আমার প্রিয় পোস্ট

ইমেইল : mahmud@hassanshares.com

CCNA সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

০৮ ই মে, ২০০৯ রাত ১১:২৯

শেয়ারঃ
10 0

CCNA কি?
Cisco Certified Network Associate যাকে সংক্ষেপে বলা হয় CCNA। এটি একটি বিশেষ ধরনের নেটওয়াকিং কোর্স। চাকরির প্রমোশনে ও জব এনরিচমেন্টে আইটি সার্টিফিকেশনের বিকল্প নেই। যারা নেটওয়াকিং সম্পর্কে জানতে আগ্রহী, নেটওয়ার্কিং পেশা হিসেবে নিতে চান তাদের জন্য নেটওয়াকিং শিক্ষার শুরু হতে পারে CCNA কোর্সটি দিয়ে। নেটওয়াকিং বিষয়ক যতধরনের কোর্স বর্তমানে প্রচলিত রয়েছে তার মধ্যে Cisco Certified Networking কোর্সগুলো হচ্ছে পূর্বের সকলের চেয়ে ভাল। এর কোর্স কারিকুলাম অত্যন্ত আধুনিক ও সময়োপযোগী। সিসিএনএ টেকনো বিশেষজ্ঞদের নেটওয়ার্ক স্কিল উন্নয়নে সর্বাধিক সহায়তা সহ সর্বশেষ প্রযুক্তির নেটওয়ার্ক জ্ঞান প্রদান করবে। Cisco Career Certifications এর আওতায় নেটওয়ার্ক সংক্রান্ত কোর্সগুলোর মধ্যে এন্ট্রি লেভেলের কোর্স CCENT (Cisco Certified Entry Networking Technician) তারপরই CCNA। CCNA করার জন্য CCENT করতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই, তবে CCNP (Cisco Certified Network Professional) এবং CCIE করতে গেলে আপনাকে অবশ্যই CCNA কমপ্লিট থাকতে হবে। এই কোর্সের টাইটেল স্পন্সর হচ্ছে আমেরিকার Cisco Systems, Inc. এটি বিখ্যাত নেটওয়াকিং ডিভাইস প্রস্তুতকারী প্রতিষ্ঠান। Cisco এই কোর্স চালু করেছে তাদের প্রোডাক্টের পাবলিসিটি এবং দক্ষ জনবল তৈরী করার জন্য।

বর্তমানে দুই ধরনের CCNA কোর্স চালু আছে। দুটি কোর্সের ভিউ দুই ধরনের। সেগুলো হচ্ছে :
# CCNA Discovery # CCNA Exploration
CCNA Discovery :
Discovery মূলত তাদের জন্য যাদের কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান আছে কিন্তু নেটওয়াকিং সম্পর্কে বিশেষ কিছু জানা নেই। এটি Exploration এর চাইতে সহজ এবং খুব বেশী গভীরে না গিয়েও বেসিক নেটওয়াকিং সম্পর্কে পরিস্কার ধারনা দিতে পারে। Beginner দের জন্য এটি সবচাইতে ভাল নেটওয়ার্কিং কোর্স। CCNA Discovery এর এক বছর মেয়াদী মোট ৪টি সেমিস্টার রয়েছে। এগুলো হচ্ছে -
১। Networking for Home and Small Businesses v4.0
২। Working at a Small-to-Medium Business or ISP v4.1
৩। Introducing Routing and Switching in the Enterprise v4.0
৪। Designing and Supporting Computer Networks v4.0

CCNA Exploration :
CCNA Exploration একটু এ্যাডভান্স ইউজারদের জন্য। এই কোর্সে ভাল করার জন্য আপনাকে কম্পিউটার এবং নেটওয়াকিং সম্পর্কে বেশ ভাল জ্ঞান থাকতে হবে। সাধারনত কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার বিষয়ক অন্য কোন গ্রাজুয়েশন ডিগ্রীধারীরা এই কোর্স নিয়ে থাকে। তবে অন্যান্যদের হতাশ হবার কিছু নেই, চেষ্টা থাকলে অন্যদের পক্ষেও ভাল করা সম্ভব। CCNA Exploration এরও এক বছর মেয়াদী মোট ৪টি সেমিস্টার। এগুলো হচ্ছে -
১। Network Fundamental
২। Routing Protocol and Concept
৩। LAN Switching and Wireless
৪। Accessing the WLAN

CCNA কেন পড়ব?
এরকম প্রশ্ন মনে আশা স্বাভাবিক। এক্ষেত্রে উত্তরটাও মন থেকেই বের করতে হবে। ভাবতে হবে আপনার চাহিদাটা কি। আপনি কি আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার নেটওয়ার্কিং নিয়ে সাজাতে চান? আপনার জব অপরচুনিটি বাড়ানোর জন্য কি নেটওয়াকিং জানা প্রয়োজন? আপনার কি আগ্রহ আছে নেটওয়াকিং এর প্রতি? তবে মনে রাখতে হবে যে CCNA কোন গ্রাজুয়েশন লেভেলের কোর্স বা তার সমপর্যায়ের নয়। তবে CCNA Certified দের চাকুরী বাজার আছে।

অনেকে মনে করেন এইসব কোর্স কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েটদের জন্য। আসলে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন না করেও কিন্তু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব। আমাদের দেশে আইএসপিগুলোতে নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার এমনকি অনেক ব্যাংকে পর্যন্ত নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার রয়েছেন যারা কম্পিউটার সায়েন্স কখনো পড়েননি। কিন্তু বিভিন্ন আইটি শিক্ষা প্রতিষ্ঠান, থেকে কম্পিউটার নেটওয়ার্ক বিষয়ে ১ বছর মেয়াদি ডিপ্লোমা সম্পন্ন করে জব মার্কেটে ঢুকে পড়েছে। ১৯৯৩-১৯৯৭ সাল পর্যন্ত যারা এসব ডিপ্লোমাগুলো করে জব মার্কেটে ঢুকেছিলেন এমন অনেকেই আজকে অনেক বড় প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্ণধার। অথচ ওনাদের কোন কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন নেই, এমনকি সাধারণ ডিগ্রী পাস অনেকেও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। তবে বর্তমানে যেসব প্রতিষ্ঠান ডিপ্লোমা করাচ্ছে তাদের মান কিছুটা কমে গেছে বললে খারাপ কিছু বলা হবে না। অন্যদিকে প্রতিযোগিতা এ পেশার ক্ষেত্রে অনেক বেড়ে গেছে এবং কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট করেও অনেকে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাগুলো আবার করে নিচ্ছে। যদি আপনি কম্পিউটার সায়েন্সে না পড়ে থাকেন তবে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থেকে থাকে তাহলে আপনাকে স্বাগতম; কারণ এ পেশায় কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট নয় এমন ক্যারিয়ারিস্টের সংখ্যা অনেক। তবে এক্ষেত্রে আপনাকে দু’তিনটি ইন্টারন্যাশনাল ভেন্ডর সার্টিফিকেট কম্পিউটার নেটওয়ার্কিং এর উপর অর্জন করতে হবে। একই কথা কম্পিউটার সায়েন্সের বেলায়ও প্রযোজ্য।

কিভাবে শুরু করব?
কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এ পেশা গড়ার ইচ্ছা থাকলে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে অত্যন্ত দুই বছর এ বিষয়টি অধ্যয়ন করার। আমার মতামত হলো প্রথমে আপনি যদি কম্পিউটার সায়েন্সে না পড়ে থাকেন তাহলে নীলক্ষেত থেকে বাংলাভাষায় লিখিত কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ে একটি বই কিনে পড়া শুরু করুন। পাশাপাশি ইংরেজি একটি নেটওয়ার্কিং বই কিনে নেবেন। আর কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করছেন যারা তাদের বলছি, ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কিং কোর্স দুটি ভাল মত কমপ্লিট করবেন। যদি দেখেন কোর্স দুটির বিষয় আপনাকে আকর্ষণ করেছে এবং ভবিষ্যতে এ বিষয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা জন্মেছে তাহলে অন্তত দুটি ইন্টারন্যাশনাল ভেন্ডর সার্টিফিকেট অর্জন আপনাকে করতেই হবে। যেমন: প্রথমে CCNA তারপর CCNP।

