আমার পাশের ফ্লাটের সমবয়সী শ্যাম বর্ণের মেয়েটি নামি মিষ্টি। শুনেছি শ্যাম বর্ণের মেয়েদের গলা এবং আচরন মিষ্টি হয়, কিন্তু এর আচরন কটু আর কথা বলে কর্কশ গলায়। আমি পারতপক্ষে ওর সামনে পড়তে চাইনা, কারন আমার সাথে ওর আচরন অনেকটা বাসার কাজের ছেলের সাথে যে আচরনের করা হয় তার মত। মা ওকে স্নেহ করেন, এছাড়া ওর মা অর্থাৎ আন্টি আর মায়ের মধ্যে খুবই সখ্যতা।
"এই মা বলেছেন একটা চাপাতার প্যাকেট এনে দাও ত। দেরি করোনা।"
আন্টি হয়ত বলেছেন যা তোর ভাইয়াকে একটু কষ্ট করে এনে দিতে বল। তাই সে বলবে আদেশের সুরে।
ক্রমাগত এরকম অযাচিত সব আচরনে আমার মেয়েদের উপর একধরনের বিরক্তিবোধ জেগে উঠছিল।
ঠিক এরকমই এক সময়ে আমার বন্ধু জাহিদ আমাকে একটি মোবাইল নাম্বার দিয়ে বলল মেয়েটির সাথে কথা বলে দেখতে পারিস, ওর খালাতো বোনের সাথে আমার ভাল খাতির।
এরপর থেকে শুরু হল ঐ নাম্বারের মেয়েটির সাথে মোবাইল ফ্রেন্ডশীপ। নাম কথা। মেয়েটির মধুর মিষ্টি কথায় আমি আভিভুত হলাম। চমৎকার করে গোছিয়ে কথা বলা মেয়েটার প্রতি আমার আকর্ষন দিনকে দিন বাড়তেই থাকল। পাশের ফ্লাটের শ্যাম বর্ণা মেয়ের মিষ্টির অসাদাচরন আমায় আর ষ্পর্শ করে না। সত্যি বলতে কি মোবাইল কন্যার প্রেমে বিভোর।
তর সইতে না পেরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম কথার সাথে দেখা করার। স্থান নির্ধারিত হল একটি চাইনিজ রেষ্টুরেন্ট। পুর্ব নির্ধারিত সময় অনুযায়ী অধীর আগ্রহ আর উত্তেজনা নিয়ে পৌছলাম রেষ্টুরেন্ট। পরিধেয় কাপড় দিয়ে আমরা পরষ্পরকে চিনে নেব ঠিক করেছি। এছারা নাম ত আছেই, তাকে আমার নাম বলেছি আকাশ। রেষ্টুরেন্টের কোনার একটি টেবিলে বসে আছি এই আশায় আনিন্দ্যসুন্দর একটি মেয়ে এসে মিষ্টি গলায় বলবে আপনার নাম কি আকাশ।
কিছুক্ষন পরে আরেক কোনার একটি টেবিলে বসা একটি মেয়ের দিকে চোখ পড়তেই আমার পিলে চমকে উঠল। মিষ্টি কারো খোজে এদিক ওদিক তাকাচ্ছে। মিষ্টি নামের যন্ত্রনাটিকে রেষ্টুরেন্ট অবদি কখনো কল্পনাও করিনি। ওর বিষদৃষ্টি থেকে নিজেকে বাচাতে ওকে আড়াল করে অন্যদিকে মুখ করে বসলাম। "এই তুমি এখানে কি করছ?"
মিষ্টির কর্কশ গলা শুনে চমকে তাকালাম ওর দিকে।
আমতা আমতা করে বললাম, "তাতে তোমার কি?"
"এই নীল সার্ট আর কাল প্যান্ট পড়েছ কেন তুমি।"
"আমি কি কাপড় পড়ব তা কি তোমার কাছে শুনে পড়তে হবে। "
আমার মেজাজ খারাপ হতে শুরু করল। হঠাৎ করেই ওর গায়ের কাপড়ের দিকে তাকিয়ে আমি থ হয়ে গেলাম। কথা বলেছিল ঠিক ওরকম কাপড়ই পড়ে আসবে।
সব ষ্পষ্ট হতে শুরু করল আমার কাছে।
আমি আসছি বলেই দৌড়ে পালালাম রেষ্টুরেন্ট থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

