somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসন্তদিন স্পেশাল-৪৯ (সেদিন দুজনে দুলেছিনু বনে)

১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিফলন, আজকের দিনটা ছিলো আমাদের জীবনের এক বিশেষ স্মরণীয় দিন। এজীবনে যতদিন বেঁচে থাকবো প্রতি বছরের ফাল্গুনের এই প্রথম দিনটিতে, আজকের ফাগুনের এই প্রথম দিনটি মনে পড়বেই আমাদের। আজকের এই সোনালী বিকেলটি মনের পাতায় সোনার আখরে আজীবন লেখা রইবে। হয়তোবাএ দিনটি ভেবে চোখ দুটো ছলছলো হয়ে উঠবে আমাদের কখনও নয়তোবা ঠোঁটের কোণে সবার অলখে ফুটে উঠবে একচিলতে হাসি।

অনেক প্রতীক্ষা, অভিমান, কষ্ট বেদনা ভালোবাসার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকের দিনটিকে চির স্মরণীয় করে রাখবো। তাই তো কথা ছিলো ঠিক বিকেল ৪টা থেকে ৫ টার মধ্যে বইমেলার গেটে আমাদের দেখা হবে। একটা শর্ত জুড়ে দিয়েছিলাম প্রতিফলন। তোমাকে আমার চিনে নিতে হবে। আমি জানতাম তুমি চিনে নেবে ঠিকই। যদিও আমার ছবি তুমি দেখেছো। এমনকি দূর থেকেও আমাকে, তবে কখনও এত কাছ থেকে তো আর আমাদের দেখা হয়নি। এমনকি এইভাবে একটা বিকেল কাঁটানোর কথাও আমাদের ছিলোনা।তবুও শেষমেষ সিদ্ধান্ত নিলাম। শুধু একটা দিন না হয় নিজেদের মত করে নিজেদের জন্যই ভাববো আমরা।

তোমাকে বলিনি কি শাড়ী পরবো আমি। যদিও আজ বসন্তের প্রথম দিন। বাসন্তী শাড়ীই পরবে সব মেয়েরা, সেতো জানা কথাই। "আজ সবার রঙে রঙ মিলাতে হবে। ওগো আমার প্রিয়, তোমার রঙীন উত্তরীয়। পর পর তবে।"বাসন্তী পরতে গিয়েও একটু আলাদা করে দিতে ইচ্ছে হল নিজেকে জানো? হয়তোবা তুমি যেন সহজেই চিনতে পারো তাই। তাইতো একটু আলাদা কাঁঠালচাপা রঙের শাড়ীটাই বেছে নিয়েছিলাম। এমনিতে আমি সাজগোজ জিনিসটার উপরে আজীবন উদাসীন ছিলাম কিন্তু আজ নিজেকে খুব মন দিয়ে সাজিয়েছিলাম আমি । শুধু তোমার জন্য।
জানো প্রতিফলন, বইমেলার গেটটার দিকে যত এগুচ্ছিলাম, বুকের মধ্যে তত ঢাকের বাড়ী। নিজের হার্টবিটের শব্দ নিজেই শুনতে পাচ্ছিলাম যেন।

যাইহোক দুরু দুরু বক্ষে এগিয়ে যেতে যেতে দেখলাম তোমাকে।এত যে প্রাণপন শক্তিতে অন্য দিকে দৃষ্টি ফিরিয়ে রাখার চেষ্টা করলাম।অবাধ্য চোখ শুধুই তোমার দিকে চলে যায়। হাহাহা প্রতিফলন আবারও আমি হেরে গেলাম। তোমার দিকে তাকিয়ে হাসি চেপে রাখতে পারলাম না।আর সাথে সাথেই তুমি এগিয়ে এলে।

এত গুলো দিন, এতগুলো ঘন্টা, মিনিট সেকেন্ড যে আমরা কথা বলেছি সেই তুমি আর আমি একদম নিশ্চুপ। শুধু পাশাপাশি হেঁটে চলা।হাহাহাহাহা।
কি আশ্চর্য্য তাইনা? একটা কথা না বলেও কখনো কখনো অনেক কথা বলা হয়ে যায়। আচ্ছা প্রতিফলন, আমরা অনেক অনেকদিন এমন একটা দিনের কথা ভেবে কতইনা মন খারাপ করেছিলাম। এমন একটা দিন কখনও আসবেনা, এমন একটা বিকেলে কখনও আমাদের হবেনা।একটু শুধু হাত ধরেও পাশাপাশি হাঁটা হবেনা এমনটা ভেবে কতদিন কেঁদে দু চোখ ভাসিয়েছিলাম।সেই কাঙ্খীত বিকেলটা হাতের মুঠোয় পেয়ে আমরা একেবারেই নির্বাক হয়ে গেছিলাম।যতটা সময় তুমি পাশে ছিলে ,কি এক অজানা ভালোলাগায় ভরেছিলো মনটা!!! খুব যে কষ্টটা পোড়াতো বুকের মধ্যে,তোমার হাতটা একটু ছুঁয়ে দেখার। শেষপর্যন্ত কিন্তু সেই কষ্ট কষ্ট স্বপ্নটা ঠিকি আমাদের পুরন হল তাইনা?
অনেকটা সময় কাঁটিয়ে ফিরে যাবার বেলায়, একটা কথা বলিনি তোমাকে আমি প্রতিফলন। জানো আমার একটু ইচ্ছে করছিলোনা আর ফিরে যেতে।
রিকসা করে ফিরে আসার সময় মাথায় ঘুরছিলো একটি গান,

সেদিন দুজনে দুলেছিনু বনে,
ফুলডোরে বাঁধা ঝুলনা।
সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে
যেন জাগে মনে ভুলোনা।
ভুলোনা ভুলোনা ভুলোনা!!

গানটির এই "সেদিন" আমাদের আজকের এই দিনের বিকেলটি। যে ফুলডোরে বাঁধা ঝুলনায় দুলেছিলাম আমরা ,কখনও ভুলোনা এই ক্ষণটি ।জানি,এ জীবনে অনেক কিছুই ভোলা হয়না বাবুসোনা। তুমি রবে নীরবে, হৃদয়ে মম।
Click This Link

(বসন্তের প্রথম দিনটি তো ঠিক এমনি হবারই কথা ছিলো)
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৩
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×