somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতে কোথায় বেড়াবেন ঠিক করলেন কিছু.... /:)

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের শুরুতে গ্রামে যাওয়ার মজায় আলাদা।আর এই অল্প অল্প শীতের মধ্যে ঈদ হওয়ায় বেড়ানোর সুযোগটা আর হাতছাড়া করিনি।ঈদের দিনটা খুব পানসে ভাবে কাটলেও পরের দিন থেকে বেড়ানো শুরু হওয়ায় ধুলো খেতে খেতে সব দুঃখ ভুলে গিয়েছিলাম।রাস্তার অবস্থা আর কি বলব!মাঝে মাঝে মনে হচ্ছিল এই বুঝি মাজার হাড্ডি নড়েটড়ে গেল।বড় আপুর বাসা নওগাঁ জেলার সাপাহার থানায়।ধুমসে ক'দিন বেড়ালাম আর ছবি তুললাম।প্রথমেই দিবর দিঘী।



এই বিশাল দিঘী যাওয়ার পথে



অনেক ছোট খাটো দিঘীও চোখে পড়ে।আর গা ছমছম করা বন।চারপাশে শুধু সবুজ আর সবুজ



পাল রাজাদের হাতে তৈরী এ দিঘী নিয়ে অনেক লোককথা শোনা যায়।



দিঘীর একদম মাঝখানে এই স্তম্ভটি দাঁড়িয়ে আছে



স্তম্ভ থেকে চতুর্দিকে সমান জায়গা নিয়ে দিঘীটি।প্রচলিত আছে স্তম্ভের মাথায় এমন কিছু একটা লাগানো ছিলো যা দিনরাত সবসময় জ্বলতো।পরে কেউ সেটি ভেঙ্গে নিয়ে গেছে।



সাপাহার বাসস্ট্যান্ড থেকে মাত্র চারকিলো দূরে এই দিঘী।ইজি বাইকে চড়েই যাওয়া যায়।বাস যায় অহরহ।দু'টাকা জনপ্রতি।পত্নীতলা থানার মধ্যে পড়ে এই দিঘী।
তখন সূর্য্য ডুবুডুবু প্রায়।নৌকায় চড়ে মধ্যখানের পাথরের স্তম্ভ ছুঁয়ে এলাম।কত শত বছরের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কে জানে!



পাড় ঘেঁষে এই লজ্জাবতীর ফুল



দীঘির পাড় এখন পিকনিক স্পট হিসেবে সুপরিচিত।বিভিন্ন নদী যেমন পদ্মা মেঘনা যমুনা নামে বসার জায়গা রয়েছে।একটি বাংলোও রয়েছে ।ইচ্ছে করলেই রাত কাটানো যাবে।আপনিও কোনো এক জোছনা রাতে একটা রাত কাটিয়ে আসতে পারেন এই সুবিশাল প্রাচীন দিঘীটির ধারে।



দীঘি দেখা হল।পরের দিন দেখতে গেলাম কুমোর পাড়া।সারি সারি কুমোরের বাড়ি।উঁচু করে রাখা মাটির হাঁড়ি পাতিল।অদ্ভুত দক্ষতায় নিমেষের মধ্যে মাটির খোলা তৈরী করে ফেলল।ঝটপট তুলে ফেললাম ছবি।



এই বুড়ো চাচা তৈরি করছিলেন মাটির কলস



তারপর জবাই বিলের উদ্দেশ্যে রওনা দিলাম।নিশ্চিন্তপুরের বাঁক পেরুতেই সারি সারি পাকা ধানের ক্ষেত।ধান কাটার মৌসুম শুরু হয়েছে।মন পাগল করা পাকা ধানের গন্ধ।আহ!



আমাকে তাঁরাই ডিরেকশান দিল।ধান উঁচু করে মাথার উপর তুলবে।তখন আমি ছবি তুলবো।আমিও লক্ষি মেয়ের মত তাই করলাম।



পথে যেতে যেতে কত কিছু দেখলাম



গ্রামের টি-স্টল।অবশ্য বসে চা খাওয়া হয়নি।কে জানে সেখানেই হয়ত সেরা চা টা বানায়।আফসোস!



মাটির দোতলা বাড়ি



এই পুরোনো মন্দিরটা কবেকার তার কোনো হদিশ মেলেনা।তবে চমৎকার তাতে সন্দেহ নেই।কিছুক্ষন অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়।



দেখুন কেমন গাছের শিকড় আপন খেয়ালে নকশা করেছে!



তারপর পথের মধ্যে সাঁকো।দু ধারে সবুজ পানি।



শুধু সৌন্দর্য আর নির্মলতা



অবশেষে বিলের দেখা পেলাম।



মাঝে রাস্তা দুধারে পানি।একশত ছিয়াত্তর মিটার লম্বা একটি ব্রিজ।এমন বিলের উপর ব্রীজ বোধহয় বাংলাদেশে খুব একটা নেই।



বর্ষার পরে এখন ধীরে ধীরে পানি কমছে।কদিন পরেই ধান লাগানো হবে বিলের মধ্যে।



জল থইথই



তারপর ফিরে আসা।

পথে মহিষের গাড়ি।ধান বোঝায় করে বিকেল হলে এ পথ ধরেই ফিরে যাবে নিশ্চয়ই।



আবার ধূলো মাখা লাল মাটির পথে কবে আসব!তাই জমিয়ে নিয়ে এলাম স্মৃতি মুঠো মুঠো।সময় পেলে বেড়িয়ে আসুন আপনিও।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৪
৬৭টি মন্তব্য ৬৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×