যে ঠিকটাই বলছি এমন কিন্তু না, ওটা জাস্ট একটা কথার কথা ছিল।
২.৪.(৯/২) এবং ২.৫.(৯/২) লিখলেও হবে এবং এই লাইনটাও সম্ভব (৪-৯/২)২ = (৫-৯/২)২
লেখক বলেছেন: বস্ "কগচডড" কটুকথা বললেও ঠিক লাইনে এগিয়েছেন .......
শ্রাবনের ফুল বলেছেন:
আরে ম্যান আপনি কেন সিরিয়াসলি নিচ্ছেন, আপনি কমেন্টে অনেক জায়গায় ভূল করেছেন সীমানা ছাড়িয়ে বলেছেন: বর্গমূল করলে একটা বাস্তব আর আরেকটা অবাস্তব মান পাওয়া যায়। আপনি অবাস্তবটি নিয়ে হিসাব করেছেন। তাই অবাস্তব সমীকরন এসেছে। এ আর এমন কি?
লেখক বলেছেন: ভাই বর্গমূল করলে বাস্তব অবাস্তব নয় +/_ মান হয় অবাস্তব মান নয়। যেমন, ৪-এর বর্গমূল +/_২। ভালো থাকবেন .........
আপনার এই কমেন্টটা ভূল ছিল, যা থেকে সঠিক উত্তরের পথ থেকে অনেকে মোটিভেটেড হয়েছে। আপনি বিষয়টা নিয়ে খেলতে চেয়েছেন, কিন্তু কিছু কিছু জায়গায় নিজের নিশ্চিত সিদ্ধান্ত জানিয়ে ভূল পথে এগিয়ে নিয়ে গেছেন। অন্যে বিষয়ডা কিভাবে নিল সেটাকে মাথায় নিবেন না, মন ও খারাপ করবেন না, তবে মোটিভেটেড করতে চাইলে বিনীত ভাবে করলে মনে হয় ভালো হতো।
ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ চমৎকার কমেন্ট-এর জন্যে,
আমি কিন্তু "সীমানা ছাড়িয়ে" কে ভুল পথে পরিচালিত করতে চাইনি, উনি বাস্তব/অবাস্তব রাশির সাথে ধ্বনাত্বক/ঋনাত্বক রাশিকে মিলিয়ে ফেলেছিলেন।
আমার জানা মতে অবাস্তব রাশি, "থ্রি রুট ওভার থ্রি" (ব্লগে দেখাতে পারছিনা)।
ঋনাত্বক রাশি, "-৩"।
ভাল থাকবেন।
নীল ভোমরা বলেছেন:
পুরোনা জিনিস!....বর্গমূল করার সময় ইচ্ছেকৃতভাবে প্লাস/মাইনাস হিসেবে আনেননি আপনি!
লেখক বলেছেন: আনন্দে গ্রহন করলাম, পুরানো জিনিস বলছেন রেফারেন্সটা পেলে আরও আনন্দিত হইতাম।
লেখক বলেছেন: গাণিতিক যুক্তি না খুঁজে ফান হিসেবেই নিলে সব ফকফকা ![]()
![]()
নীড় ~ বলেছেন:
ক্লাশ ওয়ান টু এর স্টুডেন্টরাও এসব বেসিক জিনিস নিয়া কথা বলাকে সময় নষ্ট মনে করে।গ্রো আপ
লেখক বলেছেন: ধন্যবাদ, আবার আসবেন।
সাপিয়েন্স বলেছেন:
সবাই এটাকে অনেক সহজ বলছেন। ঠিক, কিন্তু এটা তো ফান পোস্ট। আমি নববর্ষে একটা সহজ ধাঁধা দিয়েছিলাম, যা পরোক্ষভাবে গণিতে নির্ভর করে।
কেউ পারল না দেখে দারুন হতাশ হলাম।
Click This Link
লেখক বলেছেন: এতটা সহজ বলে আপনিও কি একমত ...
আসলে ভাই, আপনার পোষ্টটা নববর্ষের রাত্রে হওয়ায় মন্তব্য এবং উত্তর কম পেয়েছেন মনে হচ্ছে, নাহলে অব্শ্যই ওটা জটিল একটা পোষ্ট ছিল।
ধন্যবাদ .......
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















