ফ্রেঞ্চরাও নিষ্টাবান মুসলমান।
নেপোলিয়ান বোনাপোর্ট এংলো স্যাক্সনদের বিরুদ্ধে আরবদের সাথে জোট বদ্ধ হওয়ার উদ্যোগ নিয়ে এই দাবি তুলেছিলেন।
নেপোলিয়ান তার “প্রোক্লেমেশন টু দা ঈজিপশিয়ান” এ বলেন, হে ঈজিপশিয়ানবাসী, আপনাদেরকে বলা হয়েছে আমি আপনাদের ভুমিতে এসেছি আপনাদের ধর্মকে বিনষ্ট করার জন্য, এটি একটি স্পষ্ট মিথ্যে, বিশ্বাস করবেন না। আল্লাহর ইবাদত করুন। নবীজি সাঃ কে এবং মহান কোরানকে শ্রদ্ধা করুন। হে শেখবৃন্দ, কাজী, ইমাম এবং নেতৃগন জেনে রাখুন ফ্রেঞ্চরাও নিষ্টাবান মুসলমান।
তার এই কথার প্রমানসরূপ নেপোলিয়ান আরো বলেন, ফ্রেঞ্চরা রোমে প্রবেশ করার পর পোপের মুকুট ধংস করেছিল, যে সবসময় খ্রিষ্টানদের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দিত।
অন্য একজন প্রত্যক্ষদরশীর মতে নেপোলিয়ান এই প্রক্লেমেশনের টাইটেল দিয়েছিলেন, আল্লাহ সর্বশক্তিমান এবং হজরত মোহাম্মদ সাঃ তার প্রেরিত রাসুল। অনেকের মতে যেহেতু ইসলাম ধর্মমতে যে কেউ এই ঘোষনার দ্বারা মুসলমানে পরিনিত হয়, তাই নেপোলিয়ান এবং তার অনুসারী ফ্রান্স ইসলামে দীক্ষিত হয়েছিল। সত্যিকার অর্থেই তার এক জেনারেল জেক্সস আব্দুল্লাহ মেনুহ ইসলাম ধর্ম গ্রহন করেছিলেন। তিনি মিশরীয় সিত্তি জোবায়েদাকে বিয়ে করেছিলেন, যিনি ছিলেন নবী সাঃ এর বংশধর।নেপোলিয়ান আরো প্রতিজ্ঞা করেছিলেন যে তার পুরো সৈন্যবাহিনী ইসলাম ধর্ম গ্রহন করবে।
কিন্তু এতসব কিছুর পরও কনস্টান্টিনপলের খলিফা সন্তুষ্ট ছিলেন না এবং ফ্রেঞ্চদের বিরুদ্ধে ফতোয়া দেয়া হয়েছিল।
সাটানিক
ভয়েসেস নামক বইটিতে ডেভিড এম পিডক ৬১ নাম্বার পৃষ্টায় লিখছেন, ফ্রান্সের অফিসিয়াল নিউজপেপার লে মনিতের নেপোলিয়ানের ১৭৯৮ সালে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার খবর ছেপেছিল।এতে উল্লেখ আছে তার নতুন নাম রাখা হয়েছিল আলী নেপোলিয়ান বেনাপোর্ট।
নেপোলিয়ান শারিয়াহ আইনের ঐশ্বরিকতার স্বীকৃতি দিয়েছিলেন এবং তার সাম্রাজ্যে এর বাস্তয়াবনেরও উদ্দ্যোগ নিয়েছিলেন।
এটা সহজেই অনুমেয় যে ওগুলোর বেশিরভাগই ইউরোপের অন্যান্য দেশগুলোর মত আধুনিক সেকিউলার আইনের দ্বারা পরিবর্তিত হয়েছে। কিন্তু এখনো কিছু শারিয়াহ আইন ফ্রান্সের কনষ্টিটিউশনে বলবত আছে যা কিনা কোড নিপোলিয়ান থেকে নেয়া। ওয়েলসের প্রিন্সেস ডায়ানা আর ডোডি আল ফায়েদের গাড়ি দুরঘটনার কেসটি ছিল এরকমই একটি বহুল আলোচিত কেস। ফটোগ্রাফারদের ঐ কেসে দোষী সাব্যাস্ত করা হয়েছিল দুর্ঘটনার সময় সাহায্যে এগিয়ে না আসার জন্য। আর এই অভিযোগটি আনা হয়েছিল পুরোনে ফ্রেঞ্চ জুরিসপ্রুডেন্সের দ্বারা এবং যা নেয়া হয়েছিল ইমাম মালিকের সারিয়াহ আইন থেকে।
শেষ করছি নেপোলিয়ানের একটি বিখ্যাত উদ্বৃতি দিয়ে,
সেদিন আর খুব বেশি দূর নয় যখন আমি সব দেশের জ্ঞানি এবং শিক্ষিত মানুষকে একতাবদ্ধ করতে সমর্থ হব এবং সফল হব একটি মাত্র সরকার গঠনে কোরানের মুল নীতিগুলো হবে যার ভিত্তি, যাই একমাত্র কিনা সত্য এবং একমাত্র যা কিনা মানুষকে সত্যিকার অর্থে সুখের সন্ধান দিতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

