বসন্তদিন-৪৫

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৪

শেয়ারঃ
0 0 0

আমার দিন শুরু হয়, মুখখানি তোর- রাঙিয়ে চুমোয়; তোকে রবির রঙিন, লাজ মাখানো- কিরণ যে ছোঁয়।
তুই রবির রঙিন কিরণ হয়ে ছুস যে আমায়; আমার দিন শুরু হয় তোর পাঠানো ভালোবাসায়।
আমার প্রতীক্ষা সব, ফুরোয়- যখন তোর কাছে যাই; তুই লুকিয়ে থাকিস, পালিয়ে;তবু, তোর ছোঁয়া পাই।
আমি
লুকিয়ে থেকেও আড়াল থেকেও তোকেই দেখি
তোর
ব্যাস্ততাতে চোখের পাতায় স্বপন আঁকি।
আমার কথারা সব, নীল জানালার- স্বপ্নজালে ভাসে; তুই অজান্তে তেই - দৃপ্ত মুঠোয়- থাকিস হৃদয় পাশে।
তোর হৃদয়পুরের পিন্জিরাতে দোল দিয়ে যাই সুরের পাখী; আমার স্বপ্ন আশা দেয় যে ভাষা ভালোবাসার ছায়ায় ঢাকি!!
আমার অবুঝ অভিমানের রাগে, হারিয়ে ফেলি সুর; তুই সরতে গিয়ে- কাছেই টানিস; ভাবিস আছিস দূর।
আমি অভিমানে ভালোবাসায় তোরেই বাঁধি সোনার খাঁচায়; তুই বাঁধনহরা বনের হরিণ থাক সেখানে অনেক মায়ায়।
আমার বসন্তদিন- ফুরিয়ে আসে, কস্টের বাস বুকে; তুই বাঁধন ভাঙার- কষ্ট নেশায়, জ্বলিস ধুকে ধুকে।
যাক যাক চলে যাক বসন্তদিন মধুমাসের মধুর খেলায়; তাই তাই বলেকি ভালোবাসা এতই সহজ ভোলা কি যায়?
আমি ভালবাসার তৃষ্ণা নিয়ে ভুল শেকলে জড়াই; তুই একলা পথে - একাই করিস, নিয়ম ভাঙার লড়াই।
আমি নিয়মভেঙেই খেলেছিলাম মরণ নেশার খেলা তুই তুইযে ছিলি সঙ্গী আমার মাতাল পাগলবেলা।
যেটুক সময় আছে বাকি; তুলে অভিমানের আঁখি; আমার হাতটি নাহয়- একটু ধরে, একটু করিস আদর? তোকে রাখবো ঘিরে -জড়িয়েযে সেই, ভালবাসার চাদর।
আমার ভালোবাসার কুয়াশ চাদর অনেক আদর মেখে তোর ছড়িয়ে পড়ুক ভালোবাসা ঐ আকাশ অনিমেখে।
এইযে হাসিখেলায় কেটে যাওয়া দিনগুলো। কদিন পরে, খুব অল্পকিছুদিন পরেই পাল্টে যাবে । পাল্টে যাবে আমার দিনের চেহারা। পালটে যাবে আমার রাত্রীগুলো।যারা শুনবে তারাই বলবে, এইভাবে সময়ের হিসেবে দিনক্ষন, রাত্রী কেনো বেঁধে দেওয়া হলো?সত্যি কি খুব খুব দরকার ছিলো এসবের? দিন গুলোকে তো যেতে দেওয়া যেত যেভাবে যাচ্ছে , যেতোই নাহয় সেভাবেই।
হয়তবা সেটাই ঠিক। হয়তোবা ভুল। কিন্তু প্রতিফলন, আজ হোক কাল হোক এই দিনটিতো অবশ্যসম্ভাবী আমাদের জন্য। সেতো তুমি ও জানো আমিও জানি।তাইতো এমন একটা চরম সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। কদিন পরে ঠিক ঘুম ভেঙেই হয়তো তোমার কথা মনে পড়তেই এখন যেমন এক ভালোলাগায় মন ভরে ওঠে তখন মনটা বিষাদে ভরে থাকবে। জানো প্রতিফলন , আমি অনেক খেয়াল করে দেখেছি, আমার মন ভালো থাকলে আমি সব কাজ খুব ভালো ভাবে করে ফেলতে পারি। আর মন যদি একটু বেগড়বাই করে, তাহলেই হোলো। আমি কিছুতেই কোনো কাজ শেষ তো দূরের কথা চালিয়ে যেতেই পারিনা।
"তখন এমনি করে বাজবে বাশী এই নাটে, কাটবে গো দিন আজো যেমন দিন কাটে।" শুধু আমার এই বুকটার মধ্যে রোজ রোজ এখন যে দিন রাত্রী হয়, ভোরের সূয্য ওঠে , রাতের জোৎস্না আলো দিয়ে যায়, সেই দিনরাত্রীটাই পাল্টে যাবে। হয়তো নতুন কিছু আবার জন্ম নেবে আমার ভেতরে । হয়তো হ্যা হয়তো না।কিন্তু প্রথম দিকে তোমার নেশাটা আমাকে খুব পোড়াবে প্রতিফলন।নেশা খুব কঠিন, সহজে কাটেনা।নেশাকাটানো অনেক কঠিন যদিনা নিজে থেকেই সেটা কেটে না যায়। আর জানো আমিও সত্যি সব চাইতে ভয় পাই সেটাই বেশী।
এই একটা বছরে কত কিছুই না করেছি মান অভিমান ঝগড়া বিবাদ , সবার পরেও তবুও জানতাম সবার চাইতে আপন জন কেউ আছে আমার। সে তুমি।তোমাকে চাইলেই ধরা যায়না, ছোয়া যায়না সেকথা সত্যি । তবুও এক বন্ধন। এক অদৃশ্য বন্ধন!
এত কথা বলেছি আমি তোমাকে প্রতিফলন, যা আমার অনেক অনেক আপনজনকেও কখনও বলা হয়নি। বলা হবেওনা কখনও। আমার ভালোলাগা মন্দলাগা তোমার চাইতে বেশী কেউ জানেনা এই পৃথিবীর।

বেশ বুঝতে পারছি কিছুদিন পরে , কেউ না জানুক , কেউ না বুঝুক আমি জানি , অনেক একা হয়ে যাবো আমি তোমাকে ছাড়া। সে শুধু আমিই জানবো।আর কেউ না।


 

সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১১ দুপুর ২:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪১
যশোর০০৭ বলেছেন: হঠাৎ মন্তব্য করতে পারছি না। তবে ছবিটা খারাপ লাগে নি।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৯

লেখক বলেছেন: হুম ছবিটা খুব সুন্দর!!!!!

অনেক খুশী হলাম আমার ছবিটা সুন্দর লেগেছে তোমারও তাই।

২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪১
জেরী বলেছেন: ভালোবাসা ভালো না:(
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: হুম ঠিক ঠিক।

৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪২
অপ্‌সরা বলেছেন: জেরী বলেছেন: ভালোবাসা ভালো না/:)
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: ঠিক ঠিক ঠিক ঠিক!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৩
অক্ষর বলেছেন: কবিতা ভালো হৈছে (আপ্নের লেখা হৈলে ভিন্ন কথা)

বেগড়বাই কি?
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: কবিতার বোল্ড পার্ট কিন্তু প্রতিফলনের লেখা। প্রতিফলনের কবিতা ছাড়া আমি আমি অচল!!!! মানে এক লাইন ও লিখতে পারিনা। হিহিহি


বেগড়বাই মানে মন উচাটন হওয়া। হাহাহাহাহাহাহাহা

৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৩
পূর্ব বলেছেন: প্রিয়তে রাখলাম । প্রেমিকাকে (সম্ভাব্য) চিঠি লিকতে যেতে ভালো কাজে আসবে।

আর বিরহের সুর কেন। খেলা না জমিতেই কেন মেলা ভাং্গার আয়োজন । চলুক না , এমনি যদি দিন কাটে, কাটুক না ...

ওয়েটিঙ পর দ্যা নেকসট লেখা ...
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৬

লেখক বলেছেন: এই চিঠি তো প্রেমের না। সম্ভাব্য বিরহের চিঠি।কিভাবে কাজে আসবে ???


হুম এমনি কাটলে কাটুক বেলা
যখন ভাঙলো মিলনমেলা ভাঙলো
ভেবেছিলেম .........................

৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫২
প্রতিফলন বলেছেন: হুম। সেটাই তো ভাবলাম কিছুক্ষণ আগে।
তবুও আমি স্বপ্ন দেখে যাই; একটা শেষ না হওয়া বসন্তের। একটা ফুরিয়ে না যাওয়া দিনের। থাকবোনা কিম্বা থাকবেনা এ কথাটা আমি কখনো ভাবিনা, ভাবতে পারিনা। চলে যাওয়া এক কথা আর চলে যেতে চাওয়া অন্য কথা। আমি কখনো চলে যেতে চাইনি; চলে যেতে চাইনা। তাই এভাবেই আমি আছি তোমার পাশে; তোমাকে বেঁধে রাখি আমার সাথে; সময় আমাকে যতটুকু বেঁধে দিক না না দিক।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: যাক না পায়ের তলায় মাটি .....
তুমি তখন ধরবে আটি .........


=========

তোমার জন্য আরো দুটো লাইন

যেখানে ঘর বাঁধবো আমি , আসে আসুক বাণ
তুমি যদি ভাসাও মোরে চাইনে পরিত্রাণ

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৯

লেখক বলেছেন: হুম এর জন্য অনেক অনেক থ্যাংকস !!!!!!!!

৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: বরুণা, বসন্তদিন এলে কি সামু ছেড়েও চলে যাবা?



পূর্ব বলেছেন: প্রিয়তে রাখলাম । প্রেমিকাকে (সম্ভাব্য) চিঠি লিকতে যেতে ভালো কাজে আসবে।

সন্দেহজনক গতিবিধি...http://www.somewhereinblog.net/blog/Bivabory/28900017 :P

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৩

লেখক বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: ভাঙ্গা পেন্সিল বলেছেন: বরুণা, বসন্তদিন এলে কি সামু ছেড়েও চলে যাবা?

তাইতো মনে হচ্ছে ভাঙা পেনসিল।

বিভাবরী/ কোজাগরীর পোস্ট দেখলাম । বলেছে আমি নাকি প্রেম প্যানপ্যেনে কবিতা লিখি।X(

৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:০৩
সহেলী বলেছেন: কেন একা হয়ে যাবে কদিন পরে ? ভাল থেকো বরুনা ।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৮

লেখক বলেছেন: আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! তুমি ও ভালো থেকো!!!!!!!!!!!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১০

লেখক বলেছেন: মন খারাপ কেনো????????????????????????????????

১১. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:২১
প্রতিফলন বলেছেন: আচ্ছা, :P ছবির মেয়েটা কি কোন কাপড় পড়েছে?!!
অনেkক্ষণ মাথা খাটিয়ে বুঝতে পারলাম না :(
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১১

লেখক বলেছেন: এত কিছু থাকতে ছবির মেয়ের কাপড় নিয়ে এত চিন্তা কেনো???X(X(X( দেবো মাথা ভেঙে।

১২. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩১
সব যদি আজ বদলে যেত বলেছেন: মেঘ বলেছে যাব যাব বইটি পড়েছেন?

সেই বইয়ের নায়কের নাম মনে পড়ছে না।
আসুন ধরি, নায়কের নাম আতাহার।

আপনি কিন্তু গল্পের নায়ককে বাস্তবে জন্ম দিচ্ছেন।
ছবির মানুষটা মনে হয় ছেলে। মেয়েদের এমন ব্যায়াম টাইপ ফিগার কম হয়।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: সুনীলের বরুণাকে যদি বাস্তবে জন্ম দিতে পারি তাহলে মেঘ বলেছের নায়ক কে জন্ম দিতে দোষ কি????????
হাহাহাহাহা

১৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫৮
অক্ষর বলেছেন: আমি যখন মন্তব্য কর্ছিলাম তখন কবিতায় কোন বোল্ড করা ছিলো না, মন্তব্য করার পর দেখি বোল্ড করা
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: হাহাহা আরে পরে এডিট করলাম তো। কারন বুঝা যাচ্ছিলোনা কোন পার্ট আমার কোনটা প্রতিফলনের।

১৪. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৪
নীল আলো বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: লেখক বলেছেন: ভাঙ্গা পেন্সিল বলেছেন: বরুণা, বসন্তদিন এলে কি সামু ছেড়েও চলে যাবা?

তাইতো মনে হচ্ছে ভাঙা পেনসিল।

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: হুম তাইতো নীল আলো মনি।

১৫. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৬
নীল আলো বলেছেন: *(পরের অংশ বাদ পড়ে গেছে বুঝলাম না কেন!! তাই আব্র লিখছি...)

