somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই ১৭ পয়েন্টের চেকলিস্ট আপনাকে পিরামিড স্কিমের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হওয়া থেকে রক্ষা করবে... (পর্ব ২)

২৪ শে জুন, ২০১১ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম পর্ব মিস করলে এখানে ক্লিক করুন

১৫. কোন কোম্পানীতে যদি তার ডিষ্ট্রিবিউটরদের আয় লুকিয়ে রাখার চেষ্টা করা হয় অথবা আয় সম্পর্কে ভুল তথ্য উপস্থাপন করা হয় তবে সেটা পিরামিড স্কিম না হলেও সেখানে কাজ করার কথা ভুলে যান। নিজেকেই প্রশ্ন করুন: কোন জেনুইন বা প্রকৃত ট্রেডিশনাল/ডিরেক্ট সেলস কোম্পানী কি কখনও তার ডিষ্ট্রিবিউটরদের আয় সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করবে?

মূল বিষয় হচ্ছে সাধারণত পিরামিড স্কিম এবং ভুয়া কোম্পানীগুলোই এই বাজে কাজটি করে থাকে। তারা বিভিন্ন অসত্য তথ্য এবং ডাটা ব্যবহার করে নতুন ডিষ্ট্রিবিউটর যোগাড়ের চেষ্টা করে থাকে। এগুলো তারা এমনভাবে উপস্থাপন করে থাকে যেন শুনলে সেগুলোকে নির্ভেজাল সত্য মনে হয়। কিন্তু আসলে সেগুলো সবই মিথ্যে এবং বানোয়াট।

চিন্তা করুন, পূর্বেই বলেছি ডিষ্ট্রিবিউটরদের কাজই হচ্ছে প্রকৃত ভোক্তার নিকট কোম্পানীর পণ্য খুচরা মূল্যে বিক্রয় করা এবং এভাবে মার্কেট ডিমান্ড তৈরীর লক্ষ্যে কাজ করা। তো প্রকৃত ভোক্তার নিকট পণ্য বিক্রয়ের জন্য কি ডিস্ট্রিবিউটরদের আয় সংক্রান্ত প্রশ্ন আসবে? হেড এন্ড শোল্ডারস/প্যান্টিন/অল ক্লিয়ার প্রভৃতি শ্যাম্পু বিক্রয়ের সময় কি ক্রেতা কখনও কোম্পানীগুলোর ডিষ্ট্রিবিউটরদের আয় নিয়ে মাথা ঘামায়? বা বিক্রেতারাও কি কখনও বলতে যায় এসব শ্যাম্পুর ডিষ্ট্রিবিউটররা কত টাকা উপার্জন করে? কখনই নয়। কাস্টোমারদের নিকট পণ্য ব্যতীত এবং কিছু কিছু ক্ষেত্রে কোম্পানীর নির্দিষ্ট কিছু তথ্য ব্যতীত অন্য বিষয় নিয়ে কথা বলার তো কখনই প্রয়োজন পড়ার কথা নয়। তাহলে ডিষ্ট্রিবিউটরদের আয় নিয়ে কথা বলার সুযোগ আসে কখন? সহজ উত্তর, যখন কোন ডিষ্ট্রিবিউটর রিক্রুট করতে চায়!!!! আর যখন ডিষ্ট্রিবিউটররা খুচরা বিক্রয় অপেক্ষা রিক্রুটিং এর প্রতি ঝুঁকে পড়ে তখন কি ঘটে? আশা করি বুঝতে পারছেন।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, জেনুইন ডিরেক্ট সেলস কোম্পানীগুলোর ক্ষেত্রে কোন ভুল তথ্য উপস্থাপনের সুযোগ থাকেনা বললেই চলে। কারণ, জেনুইন কোম্পানীগুলোর সেলস ডাটা, ডিষ্ট্রিবিউটর নাম্বার, ডিষ্ট্রিবিউটরদের গড় আয় এগুলো সম্পর্কে অফিসিয়াল এবং অথেনটিক ডকুমেন্ট থাকে। সুতরাং কোন ডিষ্ট্রিবিউটর যদি মিথ্যা বা ভুল তথ্যের আশ্রয় নিয়েও থাকে, সে ধরা পড়তে বাধ্য।

তৃতীয় বিষয় হচ্ছে, ডিষ্ট্রিবিউটরদের আয় এবং গড় আয়ের মধ্যে পার্থক্য। আমেরিকার ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন (যেটা পৃথিবীর সব ডিরেক্ট সেলস কোম্পানীগুলোর প্রতিনিধিত্ব করে) এর মুখপাত্র অ্যামি রবিনসন এর মতে, ডিরেক্ট সেলারদের গড় আয় বছরে মাত্র ২৪০০ ডলার!!!! শুধু তাই নয়, ৮% এরও কম ডিরেক্ট সেলার বছরে ৫০,০০০ ডলার উপার্জন করতে সক্ষম হয়!!!! এই ডাটাগুলো অবিশ্বাস্য শোনালেও সত্য। এখান থেকে নিশ্চয় আয় এবং গড় আয়ের পার্থক্য বুঝতে পারছেন। ১০০ জন ডিরেক্ট সেলারদের মধ্যে ৯২ জনই বছরে মাত্র ২৪০০ ডলার তথা মাসে মাত্র ২০০ ডলার উপার্জন করেন। বাকি মাত্র ৮ জন মাসে ৪১৬৬ ডলারের মত আয় করেন। সুতরাং লসের হারটা বুঝতে পারছেন নিশ্চয়।

ডেস্টিনিতে ৪০ লক্ষাধিক ডিষ্ট্রিবিউটর কাজ করে কিন্তু তাদের মধ্যে কতজন আকাশ ছোঁয়া আয় করছে সেইটাই বিবেচ্য বিষয়। তাহলেই লস রেট হিসেব করে বের করা সহজ হবে।

ডিরেক্ট সেলিং ব্যবসার একদম অবশ্য পালনীয় একটি নিয়ম হচ্ছে, ডিষ্ট্রিবিউটররা কখনও কোন রকম ফিক্সড আর্নিং ক্লেইম করতে পারবেনা!!! হ্যাঁ, এটা ডিরেক্ট সেলিং ব্যবসার নীতিমালা বহির্ভূত এবং অবৈধ। কিন্তু বাংলাদেশ আমরা কতজন সেটা মানি? তার চেয়েও বড় বিষয় কতজনই বা বিষয়টি জানি?

ডিষ্ট্রিবিউটররা কেবল বলতে পারবে যে, আপনি যত বেশি কাজ করবেন তত বেশি আয় করতে পারবেন। আর কাজ বলতে এখানে অবশ্যই রিটেইল সেল তথা প্রকৃত ভোক্তার নিকট খুচরা বিক্রয় বুঝানো হয়েছে, অন্য কিছু নয়।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×