কষ্ট নেবেন কষ্ট? স্বাধীনতার ৩৬ বছর পরও এই স্বাধীন দেশে মৌলবাদী ও রাজাকারদের আস্ফালন দেখতে আমার খুব কষ্ট হচ্ছে। দেশে যখন জরুরী অবস্থা জারী এবং সবধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ তখন দৈনিক প্রথম আলো পত্রিকার ব্যঙ্গ ম্যাগাজিন ‘আলপিন’ এ প্রকাশিত একটি কার্টুনকে কেন্দ্র করে দেশের মৌলবাদী আর ধর্ম ব্যবসায়ীরা প্রায় প্রতিদিনই সভা-সমাবেশ করছে। অথচ সরকার এদের ব্যাপারে নির্বিকার ও উদাসীন যা এদেরকে আরও উৎসাহিত করছে।
দেশের জরুরি অবস্থার ভেতরে আজ শুক্রবারও জুমার নামাজ শেষে বেলা দেড়টার দিকে হিযবুত তাহরীর, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য আন্দোলন ও ইসলামী ছাত্র মজলিসের ব্যানারে মিছিলকারীরা মাইক থেকে নানা রকম উত্তেজনামুলক শ্লোগান দিয়ে রাস্তায় নেমে আসে এবং বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন এলাকায় মিছিল বের করে। এসব মিছিল থেকে তথাকথিত 'আপত্তিকর' কার্টুন প্রকাশের দায়ে দৈনিক প্রথম আলো নিষিদ্ধ করার দাবিতে নানা রকম উস্কানিমূলক শ্লোগান দেওয়া হয় এবং প্রথম আলোর সম্পাদকের কুশপুত্তলিকাও দাহ করা হয়।
ধর্মকে পূঁজি করে যারা দেশের পরিস্থিতি আবার উত্তপ্ত করার পায়তারা করছে, রাষ্ট্র কর্তৃক তাদেরকে এখনই বাঁধা না দেয়াটা হচ্ছে একভাবে তাদেরকে উৎসাহিত করা যা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার করেই যাচ্ছে। একদিকে সব সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ অন্যদিকে ধর্মকে পূঁজি করে কতিপয় মৌলবাদী ও রাজাকারদের নের্তৃত্বাধীন ইসলামী সংগঠনগুলোর মিছিল-সমাবেশ আমাদের মনে ভয় ধরিয়ে দিচ্ছে। সরকার এদের ব্যাপারে এত নির্বিকার কেন? নাকি এরা এতই শক্তিশালী যে স্বয়ং সরকারই এদের ভয় পাচ্ছে? চোখের সামনে ধর্ম ব্যবসায়ীদের এই দৌরাত্ম্য দেখতে খুবই কষ্ট হচ্ছে। খুব-খুব কষ্ট! কেউ কি আমার থেকে একটু কষ্ট নিয়ে আমার কষ্ট কমিয়ে দেবেন? নিন না একটু কষ্ট।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।