আমার প্রিয় পোস্ট
- ডায়েরীর পাতা থেকেঃ যুদ্ধশিশু এরিনা ও তার বীরাঙ্গনা মায়ের যন্ত্রণা গাঁথা - ড়ৎশড়
- যে দুটি গান পুরোটা জীবন জুড়ে - খলিল মাহ্মুদ
- আমার বান্দরবেলা.............৭ - তামিম ইরফান
- ২০ বছর পর খুঁজে পাওয়া একটা গান - শওকত হোসেন মাসুম
- বিশ্ববিদ্যালয়ের প্রেম-১৮ - কৃষক
- চলে যাবার পংক্তিমালা - আমার আমি
- একটা দুর্বোধ্য গল্প অথবা সুবোধ্য কবিতা :: তুই লিখেছিলি বা আমি ভেবেছি; দিনলিপি - খলিল মাহমুদ
- আমার বান্দরবেলা............২ - তামিম ইরফান

ফলাফলে গড়মিল
- বিবর্তনবাদী
- স্মৃতি - কালপুরুষ
- একটা দুর্বোধ্য গল্প অথবা সুবোধ্য কবিতা, তুই লিখেছিলি বা আমি ভেবেছি; দিনলিপি - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
তুই
২৯ শে মে, ২০০৯ সকাল ৯:৫৩
তুই যে আমার "তুই" কবিতা,
প্রভাত আলোয় ভোর সবিতা।
গনগনে রোদ , শুভ্র শিশির,
তীব্র ক্রোধে মুক্ত মিশির।
তুই যে আমার ক্লান্ত দুপুর,
হেঁটে যাওয়া দূর বহূদূর।
টকটকে লাল, ব্যাথার সুনীল,
অভিমানের মিল ও অমিল।
তুই যে আমার ভাঙাগড়া,
ফাগুন বিকেল কৃষ্ণচূড়া।
তুই যে আমার আকূল চাওয়া,
শ্রান্ত হৃদয় আক্ষেপ না-পাওয়া।
তবু,
চেতন জুড়ে আছিস মিশে,
তাইতো,
বারেবারে হারাই দিশে !!!!
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হাহাহাহাহাহা জানতাম গুণীজনরা বা যারা সত্যি কারে পড়েই কমেন্ট করে তারা ধরবেই এখানে। আর প্রতিফলন শয়তান তো এসেই বলবে কবিতা না ছাই হয়েছে। মিশির বলে কিছু হয়? লিখে দিলেই হলো যা কিছু একটা না??
হাহাহাহাহাহা আমি বলি, যা কিছুই হয় কবিতা। কারণ এত নিয়ম কানুন মেনে চলতে গিয়ে জীবন যে স্বাধীনতা হারায়। জীবনে তো অনেক কিছুই চেপে চুপে চলতে হয়। কবিতাতেও যদি ভাষা খুঁজতে বসি আর নিয়ম কানুন ভাষা মেনে চলতে হয় তাহলে কবিতাটাই হারিয়ে যায় বা মনের মাঝে যা আছে, যা ভাষায় প্রকাশ করতে পারছিনা তা বেরিয়ে আসতে চাইলেও গলা টিপে মারতে হয়। পাছে লোকে কিছু বলে সে ভয়ে।এমনিতেও তো কত ইচ্ছে অনিচ্ছের গলা টিপে মেরে চলেছি অনবরত এই জীবনে।
মিশির বলতে বুঝাতে চাইছিলাম তীব্র ক্রোধেও তুই এর জন্য যে ভালোবাসাটা মিশে থাকে সেটাই। ঠিক যেন মুক্ত সফেদ।
কালপুরুষ বলেছেন:
তুই যে আমার হাজার কথার একটি কথাতুই যে আমার হাজার ব্যথার মধুর ব্যথা
তুই যে আমার আকুল প্রাণের ব্যকুল ভাষা
তুই যে আমার সাত জনমের একটি আশা।
তোর জন্য সাত সকালে নির্মল প্রার্থনা। ভাল থাকিস।
লেখক বলেছেন: অনেক অনেক অনেকককককককককককককককককককককককক খুশী হলাম ভাইয়া।
তোমার মত একটা সত্যি কারের কবি যে আমার মিথ্যেকারের কবিতা পড়ে সেটাই অনেক বেশী।
অনেক অনেক ভালোবাসা তোমাকে।
মে ঘ দূ ত বলেছেন:
ভাষা প্যাচানোই তো কবিদের কাজ। কবিতাটা ভালো লাগলো যদিও মিশির শব্দের মানে আমারও জানা নেই।
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহা জানতাম , জানতাম তুমিও আরেক গুণীজন। ধরবেই।
মিশির বলতে বুঝাতে চাইছিলাম তীব্র ক্রোধেও তুই এর জন্য যে ভালোবাসাটা মিশে থাকে সেটাই। ঠিক যেন মুক্ত সফেদ।
অদৃশ্য বলেছেন:
বরুণা দি....................আপনার এই ধরনের লেখা ভালোলাগে সবসময়ই। এইটাও জোস হইছে।শুভকামনা.........
লেখক বলেছেন: তুমি তো আমাকে প্রশ্রয় দাও তাই এমন করে বলো।
তাতে কি ? আমি খুশী হই অনেক অনেক !!!!!!!!!!!!!!!!!!!!!!!
অনেক ভালো থেকো অদৃশ্য!!!!
হাসান মাহবুব বলেছেন:
সে কই?
লেখক বলেছেন: ঘুমাচ্ছে।
লেখক বলেছেন: না মানুক। জীবনের নিয়ম তাল লয় ই মানিনা। আবার কবিতার!!!
লেখক বলেছেন: অনেক অনেক খুশী হইলাম ভাঙা।
কি করবো ছ্যাকু যখন খাই তখনও লিখবোনা নাকি?? কি বলো এই সব??
কালপুরুষ বলেছেন:
সম্ভবত একসময় কোন এক চলচ্চিত্র বিষয়ক এক সাপ্তাহিকের সম্পাদক ছিলেন জনাব "মিশির আলী", তাকে জিজ্ঞেস করলেই মিশির শব্দের অর্থ জানা যাবে। তবে মিশ মিশে কালো কেউ যদি "মিশির" হয় তবে তাঁকে জিজ্ঞেস না করাই ভাল- রেগে যেতে পারেন।
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহাহা
ভাইয়া হুমায়ুন আহমেদের গল্পেও আছে তো এক মিসির আলী।
তবে একটু আগে মনে পড়তো যদি মিশমিশে কালো হয়, টকটকে লালের মত তো সুবিধা হত তাল লয় ছন্দ মিলাতে।
টকটকে লালের সাথে নীল নিয়ে কতকিছু ভাবলাম। টকটকে লাল , কটকটে হলুদ, ধপধপে সাদা কিন্তু নীল কি, ভেবেই পেলাম না। মিশমিশে যে কালো হয় সেটাও তাই ভুলে গেলাম।
এর পরে মিশমিশে কালো নিয়ে একটা লিখবোনে।
লেখক বলেছেন: হুম । সত্যি তুমি এক পড়ুয়া ছেলে সেটাই বুঝলাম।
ইমন জুবায়ের বলেছেন:
কবি লিখেছেন, ... মিশির বলতে বুঝাতে চাইছিলাম তীব্র ক্রোধেও তুই এর জন্য যে ভালোবাসাটা মিশে থাকে সেটাই। ঠিক যেন মুক্ত সফেদ।মিশির-এর মানে জেনে সত্যিই ভালো লাগছে।
লেখক বলেছেন: এটা আমার উদ্ভাবিত মনের ভাষার বাংলা বর্ণীয় রুপ। যাহা মিশানো এর সাথে রুপক অর্থে ব্যব হৃত হইয়াছে।
হাহাহাহাহাহাহাহাহাহা
অনেক অনেক ধন্যবাদ ইমন জুবায়ের।
লেখক বলেছেন: এই অর্থে আমি একজন ভাষা উদ্ভাবক প্রমান করিলাম।
লেখক বলেছেন: তৎভব ভাষা টাইপ ব্যপার স্যাপার আর কি।![]()
অক্ষর বলেছেন:
ছন্দ ভালো হৈছে
লেখক বলেছেন: থ্যাংক ইউ আখূূূূূূূূূূূূূূূু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
মুক্ত বয়ান বলেছেন:
এই কবিতাটা ভালা হইছে মাঐ..++
আর, নেন সারাদিন ধইরা 'তুমি আমার' নিয়া এই গানটা শুনতে থাকেন।
লেখক বলেছেন: এইটা কি দিলা????
তুমি নিয়া গান কেনো??
তুই নিয়া নাই?
মুক্ত বয়ান বলেছেন:
ধরেন.. এক ঝাঁক তুই..তুই গান গা
তুই যদি আমার হইতি রে
তুই কি জানিস না
তুই ফেলে এসেছিস কারে
তুই বললেই হবে
আরো লাগলে বইলেন..
লেখক বলেছেন: আরে সত্যিতো!!!!!!!!!!
থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এত্ত এত্ত ভালোবাসা তোমাকে!!!!!!!!!!!!!
সহেলী বলেছেন:
বরুনার ক্রোধ ও অনেক উপাদেয় । আর মিশির মানে কেউ দেখি জানেনা , মিশির মানে মিরর মানে হোল প্রতিফলন
লেখক বলেছেন: ঠিক ঠিক আসল মানেটা তুমি ই জানো। আরে আমিও তো জানতাম না এক্কেবারে ঠিকঠাকটা। মনের মাঝে ছিলো শুধু। তুমি বলায় এইবার উপলদ্ধির সাথে মানেটা ভাষায় প্রকাশিত হল।
ইমন জুবায়ের বলেছেন:
@ সহেলী। আপনার প্রতি কৃতজ্ঞতা মিশির-এর প্রকৃত অর্থটি জানিয়ে দেওয়ার জন্য।
লেখক বলেছেন: হাহাহাহাহা
আমিও কৃতজ্ঞ।
সহেলী বলেছেন:
@ইমন , রেফারেন্স চাইতে পারবেন না , আগেই বলে দিলাম । একটাই অভিধানে লেখা আছে , সেটা বরুনার কাছে ।
লেখক বলেছেন: হাহাহাহাহাহা
এটা বরুণা অভিধান তাইনা???
শুধু তুমি ই তা জানো।
ইমন জুবায়ের বলেছেন:
থাক, তাহলে। চিরদিন।
লেখক বলেছেন: হুম । থাক ।
চিরদিন......অমলিন...........
ভরা থাক, স্মৃতিসুধায় জীবনের পাত্রখানি।
প্রতিফলন বলেছেন:
বাব্বাহ! লেখক বলেছেন: প্রতিদিনের প্রতিফলন কেনো সমান ভাবে প্রতিফলিত হয়না?
ঝকঝকে সেই আয়না যেমন
ঝাপসা হয়ে যায়,
ঝড়ো হাওয়ার ঝড়বাদলে
ঝুপড়ি ভেঙে যায়।
ঝমঝমিয়ে বৃষ্টি যেমন
ঝিমঝিমিয়ে পড়ে।
তেমন কেনো থাকিস না তুই
সারাটাক্ষণ জুড়ে?
আয়না ভেঙে টুকরো করিস
ঝড়ে ভাঙিস ঘর?
তারপরেও ভাবিস আমি
আহ্বলাদেতে মাথায় নিয়ে
নাচবো তোকে??
সত্যি তুই আছাড় খেয়ে পড়।
প্রতিফলন বলেছেন:
বাব্বাহ! প্রতিটা দিন এমন কেন যে হয়না!!
লেখক বলেছেন: কবিতায় আর মর বললাম না দয়া করে।
অ্যামাটার বলেছেন:
আল মাহমুদ বলেছিলেন, যখন 'তুমি' নিয়ে কবিতার আধিক্য দেখে দিবে, বুঝতে হবে, তখন কবিতা'র দু:সময়। অবশ্য তিনি 'তুই'-এর ব্যাপারে কিছু বলেন নি। 'তুমি' থেকে 'তুই'-এর দূরত্ব কতটা, কখনও মেপে দেখিনি। জানিনা, দু:সময় অথবা সুসময়; যেটাই হোকনা কেন, পথটুকু পেরোতে আর কত দেরী পাঞ্জেরী?
লেখক বলেছেন: আমিও জানিনা এ পথের শেষ কোথায় সাথে এও জানিনা আল মাহমুদ কি বলেছিলেন। আমি শুধু জানি কখনও হঠাৎ কোনো উদাস দুপরে কাজের ফাঁকে মনে পড়ে যাওয়া কোনো সূর। আমি শুধু জানি, পথ চলতে গিয়ে হঠাৎ মনে পড়ে যাওয়া কোনো মিঠেল স্মৃতি।আমি জানি হঠাৎ ঘুম ভেঙে রাতের নির্জনে মনে পড়ে যাওয়া কোনো অভিমান। তাই নিয়েই লিখি আবোল তাবোল।
অনেক ধন্যবাদ আ্যামাটর। তুমি কোনো না কোনো ভাবে আমার কবিতার প্রেরণা। মনে করে দেখোতো। না মনে পড়লে আমি নিজেই মনে করিয়ে দেবো।
লেখক বলেছেন: ঠিক বলেছো ।
আসলেই একটা আস্ত তুই।
দাড়াও তোমার কবিতাটা পরে দেখি কেমন তোমার তুই???
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
আবার ফিরে আসায় ভাল লাগছে।
লেখক বলেছেন: আবার হারিয়ে গেলে মন খারাপ হয় যদি সেটাও ভালোবাসা আপুনি।
অনেক ভালো থেকো।
অনেক খুশী হলাম তোমাকে দেখে।
খলিল মাহ্মুদ বলেছেন:
"অন্ধকার কয় চন্দ্রটারে দেও না যতো আলো
চন্দ্রমুখে দিব আমি মেঘরঙেরই কালো
তুমি বন্ধু চাইলা না তো আমার কোনো ভালো
বন্ধু, তুমি কেন চাইলা না তো আমার কোনো ভালো"
গান শুনছিলাম।
লেখক বলেছেন: ঐ পাজী ভাইয়া। আমাকে খোঁচা দেওয়ার চেষ্টা না?
লেখক বলেছেন: সর্বনাশ!! এইখানে তো বউ নাই। ছাগল ও নাই।
![]()
তনুজা বলেছেন:
সুন্দর
লেখক বলেছেন: আপুনি অনেক অনেক ধন্যবাদ। আর শোনো তোমার কবিতার মত তো আর এত ভালো পারিনা তাই আমার ছড়িতা পড়লে বা কেউ ভালো বললেই অনেক অনেক খুশী হয়ে যাই।
তামিম ইরফান বলেছেন:
এই জন্যই তো নিয়ে গেলামজনৈক মনীষী বলেছেন, 'যদি বাঁচিতে চাহ তবে বউ ও ছাগল হইতে ১০০ হাত দুরে থাকিবে'
লেখক বলেছেন: মানে কি ?? কাহাকে বাঁচাইতে চাও শুনি????
লেখক বলেছেন: নাহ ! আর বউকে মানে আমাদের বান্দর ভাবীকে খবর না দিতে উপায় নাই।
তামিম ইরফান বলেছেন:
বরুণা খুব ভালা মেয়েবরিণা দুন্যিয়ার সবচাইয়া ভালা মেয়ে
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহা
না না থাক থাক আর কিছু বলা লাগবেনা। একজন বিশিষ্ঠ, প্রাণপ্রিয়, আমার দেখা সর্বশ্রেষ্ঠ রম্যরচনা বান্দরবেলা লেখক আমাকে এই সার্টিফিকেট দিয়েছে এর পরে আমার আর কিছু চাওয়ার নেই।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনার জন্য কাঁকন!!!!
শফিক আসাদ বলেছেন:
নেক্সট টাইম আমিও এই "মিশির" বস্তুটি ব্যবহার করতে চাই?ধার দিবা বরুণাদি?
কবিতা ভালো হইছে।
লেখক বলেছেন: দেবোনা মানে !! কত্ত শব্দ চাই তোমার??
মিশির=মিশামিশি
ঘিসির্ = ঘেসাঘেসি
পিশির= পাশাপাশি
ঠিসির= ঠেসাঠেসি
কত্ত চাই তোমার?
প্রতিফলন জানে আমার শব্দভান্ডার কত সুবিশাল।
আবার তোতলা শব্দের ও ভান্ডার আছে। যেমন ধরো, বাবুতোনা= বাবুসোনা, নামের শেষে জ থাকলে জুয়া, ক থাকলে কুয়া, ব থাকলে বুয়া এসব সংযোজনে নতুন নামাকরণ ও করতে পারি আমি।
উদাসী স্বপ্ন বলেছেন:
এতো তুই তোকারি, করছে কি?আপনের শ্বাশুড়ির লগে এই জন্যই আপনের বনে না!বুঝছি এখন!
লেখক বলেছেন: শ্বাশুড়িকে তুই বলবো??????????????????
তোবা তোবা , রাম রাম ,সীতা সীতা!!!!!!!!!!
শফিক আসাদ বলেছেন:
মাফ করেন গো আম্মা....
লেখক বলেছেন: কেনো গো আব্বা?? মাফ চাও কেনো???
লেখক বলেছেন: তুমি তো এক মহাকবি!! এক লাইনেই এক কবিতা হয়ে গেছে।
কথায় আকিস প্রাণের ছবি।
ব্লগের পাতায় তোর লিখা গান
অরুন আলো ছড়ায় রবি।
প্রাণের কোনের গহীন বেদন
তোর লিখাতে পায় যে সারা।
তোর বুনা সুর ছন্দ আনে
আনন্দে হই আত্মহারা।
লেখক বলেছেন: বাহবাহ!! আমি মুগ্ধ!!
লেখক বলেছেন: আত্তা এখুনি পড়ছি।
শফিক আসাদ বলেছেন:
ও দিদি, ওঁকে বলোনা আমার কবিতা পড়তে। আমার নেট কানেকশান বন্ধ হয়ে যাবে। বলো না প্লিজ।আরেকটা দিয়েছি পড়ো।http://www.somewhereinblog.net/blog/ShafiqAsad/28960523
লেখক বলেছেন: আচ্ছা বলবো।
লেখক বলেছেন: আচ্ছা আচ্ছা
লেখক বলেছেন: আচ্ছা এখুনি যাচ্ছি পড়তে।
লেখক বলেছেন: বাহ বাহ এটাও সুন্দর কবিতা!!
বরুণা বলেছেন:
হাহাহাহাহাগনগনে রোদ , শুভ্র শিশির,
তীব্র ক্রোধে মুক্ত মিশির।
এইখানে তো পুরাই ফ্রি স্টাইল।এমনকি শব্দও নিজের স্টাইলে বানিয়ে নিয়েছি। মিশির........ হাহাহা এটা কিন্তু মিসির আলী মনোবিদ না মিশানো টাইপ কবিতা শব্দ।
পাথুরে বলেছেন:
+
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পাথুরে!!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















গনগনে রোদ , শুভ্র শিশির,
তীব্র ক্রোধে মুক্ত মিশির।
এই মক্ত মিশির মানে যাই হোক না কেন- ভালো লাগল।
ভাষা এভাবেই রহস্যময়।
শুভ কামনা।