আমার প্রিয় পোস্ট

ইমেইল : mahmud@hassanshares.com

আমার প্রিয় কিছু মোবাইল সফটওয়্যার

০১ লা জুন, ২০০৯ রাত ১০:৫৬

শেয়ারঃ
0 8 0

আমার পছন্দের কিছু চমৎকার মোবাইল সফটওয়্যার নিয়ে আমি এই লেখায় আলোচনা করব। সফটওয়্যার গুলোর ফাইল ফরমেট .sis সুতরাং সফটওয়্যারগুলো সকল নোকিয়ার সিমবিয়ান (Symbian OS) অপারেটিং সিস্টেম যুক্ত সেট সমূহে চলবে যেমন : Nokia Symbian s60 v2 (7610, 6600, 6630, 6680,
3230, 6260, 6620, 6670, N70, N72, N90) এবং Nokia s60 v3(3250, E70, N73, N75, N80, N91, N91 8GB, N92, N93, N93i, N95, N95 8GB, E71 & all Symbian OS9.1 OS9.2 OS9.3) ইত্যাদি। সফটওয়্যারগুলো ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করে নিন এবং সমস্যায় পড়লে জানাতে ভুলবেন না। যারা মোবাইলে সফটওয়্যার ইন্সটল করতে ভয় পান তাদের জন্য বলছি, এই সফটওয়্যারগুলো সম্পূর্ন নিরাপদ এবং আপনার মোবাইল সেটের কোন প্রকার ক্ষতি হওয়ার কোনই সম্ভাবনা নেই।

মোবাইলের জন্য Avaira Antivirus ব্যবহার করুন ২৫/১২/২০১১ পর্যন্ত

কম্পিউটারের জন্য ব্যবহৃত Avaira Antivirus এর সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। এবার আপনাদের পরিচয় করিয়ে দেব মোবাইলের জন্য Avaira Antivirus। কম্পিউটারের পাশাপাশি মোবাইলেও এটি সমানভাবে জনপ্রিয়।



এন্টিভাইরাসটির যে ভার্সনটি আমি পেয়েছি তার মেয়াদকাল ২৫শে ডিসেম্বর ২০১১ পর্যন্ত অর্থাৎ আরও আড়াই বছরেরও বেশি সময় আপনি এন্টিভাইরাসটি বিনেপয়সায় ব্যবহার এবং ফ্রি আপডেট করতে পারবেন। এটি খুবই শক্তিশালী এবং নিশ্চিতভাবে আপনার মোবাইলকে সকল ধরনের ভাইরাসের হাত থেকে রক্ষা করবে। এটি ব্যবহার করা খুবই সহজ এবং কার্যকরী। এই এন্টিভাইরাসের সাহায্যে আপনার মোবাইলে ভাইরাস আছে কিনা তা স্ক্যান করার জন্য স্ক্যানার ট্যাবে গিয়ে স্ক্যান বাটন চাপুন। নিচে সফ্টওয়্যারটির কিছু স্নেপসট দিলাম....



ডাউনলোড লিংক : Avaira Antivirus

মোবাইল সেট টার্ন অফ সফটওয়্যার
যারা গ্রামীনফোনের P3 ইন্টারনেট প্যাকেজ বা সিটিসেল জুম ব্যবহার করেন, তাদের জন্য এই সফটওয়্যারটি খুবই কাজে দেবে। গ্রামীনফোন P3 ইন্টারনেট প্যাকেজের সময়সীমা রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত, এর বাইরে আপনাকে কিলোবাইট প্রতি ২ পয়সা করে চার্জ দিতে হবে। আমি যখন P3 ব্যবহার করতাম তখন অনেক সময় দেখা যেত বড় কোন ফাইল ডাউনলোড করতে দিয়ে ঘুমিয়ে গেছি, সকালে ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় আর কানেকশন অফ করা হয়নি। যার কারনে মাশুল দিতে হয়েছে অনেক টাকা। জুম প্যাকেজেও ঘন্টা বা মিনিট হিসেবে ইন্টারনেট ব্যবহারের একটি অফার আছে, সেক্ষেত্রে বারবার ঘড়ি দেখার ঝামেলা থেকে মুক্ত হতে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।

সফটওয়্যারটির ব্যবহার করা খুবই সহজ। প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করে নিন, এবার সফটওয়্যারটি ওপেন করুন।



