ছুটি যাচ্ছিলো আমার তখন। সে কারণেই এত রাত অব্দী জেগে থাকা। নয়তোবা রাত ১১ বাজলেই আমি ঘুমের রাজ্যে চলে যাই। কম্পিউটারে এ সাইট ওসাইট ব্রাইজ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমাতে যাবার ঠিক আগ মুর্হুতে ইয়াহূতে তোমার নক।
আমাদের প্রথম কথা গুলো খুব মজার ছিলো।আমার নাম জানতে চাইলে তুমি। আমি যথারীতি দুস্টুমী ছলে বলেছিলাম, আমার নাম পেত্নী।তুমিও বলেছিলে তুমি তাইলে ভুত। আবোল তাবোল কথার ফাঁকে ফাঁকে
জানলাম তুমি আছো বাংলাদেশের বাইরে। আরো জানলাম তোমার নাম ধাম পরিচয়।
স্বভাবগত ভাবেই মিথ্যে করে বললাম নিজের সব কিছুই।মিথ্যে নাম, মিথ্যে পরিচয় সে আমি অবলীলায় বলতাম। কাউকেই বিশ্বাস করতে নেই অনলাইনের, এমনটা আমার অনলাইনের চ্যাট শিক্ষার গুরু আমার কাজিনের উপদেশ। কাজেই মিথ্যে বলতে বাঁধেনি একটুও। নিদ্বির্ধায় অবলিলাক্রমে উল্টা পাল্টা একগাদা সত্যি মিথ্যে বানিয়ে বলে টলে তোমাকে ডিলিট করে দিয়ে ঘুমাতে গেলাম।
ঘুম কিন্তু আসছিলো না আমার সে রাতে। কারণ কত মানুষের সাথেই তো পরিচয় হয়। কত জনকেই তো দেখি । শুধু লিখে লিখে দেখা তোমার মত কাউকেই তো এত ভালো লাগেনতো কখনও আমার!!!
নানানানা শুধুই লিখেলিখেই দেখিনি কিন্তু। তোমাকে ক্যামেও দেখেছিলাম।হাহাহাহা। তোমাকে ক্যামে দেখতে চাওয়ায় তুমি কি আনইজি ফিল করছিলে। যেন একটা বাচ্চা!! হাহাহা।
তাই বলে ভেবোনা তুমি এত হ্যান্ডসাম হেন তেন সেটা দেখেই আমি প্রথম দর্শনে তোমার প্রেমে পড়লাম। আসলে ঠিক আমার মনের মত করেই যেন কথা বলছিলে তুমি। ঠিক ঠিক যেমনটা আমার কানে কানে আমার স্বপ্নের রাজকুমার কথা বলে।ঠিক ঠিক তেমন । আমার অনেক অনেক ভালোলাগার এক স্বপনকুমার যেন তুমি।
তবুও আমি জোর করে, সব কিছু ভুলে গিয়ে,চোখ বন্ধ করে ঘুমুবার চেষ্টা করতে লাগলাম। আমি চাচছিলাম প্রাণপণে তোমার কথা ভুলে যেতে।কারণ টাতো শুধু আমিই জানি। কেন আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারিনা?কেন আমি পারিনা তোমাকে বলতে তুমিই আমার স্বপ্নে দেখা সেই রাজকুমার?কেন পারিনা , এ প্রশ্নের উত্তর শুধু এ আমিই জানি ,আর কেউ নয়।
চলবে.......
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


