আমার প্রিয় পোস্ট
- রাজনীতি না বুঝলে প্রচলিত রাজনীতি আমাদের বুঝে নিবে ! - কাড়া আসলান
- আসামীর কাঠগড়ায় উমর(রাঃ) - অগ্রপথিক...
- ডোমেইন পার্কিং : কোটি টাকার অনলাইন ব্যবসা ও আমার যে মন্তব্যটি মুছে দেয়া হয়েছে - সহজ পৃথিবী
- "পিতা".....(বিদেশী গল্পের ছায়া অবলম্বনে একটি ছোট গল্প) - ইউসুফ খান
- ভয়ফোবিয়া! - ইংলা
- জ্ঞানের কথা জ্ঞানীর কথা-২ - মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী
- arbi kobita - শিউলীমালা
- আল্লাহ্ পাকের মহা পবিত্র ৯৯ টি নাম (অর্থসহ)

- অযুত
- সভ্যতার অন্তরালে - মহি আহমেদ
- সবর বা ধৈর্য ধারন । - ইউসুুফ্ রিয়াদ
- আমরা কি খাচ্ছি?ঃ

মুরগিতে বিষক্রিয়ার উপাদান থাকার প্রমাণ পেয়েছে বুয়েটের শিক্ষার্থীরা - কাজিম কামাল
- মুহাম্মাদ (সা) সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর - ফরিদ আলম
- স্ক্রিনশট নেয়া আর ইমেজ আপলোডিং- এতটা সহজ ছিলনা কোনকালেই!!! - রাফি মাহমুদ
- পুঁজিতন্ত্র, সিভিল সোসাইটি ও নারী সৌন্দর্য (পর্ব-১) - শ. ম. দীদার
- সালাত আদায়ের পদ্ধতি- পর্ব ৩ - rasel246
- কয়েকটি ইসলামিক নিদর্শন(নাস্তিকদের প্রবেশ নিষেধ)৩য় পত্র - সোহাগহোসেন
- কয়েকটি ইসলামিক নিদর্শন(নাস্তিকদের প্রবেশ নিষেধ) - সোহাগহোসেন
- বিশ্ববিখ্যাত মনীষিদের চোখে ইসলাম ও মুহাম্মাদ সা. (প্রথম পর্ব) - ফরিদ আলম
- বিখ্যাত হাদীস গ্রন্থগুলোর ডাউনলোড লিংক কালেকশন -আপডেটেড - চুম্বক
- জরুরি পথ্য ছোলা !!! - অ্যাঙ্গেল বয়
- মুসলমান দের প্রতি পশ্চিমাদের বাস্তব ষড়যন্ত্র - নীড় হারা পাখি
- টিভি বন্ধ রাখুন, বেশিদিন বাঁচুন......... - রাজিব বোকা
- পথ শিশুদের ঈদের পোশাক প্রদানের জন্য সাহায্য । ঈদ হোক সবার জন্য । - যত্নহীন রবি
- কালোজিরাঃ রোগ প্রতিরোধে - বিনোদন
- আল্লাহর প্রেমে এক যুবক । তার পরিণতি ও হযরত ঈসা (আঃ) - েশখসাদী
- রিকশা চালিয়ে হাসপাতাল - বোরহান উদদীন
- সাড়ে ৪ হাজার বছর আগের উদ্ধারকৃত শিলালিপিতে রয়েছে নবী-রাসূলদের নাম !! সত্যের একটি জ্বলন্ত নিদর্শন ! (রিপোষ্ট) - জেমসবন্ড
- আব্বু তোমাকে খুব মনে পড়ছে.... - প্লবঙ্গ
- কিভাবে আমি আস্তিক হলাম। - মেহেদী পরাগ
- রাসূল (সাঃ) এর সাথে বিয়ের সময় আয়শা (রাঃ) র বয়স ৬ বছর ছিল এটা এক বিরাট ঐতিহাসিক ভ্রান্তি। - গুপী গায়েন
- প্রকৃত আধুনিকমনস্ক প্রগতিশীল হতে হলে আর কতটুকু নামাতে/নামতে হবে? - ধীবর
- কুফরের সাথে সমঝোতা - ফুটবলকেএস
- বিনোদন মানুষকে কি ভুলিয়ে রাখে-০২ - বীক্ষন
- ঘর হতে কয়েক পা ফেলিয়া (ছবিসহ বিস্তারিত) পর্ব-কুয়াকাটা, ফাতরার চর। - রিপেনডিল
- ফেসবুক থেকে পাওয়া ছবি - ১ । চলেন লিস্ট করি কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় - শুভ্র নামের ছেলে
- স্বপ্নহত্যার এক বছরঃ আমাদের ক্ষমা করো সম্রাট - টয়