CCNA কোর্স কোথায় করব ?
CCNA কোর্সটির পরীক্ষা দিতে হয় অনলাইনে এবং কোর্স ম্যাটেরিয়াল সব প্রতিষ্ঠানেই একই। সুতরাং আপনি CCNA যে কোন সেন্টার থেকেই করতে পারেন। সব সেন্টারের সার্টিফিকেট Cisco থেকে আসবে এবং সবার সার্টিফিকেট ভ্যালু সমান। শুধু আপনাকে মনযোগী হতে হবে এবং আগ্রহ ধরে রাখতে হবে। তবে ল্যাবে রিসোর্স বেশী থাকলে কিছু বাড়তি সুবিধা পাবেন হাতে কলমে শিখে নেওয়ার। এছাড়া সিমুলেশন সফটওয়্যার Packet Tracer যেটি Cisco থেকে দেওয়া হয় এখানেও আপনি নেটওয়াকিং প্রাকটিস করতে পারবেন। সুতরাং আপনি খোজ করুন সেন্টারটি অবস্থান এবং কোর্স ফির উপর ভিত্তি করে। CCNA জন্য কোন ফিক্সড ফিস নাই, যার কারনে সেন্টার টু সেন্টার এর ফিস ভিন্ন হতে পারে। আমাদের দেশে সিসকোর লোকাল এডুকেশন একাডেমিগুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইত্যাদি। উচ্চ মাধ্যমিক বা এইচএসসি সমাপ্ত করে যে কেউ বিশ্ববিদ্যালয়ে চালু এক বছর মেয়াদি এ একাডেমিক কোর্সে ভর্তি হতে পারবে। সিসকো কোর্স ক্যারিকুলাম ও এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পেতে যোগাযোগ করুন সিসকোর অফিশিয়াল ওয়েব সাইটে http://cisco.netacad.net আর একাডেমিক কোর্স করার পর ভেন্ডর পরীক্ষা সহজে দিয়ে দেওয়া যায়।

ক্যারিয়ার ক্ষেত্র
কম্পিউটার নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলোতে। এছাড়া মোবাইল কোম্পানি, ব্যাংক, এয়ারলাইন, ট্রাভেল এজেন্সি, শেয়ার মার্কেট, মাল্টিন্যাশনাল ও ন্যাশনাল কোম্পানি, বায়িং হাউজে অর্থাৎ যেখানে কম্পিউটার নেটওয়ার্ক আর ইন্টারনেট ব্যবহার করা হয় সেখানেই রয়েছে চাকরির সুযোগ। দিনে দিনে এই চাকরির বাজারটি বড় হচ্ছে।

আমার অভিজ্ঞতা :
আমি বর্তমানে CCNA Exploration কোর্সটি করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ৪ টি সেমিস্টারের মধ্যে আমার ৩টি সেমিস্টার সম্পন্ন হয়েছে, এখন ৪র্থ(শেষ) সেমিস্টারটি চলছে। আমার কাছে CCNA কোর্সটি খুবই মজার মনে হয়েছে, নেটওয়ার্কিং এর বেসিক আগেই ছিল কিন্তু তারপরও অনেক নতুন কিছু শিখেছি এই কোর্সটিতে। তাই আমার মনে হয় আইটি গ্রাজুয়েট যাদের ভবিষ্যত পরিকল্পনা নেটওয়ার্কিং নিয়ে, তাদের উচিৎ শুধুমাত্র গ্রাজুয়েশন কোর্সের উপর নির্ভর না থেকে পাশাপাশি এই ধরনের কোর্সগুলো করা। এর জন্য আপনাকে খুব বেশী সময়ও ব্যয় করতে হবে না। এক বছর মেয়াদী কোর্স হওয়ায় একটু নিয়মিত পড়াশুনা করলেই ভাল করা সম্ভব। অনলাইন পরীক্ষাগুলো হয় MCQ আকারের। এছাড়া Skill Exam এবং Written পরীক্ষা দিতে হয়। মোট ১০০ মার্কসের ভেতরে ৭০ মার্কস পেলে পাস ধরা হয় এবং সাটিফিকেট পাবেন। তবে আপনি যদি ৮০ মার্কস পান তবে আপনাকে একটি স্পেশাল লেটার দেওয়া হবে। এছাড়া আমার বিশ্ববিদ্যালয়ের সেন্টার সম্পর্কে বলতে গেলে বলব আমি পুরোপুরি সন্তুষ্ট, আমাদের এখানে আধুনিক ল্যাব রয়েছে এবং আছে হাইস্পিড ইন্টারনেট যুক্ত কম্পিউটার সুবিধা। তবে আমার মনে হয় শুধু CCNA করেই নেটওয়াকিং শেখা শেষ করে দেওয়া উচিৎ নয়। CCNP বা অন্য কোন কোর্স একটু দীর্ঘমেয়াদী সময় নিয়ে লেগে থাকলে সাফল্য আসবেই।

