আটক ব্যবসায়ীদের সাজা মওকুফের কথা ভাবছে সরকারঃ মইনুল
সরকার ব্যবসায়ীদের মুক্তি দেয়ার বিষয়টি বিবেচনা করবেঃ মতিন
"স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল ও ব্যবসায়ীদের ভয়ভীতি দূর করতে ট্রুথ কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য প্রি বার্গেইন অ্যাক্ট বা স্বেচ্ছায় অপরাধ স্বীকারকারীদের দন্ডহ্রাস বিষয়ক আইন প্রণয়নের কাজ শুরু হয়েছ। সরকার মনে করছে, এ পদ্ধতি চালু হলে দেশের ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি চাঙ্গা হবে এবং ব্যবসায়ীদের ভয়ভীতি অ আতংকও দূর হবে।"
গত ৪ অক্টোবরের দৈনিক যুগান্তরের শীর্ষ খবর ছিল ঠিক এরকম। আমি আমার পরিচিত সবার সাথেই আলাপ করেছি কিন্তু কেউই এটা মানতে পারছেন না। সবার একটাই প্রশ্ন ব্যবসায়ীদের এতো সুবিধা দেয়া হচ্ছে কেন? দেশের ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি চাঙা করার নামে ধনী শিল্পপতিদের এই সুবিধা দিতে তত্ত্বাবধায়ক সরকারের এই উদ্দেশ্য নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে।
বতর্মান সরকার ক্ষমতায় এসেই দূর্নীতিবিরোধী অভিযানের আওতায় দূর্নীতির দায়ে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীকে আটক করে| তাদের মধ্যে ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তাদের শীর্ষ ফোরাম এফবিসিসিআইয়ের সাবেক দুজন সভাপতি, একাধিক পরিচালকসহ শীর্ষস্থানীয় এক ডজন শিল্পগোষ্ঠীর কর্ণধার রয়েছেন। আটক ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন- এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বেক্সিমকো শিল্প গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, একই সংগঠনের সাবেক সভাপতি এবং মাল্টিমুড গ্রুপের সিইও আব্দুল আউয়াল মিন্টু, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম প্রমূখ। এদের গ্রেফতার করে সরকার সবর্স্তরের জনগনের কাছ থেকে ব্যাপক জনসমর্থন লাভ করে।
কিন্তু এতদিন পর ব্যবসায়ীদের জন্য সরকারের এই সুবিধা দিতে চাওয়াটা কেমন যেন অন্যরকম ঠেঁকছে আমাদের কাছে। এটার মূল উদ্দেশ্য দেশের অর্থনীতি চাঙ্গা করা নাকি বিশ্ব ব্যাংক- আই.এম.এফ-দাতাগোষ্ঠী প্রভূদের চাপে ব্যবসায়ীদের কাছে সরকারের এই মাথা নত করা- তা আমাদের এখনও বোধগম্য হয় নি। আমরা এত কিছু বুঝতেও চাই না। আমরা শুধু এটাই চাই- আইন সবার জন্যই সমান হবে। ধনী-গরীব, ব্যবসায়ী-ফকির সবাই আইনের চোখে সমান থাকবে। কিন্তু সরকারের এই আকষ্মিক ট্রুথ কমিশন গঠন আমাদের বেশ ভাবিয়ে তুলেছে। দোষ যে করবে তারই বিচার হতে হবে। কিন্তু ব্যবসায়ী হলে কেন তাদের অতিরিক্ত সুবিধা দেয়া হবে? পরিশেষে এটাই বলবো, ব্যবসায়ীদের সুবিধা দেবার নামে এই ধরনের কমিশন হবে সরকারের নিজের জন্যই হুমকিস্বরুপ। সুতরাং, এই কমিশন গঠন না করাটাই হবে সরকারের জন্য মঙ্গলজনক।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