- হুমায়ুন আজাদ একজন সুপরিচিত লেখক। ভ্যালু তৈরি করতে না-পারুন, ন্যুইসেন্স ভ্যালু তৈরি করার ক্ষমতা তাঁর অপরিসীম। --- আহমেদ ছফা - বিগ মব
- অনলাইনে পবিত্র কুরআন - নাফাজি
- ‘সিভিক ভারচ্যু’ - জাপানি বালক, তোমাকে স্যালুট - রেনেসা
- অর্থনীতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দশ দফা(পর্ব 12 ) - আইয়ুব ০৯
- মা - টুনা
- নয়া বছরের নয়া বাসনা: বিএসএফ এর বৈশাখী সেলামী ও খালেদা জিয়ার নিরাপত্তা; নতুন গ্লাসে পুরনো মদ - মিনহাজ আল হেলাল
- যেই কারনে নাস্তিকরা বেওকুব (Reason Why Atheists are Stupid) - কাকপাখি ২
- স্ত্রীর মানসিক চাহিদা ও ইসলাম - েশখসাদী
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- ভূস্বর্গ - চোয়াল ঝুলে যাবার মত একটি লেক - ছবি ব্লগ - তীর জোক
- ইউরোপোলের রিপোর্ট : বিশ্বে সন্ত্রাসীদের ৯৯.৬ শতাংশই অমুসলিম - সংকলক
- অপারেশন : টরেন্ট - এইবার কই যাইবি। আমার মতো যারা টরেন্ট বুজেন না, কিন্তু ব্যবহারের করতে চান তারা আসেন
- নূর-ই-আল-মামুন
- গুগলের নতুন ট্রান্সলিটারেশন লেব (বাংলা লিখার নতুন সফটওয়ার) - শুভ আমিন
- র্যাপিডশেয়ার, মেগাআপলোড, হটফাইল ইত্যাদির প্রিমিয়াম ইউজার সুবিধা নিন লিচিং করে!!
- রাফি মাহমুদ
- বিজ্ঞানের নমস্য নবী হকিং এবং বিশ্বাসীদের দুশ্চিন্তা - সাঈফ শেরিফ
- মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ব্লগ - এস. এম. রায়হান
- মৌমাছি—বিস্ময়কর এক ভেক্টর গণিতবিদ ! - ম্যাভেরিক
- পাখিদের উড্ডয়ন: রহস্য ও প্রজ্ঞার V - ম্যাভেরিক
- ছয় বছর মিশরে ঈদের জামাত আদায় ও কিছু শিক্ষা। - মাহমুদুল হাসান কায়রো
- একটি পুরনো কিন্তু চির তরুন গল্প - শরীফ মহিউদ্দীন
- ফ্রিওয়্যার সফটয়্যার ডাউনলোডের জন্য কিছু সফটয়্যারের ওয়েবলিঙ্ক (Freeware Software List) সংগ্রহে রাখুন
- না বি ল
- মহানবী হযরত মুহাম্মদ (সা: ঘরের কিছু ছবি - তর্ষ
- নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমাণকারী ব্লগ পোষ্ট সঙ্কলন - স্বর্ণলতা
- বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে আলোচনা-সমালোচনা – ১ - এস. এম. রায়হান
- মুহাম্মদ ( স: ) সম্পর্কে জর্জ বার্নাড শ, টমাস কার্লাইল, মহাত্মা গান্ধী এবং আরও কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব - তালহা তিতুমির
- যেকোন বিপদে কোরআনের যে আয়াত আমাদের শান্ত্বনা ও সাহস যোগাতে পারে - তালহা তিতুমির
- পথশিশুদের মাঝে নতুন জামা বিতরন --- ছবিসহ শেষ আপডেট। - নিশ্চুপ নিরবতা
- ক্লিক করেই কি শুধু পয়সা পাওয়া যায়? - হাসান
- ডোমেইন নেম ও ওয়েব হোস্টিংয়ের বিস্তারিত- ৫ - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- আগামী ১০০ বছরে ভাষা হিসেবে বাংলা কি টিকে থাকবে, নাকি তার জৌলুস হারাবে? - অন্যরকম
