স্বাতন্ত্র্য ও মৌলিকত্ব বজায় রাখায় সচেষ্ট। সর্ব সত্ব সংরক্ষিত।

ফ্রী অব কস্ট এবং ওপেন সোর্স বাংলা প্রযুক্তির জন্য একসাথে কাজ করার আহবান!!

২০ শে মে, ২০১০ সকাল ৮:০৬

শেয়ারঃ
0 7 0

আমাদের দুটো লে-আউট দরকার -- একটা পেশাদারদের জন্য ফিক্সড লে-আউট। এই ধরনের লে-আউটের ছাপযুক্ত কী-বোর্ড দেশের বাইরে বা সাধারণ ব্যবহারকারীদের জন্য সহজলভ্য নাও হতে পারে। কাজেই আরেকটি লে-আউট থাকবে ফোনেটিক জাতীয়। আমি মোটামুটি আসাদুজ্জামানের প্রস্তাব থেকেই বলছি। যা হোক এ দুটো লে-আউট হবে সবার জন্য উন্মুক্ত। এই লে-আউট গুলো ফলপ্রসুভাবে পাবার জন্য আমাদের একটা টাইপিং সফটওয়্যারও দরকার আছে যেটা হবে বিনা পয়সার ও ওপেন সোর্স। আগ্রহী যে কেউ যাতে এটাকে উন্নত করতে পারে। আর এই সফটওয়্যারের ওয়েব ভিত্তিক ও নন-ওয়েব ভিত্তিক অংশ থাকবে। প্রথমে একটা ভিত্তিতে দাঁড় করাতে পারলে আমরা এটাকে পরিবর্ধিত করতে পারব।

আমি এ সব বিষয়ে সিরিয়াসলি কাজ করার কথা ভাবছি। এই রকম একটি সমন্বিত বিষয়ে কাজ করার জন্য আগ্রহী লোকজন খোলা মন নিয়ে এগিয়ে আসুন। গবেষণা বা টেকনিক্যাল বিষয়, প্রোগ্রামিং, টেস্টিং ইত্যাদি সকল বিষয়ে লোক দরকার হবে। বিএসসি কম্পিউটার সাইন্সের ছাত্রছাত্রীরা প্রোজেক্টের অধীনে কাজ করতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আনুষ্ঠানিক গ্রেড প্রাপ্তি বিষয়ে আমরা (বা এমনকি আমি ব্যক্তিগত ভাবেও কথা বলতে পারি) ব্যবস্থা করতে পারি। যারা ইতিমধ্যে এ সব বিষয়ে কাজ করেছেন তারা বিনাপয়সার ও ওপেন সোর্স ধারণায় বিশ্বাসী হলে (যেমন সিউলের রোকেয়া কী-বোর্ড, মনিরুজ্জামানের কাজ) তাদের কাজকে আমরা অামাদের প্রজেক্টে সরাসরি অন্তর্ভুক্ত করতে পারি। এ রকম প্রজেক্ট ইতিমধ্যে কেউ গ্রহন করে থাকলে আমরা তাতেও যুক্ত হতে পারি।

আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততা রয়েছে। কাজেই কোন একজনের পক্ষে এরকম উদ্যেগ চালিয়ে যাওয়া কঠিন। আমরা সবাই এগিয়ে এলে এটি কে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলি আমি আশাবাদী। আর ব্যক্তিগত ভাবে যে কোন পর্যায়ে আমার কমিটমেন্টের পূর্ণ নিশ্চয়তা থাকবে। চলুন হাতে হাত ধরে এগিয়ে যাওয়া শুরু করি। বিশেষ করে যারা সক্রিয় অংশগ্রহন করতে চান এগিয়ে আসুন।

কেউ ব্যক্তিগত ভাবে কথা বলতে চাইলে আমাকে ইমেইল বা চ্যাট করতে পারেন। mahnewton@ইয়াহু ডট কম অথবা ফেসবুকে কথা বলতে পারেন।

 

সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১০ সকাল ১০:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে মে, ২০১০ সকাল ৮:৪৩
'লেনিন' বলেছেন: উদ্যোগটির সাথে পূর্বের উদ্যোগগুলো যোগ করে নিলে ভালো হবে। যেমন আমার যতদূর মনে পড়ে ব্রাক ইউনিভার্সিটি বাংলা নিয়ে গবেষণার জন্য অনেক অনুদান পেয়েছিল।
এর সাথে একুশে.অর্গ এবং অঙ্কুর সবার সম্পূর্ণ সমন্বয় সাধন করতে পারলে ভালো হয়।

আমি এর সাথে আছি।
২০ শে মে, ২০১০ সকাল ৮:৫১

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সবাইকে অন্তর্ভুক্ত করেই কাজ করতে চাই। প্রত্যেকের টেকনিক্যাল কন্ট্রিবিউশান স্বীকার করে আমরা সেগুলিকে অন্তর্ভুক্ত করব। তবে সরাসরি কোড অন্তর্ভুক্ত করার জন্য আমাদের কিছু স্ট্যান্ডার্ডাইজেশনের ভিতরে দিয়ে যেতে হবে। একই ল্যাংগুয়েজ না হলে বা সফটওয়্যার আর্কিটেকচার ভিন্ন হলে আমাদের রূপান্তরের দরকার হবে। তবে সে ক্ষেত্রে মুল কোডের রেফারেন্স রেখে দেয়া যাবে।

এ পর্যন্ত যারা বাংলার উপরে কাজ করেছে -- তাদের কাজগুলো ও প্রোগ্রামগুলো আমরা সংগ্রহ করে একটা লিস্ট বানাতে পারি। আর এগুলোর তুলনামুলক একটা স্টাডি করা যায়। যাইহোক আগ্রহী বেশ কিছু জন কে পেলে আমরা একত্রিত ভাবে পরিকল্পনা করে এগোতে পারব।

২. ২০ শে মে, ২০১০ সকাল ৮:৪৫
'লেনিন' বলেছেন: সফটওয়্যারের জন্য এমন একটি ভাষা বেছে নেয়া উচিৎ যাতে সব প্লাটফর্মেই তা দিয়ে সহজে পোর্ট করা যায়। QT বা পাইথন বোধহয় এক্ষেত্রে ভালো হবে।
২০ শে মে, ২০১০ সকাল ৮:৫৩

লেখক বলেছেন: হ্যাঁ এ বিষয়ে আমি ভাবছি। ওয়েব ভার্সন ও নন-ওয়েব ভার্সনের জন্য কি আলাদা ল্যাংগুয়েজ হবে নাকি একই (জাভা ও জাভা স্ক্রিপ্ট টাইপ) হবে এগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেয়া দরকার।

৩. ২০ শে মে, ২০১০ সকাল ৮:৫৭
আলামিনস্টাইন বলেছেন: আমি সিএসসিরএকজন ছাএ। প্রোগ্রামিং এ আমার আগ্রহ বরাবরই। আমি একাজে সক্রিয় ভাবে অংশ গ্রহন কারতে চাই। আমার ইয়াহু আইডি:
.
২০ শে মে, ২০১০ সকাল ৯:০২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। একটা পর্যায়ে আমাদের একটা ইমেল-গ্রুপ জাতীয় কিছু খুলতে হবে। সেখানে সবার ইমেইল এড্রেস যোগ করতে হবে। সাথে থাকুন। সবাই মিলে সবার জন্য কিছু করা দরকার। আমরা জানি একটু একটু করে ইফোর্ট দেয়ার লোক আমাদের অনেক আছে। সমন্বয় করা দরকার।

৪. ২০ শে মে, ২০১০ সকাল ৯:১১
আলামিনস্টাইন বলেছেন: ধন্যবাদ। একটি সমন্বিত উদ্যেগ প্রয়োজন। যার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব হবে। আর সবাই কে অবশ্যই নিস্বার্থ ভাবে কাজ করে যেতে হবে, শুধু নিজের জন্য নয় দেশের জন্যও।
২০ শে মে, ২০১০ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: হমম, চলুন এগিয়ে যাই এক সাথে।

৫. ২০ শে মে, ২০১০ সকাল ৯:১৭
'লেনিন' বলেছেন: জাভা এবং জাভাস্ক্রিপ্ট কিন্তু একই ল‍্যাঙ্গুয়েজ নয়। বরং কিউটি অথবা পাইথন -- ওয়েব এবং ডেস্কটপ উভয় ক্ষেত্রের জন‍্য ভালো হবে। সেটা লিনাক্স, উইন্ডোজ এবং ম‍্যাক সবক্ষেত্রের জন‍্যই।
২০ শে মে, ২০১০ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: হমম জাভা আর জাভা স্ক্রীপটে তফাৎ আছে সেটা জানি মোটামুটি। আমি জাস্ট হিন্ট দিচ্ছিলাম একই ফ্যামিলির হবে কিনা।

ল্যাংগুয়েজ গুলো অবশ্যই স্ট্যাবল, সব প্লাটফরম সাপোর্ট করে এরকম হবে। একই সাথে লোকজন সহজেই এই ল্যাংগুয়েজ শিখতে পারে, বা শিখে এই রকম হওয়া দরকার। না হলে ঐ বিশেষ ল্যাংগুয়েজ শিখতে গিয়ে অনেকে নিরুৎসাহীত হতে পারে।

বিভিন্নভাবে বিবেচনা করে আমরা সবাই মিলিত ভাবেই সিদ্ধান্ত নিব। ল্যাংগুয়েজ সিলেকশনে আপনার মতামত ও অভিজ্ঞতা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করি।

৬. ২০ শে মে, ২০১০ সকাল ৯:৪৮
আলামিনস্টাইন বলেছেন: জাভা থেকে সি শার্প তা মোটামুটি সহজ। আর এতে ডিজাইনের কাজ টাও সহজ হয়। সাথে সাথে ওয়েব প্রোগ্রামের জন্যও ভাল হবে।

তবে এটা ঠিক যে জাভা একটি স্বয়ংসম্পূন্ন ল্যাঙ্গুয়েজ, যা প্রায় সব প্লাটফর্মেই সার্পোট পাওয়া যাবে।

আর মোবাইলের একটা ভার্সনের জন্য জাভাটাই শ্রেষ্ট হবে।

ওয়েব এর জন্য পিএইচপি ব্যবহার করা যেতে পারে।
২০ শে মে, ২০১০ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: সি শার্প হলে উন্ডোজের জন্য হয়ে যাবে শুধু।

যাই হোক আরো লোকজন আসুক। আমরা সবকিছু মিলে সিদ্ধান্ত নিতে চাই। আমার ব্যক্তিগত মত হচ্ছে সহজ ল্যাংগুয়েজ যেটা সবাই জানে আর স্ট্যাবল ও সব প্লাটফরমে কাজ করে এরকম কিছু একটা দিয়ে শুরু করা। তবে প্রোগ্রামগুলো লিখতে হবে কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী ডকুমেন্টশন রেখে যাতে পরবর্তিতে যারা কাজ করবে তারা সহজে বুঝতে পারে ও পরিবর্ধন করতে পারে।

৭. ২০ শে মে, ২০১০ বিকাল ৫:৪৫
আমার জন্য লেখা বলেছেন: টেস্টিং এর ব্যাপারে সাহায্য করতে চাই।
২০ শে মে, ২০১০ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমরা একটা গ্রুপ মত করতে চাই, সবাইকে এক সাথে সমন্বয় করতে হবে। অনেকেই নিজের নিজের মত কাজ করছে। এর চেয়ে একসাথে এগিয়ে যাওয়া দরকার।

৮. ২০ শে মে, ২০১০ রাত ৮:১৫
বুড়ো বলেছেন: ইন্টারফেস ও টেস্টিংয়ে থাকতে চাই। ফন্ট বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। নিঃস্বার্থভাবে বাংলা নিয়ে কাজ করতে চাই।
৯. ২১ শে মে, ২০১০ সকাল ৮:৪৫
শা‌হ্ আসাদুজ্জামান বলেছেন: ১) কদিন খুব ব্যস্ত যাচ্ছে। কাজটায় আমি আছি, এটা জানিয়ে গেলাম।

২) লেনিন এর কথায় একমত, এযাবত করা ওপেন সোর্স কাজগুলো থেকে যত বেশি কোড বা ধারণা পূণর্ব্যবহার করা যায় তত ভাল।

'একুশে' সম্ভবত ওপেন সোর্স, ঠিক জানা নেই। সিউল রায়হানের রোকেয়া কী-বো্র্ড আছে। ওয়েব বেজড ইনপুট মেথড মনে হয় বেশ কয়েকটা আছে ওপেন সোর্স। আর, বেশ আগে ২০০১-০২ এর দিকে করা ওপেন সোর্স (ডিজাইন সহ) একটা বাংলা লেখনী আছে --"লেখ" কৌশিক ঘোষ নামের একজনের করা।

এর সবগুলো থেকে যতটা পারা যায় নিতে হবে। তবে রাজনৈতিক সমন্বয় বা ঐকমত্যের ব্যাপারে এখনই না ভেবে আরও পরে পদক্ষেপ নেয়া ভাল হবে।

৩) লেখনী সফটওয়্যারটির অন্তত দুইটা ভাগকে পরস্পর থেকে স্বাধীন করতে হবে। ক) কী-বোর্ড লে-আউট নির্ভর অংশ খ) সিস্টেম (অপারেটিং সিস্টেম বা ব্রাউজার) নির্ভর অংশ (যেমন কী-স্ট্রোক ক্যাপচার)।

যাতে যেকোন লে-আউট ট্রানস্ক্রাইবার কে যেকোন সিস্টেম ইঞ্জিন এ প্লাগ-ইন করা যায়।

সম্ভব হলে ব্যবহারকারী নিজেই লে-আউট ডিজাইন করতে পারে, এরকম একটা ইন্টারফেস করা যেতে পারে। তবে প্রথমে একটা লে-আউটকে একটা সিস্টেমে কাজ করানো যায় কিভাবে সেটা দেখতে হবে।

৪) আর কী-বোর্ড স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য, একটা টেক্সট কর্পাস ভিত্তিক গবেষণা করতে হবে। এব্যাপারে শহীদ লিপি এবং শাব্দিক এর আগের কাজ গুলও ভাল কাজে আসবে।

 

মোট সময় লেগেছে ০.৯৭১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তথ্য-উপাত্ত, জ্ঞান-বুদ্ধি, ও যুক্তি-বিশ্বাস বিষয়ে গণনা, গবেষনা ও শিক্ষকতা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই