স্বাতন্ত্র্য ও মৌলিকত্ব বজায় রাখায় সচেষ্ট। সর্ব সত্ব সংরক্ষিত।

ওপেন সোর্স ফ্রিওয়্যার বাংলা টেকনোলজিঃ "বাংলা" ও "বাংলাদেশ" কী-বোর্ড -- ছোট একটা জাভা স্ক্রিপ্ট প্রোগ্রাম দরকার।

২১ শে মে, ২০১০ সকাল ১০:৪৮

শেয়ারঃ
0 7 0

আপাতত নাম দিলাম "বাংলাদেশ" ও "বাংলা"। প্রথমটি হবে পেশাদারদের জন্য আর পরেরটি হবে অপেশাদারদের জন্য। এছাড়া বানান, বঙ্গ, বাঙলা, বাঙলাদেশ নামকরন গুলিও বিবেচনায় আছে। ফন্টগুলোর নাম করন জাতীয় বীর, নদী, পশু, পাখি, ইত্যাদি নামে হবে। ট্রেডমার্ক জাতীয় বিষয় পরে বিবেচনা করা হবে।

যা হোক কাজের কথায় আসি। আমি সিরিয়াসলি কাজ শুরু করলাম। আশা করছি অনেকের সাহায্য পাব। ইতিমধ্যে অনেকে সাহায্যের হাত বাড়িয়েছেন। লেভেল১-টার্ম-২ তে থাকার সময় ১৯৯৪-৯৫ সালে টার্ম প্রজেক্ট হিসাবে একটা বাংলা টেক্সট এডিটর বানিয়েছিলাম ডস-এ টারবো সি তে, নাম ছিল অক্ষর। এটি অবশ্য ২০০৪ এ আসা আমরা যে অক্ষরের নাম জানি তা থেকে ভিন্ন। ঐ প্রোগ্রামটি যদিও নেই তবে সেখানে লে-আউট, ফন্ট, এডিটর সব কিছুই বানিয়েছিলাম। চেষ্টা করছি সেই সব কিছু স্মরনে আনতে। সাথে বর্তমান সময়ে পাওয়া অভিজ্ঞতা।

আপাতত মুল মনোযোগ হচ্ছে কী-বোর্ড লে-আউট ডিজাইন। যেখানে অনেক বিশ্লেষন ও গবেষনা দরকার। সফটওয়্যার বানানোর কাজ অবশ্য আমরা একই সাথে শুরু করতে পারি। কী-বোর্ড ম্যাপিং টা যাতে একটা ফাইলে এক্সএমএল বা ঐরকম কিছুতে দেয়া যায়। আর একটা প্রোগ্রাম যেটা ম্যাপিং পড়ে সে অনুযায়ী একটা টেক্সট বক্সে টাইপিং সাপোর্ট দিবে।
আমি জাভায় নিয়মিত নই, জানিও মাঝারি মানের। জাভা স্ক্রিপটও সেরকমই। জাভাই উন্নতি করতে অল্প কিছু সময় লাগবে। কাজেই এটি বানাতে আমার একদিন পর্যন্ত লেগে যেতে পারে (মুলত সঠিক ক্লাস ফাংশন এগুলো খুঁজতে)। কিন্তু আপনি যদি জাভা জেনে থাকেন আপনার দরকার হবে মাত্র ১-২ ঘন্টা। আপাতত প্রোগ্রাম শুধু কাজ করলেই হবে। এরকম প্রোগ্রাম অবশ্য সার্চ করলেও পাওয়া যাবে। যাহোক কেউ এ রকম একটা সহজ প্রোগ্রাম লিখে বা যোগাড় করে পাঠালে ধন্য হই। তাতে লে-আউট বিশ্লেষন বিষয়ক কাজে অধিকতর মনোযোগ দেয়া সম্ভব হবে। প্রোগ্রামের সাথে আপনার নাম ও ইমেইল এড্ড্রেস যোগ করে দিন। আপনার নামটি আমাদের সফটওয়্যারে সবসময় থেকে যাবে। আমি উইকএন্ডে একটা ইমেইল গ্রুপ খুলব। ব্লগ আপডেটও থাকবে। গবেষনা সহ সবকিছু হবে উন্মুক্ত। একের পর এক কি কি কাজ করা দরকার এগুলো লিস্ট করার চেস্টা করব। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়ে সিদ্ধান্ত নেয়া দরকার। সকল প্লাটফরম (অপারেটিং সিস্টেম ও বিভিন্ন রকম হার্ডওয়্যার যেমন মোবাইল সহ) ও সবার জানা এই রকম চিন্তা করে জাভা ও জাভা স্ক্রিপ্ট বিবেচনা করা যেতে বলে মনে হচ্ছে।

আমার ইমেইল এড্ড্রেসঃ mahnewton@ইয়াহু ডট কম।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে মে, ২০১০ সকাল ১১:৪৩
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: ভাইজান

আমারে সাথে রাইখেন।

২১ শে মে, ২০১০ সকাল ১১:৫১

লেখক বলেছেন: হমম, সাথে থাকুন। অনেক পিঁপড়া মৌমাছি একত্রিত হয়ে একটা বিশাল কাজ করে ফেল। আমরা সেভাবেই ক্ষুদ্র প্রচেষ্টা যোগ করে কিছু একটা করার চেষ্টা শুরু করলাম।

২. ২১ শে মে, ২০১০ দুপুর ১২:০০
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: এখন কোথায় কি অবস্থায় আছেন??
২১ শে মে, ২০১০ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: মানে কি? কোন দেশে কোথায় অবস্থান করি? -- ব্রিসবেন, অস্ট্রেলিয়া।


 

মোট সময় লেগেছে ০.৮৯৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তথ্য-উপাত্ত, জ্ঞান-বুদ্ধি, ও যুক্তি-বিশ্বাস বিষয়ে গণনা, গবেষনা ও শিক্ষকতা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই