আমি সন্জয় সেন। ঢাকা নডর ডেম কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আজ আমি আপনাদের কাছে একটি আবেদন নিয়ে এসেছি। আমার মা মাধবী সেনের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছেন কিডনি প্রতিস্থাপন না করলে আমার মা মারা যাবেন। আমার মোটর মেকানিক বাবার পক্ষে চিকিৎসার ব্যয় ভার বহন করা অসম্ভব। আমার মা আমাকে অনেক কষ্ট করে নটরডেম কলেজে ভর্তি করিয়েছেন। তার স্বপ্ন আমি বড় হয়ে অনেক বড় চাকুরি করব। কিন্তু আমার মা বেচে না থাকলে এর সবই বৃথা। শুধু অর্থের কারনে আমার মাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এই কষ্ট বলে বোঝাবার মত নয়।
তাই আপনাদের কাছে আকুল আবেদন আমার মার জীবন বাচাতে আপনারা সাহায্য করুন।
এইজন্য আমি আপনাদের কাছে চীর ঋণী হয়ে থাকব।
সন্চয়ী হিসাব নম্বর: ২০৭-২০০-৩৩১৭। ঢাকা ব্যংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা - ১১০০
প্রয়োজনে: ০১৭১৩০৬৭৫১৪
এই সাহায্যের আবেদনটি প্রথম আলোতে চোখে পড়েছিল। সামহ্যোয়ার ইনেও তুলে দিলাম।
(যদিও কারও অনুমতি নেওয়া হয়নি, অন্যায় হলে ক্ষমাপ্রার্থী।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

