আমার প্রিয় পোস্ট
- জানিনা,পেরেক কোথায় বিঁধে আছে/ছোট গল্প - বিহংগ
- সব ব্লগারের ইমেল এড্রেস সংকলন , আপডেটেড - তারকে
- আর কতকাল ? - লাবণ্য প্রভা
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল) - আবদুর রাজ্জাক শিপন
- সেবার দাপটে সর্বেসর্বা - জ্বিনের বাদশা
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- ছি ছি! ইসলাম এতো খারাপ? - ফারজানা মাহবুবা
- আমাদের জন্য হযরত মুহাম্মদ (সা
এর ভালবাসা - অজানা একজন
প্রগতিশীল কারা?
২৮ শে মে, ২০০৮ রাত ১০:০৫
প্রগতিশীল কারা?
যারা ধর্মকর্ম মানে না, আধুনিক জীবন যাপনে অভ্যস্থ, মদ কিংবা মেয়েতে কোন দ্বিধা নেই।
পশ্চিমাদের জীবন যাপন যাদের কাছে অনুকরনীয়। সামাজিক বিধি নিষেধের তেমন কোন তোয়াক্কা করে না।
প্রগতিশীলদের এরূপ একটি সংজ্ঞা প্রায়শ:ই ভুতের মত আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়।
যার ফলে ধর্ম কর্ম করলেই আপনি প্রতিক্রিয়াশীল। মদ সিগারেটের ধারে কাছে না থাকলে বুঝতে হবে সামাজিক কিংবা ধর্মীয় অর্গল আপনি ভাংগতে পারেনি। ওগুলো গ্রহন করার মত উন্নত মন মানসিকতা আপনার গড়ে উঠেনি। শিল্প সাহিত্যে আপনি অতটা মেবাধী নন।
মেয়েদের নিয়ে রং তামাশা কোনদিন করেন নি ত আপনার কোন রসবোধই নেই। ওরা আপনার আশেপাশে কিংবা আপনি ওদের আশেপাশে ঘুরঘুর না করলে বুঝতে হবে আপনার মধ্যে আধুনিকতার ঘাটতি আছে। চিন্তাভাবনায় আপনি অনেক পিছিয়ে।
প্রগতিশীলদের আবার সাত খুন মাপ। কোন অনাচার ঘটালে মনে করা হয় ব্যপারটা স্বত:ষ্ফুর্ত। নিন্দনীয় কিছু নয়। তাই কোন মেয়েকে নিয়ে অশালীন কোন মন্তব্য করলে সেটা হয়ে উটে নাইস হিউমার। মাতাল হয়ে মাতলামী করলে , অনেকে তাতে মেধার ঝিলিক দেখতে পান। আর কারো ধর্মীয় অনুভুতি নিয়ে হাসি খেলা করলে ত কথায় নেই। প্রগতিশীল কাতারে সামিল হওয়ার সবচেয়ে সহজ পন্হা এটি।
কাজে কর্মে এদের তেমন কোন প্রগতি লক্ষ্য করা যায়না, তাদের মেধার কোন স্বাক্ষর মেলে না কোথাও। এরা সমাজ থেকে সবটুকুও নেয়, দেয় খুব কিন্চিৎ।
তথাকথিত এইসব প্রগতিশীলদের চাইতে সমাজে একজন চাষা কিংবা মজুরের অবদান অনেক অনেক বেশি।
প্রকৃত প্রগতিশীলরা সবসময়েই সমাজে সংস্কার কিংবা পরিশুদ্ধির কাজটি করে যান নিরবে এবং অনেকটা অগোচরেই। সংস্কারের কাজটি হয় সবার কাছে গ্রহনযোগ্য এবং সহনশীল পর্যায়ের।
বীজ থেকে চারায় এবং চারা থেকে পুর্নাংগ গাছের পরিচর্যার ব্যাপারটি একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। এতে মেধা, পরিশ্রম আর ধৈর্যের প্রয়োজন সবচাইতে বেশি।
যারা কাজে কর্মে কিংবা বাক্যে অসহনশীল তারা প্রগতিশীল নয়।
যেসব প্রগতিশীলরা প্রতিক্রিয়াশীলদের চিন্হিত করতে তাদের মেধার প্রায় সবটুকুই খরচ করে ফেলেন তারা প্রাকারান্তে প্রতিক্রিয়াশীলদের কাতারে মেশে প্রতিক্রিয়াটাই দেখান বেশি।
আমরা প্রগতিশীলদের প্রগতি দেখতে চাই চিন্তা চেতনা আর তাদের কাজেকর্মে, কথায় কিংবা অকাজে নয়।
বোঘদাদি হেকিম বলেছেন:
প্রগতিশীলদের দিক্কার জানাই
পিঁয়াজু বলেছেন:
প্রগতিশীলদের দিক্কার জানাই
নাজিম উদদীন বলেছেন:
অতিমাত্রায় সরলীকরণ, একমত হতে পারলাম না।
প্রতিবাদ বলেছেন:
এক কথা সবাই বললে কেমনে হবে ? পরিবর্তন করে বলুন ।
মাহিরাহি বলেছেন:
আজকাল প্রগতিশীলরা প্রতিক্রিয়া দেখায় বেশি, উপরের মন্তব্যগুলো দেখলে তাই মনে হয়।
হটডগ বলেছেন:
প্রগতিশীলদের এক্কেবারে আপ্পি সহকারে বেন। পেত্তিবাদ, প্রগতিশীলতার প্রতি পেত্তিবাদ। মাহিরাহি ভাইয়া সহ আবালদেরকে জাঝাবাদ সহকারে অভিনন্ধন। পিলাস, পিলাস।
মাইনুল বলেছেন:
প্রগতিশীলদের ক্যারেক্টার তুলে ধরার জন্য ধন্যবাদ ও প্লাস ।
দস্যু বনহুর বলেছেন:
দারুন পোস্ট। প্রগতিশীলদের আইপিসহ ব্যান চাই।
প্রবাস কন্ঠ বলেছেন:
বিশেষ শব্দগুলোর ব্যাখ্যা বের হয়ে আসুক।
কাঙ্গাল মুরশিদ বলেছেন:
আপনি যাদের কথা বলেছেন তারা প্রগতিশীল নয় বরং দুর্গতিশীল - তবে তারা তাদের দুর্গতিকেই প্রগতি ভেবে গর্ব করেথাকে।+
আলিফ দেওয়ান বলেছেন:
বোঘদাদি হেকিম বলেছেন: প্রগতিশীলদের আইপি সহ ব্যান করার আবেদনমাহিরাহী ভাইয়াকে আবার জাঝাবাদ
র্যাভেন বলেছেন:
প্রগতিশীলদের দিক্কার জানাই
আলিফ দেওয়ান বলেছেন:
প্রগদিশিলদের ধরে তাদের মাহি মেরে দেয়া হউক।
একেমন দেখা বলেছেন:
সুন্দর অনুভূতি।
সাঈফ শেরিফ বলেছেন:
মুক্তবুদ্ধি সম্পন্ন, বিজ্ঞান মনষ্ক আর প্রগতিশীল কথাগুলো সমার্থক। বিজ্ঞানের ছাত্র হয়ে ধর্ম বা মধ্যযুগীয় মৌলবাদী চিন্তাধারা লালন করাটা স্ববিরোধিতা হয়ে যায়। তাই বিজ্ঞানের ছাত্র হয়েও পুরোদস্তুর বিজ্ঞানে বিশ্বাস না থাকলে তাকে প্রগতিশীল বলা যাবেনা। আবার অশিক্ষিত মাতবর যদি মুক্তচিন্তায় তাড়িত হয়ে স্রষ্টার অস্তিত্বের দিকে আঙ্গুল তুলেন, তিনি প্রগতিশীল হিসেবে সাধুবাদ পাবেন।


