এখন আপনি Option থেকে Set এ ক্লিক করে আপনার মোবাইল সেটটি কখন বন্ধ হবে সেই সময়টি লিখুন।



এরপর Ok চেপে করে বের হয়ে আসুন।



এবার Back চাপুন দেখবেন সফটওয়্যারটি অটো মিনিমাইজ হয়ে যাবে এবং সময়মতো ঠিকই আপনার মোবাইল সেটটি বন্ধ করে দেবে।

ডাউনলোড লিংক : টার্ন অফ সফটওয়্যার

মোবাইলের অজানা লক কোড বের করার সফটওয়্যার

আপনারা অনেকে নিজেদের মোবাইলকে অন্যদের ব্যবহার করার হাত থেকে বাচাতে সিকিউরিটি পাসওয়্যার্ড দিয়ে লক করে রাখেন। অনেক সময় কিছুদিন সিকিউরিটি লক ব্যবহার না করার কারনে পাসওয়্যার্ড ভুলে গিয়ে মহা সমস্যায় পড়তে হয়। সবচেয়ে বেশী সমস্যায় ভুগতে হয় সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনলে, কারন এইসব সেটের ডিফল্ট লক কোড পরিবর্তন করা থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ছোট একটি সফটওয়্যার Unlock Me ব্যবহার করে।

সফটওয়্যারটি নিচে দেয়া লিংকটি থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন। এবার সফটওয়্যারটি ওপেন করুন।



এরপর Option থেকে Unlock এ ক্লিক করুন।



এবার সফটওয়্যারটি অটোমেটিক ভাবে বিভিন্ন কোড বসিয়ে বসিয়ে আপনার আসল পাসওয়্যার্ডটি বের করে ফেলবে। এরকম প্রতিটা কোড বসিয়ে বসিয়ে বের করতে সফটওয়্যারটির ২ থেকে ৩ মিনিটের মত সময় লাগে। এত সময় অপেক্ষা করা বিরক্তকর তাই আপনি এটি কাজ করা অবস্থায় মিনিমাইজ করে রাখুন। সফটওয়্যারটি যখন আপনার পাসওয়্যার্ডটি পেয়ে যাবে তখন এটি একটি বিপ দিয়ে আওয়াজ করবে।



তখন সফটওয়্যারটি ম্যাক্সিমাইজ করুন, দেখবেন সফটওয়্যারটি আপনার পাসওয়্যার্ড টি দেখাচ্ছে। এখানে আমার পাসওয়্যার্ড ১২৩৪৫ তাই Unlock Code: ১২৩৪৫ দেখাচ্ছে।

ডাউনলোড লিংক : Unlock Me

আপনার মোবাইলে অনেকগুলো এলার্ম একত্রে সেট করুন

নোকিয়ার সিমবিয়ান সেটগুলোতে এলার্ম সেট করার সুযোগ থাকে একটি, তাও আবার প্রতি দিন সেট করতে হয়। এমন যদি হত যে, আপনি আপনার টাইম টেবিল অনুযায়ী একবার এলার্ম সেট করলেন যেটি প্রতিদিন এলার্ম দিয়ে আপনাকে মেসেজ আকারে স্মরন করিয়ে দেবে তাহলে চমৎকার হত তাই না..? এই সুবিধাগুলোই আপনি পাবেন এই সফটওয়্যারটিতে। ছাত্ররা তাদের ক্লাসের সময়সুচি, চাকুরীজীবীরা তাদের এপয়েন্টমেন্ট এলার্ম দিয়ে রাখতে পারেন এখানে। চাইলে আপনি এটিকে রিমাইন্ডার হিসেবেও ব্যবহার করতে পারেন।

সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এবার সফটওয়্যারটি ওপেন করুন।



Option থেকে New Alarm ক্লিক করুন।



তারপর এলার্ম টাইম এবং ম্যাসেজ (যা এলার্মের সময় ডিসপ্লেতে দেখাবে) সেট করে Ok চাপুন।



দেখবেন এলার্ম সেট হয়ে গেছে এবং তার নিচে আপনার মেসেজটা দেখাচ্ছে। একই ভাবে আপনি একাধিক এলার্ম সেট করতে পারেন।