- বেঞ্চমার্ক মুহাম্মদ (স):। লাইফ ইজ বিউটিফুল। ট্রাই করেই দেখুন না। প্লিজ! - পাললিক মন
- মাহিনুর:বেলজিয়ামে হিজাব বিতর্কে - টেরাকোটা
- সুরা কাফিরুন: অনুবাদ - হিটলারের সাগরেদ
- বদরের যুদ্ধের প্রেক্ষাপট: ডাকাতি-লুট না অত্যাচারিতের অধিকার আদায়? - জ্বিনের বাদশা
- ছফা'র বর্ণনায় হুমায়ূন আজাদ-১: হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - সাদাত হাসান
-
পিসির সাউন্ড (বিপস) শুনে কিভাবে বুঝবেন কী (এরর) ঘটলো ? - সায়েন্স জোন
- জাপানি কবি ইওসা বুসন-এর হাইকু - ইমন জুবায়ের
- সকল ব্লগারের ব্লগের লিংক (বিষয় :অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং) - নিলআকাশেরদুঃখ
- কেননা আমরা......মাদ্রাসায় পড়ি - লাকুল হক
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- অগুনিত মেহেরের গল্প। - সৌম্য
- জানিনা,পেরেক কোথায় বিঁধে আছে/ছোট গল্প - বিহংগ
- আর কতকাল ? - লাবণ্য প্রভা
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল) - আবদুর রাজ্জাক শিপন
- সেবার দাপটে সর্বেসর্বা - জ্বিনের বাদশা
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- আমাদের জন্য হযরত মুহাম্মদ (সা
এর ভালবাসা - অজানা একজন
বাংলাদেশটা কার? মুজিব নাকি জিয়ার?
১৫ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
কতগুলো প্রশ্ন আমার নিজের কাছে এবং কিছুটা সাহস সন্চয় করে আপনাদের কাছেও করা হল।
শেখ মুজিব কিংবা জিয়া আপনার জীবনে কতটুকু প্রভাব বিস্তার করেন? আপনি এদের কারো জন্য নিজের স্বার্থের কতটুকু বিসর্জন দিতে প্রস্তুত। তাদের রাজনৈতিক আদর্শে আপনি কতটুকু অনুপ্রানিত?
স্বাধীনতার সংগ্রামটি কারো একক অর্জন নাকি সারা বাংগালী জাতির অর্জন।
দেশটা কার? আওয়ামীলিগের না বিএনপির?
রাজনীতির নামে ব্লগের শিক্ষিত? মানুষেরা যে নোংরা কাদা ছোড়াছুড়ি শুরু করেছেন তাতে দেশের কিংবা দেশের গরীব মানুষের কতটুকু উপকার হবে?
বাংলাদেশের নোংরা রাজনৈতিক পরিবেশে কোন একটা রাজনৈতিক দলের পক্ষাবল্বন করে আপনি কি নিজের মর্যাদাকেই অসম্মান করছেন না? যেখানে দুটো রাজনৈতিক দলই ছোটখাট সন্ত্রাসী থেকে শুরু করে গড ফাদারদেরকেও লালন পালন করে থাকে।
বাংলাদেশের কোটি কোটি মানুষ যখন অভুক্ত আর সামনের দিনগুলোতে চিত্রটি যখন আরো ভয়াবহ হবার আশংকা আছে তখন আপনার রাজনৈতিক উদ্দ্যেশপ্রনোদিত পোস্টগুলো কতটুকু যথার্থ।
এবার উত্তরগুলো আমিই দিচ্ছি।
প্রথমত আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা ব্যক্তি জীবনে পাশাপাশি রাজনৈতিক জীবনে বড় রকমের ব্যর্থ।
আমার জীবনে তাদের কোন প্রভাব একেবারেই নেই।
আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা সাড়ে সাতকোটি মানুষের (রাজাকার বাদে) অর্জন।
আমি মনে করি বাংলাদেশ কারো বাপের বা স্বামীর দেশ না এটা পনেরো কোটি মানুষের দেশ।
আমি মনে করি ব্লগে কেউ যখন কোন রাজনৈতিক দল বা ব্যক্তিকে নিয়ে পোষ্ট দিয়ে মাত্রাতিরিক্ত আবেগ উচ্ছাস প্রকাশ করেন তারা হয় ন্যাকা নয়ত মুর্খ।
একজন মুজিব, একজন জিয়া, একজন হাসিনা কিংবা একজন খালেদা না থাকলেও আমার কিংবা বাংলাদেশের জীবন থেমে থাকবে না। জীবন তার নিজের গতিতে চলতে থাকবেই।
ব্যক্তিগত জীবনে আমরা সৎ এবং দায়িত্বশীল হলে এদের মুল্যায়নে কোন বিভ্রান্তি ঘটবে না।
তাই আসুন নোংরামী না করে গঠনমুলক আলোচনা কিংবা চিন্তাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের সব মানুষের কল্যান কামনা করি।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখাজোকা শামীম বলেছেন:
সহমত।
লেখাজোকা শামীম বলেছেন:
সহমত।
জাহাঙ্গীর আলম আকাশ বলেছেন:
কিন্তু বন্ধু বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ পাওয়াটা অতো সহজ ছিল না। এই বিষয়টা মাথায় রাখা উচিত।
সরপ বলেছেন:
সুন্দর পোষ্ট। পেলাস।
বিবর্তনবাদী বলেছেন:
একজন মুজিব, একজন জিয়া, একজন হাসিনা কিংবা একজন খালেদা না থাকলেও আমার কিংবা বাংলাদেশের জীবন থেমে থাকবে না। জীবন তার নিজের গতিতে চলতে থাকবেই। দেশ যতি কোটি কোটি জনগনের হোক না কেন, যোগ্য নেতৃত্ব ছাড়া অচল। ব্লগে বসে বা কাগজে অনেক বড় বড় কথা লিখে ফেলা যায়। কিন্তু যখন মুজিববিহীন আওয়ামী লীগে নেতার দরকার হয় তখন আনাড়ি হাসিনার ডাক পড়ে। মহাজ্ঞানী ডক্টরেট ধারীরা জিয়া বিহীন বিএনপি চালাতে গিয়ে গৃহবঁধু খালেদার আচল ধরে।
আজকে যতই গালাগালি করি না কেন, সেই আশির দশকের শুরুতে হাসিনা খালেদা না থাকলে এই বাংলাদেশ আফ্রিকার দূর্ভিক্ষপিড়ীত এক দেশ হয়ে পড়ে থাকত আজকে।
এই সব ফাঁকা কথা বাদ দিয়ে বাস্তবতা চিন্তা করুন। সব বুঝে যাবেন। আজকে বাসার সামনে একটা ঝামেলা বাধুক না। দেখুনতো কারা আগে সমাধানে এগিয়ে যায়। যাদের ছাড়া পাড়া অচল হবে না মনে করেন তারাই। আমি কি ভুল বললাম?
মাহিরাহি বলেছেন:
ভাই বিবর্তনবাদী, দীর্ঘ প্রবাস জীবনের শিক্ষা থেকে বলছি ঐসব উন্নত দেশগুলোতে যদি গাধাকেও দেশের কর্ণধার করা হয় তাহলেও দেশগুলোর অগ্রযাত্রা থেমে থাকবে না। বুশ এর সবচাইতে বড় প্রমান।তাহলে আমাদের দেশের অগ্রযাত্রা হাসিনা কিংবা খালেদার মত স্বার্থপর রাজনীতিবিদরা না থাকলে থমকে পড়ে কেন? তার মানে আমাদের দেশের জনগন খারাপ।
মাহিরাহি বলেছেন:
আমাদের দেশের আয় উন্নতিও হয়ত একসময় এইসব রাজনৈতিক ব্যক্তি কিংবা দলের প্রতি নির্ভরশীল না হয়ে জনগোষ্টির প্রচেষ্টার উপর নির্ভরশীল হবে, তখন হয়ত রাজনীতি নিয়ে মাথা ঘামানোর সুযোগ কারো থাকবে না। একবার টোকিওতে প্রাইম মিনিস্টারগোছের কাউকে ট্রাকের উপর দাড়িয়ে ভাষন দিতে দেখছিলাম, সামনে ছিল একশজনেরও কম শ্রোতা।
অফিস আওয়ারে কেউ কি অফিস ছেড়ে কোনদিন খালেদা বা হাসিনা ভাষন শুনতে পল্টনের ময়দানে যাবে?
তাই সবাই কাজে কর্মে নিজের উন্নতির জন্য ব্যস্ত হয়ে পড়লে এসব রাজনীতির ভুত মাথা থেকে এমনিতেই নেমে যাবে রাজনীতিবিদরা এখনকার মত মহাব্যক্তিতে পরিনত না হয়ে সাধারন মানুষ হয়ে থাকবেন।
তখন হয়ত আপনি দেখবেন এইসব বিশাল ব্যক্তিত্বরা আপনার মতই সাধারন জীবন যাপন করছেন। একবার একজন বাংলাদেশি গাড়ী চালাতে চালাতে আচমকা লক্ষ করল তার পাশের গাড়ীতেই ঐসময়কার প্রধানমন্ত্রী থ্যাচার গাড়ী চালিয়ে যাচ্ছেন, কারো কোন বাড়তি আগ্রহ নেই উচ্ছাস নেই।
আমি আশাবাদি আমাদের দেশও রাজনৈতিক কোন ব্যক্তিত্বের কাছে এত দায়বদ্ধ হয়ে থাকবেনা যতটা না এখন আছে। তার জন্য দেশের সবাইকে শিক্ষিত করে তুলতে হবে।
বিবর্তনবাদী বলেছেন:
@ মাহিরাহি - আপনার অভিজ্ঞতা পূর্ণ হয় নাই কারন আপনি দেশগুলো উন্নত হবার পরে সেখানে গেছেন। নিশ্চয়ই তাদের ইতিহাস ঘেটেছেন। প্রত্যেক জাতি বা রাষ্ট্রেই একজন সাত সাগরের মাঝি (ফররুখ আহমেদের কবিতা ক্লাস নাইনে নিশ্চয়ই পড়েছেন) থাকে।
গ্রিকরা বিচ্ছিন্ন হয়ে নিজেরা নিজেরা মারামারি করত। আলেকজান্ডারের বাপ ওদের একত্র করে। তারপর সেই শক্তি নিয়ে আলেকজান্ডার দুনিয়া জয় করে। আমেরিকায় জর্জ ওয়াশিংটন, লিংকনের বিশাল ভূমিকা আছে। সব বাদ দেন। হিটলারের কথাই চিন্তা করুন। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির চরম অবস্থা অথচ বিশ বছরের মাথায় তারা কোথায় চলে গেল। খারাপ ভালর হিসাব পরে কিন্তু আপনি কি বলতে চান হিটলারে পরিবর্তে একটা গাধাকে জার্মানির চান্সেলর বানালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হত।
আমরা বাঙালিরা একটা বিচ্ছিন্ন জাতি। আমরা সবাই রাজা, কিন্তু আমাদের রাজার রাজত্ব না। আমরা রাজা আমাদের নিজের ভেতরে। কাউকেই পাত্তা দিতে চাই না। কিন্তু তার পরও যাদের কথা এদেশের জনগন শোনে তাদের কি আপনি তুচ্ছজ্ঞান করতে পারেন।
এত খালেদা হাসিনা কে গালি দিচ্ছেন, কিন্তু নিজে কি আগামী বিশ বছরে এই দেশের পরিবর্তন আনবার জন্য মাঠে নামবার সাহস করেন??? যদি না করে থাকেন তবে তা একদমই স্বাভাবিক। কারন সবাই নেতা হয় না।
হাসিনা খালেদা স্বার্থপর কি করে হল?? তারা কি বুঝত প্রধানমন্ত্রী হয়ে কি করে নিজের স্বার্থ আদায় করতে হবে? নিশ্চয়ই না। ধীরে ধীরে তারা নিজেদের স্বার্থ কি তা শিখেছে, যদিও ভুল পথে। কারন তারা নিয়ম মত তাদের যাত্রা শুরু করে নাই। তাদের আকাশ হতে সরাসরি রাস্তায় ফেলা হয়েছে। অস্বীকার করেন।
যত যাই বলেন খালেদা হাসিনা জেলে থাকুক আর ঘরে ........ এইদেশের নিয়ন্ত্রক তারাই। তা ব্লগে হোক আর রাস্তায়।
মাহিরাহি বলেছেন:
একটু দেরীতে হলে ধন্যবাদ শামীম ভাই
মাহিরাহি বলেছেন:
বিবর্তনবাদী, তাহলে এরশাদ চাচা বাদ গেল কেন?ঐলোকওত দেশকে ৯ বছর দেশকে স্থিতিশীল রাখছে, কত রাস্তাঘাট বানাইছে।
এখনও অনেক লোক বলে এরশাদ চাচা যখন ছিল তখন সবচাইতে শান্তিতে ছিলাম।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
মাহিরাহি বলেছেন: ভাই বিবর্তনবাদী, দীর্ঘ প্রবাস জীবনের শিক্ষা থেকে বলছি ঐসব উন্নত দেশগুলোতে যদি গাধাকেও দেশের কর্ণধার করা হয় তাহলেও দেশগুলোর অগ্রযাত্রা থেমে থাকবে না। বুশ এর সবচাইতে বড় প্রমান।তাহলে আমাদের দেশের অগ্রযাত্রা হাসিনা কিংবা খালেদার মত স্বার্থপর রাজনীতিবিদরা না থাকলে থমকে পড়ে কেন? তার মানে আমাদের দেশের জনগন খারাপ।
--
কিন্তু এই অবস্থায় আসতে তাদের কত বছর লেগেছে? লিংকন, রুজভেল্ট এর ধারায় একটা সিস্টেম তৈরি হয়েছে বলে রিগ্যান , বুশ এর মতো গাধারাও দেশ চালাতে পারে।
প্রাথমিক যে সিস্টেম টা তৈরি হয়, তার জন্য দরকার যোগ্য নেতা। পরে গুরুত্বপূর্ন সিস্টেমটাকে চালানো। আমরা প্রাথমিক পর্যায়ে আছি মাহিরাহি।
আপনার একটা প্রশ্নের উত্তর দেইঃ
স্বাধীনতার সংগ্রামটি কারো একক অর্জন নাকি সারা বাংগালী জাতির অর্জন?
আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা সাড়ে সাতকোটি মানুষের (রাজাকার বাদে) অর্জন।
ঠিক আছে, তবে যোগ করুন , একজন মানুষের আহবানে। এমনি এমনি মানুষ একত্রিত হয় না। ইতিহাসে অনেক জাতি মার খেয়ে গেছে পরাধীন থেকে গেছে শুধু যোগ্য নির্দেশক না পাবার জন্য।
মাহিরাহি বলেছেন:
মাও সেতুং বলেছিলেন আমি সময়ের সৃষ্টি, ঐসময় আমি না হলেও অন্য কাউকে দিয়ে সময় তার প্রয়োজন মেটাতো। এটা উপলব্দিতে আসলে পরে অনেক কিছু বোঝাই সহজতর হয়ে যাবে।
বিবর্তনবাদী বলেছেন:
হ্যা, ঠিক।
কথা হল, ঐ "অন্য কেউ" টাকে আমরা হয় মাও সেতুং বলতাম। অথবা তার যেই নামই হোক না কেন তারেও মাও সেতুং -এর অবস্থানেই দেখতাম।
মহসীন কাজী বলেছেন:
যতই বলুন বঙ্গবন্ধুর সাথে কারও তুলনা করা বোকামি।
েক আিম বলেছেন:
সহমত বিবর্তনবাদী। আর মাহিরাহি আপনার শেষ বক্তব্যের সাথেও সহমত।
এস. এম. মেহেদী আকরাম বলেছেন:
বাংলাদেশ আমার। এ নিয়ে এক কথা কিসের।
মাহিরাহি বলেছেন:
মালয়েশিয়া আমাদের আমাদের মাত্র ৮ বছর আগে স্বাধীন দেশ হিসাবে তার যাত্রা শুরু করে। মহাথিরের পক্ষে কিভাবে সম্ভব হয়েছিল মালয়, চীনা এবং ভারতীয় জাতিগোষ্টিকে একত্রিত করে একটি শিল্পোন্নত রাষ্টে মালশেয়িকা পরিনত করা। উত্তর একটাই দেশপ্রেম আর সততা যা আমাদের রাজনীতিবিদদের মাঝে নেই।
মাহিরাহি বলেছেন:
আমি মনে করি ব্লগে কেউ যখন কোন রাজনৈতিক দল বা ব্যক্তিকে নিয়ে পোষ্ট দিয়ে মাত্রাতিরিক্ত আবেগ উচ্ছাস প্রকাশ করেন তারা হয় ন্যাকা নয়ত মুর্খব্যক্তিগত জীবনে আমরা সৎ এবং দায়িত্বশীল হলে এদের মুল্যায়নে কোন বিভ্রান্তি ঘটবে না।
পোষ্টের উপরের বক্তব্যগুলো হয়ত আপনাদের নজর এড়িয়ে গেছে।
তারিক-আল-হাসান বলেছেন:
এই দেশটা সবার । কারো বাবার ও নয়, কারো স্বামীর ও নয়। তবে জাতীয় জীবনে যার যেটুকু অবদান তা স্বীকার করে নেওয়া উচিৎ। অতিরিক্ত আবেগ এবং কাদা ছোড়াছুড়ি আমাদের কে এগিয়ে দিবে না। আরো পিছিয়ে দিবে।ধন্যবাদ সবাইকে।
মাহিরাহি বলেছেন:
সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমার ব্যক্তিত্ব কারো কিংবা কোনকিছুর উপর নির্ভরশীল নয়। তাই কারো কিংবা কোন কিছুর উপর মাত্রাতরিক্ত উচ্ছাস প্রকাশে আমার অনীহা। সা ইনে যারা লেখেন তাদেরকে বিদ্যান বলেই জানি, তারা যদি কোন রাজনৈতিক ব্যক্তিত্বের স্তুতি প্রকাশে আবেগাক্রান্ত হয়ে পড়েন তাহলে বুঝতে হবে তার ব্যক্তি স্বার্থ লুকিয়ে আছে।
মুনিম সিদ্দিকী বলেছেন:
আমরা মানি আর নাই মানি শেখ মুজিব বাঙ্গালার ইতিহাসে হাজার বছরের এক জন শ্রেষ্ঠ মানুয। আর এই মানুষটার জন্য আমরা এই রাষ্ট্রটা পেয়েছি। তাই এই মহান ব্যাক্তি অবজ্ঞা করা মানে নিজেকে অবজ্ঞা করা যা একটা স্বাধীন দেশের নাগরিকের জন্য শোভা পায় না। চোখ মুদলেই প্রলয় বন্ধ হয়ে যায়? বহুত হয়েছে, জাতিকে শুধু দলিয় রাজনৈতিক ফায়দা লুঠার জন্য দু'ভাগ করে রাখা হয়েছে। আর জিয়া উনি চরম ভাগ্যবান মানুষ উনার কিসমত ভাল ছিলো তাই জাতির চরম সন্ধিক্ষণে চট্রগ্রাম ছিলেন বিধায় উনি উনার সঠিক কাজটি যখন করেছিলেন তখন যদিও সারা দেশে বিচ্ছিন্ন প্রতিরোধ শুরু হয়ে গিয়েছিলো তথাপি পুরা জাতি ছিল দিক হারা। তাই মানি আর না মানি জিয়ার ঐ দিনের ঘোষণা(পাঠ) জাতির প্রাণে এই ধারণা এসেছিল আমরা একা নই দেশ প্রেমিক সেনা বাহিনী ও আমাদের সাথে। তখন তো দেশের জনগণ চিন্তা করে নাই ইন্ডিয়ার সাহায্য নিয়ে দেশকে স্বাধীন করতে হবে! কারণ মুজিবের নির্দেশ ছিল.... ভায়েরা আমার ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, তোমাদের যা আছে তাই দিয়ে শত্রুর মুকাবেলা করো.......
শেখ মুজিব জানতেন যে ইন্ডিয়াতে গেলে ইন্ডিয়া সাহায্য করবে ঠিক.... তা বাংলার প্রেমে নয় তার স্বীয় স্বার্থে.....................
যারা মুজিব/জিয়া বিদ্ধেষী ও যারা মুজিব/জিয়া পূজারী সবাইর কাছে অনুরোধ মুজিব/জিয়া কে মহান নেতা হিসাবে দেখুন, মানুষ হিসাবে দেখুন। দেবতা বানিয়েন না আবার রাবণ ও বানাবেন না। মানুষ বানান মানুষ, এক জন মহান মানুষ। ধন্যবাদ।
বিবেক সত্যি বলেছেন:
+
কাঙাল বলেছেন:
বাংলাদেশ ঐ শালাদের যারা এই দুই নেতার মধ্যে পার্থক্য নির্ণয় করে প্রতিনিয়ত। এটা যাদের ব্যবসা।
মাহিরাহি বলেছেন:
দক্ষিন কোরিয়ার তার গত ৫০ বছরের আধুনিক ইতিহাসের অর্ধেকের বেশি সময় দুই ডিক্টেটরের শাসনাধীন ছিল। বাকীটা সময় কোন উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না বললেই চলে। আবার অনেককিছু নিয়ন্ত্রিত হয়েছে আমেরিকার কর্তৃক।জাপানের ক্ষেত্রেও আমেরিকার প্রভাবে থেকেই তারা দেশ গঠনে ঝাপিয়ে পড়ে।
রাজনৈতিক কোন দিকনির্দেশনা ছিল না। ছিল জাতি হিসাবে একতা, পরিশ্রম, অধ্যাবসায়। কোন রাজনৈতিক দিকনির্দেশনা ছাড়াই তারা এখন পৃথিবীর দ্বিতীয় অর্থনৈতিক শক্তি।
আসল কথা দেশ প্রেম আর জাতি হিসাবে একাত্বতাবোধ। যেটা আমাদের দেশের রাজনীতিবিদদের নেই।
কাঙাল বলেছেন:
ছাগলীয় মন্তব্য মাহিরাহির। কোরিয়াতে যে ডিক্টেটর ছিলেন তারা যোগ্য শাসক ছিলেন।
খালি ঘনতন্ত্র থাকলেই দেশ উন্নতি করে না। যোগ্যতা আর ইচ্ছাশক্তি লাগে। আপনের মতন মানুষ থাকলে একটু দেরী হবে।
সিংগাপুরে কী হইছে? একটু পড়াশুনা করেন। কোরআনের প্রথম বাণী হইল "পড়"।
মাহিরাহি বলেছেন:
একশবছর আগেও জাপানের শিক্ষার হার নাকি নব্বইয়ের উপরে ছিল।জনগন শিক্ষিত সচেতন হলে তার উন্নতিও ত্বরান্বিত হয়।
কাঙাল বলেছেন:
কই পাইলেন এই তথ্য? চাগুজনগণ এমনে এমনে সচেতন হয় না। সচেতন করতে হয়।
মাহাথীর আসার আগে মালেয়িশয়ার অবস্থা কী ছিল?
ওপেল বলেছেন:
সহমত।
বিবর্তনবাদী বলেছেন:
@ মাহিরাহি -- উন্নয়নের ব্যাপারে আরো কিছু বলবার আছে। একটা দেশকে আমি আপনি একটু ভাল দেখে গেলাম তার মানে এই নয় যে তা খুব উন্নত হয়ে গেছে। কথা হচ্ছে ঐ সব দেশের যা অর্জন তা সাস্টেইনেবল কিনা।
সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য দেশের সামগ্রিক পরিবর্তন দরকার। এমন পরিবর্তন যার প্রভাব দেশের প্রত্যেক মানুষের দৈনন্দিন জীবনে ও আচারআচরণে দেখা যাবে। আজকে উন্নতি ইউরোপিয়ানরা ছয় সাত শত বছর আগেও অনেক মানুষকে ভূত, প্রেত ডাইনি, ড্রাকুলা সন্দেহে হত্যা করত। অথচ তারা আজ কোন অবস্থানে দেখুন।
সো কলড্ সুশাসন দিয়ে একটা জাতি উঠে আসে না। তাকে ডাক দিতে হয়, তবেই জাতি জাগে। আর আপনি আমি ডাকলে জাতি জাগবে না। জাতি লেলিন, স্ট্যালিন, ওয়াশিংটন, লিংকন, মাও, হিটলার, চার্চিল, মুজিবদের ডাকের জন্য অপেক্ষা করে হাজার হাজার বছর। এটাই বাস্তবতা!!!
বিবর্তনবাদী বলেছেন:
হ্যা আর এরশাদের কথা!!!যারা বলে এরশাদের সময় ভাল ছিল, সেটা এরশাদের অর্জন। তবে সে যে মুজিব জিয়া, খালেদা হাসিনা পর্যায়ের যেতে পারেনি তা স্পষ্ট হয় তার বর্তমান অবস্থা বিবেচনা করলে। এরশাদের কথায় কারো কিছু আসে যায় না। কিন্তু খালেদা জিয়া বা শেখ হাসিনার মুখের কথারও বিশাল প্রভাব থাকে।
বিবর্তনবাদী বলেছেন:
ব্যক্তিগত জীবনে আমরা সৎ এবং দায়িত্বশীল হলে এদের মুল্যায়নে কোন বিভ্রান্তি ঘটবে না। >>>>>>> এটা কি করে হবে? হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আমরা দেখব সবাই সৎ ও দায়িত্বশীল হয়ে গেছে?? এতই সোজা???
ভাইজান, সবাইকে সৎ ও দায়িত্বশীল করতে হল দেশে লম্বা কর্মসূচি নিতে হয়। আর সেই লম্বা কর্মসূচি বাস্তবায়নের জন্য দরকার দীর্ঘ মেয়াদী সরকার। আর সেই সরকার চালাতে দরকার যোগ্য নেতৃত্ব, যার কথা লোকে শোনে। নেতাতো আর গিয়ে সবাইরে পড়িয়ে আসবে না, সে খালি হুকুম দিবে। আর মানুষের প্রবনতা হল, তারা সবার হুকুম মানে না। দুই একজনেরটা মানে।
আলিফ দেওয়ান বলেছেন:
মুজিব বা জিয়া নয়, গোলাম আজমকে ধরিয়া মাহি মেরে দেয়া হউক।
প্যাঁচনাই বলেছেন:
বাংলাদেশটা আমার !!! অন্য কারো না ।।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














