তোমার এক চিলতে হাসি আমার উঠোনের চারপাশে বৃষ্টি হয়ে ঝরে।
মেঘেরা মেয়ে হয়ে যায়,এক পশলা মন খারাপে ঘাস হয়ে যায় মুক্তোর দানা;
তোমার ফোলা চোখের পাপড়ি মুকুন্দের নির্যাস মেখে
জন্ম জল হয়ে আমাকে টানে আগের মত।
বাঁকানো ঘাড়ের তীর্যক চাহনি পিঠের এপিঠ ওপিঠ ফুঁড়ে বেরিয়ে যায়-
তবু তোমার স্পর্শ ভেবে মৃত্যুর পর ও আমৃত্যু জীবন্ত ভাবি নিজেকে।
অসহায় আমি আরো বেশি অসহায় হয়ে পড়ি বাক্যের বিশ্বাসঘাতকতায়,
তোমার সামনে এলেই কেন যেন ওরা এলোমেলো হয়ে যায়।
কি অদ্ভুত বলোতো!
কদিন থেকেই লাল পাতার ডায়েরীটা শূন্য পড়ে আছে।তুমি না দিচ্ছো প্রেম,
না দিচ্ছো বিরহ.....
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


