ক্ষমতা দখলের হাতিয়ার নই, এসো দিন বদলের যোদ্ধা হই

বন্ধু, এমন বিদায় কেন মেনে নিতে হয়?

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:০৪

শেয়ার করুন:                   Facebook

(ছিনতাইকারীদের হাতে গত ১ ফেব্রুয়ারী ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় ছুরিকাহত হয়ে সকাল সাড়ে ছয়টার দিকে পঙ্গু হাসপাতালে নিহত (ইন্না লিল্লাহে......... রাজেউন) হন গ্রামীনফোনের রাজশাহী অঞ্চলের কর্মকর্তা ও আমার স্কুল ও কলেজ জীবনের সহপাঠী বন্ধু বিল্লাল)

বন্ধু,
মৃত্যুর পরে আর কিছু আছে কিনা জানিনা। যদি থাকে অবশ্যই তুমি ভালো থাকবে। আমাদের সবাইকে কাঁদিয়ে কেন তুমি এভাবে চলে গেলে? তোমার মত সদা চঞ্চল ও প্রানোচ্ছল বন্ধুকে হারিয়ে আমরা গভীর শোকাহত।

মোহাম্মদপুর গভঃ হাই স্কুলে ক্লাশ থ্রী থেকে এস.এস.সি পর্যন্ত এরপর বিজ্ঞান কলেজ থেকে আমরা একসাথে এইচ.এস.সি পাশ করি। বন্ধু, তোমার সাথে অনেক স্মৃতি খুব মনে পড়ছে। তোমার মনে আছে, প্রাইমারীতে থাকতে আমরা ক্লাশ শুরুর আগে কিংবা টিফিন পিরিয়ডে স্কুল বারান্দায় টেনিস বল দিয়ে বল খেলতাম। অনেক সময় বল আনা না হলে আমরা ইটের টুকরাকে বলের বিকল্প হিসেবে খেলতাম। আবার একসময় ক্লাশরুমে স্যারদের টেবিলে আমরা কলম খেলোয়াড়রা ক্লাশের ফাঁকে ফাঁকেই কলম খেলতাম (কলম দিয়ে আমাদের আবিষ্কৃত এক ধরনের খেলা)। তোমার সাথে অনেক স্মৃতিই খুব মনে পড়ছে। তোমার মনে আছে আমাদের স্কুল থেকে এস.এস.সি পরিক্ষার্থীদের যখন গাজীপুরে পিকনিকে নিয়ে যাওয়া হয় তখন আমরা কয়েকজন লুকিয়ে সিগারেট খেয়েছিলাম। ওটা অবশ্য আমার প্রথম ধূমপান ছিল। এরপর আমরা ঘোড়ার পিঠে চেপেছিলাম। সেদিন আমরা অনেক মজা করেছিলাম। সেই পিকনিকের ছবিগুলো তোমার কাছেই ছিল। নিবো নিবো করে আর তোমার কাছ থেকে সেই স্মৃতিগুলো নেয়া হয়নি। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস! আজ তুমিই আমাদের মাঝে স্মৃতি হয়ে গেলে।

রোগে ভুগে মৃত্যু হলেও মানসিকভাবে মেনে নেয়া যায়। কিন্তু জ্বলজ্যান্ত তুমি বৃহঃস্পতিবার কর্মস্থল রাজশাহী থেকে ঢাকা এসে ছিনতাইকারী নামক কতকগুলো সমাজের ঘৃন্যকীটের কারনে অকালে প্রান হারালে। এই ধরনের মৃত্যু কিভাবে মেনে নেবো বলো? বন্ধু তোমার এ ধরনের মৃত্যু কিভাবে মেনে নেবো বলো?

জানো তোমার মৃত্যু সংবাদ শুনে তোমার বাসায় ছুটে গিয়েছিলাম। অবশ্য পাচঁ তলায় তোমার বাসা পর্যন্ত আর যাইনি। নিচে কিছুক্ষন থেকেই চলে এসেছিলাম। খুব কান্না পাচ্ছিল। জানিনা কেন যেন আর তোমার মা-বাবা কিংবা একমাত্র ছোটো ভাইয়ের সাথে দেখা করতে ইচ্ছা করল না। আসলে তাদের সাথে দেখা করে কিভাবে সান্তনা দেবো বলো? এ ঘটনায় সান্তনা দেবার ভাষা আমার নেই।

বন্ধু, তুমি পরপারে ভালো থেকো। তোমার হত্যাকারীদের বিচার করতে পারবোনা জানি। জানিনা তোমার মত অসংখ্য দূর্ভাগা ছিনতাইকারীদের হাতে প্রান দিলেও দেশের আইন শৃংখলা বাহিনী এদের নির্মূল করতে পারছেনা (নাকি করছেনা) কেনো?

বন্ধু, এক অর্থে তুমি বেঁচেই গেলে। এই জীর্ন-নোংরা-পঁচা-গলা সমাজে আর থাকতে হলোনা বলে। পরপারে ভালো থেকো তুমি। আমার হৃদয়ে তোমার স্মৃতি জ্বলজ্বল করবে চিরকাল। ভালো থেকো বন্ধু, ভালো থেকো।


প্রথম আলোর নিউজটি পড়তে চাইলে এখানে ক্লিক করুন

 

 

  • ১৭ টি মন্তব্য
  • ২২০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১২
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: খুবই দুঃখজনক ।
আপনার জন্য সমবেদনা
২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৪
comment by: অমি রহমান পিয়াল বলেছেন: সমবেদনা রইল
৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৮
comment by: রুবেল শাহ বলেছেন: বন্ধুর জন্য ভালবাসা সত্যি কাঁদায়, বন্ধুর আত্মার মাগফেরাত কামনা করছি ।
৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৯
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: নিউজটাকে পড়ে খুব খারাপ লেগেছিল। এখন আরও খারাপ লাগলো। আপনার জন্য সমবেদনা রইলো।
৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২২
comment by: ইয়াহইয়া ফজল বলেছেন: সহমত।

আচ্ছা,মানুষগুলো এমন হয় কেমন করে!
৬. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৬
comment by: সাইফুর বলেছেন: আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন

আপনার জন্য সমবেদনা
৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২৯
comment by: আকাশচুরি বলেছেন: এই ভাবে কি কেউ চলে যায়, এই অবেলায়..না ফেরার দেশে

৮. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২৮
comment by: মানবী বলেছেন: কিছু মানুষের নৈতিকতার অবক্ষয়ের শিকার হয়ে এক এক করে হারিয়ে যায় আমাদের প্রিয়জন। খুব খুব দুঃখজনক।


বিল্লালের আত্মার শান্তি কামনা করছি। তাঁর পরিবার এবং আপনার জন্য সমবেদনা।
৯. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩৬
comment by: নিহন বলেছেন: দুঃখজনক ।
আপনার জন্য সমবেদনা ।
১০. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৬
comment by: এস্কিমো বলেছেন: খুবই দুঃখজনক। সমবেদনা রইল।
১১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৬
comment by: রাশেদ বলেছেন: দুঃখজনক। সমবেদনা রইলো।
১২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:২১
comment by: চির সবুজ বলেছেন: এ ব্যথার কোন তুলনা নেই। খুবই কষ্টের।
১৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৪
comment by: েজবীন বলেছেন: আরে কমেন্ট গায়েব হলো কি করে?!!!! সা.ইন এর নতুন কেরামতি মনে হয় ...

সমবেদনা রইলো।
১৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:২০
comment by: ইলা বলেছেন: সবার মত আমারও খুব কষ্ট লাগছে। ছেলেিট আমার প্রতিবেশি। অর্থাৎ আমরা একই কলোনিতে থাকি। কিন্তু আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। ওনার পরিবারের জন্য দুঃখ হয়। তার বাবাও অসুস্থ্য। আল্লাহ তাঁদের এ শোক সইবার ক্ষমতা দিন। আমিও নামাজ পড়ে তার মাগফিরাতের জন্য দোয়া করেছি। আপনারা সবাই দোয়া করবেন।
১৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৪
comment by: িদদারুল আলম বাননা বলেছেন:
সমবেদনা রইলো।
১৬. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:২১
comment by: মিসকল মফিজ বলেছেন: খুবই দুঃখজনক। সমবেদনা রইল।
১৭. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:১৫
comment by: মিরাজ বলেছেন: সমবেদনা রইল । আপনার বন্ধুর আত্মার শান্তি কামনা করছি ।

 



 


যৌবনের প্রারম্ভে অনেকেই সমাজ বদলের স্বপ্ন দেখে, আমিও দেখতাম। এক সময়ে সবার সেই স্বপ্ন জীবনে প্রতিষ্ঠিত হবার স্বপ্নে রুপান্তরিত হয়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১১৯৮৯