যাইহোক, আশাকরি আমার এই লেখাটি আপনার সিদ্ধান্ত গ্রহনে সহায়তা করবে। ধন্যবাদ।

 

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৯ সকাল ৭:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৮ ই মে, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ০৮ ই মে, ২০০৯ রাত ১১:৩৭
অমাবশ্যার চাঁদ বলেছেন: Router simulator software এর ডাউনলোড লিন্ক চাই + easy Sub netting way জানতাম চাই।
০৮ ই মে, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: আপনি Packet Tracer সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
ডাউনলোড : Click This Link

Subnetting করার সবচেয়ে সহজ উপায় সাবনেট ক্যালকুলেটর ব্যবহার করা।
লিংক : http://www.subnet-calculator.com/

০৯ ই মে, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ। লিখব ইনশাআল্লাহ।

৪. ০৮ ই মে, ২০০৯ রাত ১১:৪৮
শয়তান বলেছেন: CCNA নিয়ে এর আগে এক পোস্টে ব্যাপক আলোচনা হয়েছিল । আগ্রহীরা চাইলে পড়ে দেখতে পারেন। # CCNA বিষয়ক একটি সংক্ষিপ্ত ক্যাচাল - নিয়াজ মোর্শেদ চৌধুরী

এই পোস্টের জন্যও লেখককে অনেক ধন্যবাদ ।
০৯ ই মে, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: লেখাটি পড়লাম। তবে এখানে কাজের কথার চাইতে বাজে আলাপ বেশি হয়েছে আর আসল লেখকের লেখাটা মুছে ফেলা হয়েছে। যাইহোক, লিংটির জন্য ধন্যবাদ।

০৯ ই মে, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ০৯ ই মে, ২০০৯ রাত ১২:৫৫
তায়েফ আহমাদ বলেছেন: CCNA কমপ্লিট করার পরেও কোন হাতি-ঘোড়া হতে তো দেখলাম না!
যাই হোক, কারো কারো কাজে লাগলে ও লাগতে পারে।
০৯ ই মে, ২০০৯ সকাল ৮:০৫

লেখক বলেছেন: ঠিক বলেছেন। শুধু CCNA করে হাতি-ঘোড়া কিছুই হওয়া সম্ভব না।
আমি আমার লেখাতেই বলেছি, যদি নেটওয়ার্কিং পেশা হিসেবে নিতে চান তবে ২/৩ টা ইন্টারন্যাশনাল ভেন্ডর সাটিফিকেট আপনাকে নিতেই হবে। যেমন : CCNA, CCNP, লিনাক্স সার্টিফিকেশন কোর্স ইত্যাদি।

৭. ০৯ ই মে, ২০০৯ রাত ১:০২
রেজওয়ান শুভ বলেছেন: আকাশনীল বলেছেন: ভালো পোস্ট। আরো লিখুন
০৯ ই মে, ২০০৯ সকাল ৮:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৯ ই মে, ২০০৯ সকাল ৮:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ০৯ ই মে, ২০০৯ রাত ১:৪৭
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ভাই লিঙ্কটা ঠিক করে দেন।
http://www.cisco.netacad.net হবে। Hetacad না।

ভাল পোস্ট।

আমি এআইইউবি থেকে করতেছি ccna exploration

আরো কিছু অ্যাড করি। সিসিএনএ এক্সপ্লোরেশন কোর্সে সাধারণত আগস্টের দিকে প‌্যান্ডুইট স্কলারশীপ দেয়া হয়, ১০০০ ডলারের। টেরাই মারলেই পাইয়া যাবেন। আর পাইলেই ১০০০ ডলারের মধ্যে সিসকোর সবগুলা কোর্স মাগনা মাগনা কইরা ফেলতে পারবেন।
আমি যেমন মাগনা করতেছি। :D

আর না করতে চাইলে ট্যাকা তুইলা ফেলতে পারবেন, বুয়েট আর কুয়েট ছাড়া সবগুলা প‌্রাইভেট ভার্সিটি (aiub, east west আর BRAC) ট্যাকাডা মাইরা দিবো। যেমন আমারডা মারছে :(
০৯ ই মে, ২০০৯ সকাল ৮:১১

লেখক বলেছেন: স্পেলিং মিস্টেক। ঠিক করে দিয়েছি। আপনিও আমার মত একটি ছোট ভুল করেছেন। Cisco সাইটটির এড্রেসে www নাই। শুধু http://cisco.netacad.net হবে। হা..হা.... ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

স্কলারশীপের ব্যাপারটা জানতাম না। একটু বিস্তরিত বলবেন প্লিজ এবং কিভাবে কোথায় আবেদন করা যায় তাও জানাবেন।

১০. ০৯ ই মে, ২০০৯ রাত ১:৪৮
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ভাই, আপনেরে চেনা চেনা লাগতেছে, কুন কলেজে পড়তেন? কুন ব্যাচ?
০৯ ই মে, ২০০৯ সকাল ৮:১৪

লেখক বলেছেন: চট্টগ্রাম সরকারী কলেজ, ২০০৪ ব্যাচ।

১১. ০৯ ই মে, ২০০৯ রাত ৩:৪৮
নীল তেপান্তর বলেছেন: আপনার তথ্য সমৃদ্ধ পোষ্ট টি ভালো লেগেছে ....
০৯ ই মে, ২০০৯ সকাল ৮:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২. ০৯ ই মে, ২০০৯ দুপুর ২:০০
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: অ্যাকাডেমী কানেকশন পেজটায় চোখ রাইখেন।

Click This Link

এটা গত বছরের লিঙ্ক।

কিছু না, অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, আর দুইটা essay () লিখবেন সেইখানে। তয় এসে দুইটা ইক্টু খিয়াল কৈরা লিখবেন। খিয়াল কৈরা খুব খিয়াল কৈরা।
০৯ ই মে, ২০০৯ দুপুর ২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ। দেখি পইড়া স্কলারশিপ পাওয়া যায় কি না।

১৩. ১১ ই মে, ২০০৯ রাত ১০:২৫
পাপারাৎজ্জি বলেছেন: কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: অ্যাকাডেমী কানেকশন পেজটায় চোখ রাইখেন।
.... ......... .........
কিছু না, অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, আর দুইটা essay () লিখবেন সেইখানে। তয় এসে দুইটা ইক্টু খিয়াল কৈরা লিখবেন। খিয়াল কৈরা খুব খিয়াল কৈরা।

একটু হেল্প করেন হাঁসের ছানা ভাই...আমার কোর্স প্রায় শেষ।কেম্নে কি।
আপনার মেইল ঠিকানাটা হবে কি???
১৪. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪১
মাটি ও মানুষ বলেছেন:
সরাসরি প্রিয়তে ।
০৮ ই মে, ২০১০ সকাল ১০:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১১ ই মে, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৭. ২৭ শে মে, ২০১০ রাত ৯:০৭
আমি স্যাম বলেছেন: খুবই তথ্যবহুল, আমার অনেক প্রশ্নের উত্তর পেয়েছি। ধন্যবাদ।।।
২৭ শে মে, ২০১০ রাত ৯:৫৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৮. ১৯ শে জুলাই, ২০১০ রাত ৯:৪২
রোদন রহমান বলেছেন: আমি বলতে গেলে CISCO এর ভক্ত.. এতদিনে মনের মত কথা শুনে ভক্তি টা বেড়ে গেল.. CISCO তে কোর্স করার জন্য ১ বছর গ্যাপ দিচ্ছি.. তবুও সম্ভব হচ্ছে না.. তবে আশা রাখি একদিন সফল হবো.. আপনাকে অসংখ্য ধন্যবাদ..
২০ শে জুলাই, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: গ্যাপ দেয়ার প্রয়োজন নেই। অন্যান্য কাজ যেমন লেখাপড়া/চাকুরীর পাশাপাশি রাতের ক্লাসে আপনি CCNA শেষ করতে পারবেন। এটি খুব বেশি কঠিন কোর্স নয়। আমি গ্রাজুয়েশনের পাশাপাশি এই কোর্সটিও শেষ করেছি।

১৯. ৩১ শে জুলাই, ২০১০ দুপুর ১:২৭
মিফতাহ বলেছেন: অনেক পরে পড়লাম। ভাল লাগলো। কাজে লাগবে। ধন্যবাদ।
০২ রা আগস্ট, ২০১০ রাত ১০:৩৯

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২০. ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৪৪
মহসিন০৮ বলেছেন: দরকারী পোস্ট........
১২ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ।

২১. ২১ শে অক্টোবর, ২০১০ ভোর ৪:৫০
ফারহান আহমেদ বলেছেন: ডিপ্লোমা পড়া অবস্তায় কোন কোনটা করা।নাকি পাস করেই করতে হয়।
২২ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:০৬

লেখক বলেছেন: পুরো বাক্যটা বুঝতে পারলাম না।

যাই হোক যতদূর বুঝেছি, CCNA করার জন্য এইচ.এস.সি পাশ হওয়াই যথেষ্ট। আপনি যদি HSC পাশ হন তাহলেই কোর্সটি করতে পারবেন। ডিপ্লোমার প্রয়োজন নেই।

২৩. ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১:০৪
ফারহান আহমেদ বলেছেন: আমি একজন ডিপ্লোমা স্টুডেন্ট ।ডিপ্লোমা পড়ার সময় কালে কোন কোনটা কোর্স করা যায় ।নাকি পাস করেই করতে হয়।
২৩ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: ডিপ্লোমা পড়া অবস্থায় আপনি CCNA কোর্সে পড়তে পারবেন। CCNA কোর্স শেষ হওয়ার পর আপনি চাইলে CCNP করতে পারবেন।

২৪. ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৩:২১
ফারহান আহমেদ বলেছেন: B-)) ধন্যবাদ ,ধন্যবাদ ,ধন্যবাদ ,ধন্যবাদ ,ধন্যবাদ ,ধন্যবাদ ,ধন্যবাদ ,
খরচ আর জায়গা যদি বলতেন CCNA কোর্সের জন্য কষ্ট করে।
২৫ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:২৩

লেখক বলেছেন: সরকারী, বেসরকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান CCNA কোর্স করায় যেমন : বুয়েট, শাবিপ্রবি, এআইইউবি ইত্যাদি। খরচটাও সেন্টার অনুযায়ী নির্ধারিত হয়। তাই আপনি যেখানে কোর্সটি করতে চান সেখানে সরাসরি যোগাযোগ করুন।

২৫. ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪৫
টি-ভাইরাস বলেছেন: ভাই আমি ও CCNA করতেছি , আপনার হেল্প দরকার , যদি কিছু মনে না করেন আমার mail id তে একটা mail করেন আপনার id জানায় , আমি mail সব বলতাম আপনার কাসে
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১:৩৫

লেখক বলেছেন: এই ব্লগের উপরে আমার ই-মেইল এড্রেস দেয়া আছে ওখানে মেইল করতে পারেন।

২৭. ০৯ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৩
সোহেল.রানা বলেছেন: কম খরচে ঢাকাতে কোথায় করা যায়?
০৯ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:০২

লেখক বলেছেন: ঢাকার কথা ঠিক জানা নেই। শাবিপ্রবিতে বাইরের শিক্ষার্থীদের জন্য ২০,০০০/= টাকা, নিজস্ব শিক্ষার্থীদের জন্য ১০,০০০/= টাকা এবং ছাত্রীদের জন্য বিশেষ ছাড় ছিল। ঢাকাতেও খরচ এর কাছাকাছি হবার কথা। বেশকিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই কোর্স করায়, এরমধ্যে AIUB ভালো শুনেছিলাম। এছাড়া বুয়েটে করতে পারেন।

২৯. ০১ লা জুলাই, ২০১১ রাত ৯:৩২
নয়া আমদানী বলেছেন: ভাই CCNA-র কোর্স ম্যাটেরিয়াল কি ইন্টারনেটে পাওয়া যাবে ?

 

মোট সময় লেগেছে ২.৮৬৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি মাহমুদ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছি। দেশেরবাড়ী চট্টগ্রাম।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