চাসনি আবার?? মিথ্যে বলিস!

১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৯

শেয়ারঃ
0 0 0

চাসনি আবার? মিথ্যে বলিস!
সুখের আশায় বৃথায় চলিস!

ভুলে গেছিস সেই কথা কি?
বসন্ত শেষ সুখের পাখী,
যাবোই উড়ে অচীন নীড়ে,
শেকল কেটে বাঁধন ছিড়ে।
জীবন যে শুভংকরের ফাকি
একথা তোর জানতে বাকী?

তাইতো আমি পালিয়ে ছিলাম,
কাছে এসেও দূরেই র'লাম ।
ভালোবাসা জোৎস্না পেলাম,
সুখ নিয়ে তোর, দুঃখ দিলাম।


মরিচিকা জলের নেশা,
পথিক ছিলি ভুল্লি দিশা।
আসলি ছুটেআমার কাছে,
কষ্টচেপে বুকের মাঝে।


যাস ভুলে তুই দুঃখ আগুন,
জাগুক মনে নতুন ফাগুন।
সবুজ শ্যমল পথিক গানে
ভালোবাসা জাগুক প্রানে।


প্রতিফলনের এই কবিতাটির জবাব লিখেছি।
Click This Link






 

সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১০ বিকাল ৪:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: ঠিক ঠিক বলেছ।

১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: ভ্যা ভ্যা ভ্যা!!!!!!!!! আর একটাই কবিতা লিখবানা। আমি না সব গুলা শেষ করা পর্যন্ত!

৩. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৮
হিমালয়৭৭৭ বলেছেন: কাকী, মিথ্যুকের শাস্তি কি হওয়া উচিৎ????
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৬

লেখক বলেছেন: ঐ মিথ্যুক কেরে? আমি না কিন্তু। প্রতিফলন হতে পারে।ওর শাস্তি দিতে আমি একাই একশো। সো নো চিন্তা।

৪. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৮
পলাশমিঞা বলেছেন: বসন্ত শেষ সুখের পাখী,
যাবোই উড়ে অচীন নীড়ে,
শেকল কেটে বাঁধন ছিড়ে।



খুব ক্ষেপেছ তাইনা। কার নীড়ে যাও বলে যাবে দাওয়াত খাবার জন্য আসব :)
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৭

লেখক বলেছেন: দাওয়াত নাই । পাখীর বাসায় এই বুড়া ধাড়ী লোকজন বসলে আমার নিউ বাসা ভেংগে যাবেনা বুঝি??

৫. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০০
রোডায়া বলেছেন: চমৎকার উত্তর বটে৷
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৮

লেখক বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৬. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: প্রতিফলনের শুরুটা মাথায় গেঁথে গেছে একেবারে...

খুব তো বলিস দুঃখ দিবি।
তোর কাছে কি সুখ চেয়েছি?

দারুণ দারুণ। তোমার কাছে করতাছি প্রতিফলনের গুণগান...মজা না?
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৮

লেখক বলেছেন: আর আমার গুন গান কে করবে শুনি??

১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১১

লেখক বলেছেন: আর এই প্রথম দুলাইন কই থেকে প্রতিফলন পেলো শুনো। একদম সাক্ষাৎ ইয়াহুচ্যাট থেকে।

ঝগড়ার এক পর্যায়ে এই কথা বলেই ইয়াহু বলে এক চিল্লান। আর সাথে সাথেই কবিতা লেখা শুরু করলো মানে ঐ দুলাইন ওর কবিতার শুরু হোয়ে গেলো।

৭. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৮
পলাশমিঞা বলেছেন: কঞ্জুসের নানিটা কয় কি!!!!
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১১

লেখক বলেছেন: আরে পাখীরা কোনোদিন কন্জুস হয় কি বোলো এই সব???

৮. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৪
পলাশমিঞা বলেছেন: আমি যে পাখির সাথে কথোপকথন করছি এই পাখিটা জবর কঞ্জুস মানে হাড়ে কেপটার নানি ;)
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৬

লেখক বলেছেন: তোমার সেই পাখী আমি দেখতে চাই। কিপটা পাখী। হিহিহিহি

৯. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৮
পলাশমিঞা বলেছেন: আয়নার সামনে দাঁড়িয়ে বল, ওই কিপটা পাখী ভালানী!!

দেখবে জবাব দেবে :)
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১০

লেখক বলেছেন: পলাশী!!!!!!!!!!!!!!!!!!!!
তোমার খবর আছে।

১০. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: তাইলে একটু তোমার গুণগানও করি...এতো জোস ঝগড়া করতে পারো তুমি!! তোমার সাথে ঝগড়া করতে গেলেই এরকম যাদুর কাব্য বের করে ফেলে প্রতিফলন...তুমি তো ঝগড়াকুমারী!

জানো এই দুই লাইন দুইদিন ধরে আমার ইয়াহু স্ট্যাটাস!!
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৩

লেখক বলেছেন: হুম !

কিন্তু এটা সত্যি আমার ঝগড়ার এক পর্যায়ে প্রতিফলন বলেছিলো।

তোমার ইয়াহূ আইডি কি? দেখে আসিতো, এখনও এই দুলাইন স্টাটাসে আছে নাকি?
তারপর যদি আমার কোনো কবিতার লাইন না স্টাটাস বানাওওওওও তাহলে তোমাকে কি করি দেখো।

১১. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩১
পলাশমিঞা বলেছেন: আমাদের বরুণী হলে একটা নাফানী ;)

খালি লাফায় আর খামোখা ঝগড়া করে দাওয়াত দিতে চায়না :(
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: আমাকে কিপটা বলো আবার দাওয়াৎ না?

তুমি বাংলাদেশে আসো তারপর মজা দেখানো হবে।

১২. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৪
কালপুরুষ বলেছেন: ঘাত প্রতিঘাত সমানে সমানে,
কবে যে মিলন হবে কে জানে!
কাব্যের যুদ্ধে কেহ নাহি হারে,
জবাব দিতে কেহ হাল না ছাড়ে।

ভাল হয়েছে। চলুক--
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কালপূরুষ ভাইয়া।

১৩. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫০
কঁাকন বলেছেন: প্রতিফলনরে মাইর দিমু নাকি X(
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৫

লেখক বলেছেন: দাও দাও মাইর দাও।প্লিজজজজজজজজজ!!!

১৪. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫২
জেনারেলিসিমো বলেছেন: কাঁকনভাই, আমি দুইডারেই বাইন্দা পিডাইতাম ছাই
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৬

লেখক বলেছেন: আমারে কেনো?? শুনি?????????????????????????????????

১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৬

লেখক বলেছেন: কি ??

১৬. ১৩ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:৫৭
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা হা। যুদ্ধ এখনো চলছে? :|
১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৬

লেখক বলেছেন: হুম !! চলছে তো!

 

মোট সময় লেগেছে ১.০০৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দিয়ে গেনু বসন্তেরো এই গানখানি
বরষ ফুরায়ে যাবে , ভুলে যাবে জানি!!
তবুতো ফালগুন রাতে এ গানের বেদনাতে
আঁখি তব ছলোছলো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই