somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেছনের কথা...

২২ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্লগে তখন আমি একদম নতুন।এফ বি তে একটা একাউন্ট ছিল।সবাই নোট লিখতো ট্যাগ করতো।আমার খুব দুঃখ আমি বাংলা লিখতে পারিনা।রাজীব নূরের লেখা ভাল লাগতো যেহেতু সে খুব সহজ করেই আবেগ দিয়ে লিখতো।আস্তে আস্তে অনেক ভাল লেখক আমার ফ্রেন্ড লিষ্টে,কিন্তু একদিন রাজীবকেই বললাম,বাংলা আসলে লেখে কিভাবে,আমাকে যেন শিখিয়ে দেয়।বেচারা আমাকে শেখাতে পারলোনা।কারন সফটওয়্যার লাগে,আমার কম্পুতে বিজয় আছে,কিন্তু সেটা সেটাপ দিব কিভাবে আমি বুঝে পাইনা।
আমি ইং ওয়ার্ডে কবিতা লিখলাম।হঠাৎ দেখলাম রাজীব নুর সেটা বাংলায় টাইপ করে দিয়েছে।আমি সেদিন কি পরিমান খুশি হয়েছিলাম বোঝাতে পারবনা।
তারপর প্রায়ই এমন ইং ওয়ার্ডে কবিতা নোট দি।রাজীব কমেন্টে সেটাই বাংলা করে তুলে দিত।তারপর আমার বড় ভাই তুষার একদিন বাসায়।আমি আমার দুঃখের কথা তুলে ধরলাম।এফ বি তে বাংলা লিখতে পারিনা।সে আবার খেটে খুটে কেমনে কি কইরা দিল,আমি দেখি কি চমৎকার লেখা যায় বাংলায়।সেদিন আরেকবার সর্বসুখের মত অনুভব হল।আমি বাংলায় লিখলেই লিখতে পারি।উফ....
কি যে আনন্দ!
নোট লেখতাম আর সবাইকে ট্যাগ করতাম।হঠাৎ করেই সামু ঘুরতে এসে একদিন রেজিস্ট্রেশন করে ফেললাম।
সেও এক মহা আনন্দের দিন।এইখানে শুধু আমার লেখা থাকবে।আমি লিখতেই থাকবো।পাঠক পড়তেই থাকবে।বাস্তবে তেমন দেখা যায়নি অবশ্য।:P

যাই হোক তখন আমি বুঝিনি যে আমি যে এত এত লেখা দিচ্ছি আসলে কেউ না পড়লে তার তো কোনো মূল্য নেই।আমার এক সাথে এত পোষ্ট দেখে কোনো এক ভাইয়া প্রথমদিকের কবিতায় কমেন্ট করেছিলেন,আপনার তো কবিতা লেখার স্পিড দেখি ব্যাপক।
ঘটনা হচ্ছে আমি কি করছি,তখন নিজেই তেমন বুঝছিনা।
সে সময় লেখার তাড়না ছিল।আমি এমন একটা নাম চাচ্ছিলাম যাকে কবিতায় হিরো মনে হবে।এর আগে এরকম কবিতা কখনো লেখা হয়নি।কবিতা মাথায় ঘুরছে শুধু নামের জন্য লিখতে পারছিনা।
অরু নামটা হঠাৎ করেই খেলে গেল।ভাললাগা ভালবাসা সমস্ত এক করে শৈশব কৈশর ঘেঁটে একটা কবিতা লিখে ফেললাম।অরু তোমার জন্য।কবিতাটি শুধু মাত্র সরসিজ আলীম পড়েছিলেন,কারন এফ বি তে উনাকে লিংক দিয়ে পড়তে বলেছিলাম।কবি সরসিজ আলীমের অবশ্য আমার কবিতার উপর তেমন আস্থা নেই।
উনার মতে আমার লেখার ক্ষমতা আছে কিন্তুসেটা কবিতায় ব্যবহার করা অপব্যাবহারের মত।গদ্য আমার হাতে ভাল আসে।
একদিকে যখন মঈনুল আহসান সাবের বলছেন আমি ইচ্ছে কবি,ইচ্ছে করলেই লিখতে পারি অন্যদিকে কবি সরসিজ আলীম বলছেন কবিতা ভাল হয়না।আমি পুরা দোটানার মধ্যে।কেমনে কি!:|

তারপরও কবিতা আসে ভেতর থেকেই।চাইলেই লিখতে পারিনা।এই যে এখন যেমন ক্ষরায় ভুগছি বলেই আবোল তাবোল লিখছি।তাই কবিতা লেখাও ছাড়তে পারিনা।
আর গদ্য বড় ভয়ে ভয়ে লিখি।
অরু তোমার জন্য লেখার পর আরো বেশ কিছু লেখায় অরু এসে পড়েছে,ইচ্ছেকৃত হোক আর অনিচ্ছাতেই হোক এড়াতে পারিনি।তবু প্রথম কবিতার কথা ভুলতে পারিনা।
অরুকে নিয়ে লেখা কবিতা এবং অরু আছে এমন একটি লেখার লিংক আমি দিব।একান্তই আমার ইচ্ছে করছে বলেই।আমার নিজের মাঝে মাঝে একসাথে পেতে ইচ্ছে করে লেখাগুলোকে।

অরু তোমার জন্য

অরু তোমার জন্য...(যে কথা হয়নি বলা)

একটি সুখের গল্প

অরু তোমার জন্য.....(একটি তারার খোঁজে)

অরু তোমার জন্য,,,(কাল ছিল মন খারাপের দিন,আজো......)

অরু তোমার জন্য....(সবুজ পাতার কড়চা)

তুমি থাকবে অথবা...(অরু তোমার জন্য)


সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৬
৫০টি মন্তব্য ৫২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×