১. দেশের বিগত সরকারগুলো বিভিন্ন দেশের সাথে অনৈ্তিক ও দেশের জন্য ক্ষতিকর যে চুক্তিগুলো করেছে বা করতে চেয়েছিল তার বিরোধিতা একমাত্র বামরাই করেছিল
২. আওয়ামী লীগ মুখে যতই ধর্ম নিরপেক্ষতার কথা বলুক অসাম্প্রদায়িক চেতনা একমাত্র বামরাই লালন ও ধারন করে।
৩. পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ এখনও কিছুটা হলেও টিকে আছে কেবল বামপন্থী ছাত্রসংগঠন গুলোর জন্যই।
৪. দেশের তেল-গ্যাস সম্পদ বিদেশীদের হাতে তুলে দেবার নীলনকশার বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার ছিল একমাত্র বামপন্থীরাই।
৫. দেশে এখন পর্যন্ত যতগুলো গনবিক্ষোভ হয়েছে তার প্রতিক্ষেত্রেই ছিল বাম’দের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা
৬. একমাত্র বামরাই জনগনের কাছ থেকে ‘সৎ’ বলে সার্টিফিকেট পায়।
৭. বামপন্থীরাই এখন পর্যন্ত জনগনের জন্য নিঃস্বার্থভাবে পরিশ্রম করে যাচ্ছে।
দেশে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে দেশের রাজনৈ্তিক পটভূমির ব্যাপক পরিবর্তন সাধিত হয়। দূর্নীতিবাজ ও কালোটাকার মালিকদের বিচারের সম্মুখীন করায় আওয়ামী-বিএনপি’র দলীয় প্রধানসহ প্রথম সারির নেতার এখন জেলে। জনগনও এখন এইসব চোর নেতাদের (যারা ত্রানের শাড়ী-লুংগী-টিন-চাল ইত্যাদির লোভও এড়াতে পারেননি) চরিত্র চিনে ফেলেছেন। সুতরাং যারা জনগন এখন তাদেরই নির্বাচিত করবেন যারা প্রকৃ্তভাবেই তাদের সঙ্গে আছেন। তাই বামপন্থীদের সামনে এখন বিশাল সুযোগ। যদি তারা এই সুযোগটা পরিপূর্নভাবে কাজে লাগাতে পারে তাহলে তা হবে তাদের ও জনগনের সবার জন্যই মঙ্গল। বামপন্থীদের এই সুযোগ কাজে লাগাতে আমার নিজস্ব কিছু প্রস্তাবনা আছে যা নিচে পেশ করছি-
১. বামপন্থী সকল পার্টিগুলোর মধ্যে এখনই একটা কার্যকরী ঐক্য বা জোট তৈ্রী করতে হবে।
২. বামপন্থী নেতা-কর্মীদের জনগনের মধ্যে নিরলস ও ব্যাপকভাবে কাজ করে যেতে হবে।
৩. আওয়ামী-বিএনপি এদের সাথে কোনরকম জোট বা আন্দোলন করা চলবেনা।
৪. শুধুমাত্র মিছিল-মিটিং সর্বস্ব না হয়ে শক্তিশালী পার্টি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
৫. তৃনমূল পর্যায়ে শক্ত ভিত্তি গড়ে তুলে সবসময়ই জনগনের পাশে থাকতে হবে।
৬. কৃষক-শ্রমিকদের সুসংগঠিত করতে হবে।
৭. দলীয় নেতা-কর্মীদের নিঃস্বার্থভাবে পার্টি ও জনগনের জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে।
উপরোক্ত প্রস্তাবগুলো ঠিকভাবে করতে পারলে নিশ্চিতভাবেই বামপন্থীরা শীঘ্রই জনগনের আস্থা অর্জন করতে পারবে। আর তাই হবে দেশের কৃষক-শ্রমিক তথা জনগনের মুক্তির একমাত্র পথ। সেই পথের প্রতীক্ষায় উন্মুখ রইলাম।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



