সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫
শান্তির ঘুম চাই!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমি ঘুমাতে চাই। আমার দু চোখে ঘুম নেই। কি করি বলুনতো? চারপাশের শাসন-শোষন, অত্যাচার-অনাচার, বৈষম্য-দারিদ্র্য, সাম্প্রদায়িকতা-মৌলবাদ প্রভৃতি সবসময় আমাকে পীড়া দেয়। মৌলবাদীদের নগ্ন আস্ফালন, রাজাকারদের দৌরাত্ম্য, সেনা প্রধানের হুঙ্কার আমাকে ঘুমাতে দেয়না। স্বাধীনতার ৩৬ বছর পরও দেশকে এভাবে দেখতে খুব কষ্ট হয়। যারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রাষ্ট্র তাদের কিছুই করছেনা বরং নানা ভাবে তাদের সুবিধা দিচ্ছে। বঙ্গবন্ধুকে হত্যার ৩২ বছর পেরোলেও আজও আমরা তার খুনীদের বিচার করতে পারিনি। যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রত্যক্ষ বিরোধিতা করেছিল এবং পাক হানাদারদের দোসর হিসেবে সহযোগীতা করে লাখ লাখ মানুষ হত্যা করেছিল এবং হাজার হাজার মা-বোনকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল তারাও কয়েকদফা রাস্ট্র পরিচালনা করেছে। ধিক! নিজেকে। একজন বাংলাদেশী হিসেবে আমি অহংকার নয় লজ্জাবোধ করি। ড. ফখরুদ্দিন আহমদ এর নের্তৃত্বাধীন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেই দুর্নীতিবাজদের ব্যাপকভাবে যে ধড়পাকড় শুরু করলেন আমরা এতে খুবই আশান্বিত ছিলাম। কিন্তু পরবর্তী সময়ে যখন দেখলাম এটা শুধুমাত্র বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপিকে দূর্বল করার কৌশল হিসেবে করা হচ্ছে তখন খুব আশাহত হই। আবার গত বিএনপি সরকারের অংশীদার জামায়াত ইসলামী এর কোনো নেতাকে এখন পর্যন্ত গ্রেফতার না করায় আমাদের মনে নানা রকম সন্দেহের বীজ দেখা দেয়াটাই বোধহয় স্বাভাবিক। আবার কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা কর্মকর্তার হাতে ছাত্র লাঞ্ছিত হওয়ার ঘটনারে পরিপ্রেক্ষিতে দেশে যে অরাজক পরিস্থিতির উদ্ভব হয় তাতে দেশের আপামর জনসাধারনকে অনেক দূর্ভোগ পোহাতে হয় এবং এর রেশ এখনও অনেক নিরপরাধ ছাত্রকে পোহাতে হচ্ছে। যার উপযুক্ত প্রমান ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মানবেন্দ্র দেবকে গ্রেফতার। আমরা মানব সহ সকল নিরপরাধ ছাত্রের অবিলম্বে মুক্তি এবং পাশাপাশি ঘটনায় জড়িত সেনা কর্মকর্তাদের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নিকট একচোখা নীতি নয় সবার জন্য সমান নীতি আশা করছি। পরিশেষে বর্তমান সরকারের কাছে একটু শান্তির ঘুম চাই। আর কিছুই চাইনা। দিবেন কি একটু শান্তির ঘুম!!
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।