ডাউনলোড লিংক : মাল্টিপল এলার্ম

মোবাইলের ফোনবুক, সফটওয়্যার, গেমস, মেসেজ, ফটো, ভিডিও ইত্যাদি হাইড করার সফটওয়্যার
আমি বাড়িতে গেলে আমার ছোট ভাইটি মোবাইল নিয়ে গেমস লেখা শুরু করে। নিষেধ করলে কান্নাকাটি করে, অবশেষে দেখা যায় দরকারি ফোন করার সময় মোবাইলে চার্জ থাকে না। তখন মনে হত যদি মোবাইলের গেমসগুলোকে অদৃশ্য করে দেওয়া যেত তাহলে মনে হয় বেচে যেতাম। এই সমস্যার সমাধান করেছে Zplus নামের সফটওয়্যারটি। আপনার ব্যাক্তিগত কন্টেন্ট গুলো যেমন : ফোনবুকের মোবাইল নম্বর, মেসেজ, গ্যালারীতে রাখা ফটো, ভিডিও ইত্যাদি এই সফটওয়্যারটি দিয়ে লুকিয়ে রাখুন যাতে করে অন্য কেউ আপনার ব্যাক্তিগত বিষয়ের ওপর হামলা করতে না পারে।

সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সহজ এবং নিরাপদ। প্রথমে নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করে নিন। এরপর ওপেন করে সেটিংসে গিয়ে পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন ঠিক করে নিন। এতে করে প্রতিবার এই সফটওয়্যারটি ওপেনের সময় পাসওয়ার্ড চাইবে ফলে এই সফটওয়্যারটি অন্য কেউ ব্যবহার করতে গেলেই পাসওয়ার্ড তাকে আটকাবে।



এবার লুকানোর পালা। লুকানোর আগে বলে রাখি আপনি কোনো কিছু লুকালে সেটি লুকায়িত অবস্থায়ই এই সফটওয়্যারটা ব্যবহার করে ওপেন করতে পারবেন। আবার আপনি যদি লুকায়িত জিনিস পুনরায় পূর্বের অবস্থায় ফেরত আনতে চান তখনও এই সফটওয়্যারটি ব্যবহার করতে হবে। এখন আপনি Application এ ক্লিক করুন। যেই বিষয়ের জিনিস লুকাতে চান সেটাতে ক্লিক করুন। একটু অপেক্ষা করলেই এ বিষয়ের সকল ফাইল দেখা যাবে। এখন আপনি যেটা লুকাতে চান সেটার উপর এসে Option থেকে Hide এ ক্লিক করলেই তা লুকায়িত হয়ে যাবে এবং তার পাশে লক একটা চিহ্ন দেখা যাবে।



এভাবে এই সফটওয়্যারটি দিয়ে যত খুশি ফাইল আপনি লক করে হাইড করে দিতে পারবেন।

ডাউনলোড লিংক : Zplus

কোন বিশেষ নম্বর থেকে বিরক্তিকর মিসকল বা কল ঠেকানোর সফটওয়্যার
ব্লগে আমি বেশ কয়েকবার দেখেছি বিভিন্ন মোবাইল নম্বর তুলে দিয়ে ব্লগার বলেছেন তাকে এই নম্বরটি বারবার মিসকল বা কল দিয়ে ডিস্টার্ব করছে। এই সমস্যাটি সাধারনত বেশি ভোগে মেয়েরা, উটকো কুরুচীপূর্ন মানুষ মেয়েদের নম্বর জোগার করে মিসকল দিয়ে বা কল করে বিরক্ত করে। বাধ্য হয়ে অনেকে সিম পরিবর্তন করেন, যার ফলে পরিচিত জনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হয়। মোবাইল কোম্পানীগুলোর উচিৎ নিজস্ব ব্যবস্থায় এর সুরাহা করা। যেহেতু তারা এখনও করছে না, তাই এই সব উটকো কলারদের ঠেকানোর জন্য একটি সফটওয়্যার হচ্ছে MCleaner। চমৎকার এই সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজেই আপনি এইসব ডিস্টার্বিং নম্বরকে Black Listed করে দিতে পারেন অর্থাৎ তারা আর কখনওই আপনাকে কল করে বিরক্ত করতে পারবে না। সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। এর পরপরই সফটওয়্যারটি ওপেন করেই রেজিস্ট্রেশন কোড নম্বর 46998375 অথবা 55092411 বসিয়ে দিন। এখন আপনি এর রেজিস্টার্ড ইউজার হয়ে গেছেন। এবার Black List এ ক্লিক করুন।



এখানে Select এ ক্লিক করে New দিয়ে আপনি যে নম্বরটি বন্ধ করতে চান তার জন্য টাইটেল এবং মোবাইল নম্বরটি দিন।



চাইলে আপনি মোবাইল নম্বরটি আপনার মোবাইলের ফোনবুক থেকে Import করেও নিতে পারেন। Setup এ গিয়ে আপনি সফটওয়্যারটির Setting আপনার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিন।



এখন আপনার Black List করা নম্বরগুলো থেকে কোন কল আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না।

ডাউনলোড লিংক : এমক্লিনার

আশাকরি, সফটওয়্যারগুলো আপনাদের ভাল লাগবে। আপনি আপনার মোবাইলটির সর্বোত্তম ব্যবহার করুন।

 

সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৯ রাত ৯:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুন, ২০০৯ রাত ১০:৫৯
মাহমুদ সিএসই বলেছেন: একটু কি বেশি বড় করে ফেললাম....!!

লেখার সময় এত বড় হবে ভাবিনি.....

নিচের ছবি গুলো কিভাবে হটানো যায়?
২. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:০২
সৌম্য বলেছেন: ফেভারিটে।
প্লাসাইলাম।
০১ লা জুন, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৩. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:১৪
নাজিরুল হক বলেছেন: আপনি এই ক্রিন সট গুলো কিভাবে নিয়েছেন?
০১ লা জুন, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: স্ক্রিন শট গুলো নিয়েছি আর একটি চমৎকার সফটওয়্যারের সাহায্যে। সফটওয়্যারটির নামও স্ক্রিনশট। এই সফটওয়্যারটিও নেটে আপলোড করে দিলাম, ডাউনলোড লিংক : Click This Link

৪. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:১৮
পারভেজ রবিন বলেছেন: নিচের ছবিগুলো হটানো যাবে না।

তারচে ভাল স্ক্রিন শট নেবার সফটওয়ারটি দিন।
০১ লা জুন, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: স্ক্রিন শন নেওয়ার সফটওয়্যারটির
ডাউনলোড লিংক : Click This Link

০১ লা জুন, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: :-*:-/ ............ :)

৬. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:২৫
শিবলী বলেছেন: আমার সিম্বিয়ান সেট নাই :(

প্রিয়তে রাখলাম, কোনদিন হাতে পাইলে ট্রাই দিব ...
০১ লা জুন, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: ট্রাই দিয়া সফল হইলে জানাইয়েন........

৭. ০১ লা জুন, ২০০৯ রাত ১১:২৭
নাজিরুল হক বলেছেন: আমি মোবাইলের ক্রিনশট নেয়ার সফটওয়ার খুজতেছি, জানা থাকলে বলবেন।
০১ লা জুন, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

০১ লা জুন, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

০১ লা জুন, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: হ্যা সম্ভব। নোকিয়া ৬১২০ সিমবিয়ান সেট....

আপনি সফটওয়্যার গুলো ইন্সটল করতে পারবেন।

০১ লা জুন, ২০০৯ রাত ১১:৫৯

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১৩. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:০৩
মোঃমোজাম হক বলেছেন: আমার এন ৯৬ মোবাইলে সাপোর্ট পাচ্ছেনা।কি উপায়?
০২ রা জুন, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: আপনার নোকিয়া N96 মোবাইলটি সিমবিয়ান সেট.... সুতরাং সফটওয়্যারগুলো আপনার মোবাইলে সাপোর্ট করবে।

তবে এন সিরিজের নতুন মডেলগুলোতে কিছু Restriction থাকে। যার কারনে .sis অথবা .sisx ফাইল গুলো ইন্সটল করার সময় ঝামেলা করে।

একটু অপেক্ষা করুন, এ থেকে রক্ষা পাবার উপায় জেনেই আপনাকে আমি জানাবো।

০২ রা জুন, ২০০৯ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৫. ০২ রা জুন, ২০০৯ রাত ১২:৫৪
রবিনহুড বলেছেন: পোষ্টটাকে ষ্টিকি করা হোক।
০২ রা জুন, ২০০৯ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে......

০২ রা জুন, ২০০৯ সকাল ১০:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৭. ০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
নাফিস ইমতিয়াজ বলেছেন: Vai , amar n73 me te ektao cole na, ami ekon ki korte pari?
০২ রা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: নোকিয়া এন৭৩ তে তো চলার কথা, আমি আমার বন্ধুর এন৭৩ এমই মোবাইলে ইন্সটল করে দেখেছি।

আপনি কি এর আগে কোন সফটওয়্যার মোবাইলে ইন্সটল করেছিলেন? কোন এন্টিভাইরাস ব্যাবহার করেন?

১৮. ০৩ রা জুন, ২০০৯ রাত ১২:২৩
সাইকাস বলেছেন: zplus দিয়ে শুধু ফাইল লক করা যায়।
ফোল্ডার লকের কোনো সফটওয়্যার থাকলে দেন।
উপকৃত হব।
০৩ রা জুন, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন: এই মুহূর্তে ফোল্ডার লক করার কোন সফটওয়্যার আমার কাছে নেই। এ ধরনের কোন সফটওয়্যার পেলে আপনাকে জানাবো.........

১৯. ০৩ রা জুন, ২০০৯ রাত ১২:৩২
সাইকাস বলেছেন: এন্টিভাইরাস তো ভাই স্ক্যান করে।সে কি ডিলেট করতে পারে?
না পারলে কিভাবে করে।
০৩ রা জুন, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: এ্যাভিরা এন্টিভাইরাস সফটওয়্যারটি ভাইরাস স্ক্যান করার পাশাপাশি ভাইরাস ডিলিটও করতে পারে।



উপরের ছবিতে দেখুন, দুপাশে দুটি বাটন আছে একটি Change এবং অন্যটি Done। স্ক্যানের সময় আপনি যেসব ভাইরাস ফাইলগুলো পাবেন, সেগুলো চাইলে আপনি Renameকরে রাখতে পারেন অথবা সম্পূর্নভাবে Delete করতে পারেন। এজন্য Change বাটনে ক্লিক করলেই দেখবেন লেখা পরিবর্তন হয়ে Delete বা Rename আসছে। আপনি যদি Delete করতে চান তবে Delete এ্যাকশন থাকা অবস্থায় Done বাটন চাপুন। ব্যাস ভাইরাসটি ডিলিট হয়ে যাবে।

এছাড়া আপনি Setting এ গিয়েও ভাইরাস ফাইল পেলে কি করবে তা ঠিক করে দিতে পারেন। নিচে এর কিছু স্নেপশট দিলাম :

০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

২২. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৮:৩৭
সাগর ঢাকা বলেছেন: আমিও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাএ ছিলাম :)

8th batch, ভালো থেকো ।
০৪ ঠা জুন, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: ওহ.... ভাইয়া আপনি ৮ম ব্যাচ...... ৯ম ব্যাচ হলে হয়ত আপনার সাথে পরিচয় থাকত। আমরা ভর্তি হওয়ার পরপরই আপনারা শেষ করলেন তাই আর পরিচিত হওয়ার সুযোগ হয়নি। আমি ১৩তম ব্যাচের (২০০৪) ছাত্র, এখন ফাইনাল ইয়ারে আছি।

২৩. ০৫ ই জুন, ২০০৯ রাত ৯:৪৬
অন্তর্মুখ বলেছেন: কোনটা সিমবিয়ান সেট, মোবাইল কেনার সময় বুঝবো কীভাবে?
০৬ ই জুন, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: http://www.gsmarena.com এই ওয়েব সাইটটিতে গিয়ে আপনার কাঙ্খিত মোবাইল সেটটির মডেল নম্বরটি দিয়ে সার্চ করুন, যেমন : Nokia N73 । তখন তারা আপনাকে সেটটির স্পেসিফিকেশন এবং ফিচারসমূহ দেখাবে। ওইখানে নিচের দিকে Features এ গিয়ে দেখবেন আপনার সেটটি যদি Symbian সেট হয় তবে OS অংশে Symbian লেখা থাকবে। তাহলেই আপনি নিশ্চিত হবেন যে এই সেটটি Symbian সেট।

এছাড়া সাধারন ভাবে, শুধুমাত্র চোখে দেখেই Symbian সেট চেনা যায়। কারন Symbian এবং নোকিয়ার অন্য সেটগুলোর ইন্টাফেসে এবং অপশনে অনেক পরিবর্তন থাকে, যা দেখেই চেনা সম্ভব।

২৪. ০৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৬
শওকত বলেছেন: আমার কাছেও অনেক সফটওয়্যার কালেকশন আছে, শখের বশে করা। @মাহমুদ সিএসই-- আমার ওয়াইফ এর বাপের বাড়ীও সিলেট, আর আমি চট্টগ্রামের ছেলে।
০৭ ই জুন, ২০০৯ রাত ৮:০৯

লেখক বলেছেন: :):):)

২৫. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:১৬
জুনায়েদ হাসান বলেছেন: অত্যন্ত দরকারী পোস্ট দিয়েছেন। এরকম পোস্ট আরো চাই, হোক সাইজে বড় কিন্তু কাজের জিনিস পড়তে কোন বিরক্তি আসে না। দয়া করে screenshot মুছবেন না। +++++
২৪ শে জুন, ২০০৯ রাত ৮:৫২

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ....

২৬. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪০
জসিম এনায়েত বলেছেন: আমার সামসাং উইন্ডো মোবাইল। আমি বাংলা ব্লগ গুলো দেখতে পারছি না। আমার মোবাইলের মডেলঃ আই ৩২০। মেইলের এটাচড ফাইল (এমএস, এক্সেল ) কি ওপেন করা সম্ভব? প্লিজ জানালে আমি ব্যক্তিগত ভাবেও যোগাযোগ করতে পারি। আমার সেল নংঃ০১৮৩০০৮৮০৬৯
২৪ শে জুন, ২০০৯ রাত ৯:০৩

লেখক বলেছেন:
আমার এই লেখাটি পড়ুন : Click This Link

এখানে অপেরা ব্যবহার করে কিভাবে বাংলা ব্লগ দেখা সম্ভব তা দেওয়া আছে। আপনার মোবাইলে অপেরা ব্রাউজার ইন্সটল করে একটু সেটিং চেঞ্জ করেই আপনি আপনার মোবাইলে বাংলা লেখা পড়তে পারবেন।

২৭. ২৫ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:০২
ঝড়া বলেছেন: এন৯৫ এ কি কাজ হবে?
২৮. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২০
মেহেদী১৮২৮ বলেছেন: ধন্যবাদ। আপনার থিম গুলিও সুন্দর। ওগুলো নামানোর লিন্ক দিলে উপকার হত।
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ............

থিমগুলোর ব্যাকআপ আছে কিনা খুজে দেখতে হবে। পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করব।

২৯. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫
জুহো. বলেছেন: আপনি নিজে ব্যবহার করে নিরাপদ এবং কার্যকরী পেয়েছেন তো ?
আমার একটা pocket pc আছে, htc P3400. সেখানে ওগুলো কি support করবে ?
কোন mobile dictionary'র কি সন্ধান দিতে পারেন যা time out হবে না এবং আপনি নিযে ব্যবহার করেছেন ?
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৭

লেখক বলেছেন: আমি যখন কাউকে কোন কিছু ব্যবহার করার সাজেশন দেই, তার আগে নিজে ব্যবহার করে পরীক্ষা করে দেখি...... আমি বাংলাদেশী বিজ্ঞাপনের মডেলদের মত নই.... :) এখানে যেসব স্ক্রিনশট দেখছেন তা আমার মোবাইল থেকেই নেয়া....

আমার এই সফট্ওয়্যারগুলো শুধুমাত্র নোকিয়া সিমবিয়ান মোবাইল সেটসমূহের জন্য। আপনার মোবাইলটি মনে হচ্ছে PDA। সফট্ওয়্যারগুলো আপনার PDA তে সাপোর্ট করবে না। আমার মোবাইলটি নোকিয়া হ্ওয়ার কারনে আমি শুধুমাত্র নোকিয়া মোবাইলের সফট্ওয়্যার সম্পর্কে জানি, অন্য কোন মোবাইল বা PDA সম্পর্কে আমার ধারনা কম।

৩০. ২৭ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫২
বাংলায় বলেছেন: মাহমুদ ভাই, অসম্ভব দরকারী পোস্ট। সুতরাং প্রিয়তে নিলাম আর +++++++ :)
০৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

৩১. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩২
হামিদ পায়োনিয়ার বলেছেন: প্রিয়তে রাখলাম। মোবাইল কিনলে ব্যবহার করবো।
ধন্যবাদ
০৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩২. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৯
হামিদ পায়োনিয়ার বলেছেন: + দিতে ভুলেই গিয়েছিলাম।
০৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩১

লেখক বলেছেন: :)

০৯ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩২
অসীম পাল বলেছেন: ভালো লাগলো। আচ্ছা, জাভা সাপোর্ট করে এমন মোবাইল সেটের জন্য কি মোবাইল নাম্বার Black Listed করার সফটওয়ার আছে?

প্রিয়তে রাখলাম। ভালো থাকবেন।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

জাভা সাপোর্টেড সেটসমূহের জন্য .jar ফাইল ফরমেটের সফট্ওয়্যার রয়েছে। http://www.getjar.com সাইটে গিয়ে আপনার প্রয়োজনীয় সফট্ওয়্যারটি খুজে দেখতে পারেন। এই সাইটের প্রায় সব সফট্ওয়্যারই .jar ফরমেটের।

৩৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৯
যীশূ বলেছেন: সংগ্রহে রাখলাম, পরে কামে দিতে পারে।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৬. ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৩
মাছুম পলাশ বলেছেন: ভালো লাগলো এবং প্রিয়তে নিলাম। :)
০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৭. ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৯
রঙধনূ বলেছেন: খুবই দরকারী পোস্ট। প্রিয়তে রাখলাম।
১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৮. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৮
হামদান বলেছেন: আগেই দেখেছিলাম, এখন শোকেসে রাখলাম আর প্লাসাইলাম
১৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ....

৩৯. ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৪০
মাহফিজুর রহমান বলেছেন: খুবই দরকারী পোস্ট।আপনাকেও ধন্যবাদ.........
৪০. ১১ ই এপ্রিল, ২০১০ রাত ১:১০
মাহফিজুর রহমান বলেছেন: নোকিআ ৫৮০০ সেট এর জোনো কি করোবো....
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪৩

লেখক বলেছেন: চলার তো কথা, কারন এটাও তো সিমবিয়ান ওএস সেট।

টাচস্ক্রিন এর কারনে কোন সমস্যা হওয়ার কথা না...!!

৪১. ১১ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২১
নয়ন বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই। প্রিয়তে রাখলাম।
MCleaner এর পরিবর্তে আরো ভালো কোন এ্যাপলিকেশনের সন্ধান কি আপনার কাছে আছে।
১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৩

লেখক বলেছেন: এখন পর্যন্ত নেই। MCleaner এর কোন সমস্যা খুজে পেয়েছেন কি??

৪২. ১৫ ই এপ্রিল, ২০১০ সকাল ৮:২২
নয়ন বলেছেন: ব্ল্যাকবেলার নামক আরেকটি এ্যাপলিকেশনের নাম শুনেছি। এটি নাকি এর থেকে ভালো।
৪৩. ১০ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫০
সিটিজি৪বিডি বলেছেন: অনেক কাজের জিনিষ পাইলাম।
৪৫. ০৮ ই জুন, ২০১০ রাত ২:৪৮
নিশম বলেছেন: জাভা অথবা সিম্বিয়ান , উভয়ের জন্যই বলছি । থিম , রিংটোন , পিকচার , ফানি ভিডিও , সব ই mobile9.com এ পাওয়া যায় । আমি নিজে অখান থেকেই যা দরকার নামাই
৪৮. ২৭ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:১৭
ফারহান আহমেদ বলেছেন: Dreamstrikes মোবাইল এর জন্য ফাটাফাটি
৫০. ২২ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
গোধূলী রাত বলেছেন: পিসি থেকে মোবাইল এ blutooth এর মাধ্যমে ইন্টারনেট শেয়ার দেয়া যায় কিভাবে? sonyericson সেট এ এরকম একটা অপশন আছে।
৫১. ২৬ শে মার্চ, ২০১১ রাত ১০:৪৮
লুৎফর রহমান আশু বলেছেন: নোকিআ C5 সেট এর জোনো কি করোবো....
৫৩. ২৯ শে মার্চ, ২০১১ বিকাল ৪:১৫
মোঃ মোতাহার হোসেন বলেছেন: ভাই এই সফটওয়ার গুলো জার ফরম্যাটের নাই ?

থাকলে লিংক দিবেন প্লিজ ।


ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ১.০৩১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি মাহমুদ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছি। দেশেরবাড়ী চট্টগ্রাম।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