মর জ্বলে তুই হিংসুটেরাম
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মর জ্বলে তুই হিংসুটেরাম
বাসবোভালো ওদের কে আজ
তোর চে' বেশী।
ভাঙুক তোর ঐ পোকায় খাওয়া
কিড়মিড়ানো দাঁতের পাটা,
ফোসফোসানো বুকের পেশী।
ভাবিস কি তুই ?
থাকবি একাই ফুরফুরানো মেজাজ নিয়ে?
ছানাপোনা তোরই আছে?
আমার কি নেই?
আমার যে এক মুক্ত আকাশ
ঝলমলানো, রোদ খেলানো বিশ্ব আছে।
হাহ্হা হাহা কি শুনি আজ,
স্বার্থপরের মুখের বুলি-
নিজের দোষে অন্যে দুষে,
পরের চোখে পরায় ঠুলী।
পথের কাঁটা, কাঁটার খোঁচায়
জীবন দেবো বলতে কি চাস??
সে আশাতে গুড়েই বালি
যতই জলে বক্ষ ভাসাস।
মর তুই তোর স্বপ্ন নিয়ে
সঙ্গী নিয়ে অন্য কোনো
ঢং দেখিয়ে বলিসনা আর
আমতাপনা দোনোমোনো।
মনে রাখিস নেমক হারাম
ভুলিনিতো কিছুই আমি
জানা আছে তোর সবি আজ
হিংসাপনা ঢং নেকামী।
দুর হ তোর
মিস নিয়ে আর কিস নিয়ে তুই
স্বার্থপর আর হতচ্ছাড়া,
লাগবেনা আর কিচ্ছু সেসব
ভালো আছি তোকেই ছাড়া।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন