somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বান্দরবনে কুমির চাষ

০৮ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পার্বত্য জেলা বান্দরবানে প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে কুমির চাষ শুরু হয়েছে। বিদেশে কুমিরের ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে আকিজ ওয়াইল্ডলাইফ ফার্ম বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে এ কুমির চাষ ও প্রজনন কেন্দ্র গড়ে তুলেছে। আকিজ গ্রুফ অব ইন্ডাস্ট্রিজ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে সরকারের কাছ থেকে ২৫ একর জায়গা লিজ নিয়ে এই জায়গার উপর গড়ে তুলেছে কুমির চাষ বা কুমির প্রজনন প্রকল্প। আকিজ ওয়াইল্ডলাইফ ফার্মের প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন জানান, এই খামারে সাড়ে তিনশ কুমিরের আবাসন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এই খামারে প্রথম বারের মতো গত ২ আগস্ট নারী-প্ররুষ মিলে ৫০টি অস্ট্রেলিয়ান প্রজাতির কুমির অবমুক্ত করা হয়েছে। ৫০টির মধ্যে একটি কুমির মারামারি করতে গিয়ে আহত হয়ে মারা যায়। বর্তমানে ৪৯টি কুমির সুস্থ শরীরে বেঁচে আছে। অস্ট্রেলিয়া থেকে আমদানি করা এসব কুমির পাহাড়ি পরিবেশে নিজেদের সহজেই মানিয়ে নিয়েছে। তিনি আরো জানান,একটি কুমির অস্ট্রেলিয়া থিকে বান্দরবানের ঘুমধুম খামার পর্যন্ত পৌঁছাতে খরছ পড়েছে প্রায় তিন লাখ টাকা। আর একটি কুমির এক বছর লালন পালনের পর একটি কুমির থেকে আট থেকে ১০ লাখ টাকা আয় করা সম্ভব। কুমিরের চামড়া এবং তেল মূল্যবান হলেও তবে দেশের অভ্যন্তরে এর চাহিদা নেই। মূলত বিদেশে রফতানির লক্ষ্যেই বান্দরবানে এই কুমিরের খামার গড়ে তোলা হয়েছে। কুমির দেখাশোনা করার দায়িত্বে নিয়োজিত শফিকুল আনোয়ার জানান, প্রতি সপ্তাহে একটি কুমিরকে ৫ কেজি করে মাছ খেতে দেয়া হয়। খামারের মধ্যে ২৫টি কুমির উন্মুক্ত এবং ২৪টি খাঁচা পদ্ধতিতে রাখা হয়েছে। বর্তমানে বিদেশি কৃষিবিদের তত্ত্বাবধানে ১৬জন শ্রমিক কর্মচারী প্রতিদিন এসব কুমির দেখাশোনার দায়িত্বে রয়েছে। এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে গড়ে তোলা এই কুমিরের খামার বর্তমানে পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। ওই কুমিরের খামারটি কক্সবাজার সমুদ্র সৈকতের খুব কাছে হওয়ায় প্রতিদিন শ শ পর্যটক কুমির প্রজনন কেন্দ্রটি দেখতে ভিড় জমাচ্ছে। বান্দরবানের অভিজ্ঞ মহল মনে করছেন, এখনো বান্দরবান জেলায় শ শ একর জায়গা বা পাহাড়ি জলাশয় বেকার পড়ে আছে। যদি এই সব জায়গার উপর পরিকল্পিতভাবে কুমির, সাপসহ নানা জীবজন্তুর খামার গড়ে তোলা হয় তাহলে বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে এই দেশ অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধিশালী হবে।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×