আমার প্রিয় পোস্ট
- ডায়েরীর পাতা থেকেঃ যুদ্ধশিশু এরিনা ও তার বীরাঙ্গনা মায়ের যন্ত্রণা গাঁথা - ড়ৎশড়
- যে দুটি গান পুরোটা জীবন জুড়ে - খলিল মাহ্মুদ
- আমার বান্দরবেলা.............৭ - তামিম ইরফান
- ২০ বছর পর খুঁজে পাওয়া একটা গান - শওকত হোসেন মাসুম
- বিশ্ববিদ্যালয়ের প্রেম-১৮ - কৃষক
- চলে যাবার পংক্তিমালা - আমার আমি
- একটা দুর্বোধ্য গল্প অথবা সুবোধ্য কবিতা :: তুই লিখেছিলি বা আমি ভেবেছি; দিনলিপি - খলিল মাহমুদ
- আমার বান্দরবেলা............২ - তামিম ইরফান

ফলাফলে গড়মিল
- বিবর্তনবাদী
- স্মৃতি - কালপুরুষ
- একটা দুর্বোধ্য গল্প অথবা সুবোধ্য কবিতা, তুই লিখেছিলি বা আমি ভেবেছি; দিনলিপি - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
একটু আমায় মনে রাখিস
০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১
![]()
প্রতিফলন,
যাচ্ছি এবার,
যাচ্ছি আমি অচীনপূরে,
সব কিছু আজ ছিন্ন করে
তোর থেকে আজ-
সত্যিকারের অনেক দূরে।
ভালো থাকিস,অনেক ভালো-
যতই দূরে যেথায় থাকিস,
পড়লে মনে আমার কথা,
মাঝে মাঝে পত্র লিখিস।
পত্র লিখিস কাব্য লিখিস
তবুও রাখিস আমায় মনে,
ভুলিস না তুই এই আমারে
লুকিয়ে রাখিস সযতনে।
নাম না জানা ঠিকানা কোন
বসিয়ে নিয়ে খামের কোনে,
উড়িয়ে দিস দখিন হাওয়ায়
বসন্তের ঐ সমীরণে।
কোকিল যখন ডাকবে কোথাও
নাম না জানা কুহক বনে
জানবো আমি ঠিকই তখন
আমায় যে তোর পড়ছে মনে।
রাখিস না তুই কষ্ট কিছু
বিশাল তোর ঐ মনের খাতায়
দুঃখ ধুয়ে ভালোবাসা
ভরিয়ে রাখিস স্মৃতির পাতায়।
ক্ষমা যে তোর চাইনা আমি
তাহলে তুই ভুলেই যাবি,
ঘৃনার মাঝেই বাঁচবো নাহয়
এটুকু নাহয় রইলো দাবী।
অনেক দিনের অনেক পরেও
অনেক দুরেও যদি থাকিস,
সবটুকু নয় ভুললি আমায়
একটুখানি মনে রাখিস।
![]()
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ![]()
তাজা কলম বলেছেন:
অনেক দিনের অনেক পরেওঅনেক দুরেও যদি থাকিস,
সবটুকু নয় ভুললি আমায়
একটুখানি মনে রাখিস।
সুন্দর মিষ্টি কবিতা। ভাল লাগলো +++++++
লেখক বলেছেন: থ্যাংক ইউ।
নীল ভোমরা বলেছেন:
ভাল। কিপিট্টাপ! প্লাস!
লেখক বলেছেন: নো মোর.........কিপিট্টাপ!![]()
লেখক বলেছেন: অচীনপুরের ঠিকানা হয়নাকি মেঘদূত?
মে ঘ দূ ত বলেছেন:
আচ্ছা মানলাম হয়না। কিন্তু কেন সে যাচ্ছে! বলা হয়নি, বসন্তদিন এবং সাথে বাকী পোষ্টগুলো ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: মেঘদূতকেও ধন্যবাদ ও কৃতগ্গতা!
'লেনিন' বলেছেন:
শেষে চিরবিরহ :S
লেখক বলেছেন: Click This Link
শায়লা হক বলেছেন:
খুব সুন্দর হয়েছে
লেখক বলেছেন: থ্যাংক ইউ।
হিমালয়৭৭৭ বলেছেন:
অচিনপুর থেকে আমার জন্য চা নিয়ে আইসেন সম্ভব হলে।।।এই নিকটা একেবারে অফ করে দিয়েননা; সময় পেলে মাঝে মাঝে নাহয় ছড়া-কবিতা লিখেন।।।
লেখক বলেছেন: আচ্ছা।
চায়ের কথা মনে থাকবে।
তবে ছড়া কবিতাও লিখতে হবে ?
লেখক বলেছেন: আচ্ছা!
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
হিমু ভাইয়ের কথায় ভয় পেলাম। এই নিক অফ হয়ে যাবে নাকি?!কবিতা আবারো প্রিয়তে নিলাম। কেন জানি না...
লেখক বলেছেন: আমিও জানিনা কেনো আমার কবিতা তুমি প্রিয়তে নিতে। শুধু জানি এই সব অকবিতাগুলোর একনিষ্ঠ পাঠক ছিলে তুমি।
কালপুরুষ বলেছেন:
ভাল লাগলোরে দিদিমণি। মাঝে মাঝে কোথায় যে হারিয়ে যাস খুঁজেই পাইনা।
লেখক বলেছেন: আশে পাশেই থাকি। শুধু দেখতে পাওনা।
প্রতিফলন বলেছেন:
হুমম
একরামুল হক শামীম বলেছেন:
প্রতিফলনকে রেখে অচিনপুরে যাওয়ার দরকার কি?
লেখক বলেছেন: অনেক দরকার
একরামুল হক শামীম বলেছেন:
হিমালয়৭৭৭ বলেছেন: অচিনপুর থেকে আমার জন্য চা নিয়ে আইসেন সম্ভব হলে।।।এই নিকটা একেবারে অফ করে দিয়েননা; সময় পেলে মাঝে মাঝে নাহয় ছড়া-কবিতা লিখেন।।।
খেক খেক
লেখক বলেছেন: আচ্ছা।
কঁাকন বলেছেন:
একরামুল হক শামীম বলেছেন: প্রতিফলনকে রেখে অচিনপুরে যাওয়ার দরকার কি?
লেখক বলেছেন: অনেক দরকার।![]()
লেখক বলেছেন: :p
নাফসানিয়াত ফাতেমা বলেছেন:
খুব সুন্দর কবিতা
লেখক বলেছেন: ধন্যবাদ।
টংকেশ্বরী বলেছেন:
বঁধু তোমার আমার এই বিরহ - গানটা যে কি প্রিয়। সবকিছুর পরও কাছে থাকার দাবি , এটা ও অমুল্য- রোজ রাতে স্বপ্ন দেখার মতোই। তাই জানি, সবকিছুর পরও ভালোই থাকবেন।
লেখক বলেছেন: ভালো আছি আপু।
অক্ষর বলেছেন:
তোরে আবার মনে রাখার কি আছে রে?
লেখক বলেছেন: কিছু নেই।
লেখক বলেছেন: ওকে।
রিমি (স. ম.) বলেছেন:
বরুণার সব কবিতা কি এমন করে বিচ্ছেদের কথাই বলে? সুন্দর লেখা। +
লেখক বলেছেন: হুম!![]()
পড়ার জন্য থ্যাংকস আপুনি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















সে যে মনের নিত্য ভেলা