পরীক্ষার ছিলো পরদিন।পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম আর সাথে চলছিলো তোমার সাথে মোবাইলে এসএমএস দুষ্টুমী। সারাটাক্ষণ তুমি থাকতে আমার সাথেই। মোবাইল ছিলো আমাদের দুটি হৃদয় কানেক্টর যেন ।
সেদিন পর পর ৪ টা এসএমএস এর কোনো রিপ্লাই না পেয়ে আমি তখন একটু চিন্তায় পড়েছিলাম। কোনো অশুভ ইংগীত কেপে উঠেছিলো বুকের মধ্যে।কিছু পরে তোমার রিপ্লাই পেলাম। তুমি বললে, এখন কোনো এসএমএস না পাঠাতে। আমি বুঝতে পারছিলাম কোনো ঝামেলা হয়েছে। আর দুসেকেন্ডের মধ্যে বুঝে গেলাম কি হতে পারে। আমার এসএমএস অন্য কেউ পড়েছে। আর যে এসএমএস টা করেছিলাম সে মেসেজটা তোমার জন্য কতখানি ভয়ংকর হতে পারে সেটা ভাবতেই আমি নিথর নিশ্চল হয়ে বসে রইলাম।
এই তো হবার ছিলো। জানতাম ই তো এমনি হবার কথা।শুধু কদিন আগে বা পরে। তোমার রিপ্লাই আসলো । তুমি লিখেছিলে চারটা মেসেজই ভাবী পড়েছে । আমার সম্পর্কে মা, বড়ভাই, ভাবি, ভাতিজি কারো জানতে বাকী নেই আর।
আমার সর্ম্পকে জানাটাতে তোমার কোনো অপরাধ বা অভিযোগ অন্তত তক্ষনাৎ কেউ দিতে পারতোনা যদিনা আমার সুবিশাল প্রতিবন্ধকতার কথাটা খুব স্পস্ট ভাবে আমি ঐ মেসেজগুলোতে দুষ্টামীছলে না বলতাম সেদিন।
তুমি আমাকে বললে কিছুক্ষণ ফোন অফ রাখতে। আমি সেটাই করলাম। কিন্তু পরদিন সকালে ফোন অন করে দেখেছিলাম । হাজার হাজার এসএমএস আর মিসকলে আমার ফোন ভরে গেছে। তোমাদের বাসার মানুষের বিভিন্ন নাম্বার থেকে, আমাকে খুব স্পষ্ট করে জানানো হয়েছে যে,আমি যেন তোমার পথ থেকে সরে দাড়াই। তোমরা একটু বেশী রিলিজিয়াস ফ্যামিলী । এমন একটা ফ্যামিলীতে আমার প্রবেশাধিকার নেই । কোনো ভাবেই না।
চকিতে মনে পড়েছিলাম দিদিমার কথা। ছোটোবেলায় শিবপূজোয় আমার অনীহা দেখে দিদিমা ঠাট্টাচ্ছলে বলেছিলেন, "শিবঠাকুর অসন্তুষ্ঠ হলে কিন্তু শাপ লাগবে । বর জুটবেনা কপালে।"
হাহাহাহাহা দিদিমা তুমি এতখানি ভবিষ্যৎ কি করে দেখেছিলে ?????
বসন্তদিন-১৩
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

