somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসংগঃ বৈষম্যবাদ

০৫ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনাদের অনেকেরই হয়তোবা পারস্যর বিখ্যাত কবি শেখ সাদীর একটি গল্পের কথা স্মরন রহিয়াছে। একজন লোক সাধাসিধে পোষাকে রাজদরবারের নিয়ন্ত্রনে গেলে তাহাকে অপমান ও লাঞ্চিত করা হয়। কিন্তু পরবর্তী সময়ে রাজকীয় পোষাকে গেলে তাহাকে অত্যন্ত সমাদর ও সম্মান করা হয়। বাস্তবিকভাবে এটাই প্রতীয়মান হয় যে, সমাজ জীবনে ব্যক্তির চাইতে পোষাকের গুরুত্ত্বই অধিক। যাহা হউক অপ্রসাংগিক কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করিব না।

আমাদের দেশ তথা সমগ্র বিশ্বের সমাজ ব্যবস্থায়ই শেখ সাদীর উক্ত গল্পের বাস্তব প্রতিবিম্ব প্রতিফলিত হয়। এই সমাজ ব্যবস্থায় তেলে মাথায় সবাই তেল দেয় কিন্তু তেলহীন মাথায় কেহই তেল দিতে চায়না বরং দুরদুর করিয়া তাড়াইয়া দেয়। আমাদের দেশে অর্থ থাকিলে বাঘের চক্ষুও পাওয়া যায় আর অর্থ না থাকিলে ক্ষুধায় ধুঁকিয়া ধুঁকিয়া মরিয়া যাইতে হইবে। আর তাই ক্ষুধায় ধুঁকিয়া ধুঁকিয়া মরিবার ভয়ে কিছু লোক অন্যায় করিতে বাধ্য হন। জনাব সূধী সাহেবগন, আপনারা একটি বারের জন্যও কি ভাবিয়া দেখিয়াছেন-কেনইবা একজন অভাবী চোর (মন্ত্রী-এমপি- অসৎব্যবসায়ী-দূর্নীতিবাজ অফিসাররা এই চোরদের অধিভূক্ত নন) চুরি করে । কেনইবা বাংলাদেশের লক্ষ লক্ষ টোকাইরা স্কুলে যাবার পরিবর্তে রাস্তায় রাস্তায় কাগজ কুড়িয়ে বেড়ায়? কেনইবা কাজের লোকেরা তাদের গৃহকর্তা-কর্ত্রীদের দ্বারা নির্যাতিত হয়? অবশ্যই স্বীকার করিয়া লইতে বাধ্য হইবেন, এসব কিছুর মূল কিন্তু সেই কাগজের নোট (আমাদের দেশে যাহা পরিচিত টাকা নামে) ।

ঈদ লইয়া একটুখানি আলোচনা করা যাক। ঈদ মূলত আনন্দ ও খুশীর জন্য। এই ঈদকে ঘিরিয়া বিত্তশালীরা অনেক দামী-দামী বস্ত্র ক্রয় করেন। আর বাংলাদেশে অসংখ্য পরিবার আছে যাহাদের বাজারের সর্বনিকৃষ্ট বস্ত্রও ক্রয় ক্ষমতার বাহিরে। আমাদের দেশে সোয়া লাখ টাকা দামের বস্ত্রও পাওয়া যায় আবার চার-পাঁচ লাখ টাকার অধিক মূল্যে কোরবানীর পশুও বিক্রি হয়। সোয়া লাখ টাকা মূল্যের বস্ত্র গতরে চাপাইয়া আর চার-পাঁচ লাখ টাকা মূল্যের পশু কোরবানী দিয়াই কি আমাদের ধর্মের প্রতি আনুগত্য প্রদর্শন সম্পাদিত নাকি মনূষ্য জীবনের স্বার্থকতা অর্জিত? বিত্তশালীরা গৃহপালিত বিদেশী জাতের কুত্তা (কুত্তা সম্বোধনে দুঃখিত) আর রুপচর্চার জন্য মাসে মাসে যে বিপুল পরিমান অর্থ ব্যয় করেন তাহা দ্বারা মাসে মাসে কমপক্ষে পাঁচ-ছয়টি পরিবার বেশ ভালোভাবেই বাঁচিয়া থাকিতে পারে। এমন কথা শুনিতে আপনাদের ভালো লাগিবেনা, কারন আপনাদের কাছে মানবিকতার চাইতে ‘প্রেস্টিজ’টাই বড়।

দেশের আইনের পাল্লাও সবসময় বিত্তশালীদের দিকে ঝুঁকিয়া থাকে। তাহারা অন্যায় করিলেও তাহাদের কোন বিচার হয়না, বিত্ত দ্বারা তাহারা পার পাইয়া যান। বিত্তহীনেরা অনেক সময় অন্যায় না করিলেও বিত্তশালী আর ক্ষমতাশালীদের রোষানলে পড়িয়া শাস্তি ভোগ করিতে বাধ্য হন। বর্তমান সমাজের আইন এখন বিত্তশালীদের অনুকূলে। দোষীরা আজ তাই নির্বিঘ্নে অন্যায়-অত্যাচার চালাচ্ছে আর নির্দোষেরাই বরং অন্ধ আইনের চোখে দোষী সাব্যস্ত হচ্ছেন। বিত্তশালীদের প্রতি বিদ্রোহ ঘোষনা করিলেও নিস্তার নাই, পাঠাইয়া দেয়া হইবে সোজা অসীম পরপারে। তাই মহাবীর আলেকজান্ডারের ভাষায়ই বলতে হয়- সত্যি সেলুকাস, কি বিচিত্র (বৈষম্যবাদে পরিপূর্ন) এই দেশ!
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫২
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×