আমার প্রিয় পোস্ট
- আপনার ওয়েবসাইটটিকে পরিচিত করুন (Search Engine Optimization) - মাহমুদ সিএসই
- উইন্ডোজ এক্সপির কাস্টমাইজ সিডি তৈরী করুন - মাহমুদ সিএসই
- আমার প্রিয় কিছু মোবাইল সফটওয়্যার - মাহমুদ সিএসই
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ১) - মাহমুদ সিএসই
- CCNA সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা - মাহমুদ সিএসই
- জাফর স্যারের ফাইবার অপটিকস ল্যাব - মাহমুদ সিএসই
- ফটোশপ দিয়ে চমৎকার টেক্সট ইফেক্ট তৈরী করুন - মাহমুদ সিএসই
- সহজে ইন্সটল করুন উবুন্টু ৯.০৪ জান্টি জ্যাকালোপ - মাহমুদ সিএসই
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- কিভাবে মোবাইলের ভাইরাস রিমোভ করবেন? - সিটিজি৪বিডি
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- সামহয়ারইন ডিকশনারী Version 3.0 - the bible of somewhereinblog.net - নোবেলজয়ী
- কিছু Technological প্রতিষ্ঠানের নামকরনের ইতিহাস ও উৎপত্তি (১ম পর্ব) - নাফিস ইফতেখার
- মোবাইলে স্কাইপ ইনস্টল করবেন কি ভাবে? - সীমন্ত ইসলাম
- উইন্ডোজ রি ইনষ্টল করার পর উবুন্তুতে বুট করতে না পারার সমস্যায় পড়লে... - নাজিরুল হক
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
পিক্সারের অসাধারন অ্যানিমেশন মুভিগুলো
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৫
পিক্সার ১৯৭৯ সালে শুরু হলেও স্টিভ জবস যখন অ্যাপল কর্পোরেশন থেকে বের হয়ে এসে ১৯৮৬ সালে পিক্সার কিনে নেন তখন থেকেই অ্যানিমেশন জগতে এক নতুন বিপ্লব শুরু হতে থাকে। ১৯৯৫ সালে ডিজনির সাথে পিক্সারের প্রথম ছবি টয় স্টোরির বিপুল জনপ্রিয়তা পিক্সারকে অ্যানিমেশন মুভির জগতে শক্ত অবস্থান তৈরী করে দেয়। পরে অ্যাপল কর্পোরেশন পিক্সারকে কিনে নিয়ে আবার স্টিভ জবসকে অ্যাপলের প্রধান হিসেবে নিয়োগ দেয়। এরপর পিক্সার একের পর এক অসাধারন সব অ্যানিমেশন মুভি তৈরী করতে থাকে এবং ব্যাবসায়িক দিক দেয়েও সবগুলোই সফল। পিক্সার এখন পর্যন্ত ১০টি একাডেমি এ্যাওয়ার্ড, ৪ টি গোল্ডেন গ্লোবস এবং ৩ টি গ্যামী এ্যাওয়ার্ড জিতেছে। পরে ২০০৬ সালে দ্যা ওয়াল্ট ডিজনি কোম্পানী পিক্সারকে কিনে নেয়।
পিক্সার এখন পর্যন্ত ১০ টি অ্যানিমেশন ফিচার ফ্লিম তৈরী করেছে। তা হলো :
১। টয় স্টোরী – ১৯৯৫ সাল।
২। এ বাগ’স লাইফ – ১৯৯৮ সাল।
৩। টয় স্টোরী ২ – ১৯৯৯।
৪। মনষ্টার ইনক্ – ২০০১।
৫। ফাইন্ডিং নিমো – ২০০৩।
৬। দ্যা ইনিক্রিডিবল – ২০০৪।
৭। কার’স – ২০০৬।
৮। রাট্যাটোউলি - ২০০৭।
৯। ওয়ালই - ২০০৮।
১০। আপ – ২০০৯।
সামনে আরও আসছে নতুন ৪টি মুভি। সেগুলো হচ্ছে :
১। টয় স্টোরী ৩ – রিলিজ হচ্ছে ১৮ জুন, ২০১০।
২। কার’স ২ – রিলিজ ডেট ২৪ জুন ২০১১।
৩। দ্যা বিয়ার এন্ড দ্যা বোউ – রিলিজ পাবে ২৫ ডিসেম্বর, ২০১১।
৪। নেওয়েট – রিলিজ হবে জুন, ২০১২।
পিক্সারের শর্ট ফ্লিমগুলোর তালিকা নিচে দিলাম :
১। The Adventures of André and Wally B.
২। Red's Dream
৩। Tin Toy 1988
৪। Knick Knack
৫। Geri's Game
৬। For the Birds
৭। Mike's New Car
৮। Boundin
৯। Jack-Jack Attack 2005
১০। One Man Band
১১। Mater and the Ghostlight
১২। Lifted
১৩। Your Friend the Rat
১৪। Presto
১৫। BURN-E 2008
১৬। Partly Cloudy
১৭। Dug's Special Mission 1984
১৮। Luxo Jr.
পিক্সারের কয়েকটি শর্ট ফ্লিম ইউটিউবে দেখুন :
১। Lifted (২০০৬)
২। For the Birds (Best Animated Short Film winner)
৩। Geri's Game (Best Animated Short Film winner)
৪। Presto (২০০৮)
একটা সময় ছিলো যখন ওয়াল্ট ডিজনির আলাদিন, লায়ন কিং, মুগলী, টারজান, সিন্ডারেলা, মুলান, অ্যানাস্টেসিয়া, স্নো হোয়াইট এন্ড দ্য সেভেন ডোয়ার্ফ ইত্যাদি 2D এ্যানিমেশন মুভিগুলো অবাক হয়ে দেখতাম, এই মুভিগুলো মূলত ছোটদেরকে লক্ষ্য করেই তৈরী করা হতো। কিন্তু পিক্সারের 3D মুভিগুলো আমার মনে হয় ছোট/বড় সব বয়সের মানুষকেই আনন্দ দেবে। এর কারন এদের জমজমাট কাহিনী, প্রতিটি ছবি দেখার পরে আপনাকে অনেকক্ষন ভাবাবে এবং এক অজানা ভালো লাগায় মনকে ছুয়ে দেবে। তাছাড়া অ্যানিমেশনে অনেককিছু দেখানোর সুযোগ আছে যা বাস্তবে সেট তৈরী করে বা অভিনয় করে করা মুশকিল। যেমন : সায়েন্স ফিকশন মুভি। এ্যানিমেশন মুভিগুলো ধীরে ধীরে অনেক বেশী রিয়েলিস্টিক হচ্ছে, কিছু কিছু এ্যানিমেশন মুভি দেখে তো এখন বিশ্বাস করাই কঠিন যে এগুলো এ্যানিমেশনে করা। এখানেই 2D আর 3D মধ্যে চলছে যুদ্ধ, থ্রিডি মুভিগুলোই আকর্ষনীয় গ্রাফিক্সের কারনে সহজে দর্শকদের আকর্ষন করছে কিন্তু তাই বলে 2D মুভি নির্মাণও থেমে নেই। যাইহোক, যারা এখনও পিক্সারের এইসব অসাধারন মুভিগুলো দেখেননি তারা এখনই দেখে ফেলুন। ঈদে টিভি চ্যানেলগুলোর বিরক্তিকর অনুষ্ঠানের চাইতে অনেক বেশি আনন্দ পাবেন তা গ্যারান্টেড।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লিপিকার বলেছেন:
পিক্সার সবার সেরা....... +++
লেখক বলেছেন: ধন্যবাদ।
হোরাস্ বলেছেন:
পিক্সারের এ্যানিমেশন মুভিগুলা এখন আর কার্টুন নাই। মোটামুটি মেইনস্ট্রীম মুভির মতই তাদের আবেদন। অসাধারণ গল্প, হিউমার, অভিনয় (ভয়েস) সবগুলাকেই ক্লাসিক মুভিতে পরিণত করেছে। +
লেখক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: পিক্সাররে ভালা পাই.... ![]()
লেখক বলেছেন: OneClickMoviez! থেকে Up মুভিটি ডাইনলোড করার লিংক দিলাম।
সাইফুর বলেছেন:
অসাধারন লাগে একেকটা মুভি
বোহেমিয়ান কথকতা বলেছেন:
ওয়াল ই আমার অল টাইম ফেভারিট মুভি গুলার মধ্যে সব সময় থাকে/থাকবে ওরা আগের টার চেয়ে পরের টা আরো ভাল বানায়
লেখক বলেছেন: ঠিকই বলেছেন... দিনদিন ওদের কাজ আরও নিখুত হচ্ছে। হলিউডের মুভিগুলোর মত কোয়ালিটি এতটা আপ-ডাউন করে না।
লেখক বলেছেন: এটাই বা বাকী রাখবেন কেন..... ঈদের ছুটিতে দেখে ফেলুন।
লেখক বলেছেন: OneClickMoviez! থেকে Up মুভিটি ডাইনলোড করার লিংক দিলাম।
শওকত আহমেদ বলেছেন:
পিক্সার তো এখন ডিজনীর আর ফাইন্ডিং নিমোর পরেরগুলা তাই আসলে ডিজনীরই ।
লেখক বলেছেন: পিক্সারের শুরু থেকেই ডিজনী তাদের সাথে ছিল। মাঝে টয় স্টোরী ২ নির্মানের পরে কোন একটা কারনে ডিজনী আর পিক্সার আলাদা হয়ে যায়। আর এখন তো পিক্সার ডিজনীর নিজস্ব সম্পত্তি, তারপরেও পিক্সার কিন্তু ডিজনীর সাথে মিশে যায়নি। আলাদা সতন্ত্র সত্বা নিয়ে তারা কাজ করে যাচ্ছে। তাই আমার মনে হয় প্রোডাকশনের ক্ষেত্রে পিক্সার সমান কৃতিত্ব বহন করে। কারন ডিজনীকে কিন্তু এখনও আমরা দ্বীমাত্রিক অ্যানিমেশন নির্মাতা কোম্পানী হিসেবেই চিনি।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আপটা দেখতে পারলাম না। রাটাটোউই, ওয়াল-ই দুইটাই আমার মোস্ট ফেভারিট।
লেখক বলেছেন: OneClickMoviez! থেকে Up মুভিটি ডাইনলোড করার লিংক দিলাম।
মনির হাসান বলেছেন:
পিক্সার ইজ দা বস্ ... Monsters, Inc. দেইখা হেগোরে গুরু মানা শুরু ...এইটা দেইখেন ...
http://www.youtube.com/watch?v=SfXi_dTRFo8
লেখক বলেছেন: ধন্যবাদ। Lifted সহ আরও কিছু শর্টফ্লিম ইউটিউব থেকে পোষ্টে যুক্ত করে দিয়েছি।
২। এ বাগ’স লাইফ – ১৯৯৮ সাল। দেখছি
৩। টয় স্টোরী ২ – ১৯৯৯। দেখি নাই
৪। মনষ্টার ইনক্ – ২০০১। দেখছি
৫। ফাইন্ডিং নিমো – ২০০৩। দেখছি
৬। দ্যা ইনিক্রিডিবল – ২০০৪। দেখছি
৭। কার’স – ২০০৬। দেখছি
৮। রাট্যাটোউলি - ২০০৭। দেখছি
৯। ওয়ালই - ২০০৮। দেখছি
১০। আপ – ২০০৯। দেখছি
টয় স্টোরী দুইটা দেখবার লাগবো।
থাঙ্কু লিস্ট টা দেবার জন্য।
লেখক বলেছেন: আপনি তো ভাই আসল গুলাই দেইখা ফালাইছেন..... আপনার জন্য টয় স্টোরীর একটা ছবি দিলাম।
রুদমী বলেছেন:
Up ছাড়া সবগুলো দেখা হয়েছে। অ্যানিমেশন মুভি আমার দারুণ লাগে।
লেখক বলেছেন: OneClickMoviez! থেকে Up মুভিটি ডাইনলোড করার লিংক দিলাম।
কিউরিয়াস বলেছেন:
পিক্সারের ছবিগুলো আমারো খুব প্রিয়। তবে পিক্সার এর কথা বলতে গেলে তাদের শর্ট ফিল্ম গুলোর কথা না বললেই নয়। প্রত্যেকটি পূর্ণদৈর্ঘ্য মুভির সাথে সাধারণত একটা করে শর্ট ফিল্মও রিলিজ হয়, যেটা সিনেমা হলে আসল মুভি শুরুর ঠিক আগে দেখানো হয় (মুভিটার অরিজিনাল ডিভিডিতেও থাকে এই শর্ট)। এই শর্টগুলাও দারুণ!
এগুলোর লিস্ট পাবেন এখানে
http://www.pixar.com/shorts/index.html
লেখক বলেছেন: ধন্যবাদ। পিক্সারের শর্ট ফ্লিমগুলোর একটি লিস্ট পোষ্টে যুক্ত করে দিয়েছি।
ষড়ৈশ্বর্য মুহম্মদ বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
শাওন৩৫০৪ বলেছেন:
ভালো পোষ্ট..
লেখক বলেছেন: ধন্যবাদ।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
স্ক্রীনার দেখি না।
লেখক বলেছেন: এর চাইতে ভালো প্রিন্ট পেলাম না...
জনৈক আরাফাত বলেছেন:
দারুণ। শর্টগুলো বেশি জোশ!
টোটাল মুভি সাইজ : 700.11 MB
স্বপ্ন নীল বলেছেন:
পিক্সারএর সব মু্ভিই দেখছি । অসাধারন । শর্ট ফিল্মের ব্যাপারটা জানতাম না । দেখতে মঞ্চাইতাছে । কিন্তু ইউটিউব লিঙ্কগুলো ডেড । একটু দেখবেন?
ডঃ জেকিল বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
স্বপ্ন নীল বলেছেন:
This video is no longer available due to a copyright claim by Pixar Animation Studios.
লেখক বলেছেন: হ্যা.... আজকে রাতে আবার খুজে দেখব, নতুন কোন লিংক পাই কিনা....
যদি পাই, তবে লিংকগুলো ঠিক করে দেবো....
ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















