মনে আছে একটা কবিতা লিখেছিলাম"আবার ফেরা জন্যে তোরই।" ইশ এই কথাটা যদি হত আজীবনের জন্য ফেরা!!!
ঐ ৩দিন ৭ দিন হাওয়া হয়ে যাওয়াটাও কিন্তু ছিলো আমার এক অগ্নীপরীক্ষা।বারবার চেয়েছিলাম এইভাবেও যদি মোহোটা কেটে যায় যদি ভুলতে পারি তোমাকে। তাই বারবার চেষ্টা করেছিলাম। কিন্তু পারলামনা। তোমাকে ছেড়ে ঐ ১০/১২ দিন যে লাস্ট ছিলাম সেটাও ঐ বিশাল ঘটনাটা না ঘটলে হয়তোবা সম্ভব হতনা।আসলে ঐ ঘটনাটার পরেই খুব ভালোভাবে অনুভব করেছিলাম, তোমাকে কতটা ভালোবাসি আমি।
হুম! ভুল করে তুই ফিরিস যদি.....কবিতাটা পড়ে আমি এত মুগ্ধ হয়ে গেলাম। আবার নতুন করে তোমার প্রেমে পড়ে গেলাম বলতে পারো। ঐ কবিতার প্রতিটি কথা, প্রতিটি শব্দে যেন তোমার বিন্দু বিন্দু কষ্ট ঝরে পড়ছিলো। আমি সব ভুলে আবার হাউ মাউ কান্না। হাহাহা ঢং না, সত্যি কিন্তু!!!!!!!!
তুমিও একটা শয়তান । কত্ত ঢং যে জানো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তারপর আবার ভাব।
প্রথম কবিতা , প্রথম দেখা, প্রথম শোনা সব প্রথমের একটা আলাদা আলাদা অসম্ভব ভালো লাগার অনুভুতি আছে। তোমাকে প্রথম শোনা। মাইক্রোফোনে।তুমি কবিতা আবৃত্তি করেছিলে। বলেছিলে জীবনে প্রথম কবিতা আবৃত্তি করছো আমার জন্য। কবিতার চাইতেও তোমার বলা কথাগুলো খুব খুব অন্যরকম লাগছিলো আমার কাছে। সবার থেকে আলাদা। যাকে খুব ভালো লাগে, খুব ভালোবাসতে ইচ্ছে করে তার কথাবলা হাসি সবকিছু কি এমনই ভালো লাগায় জড়ানো হয়?সবার ক্ষেত্রেই হয়তোবা একি অনুভুতি হয়। ভালোবাসার মানুষের সবকিছুই ডিফারেন্ট। একদম আলাদা অন্যদের থেকে। তুমি যেন আমার এতটা জীবনে " হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন, তাই হঠাৎ পাওয়ায় চমকে ওঠে মন।"
তোমাকে খুব খুব দেখতে ইচ্ছে হচ্ছিলো আমার সেদিন। আমি বের হলাম বাসা থেকে, তোমাকে এক নজর দেখবো বলে। ফোনে জানলাম, তুমি তোমার অফিসে তখনও। বললাম একটু বাইরে এসে দাড়াও । হাহাহা তুমি যে এত্ত ভালো বাবুসোনাটা। তাই করলে। আমিতোমার অফিসের সামনে দিয়ে যেতে যেতে দেখলাম দুধসাদা টিশার্ট পরা একটা ইয়া লম্বুকে আর তার অনুসন্ধিৎসু চোখজোড়া।তুমি আসলে খুঁজছিলে কোনটা আমি। হাহাহাহহাহা দেখতে পেলেনাতো কানা। আমার খুব হাসি পাচ্ছিলো। তোমাকে পার হয়ে চলেই গেলাম। কিন্তু একটা কাঁটা খঁচখঁচ অনুভুতি বুকের মাঝে। আমি তোমাকে দেখলাম আর তুমি দেখবেনা আমাকে? তাই কি হয়?
তোমাকে এসএমএস করলাম। "এইযে কানা বাবু আমি তো তোমাকে দেখলাম। তুমি তো আমাকে দেখতেই পেলেনা। যাইহোক আমি চলে যাচ্ছি"। যদিও বল্লাম কিন্তু তুমি আমাকে দেখবেনা সেটা মেনে নিতে পারছিলাম না। বললাম আমি আবার ফিরে আসছি। রাস্তায় সেদিন প্রচন্ড জ্যাম। সব কাটিয়ে তোমার সামনে আমি । হাসি চেপে রাখতে পারলাম না। এক গাল হাসিতে ভেঙে পড়লাম। আর তুমি? হাহাহাহা তোমার চেহারা হয়েছিলো ঠিক এমন
একটা কবিতা মনে পড়ছে
Click This Link
বসন্তদিন-১১
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