*সামু ছেড়ে যেতে হবে কেন????
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: কারণ সব কিছু থেকেই অনেক দূরে চলে যেতে হবে তাই।

১৬. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৪
অক্ষর বলেছেন: তাইতো কই!!! বোল্ড করাটা লেখাটা এত ভালো হৈছে ক্যান। আর বাকি লাইন্টা (যেইটা বোল্ড করা না) জঘন্য হৈছে
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: ঐ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! এহহহ লিখ দেখি একটা বোল্ড না করার মতই কবিতা!!!!!

১৭. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০০
কালপুরুষ বলেছেন: মনের কথাগুলো ভালই বলে গেলি। ভাল থাকিস সবসময়ের জন্য। শুভ কামনা রইলো।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৩

লেখক বলেছেন: তুমিও ভালো থেকো ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৮. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৭
মমমম১২ বলেছেন: হুম ছবিটা খুব সুন্দর লেখাটাও।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৯

লেখক বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৯. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩১
সাইফুর বলেছেন: কি কিউট করে লিখেরে
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: কেমন আছো কচ্ছপ ভাইয়া???

২০. ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: চলে যদি যাবি দূরে স্বার্থপর...
আমাকে কেন কবিতা পড়ালি...
হবি যদি সামু ছেড়ে ব্লগান্তর,
ছন্দে কেন আমাকে ভুলালি ......

আমিও কবি হইয়া গেছি:P
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: আমি মনে হয় খুব বেশীই ইমোশলান ভাঙা পেনসিল!!!

নাহলে চিন্তা করতে পারো আমার মত ঝগড়াটে একটা মেয়ে তোমার ফানি কবিতাটা পড়ে চক্ষু ছলছল, টলটল, জল ভরোভরো।

২১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৪২
অদৃশ্য বলেছেন: বরুণা দি..................কেন আমাদের কি মন নেই.............আমরা কি বুঝবোনা আপনার কষ্টগুলো..................হ্যাঁ বুঝবোনা সেভাবে.....যেভাবে আপনি অনুভব করবেন..................।

আপনার কষ্টগুলো সুখে পরিনত হোক...........শান্তিতে..............


কবিতা ভালো লেগেছে...............


সবসময় ভালো থাকুন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: অনেক অনেক খুশী হলামম!!!!!!!!!!!!!!! কবিতা ভালো বলার জন্য !!!!!!!!!!!!!!!!!!!

অনেক অনেক ভালো থেকো অদৃশ্য মনিটা!!!!

২২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
সাইফুর বলেছেন: ভালো আছি...
তোমাদের কি খবর?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: আমরাও ভালো আছি।

২৩. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৪
মানুষ বলেছেন: বেদন ভরা এ বসন্ত, সখী কখনও আসেনি বুঝি আগে ...............
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৬

লেখক বলেছেন: বেদানা ভরা বসন্ত হইলেই বেশী ভালো ছিলো।তবু যদি মানুষটা খেয়ে দেয়ে একটু .............

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৫

লেখক বলেছেন: ভালা তো!!!!!!!!!!!!!

২৫. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৪
চাঙ্কু বলেছেন: বরুনার দেখি বসন্তদিন শুরু হইয়া গেছে । আফসুস ;)
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: চাঙ্কুমনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! কই ছিলা এতদিন???????????


বসন্তদিন শুরু কি শেষের পথে তো!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২০

লেখক বলেছেন: কি??? লেখা/ কবিতা/ ভালোবাসা/ দুঃখ/ ঝগড়া কোনটা?????

২৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:০০
কঁাকন বলেছেন: এই পর্বটা আজকে আর পড়লাম না এতগুলো একসাথে পড়ে টায়ার্ড
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: কতগুলো পড়েছো আপুনি??????????????????

২৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৯
এন এইচ আর বলেছেন: ০।০০

কিছু অন্য রকম ভাবনা টের পাচ্ছি।
১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: হুম!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

মোট সময় লেগেছে ০.৯৪১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দিয়ে গেনু বসন্তেরো এই গানখানি
বরষ ফুরায়ে যাবে , ভুলে যাবে জানি!!
তবুতো ফালগুন রাতে এ গানের বেদনাতে
আঁখি তব ছলোছলো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই