আরিফুর , ইংরেজিতে একটা কথা আছে , if you can't dazzle them with brilliance, baffle them with bullshit. -- তরিকাটা আপনাকে ব্যবহার করতে দেখবো ভাবি নাই।
রাগ ইমন এর নিক রাগ ইমন ব্যবহার করছে কিনা - এই অপ্রাসঙ্গিক এবং স্রেফ ত্যানা পেঁচানোর জন্য ভাঙা রেকর্ড আপনি বাজিয়েই চলেছেন । যদিও জানেন এর সত্য বা মিথ্যা প্রমাণ কোনটাই ব্লগে করা সম্ভব না। কিন্তু এখন পর্যন্ত একটা প্রশ্নেরও উত্তর দেন নাই। এই রকম পিছলাইত তেহাতা, ইউ শুড পারফর্ম বেটার।
আপনার উত্তর গুলাতে অনেক আক্রমণ আছে, কিন্তু নতুন কোন তথ্য নাই।
মন্তব্যের উত্তর হতাশ করলেও আপনার বিদ্যার দৌড় হতাশ করে নাই। আমি শুধু দেখতে চাইছিলাম এন্টি ইসলাম ( খেয়াল করে, নাস্তিকতার কথা বলি নাই) নাস্তিকতার চর্চা আপনি কতটুকু পড়ালেখার সাথে করেন এবং সেইখানে আপনি আমাকে একেবারেই হতাশ করেন নাই। আপনি যদি আসলেই এই সব ফ্যাকাল্টি অফ নলেজ গুলাতে একটু পড়ালেখা করতেন, তাহলে আপনার উত্তর গুলাতে সেই বিদ্যার ছাপ থাকতো , উদাহরণ থাকতো, তথ্য থাকতো । সুতরাং, দেখা যাচ্ছে , আপনার মন শুধু মুক্ত না , বিদ্যা - জ্ঞান চর্চা মুক্তও বটে ।
সেই খামতি ঢাকা দিতে গিয়ে রাগ ইমন নিক কে চালায় জাতীয় হাস্যকর নাটুকে সংলাপ না দিলেও চলবে। হতেই পারে আপনার পড়ালেখার সাবজেক্ট এই সব সাবজেক্ট থেকে ভিন্ন ছিলো এবং আপনি এসব পড়ার প্রয়োজন বোধ করেন নাই - আমি তাতে দোষের কিছু দেখি না । কিন্তু , যখন না জেনেই একটা দাবী করে বসেন তখন সেইটার ভ্রান্তিটুকু উল্লেখ করতেই হয় ।
আপনার মতন নাস্তিকতার মলম না বেচেও আমি আপনার চেয়ে বেশি ইসলাম বিরোধীতা করতে পারবো , জায়গামত সেইটা করিও । কিন্তু আপনার এমন পাগলের মত চেঁচামেঁচি নাস্তিকতার মান সম্মান ডুবিয়ে শেষ করে দিচ্ছে ।
আমি তো আপনাকে কিছুই মানতে বলি নাই । এখনো বলছি না। ভবিষ্যতেও বলবো না। আপনি না মানাতে আমার কোন সমস্যা নাই । অনিগিরির বই বের হলে আমি কিনে কিনে লোককে উপহার দেব। তাতেও কোন সমস্যা নেই । ব্লগে হাজার হাজার নাস্তিকতার পক্ষে পোস্ট আসুক। আমার আপত্তি তো নাইই বরং আমি চাই আরো আসুক। একটা মানুষ আস্তিক, নাস্তিক, ধর্ম , অবিশ্বাস --- সব রকমের অপশন পড়ুক, জানুক, বুঝুক- তারপর নিজে বেছে নিক। তাতে যদি পৃথিবীর ৬০০ কোটি মানুষ নাস্তিকে পরিণত হয় , আমার কোন আপত্তি নাই।
কিন্তু , পড়ালেখা না করে , রেফারেন্স না দিয়ে , আলোচনা না করে , স্রেফ ঘৃণা ছড়ালে আপত্তি আছে ।
সত্যি কথা হলো , আপনার কাছে কোন অস্ত্র আসলে নাই । থাকলে সেইটা ব্যবহার না করে বসে থাকার মানুষ আপনি না । আল্লাহ খোদা আছে নাকি নাই , কুরানের গল্প সত্যি না মিথ্যা , আদম স্বর্গ থেকে টপকাইছিলো নাকি বান্দর থেকে আসছিলো - এই সব কু-বিতর্কের বাইরে সত্যিকার অর্থে মুহম্মদীয় সামাজিক নীতি, অর্থনীতি কিংবা রাষ্ট্রনীতির গাইড লাইন গুলাকে ভুল কিংবা অবসলিট বলাটা বেশ কঠিন।
তুলনা মূলক ভাবে বিচার করলে অন্য সব ইজম বা থিওরীতে যে কয়টা গলদ পাওয়া যাবে কিংবা বর্তমান যুগে বেখাপ্পা লাগবে, মুহম্মদের প্রচার করা নিয়ম কানুন তার চেয়ে খুব বেশি ভুল বা অসঙ্গতিসমৃদ্ধ নয়। আমরা কথায় কথায় বাকশাল বা এক দলীয় শাসঙ্কে গালি দেই কারণ আমাদের অভিজ্ঞতা খারাপ। কিন্তু সবচেয়ে সফল দেশ হিসেবে মালয়শিয়ার উদাহরণ টানার সময় ভুলে যাই ঐদেশটা একদলীয়ই । এক দল নিয়ে চীন আজকে পরাশক্তি । অথচ অসংখ্য দলীয় গণতন্ত্রও বাংলাদেশে ভারসাম্য তৈরী করতে পারেনি বরং মোটামুটি ক্রমশ দুইদলের শোষন রাজ্যে পরিণত করেছে ।
সুতরাং, প্রেক্ষাপট বদলে গেলে ডেমোক্রেসির মতন কম্পারেটিভ্লি বেটার ইজমও সফল বা ব্যর্থ মনে হতেই পারে। কিন্তু মূল ইজমের কতটুকু প্রয়োগ সম্ভব হয়েছে বা হয়নি, করা আদৌ সম্ভব কিনা , আলোচনা সেই পথে নেওয়ার আগ্রহ তো দেখলামই না!
আপনি বলছেন মুহম্মদ অবসলিট এদিকে আমি দেখতে পাচ্ছি বিশ্বের তাবড় ব্যাংক ইসলামী ব্যাংকিং এ লাফিয়ে পড়েছে ( উদ্দেশ্য যে মহৎ তা বলবো না) । বেসিক পার্থক্য হলো লাভের সাথে সাথে লসও শেয়ার করা।
আপনি বলছেন, আধুনিক ফ্যাকাল্টি অফ নলেজ যথেষ্ট । অথচ দুনিয়ার সবচেয়ে বড় বড় জিনিয়াসরা টেড টকে গিয়ে বলে আসছে , ট্যাঞ্জিবলকে মিজার করা বা জি ডি পিই অর্থনৈতিক উন্নয়নের মাপকাঠি হতে পারে না । এইটা সাস্টেইনেবল না । তাই এখন জিডিপি বদলে জি এন এইচ বা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস হবে উন্নয়নের সূচক। এই ইন্ট্যাঞ্জিবলকে বিবেচনায় রাখার কথা ইসলামে শুধু না , সব ধর্মেই বলে।
মুহম্মদের আড়াই পারসেন্ট ট্যাক্স কেন কাজ করবে না , সেই দিকে গেলেন না। সত্যিই সত্যি যদি সম্পদের বন্টনে মেয়েরা ভাইয়ের অর্ধেক আর স্বামীর অর্ধেক পাইত এবং উপার্জনের ১০০% নিজের ইচ্ছায় খরচ করতে পারতো, তাইলে কি হইত সেইটা বাস্তবে দেখার সুযোগই পাইলাম না । মেয়ে বা বোনকে কিছুই দেয় না , আবার উপার্জনের সবটাই মেয়েরা সংসারে দেয় - এই নিয়মের ব্যর্থতা তাহলে প্রমাণ হইলো কি করে?
মুশকিল হচ্ছে, এভাইলেবল সব কয়টা ইজম এবং থিওরী ( মোহাম্মদী তন্ত্র শুদ্ধ ) থেকে নিয়ে নিয়ে, বেস্ট প্রাক্টিস ও লেসন্স লার্ন্ড এর উপর ভিত্তি করে আপনার এই তথাকথিত আধুনিক ফ্যাকাল্টি অফ নলেজ সমৃদ্ধ হয়েছে । কিন্তু আপনার মত এত অন্ধ অহংকার আর কেউ দেখায় না ।
গাড়ির চেয়ে পালকি অনেক পুরনো হইলেও সে পালকিকে গালি দেয় না । পরিবহন ব্যবস্থায় তার অবদান্টুকু স্বীকার করে নেয়। কিন্তু পালকির মতন ইসলামের সবটুকুই অবসলিট , তার কোন কিছুই গ্রহনের যোগ্য নাই , এইটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন?
আপনার উদাহরণের চেয়ে আরো ভালো উদাহরণ আছে আমার কাছে।
এক সময় কোলকাতা ছিলো গানের মক্কা। এখন মুম্বাই এর ফিল্ম ইন্ডাস্ট্রির মিউজিক সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত বা মূলত হিন্দী গান । কিন্তু মজার ব্যাপার হচ্ছে , ইন্ডাস্ট্রির কল্যাণে হিন্দী গান তার আশে পাশের সব কয়টা ভাষার গান ও সুর থেকে শুধুমাত্র বেস্টটুকু নিয়ে গান বানায় । কিন্তু , সেই অহংকারে কেউ যদি বলে বাংলা গান বাতিল। এই পুরান মালটারে পুঁছি না , এতে কি প্রকাশিত হয়, সেইটা পাঠকের হাতেই ছেড়ে দিলাম।
এইটাই শেষ । আপাতত বিদায়। উত্তর যে পাওয়া যাবে না , সে আমি বুঝে গেছি।
ইতি
রাগ ইমন
পুরো ক্যাচাল পাবেন- Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



