দেশের বাইরের নয় দেশের ভেতরের কথাই বলি। আমাদের সমাজেই অহরহ ঘটে যাচ্ছে অসংখ্য হৃদয়বিদারক ঘটনা। তার সামান্য কয়েকটি উদাহরন তুলে দিচ্ছি নিচে-
• ক্ষুধার জ্বালায় শিশুকে নিজ হাতে হত্যা করে মায়ের আত্মহনন।
• দারিদ্রতার কষাঘাতে জর্জরিত মা বিক্রি করে দেয় নিজ শিশুকে।
• পিতা-মাতার সামনেই কিশোরী কন্যাকে গনধর্ষণ।
• দুর্নীতিতে বাংলাদেশ টানা ৮ বার বিশ্ব চ্যাম্পিয়ন।
• ভাঙ্গা সুটকেস থেকে হাজার কোটি টাকার পাহাড়সম সম্পদ বের হয়।
• নিজ বাড়ীতে নৃশংসভাবে খুন হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
• বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয় সেঞ্চুরী ধর্ষনের স্থান।
• বিশ্ববিদ্যালয়ে ক্লাশ করতে গিয়ে লাশ হয়ে ঘরে ফেরে মেধাবী ছাত্রী।
• রক্ষক পুলিশ ভক্ষক হয়ে ভোগ করে গার্মেণ্টস কর্মীকে।
• মজুরীর টাকা আদায়ের জন্য আন্দোলন করলে শ্রমিকদের নির্দয়ভাবে পুলিশের মার খেতে হয়।
• যৌতুকের জন্য নির্মমভাবে হত্যা করা হয় গৃহবধূকে।
• এসিড মেরে ঝলসে দেয়া হয় সুন্দর মুখ।
এখন আমার কথা হলো ফান ম্যাগাজিনে প্রকাশিত সামান্য একটি কার্টূনকে কেন্দ্র করে দেশের প্রখ্যাত আলেম, ধর্মবিদগন যেভাবে পূর্ন উদ্যমে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আমি তার নিন্দা করবোনা। কিন্তু জনাব বিচক্ষন ব্যক্তিগন, আপনারা কি উপরের ঘটনার জন্য কখনো একটূ আন্দোলন-সংগ্রামতো দূরের কথা একটুও কষ্ট অনুভব করেছেন? আমি নিশ্চিত একটুও না। কারন এগুলোতো ধর্মীয় কিছু না, তাই না? কি দরকার তাই কষ্ট করার? বরং ধর্মের রক্ষনাবেক্ষন করলেই বেহেশতের টিকিট কনফার্ম হবে।
শ্রদ্ধেয় আলেম সাহেবগন, মানুষরুপী মানুষ যারা তারই সমগোত্রীয় মানুষকে হত্যা, ধর্ষন, এসিড ছুড়ে মারে তারা কি কুকুর-বিড়ালের চেয়ে শ্রেয়? এরাতো নিজ শ্রেণীর জীবের সাথে এমন আচরন করেনা, তাই না? তাহলে তারাতো মানুষরুপী অমানুষদের চেয়ে অনেক শ্রেয়। এই মানুষরুপী অমানুষদের নামের সাথে মোহাম্মদ থাকায় কই কেউতো কখনো কিছু বলছেন না? এই মানুষরুপী অমানুষদের জন্য আমি আমার নিজ নামের সাথে ‘মোহাম্মদ’ থাকায় লজ্জ্বাবোধ করি। আমি তাই আমার নিজ নাম থেকে ‘মোহাম্মদ’ টা বাদ দিতে চাই। কারোও কোনো উপায় জানা আছে কি?
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



