“বাংলা” কী-বোর্ড লে-আউট — অপেশাদারদের জন্য ওপেন সোর্স ফ্রিওয়্যার কী-বোর্ড। আপনিও সক্রিয়ভাবে ডিজাইনে অংশ নিন।
২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:১৮
পর্যবেক্ষন ১ -- অপেশাদার ব্যবহারকারীরা প্রচলিত ইংলিশ কী-বোর্ডের সাথে পরিচিত, এই অর্থে যে কোন কী কোথায় আছে তা মোটামুটি বা খুব দ্রুত চোখে দেখে বের করতে পারে। এরা সাধারণত কী-বোর্ডের দিকে নিয়মিত বা প্রায়শই চোখ রেখে টাইপ করে থাকে। স্ক্রীন ও কী-বোর্ডের দিকে ঘন ঘন তাকানো এদের বৈশিষ্ট্য।
পর্যবেক্ষন ২ -- অপেশাদার ব্যবহারকারীরা আসলে হাতের দশ আংগুল ব্যবহার করে না। তারা মোটামুটি এক আঙুল (ডান হাতের তর্জনী) অথবা দুই হাতের দুই অাংগুল (দুই হাতের তর্জনী) অথবা তিন আংগুল (ডানহাতের তর্জনী ও মধ্যমা এবং বাম হাতের তর্জনী) অথবা চার আংগুল (উভয় হাতের তর্জনী ও মধ্যমা) ব্যবহার করে। অন্যান্য আংগুল অনেকে ব্যবহার করলেও সেগুলো মোটামুটি অনিয়মিত।
পর্যবেক্ষন ৩ -- অপেশাদার ব্যবহারকারীরা ডান হাতের অক্ষরের জন্য বাম হাতের শিফট বা বাম হাতের অক্ষরের জন্য ডান হাতের শিফট ব্যবহার করে না। তারা মুলত বাম হাতে শিফট চেপে ডান হাতে অক্ষর চাপে, অক্ষরটি যেখানেই হোক। অথবা ডানহাতের অক্ষরের জন্য ডানহাতের কনিষ্ঠ বা বৃদ্ধাংগুল ব্যবহার করে শিফট চেপে তর্জনী বা মধ্যমা দিয়ে অক্ষর চাপে।
পর্যবেক্ষন ৪ -- বিভিন্ন কন্ট্রোল কী (যেমন ব্যাক স্পেস, ডিলিট, ডানে বা বামের অ্যারো) চাপতে অপেশাদার ব্যবহারকারীদের মনোযোগ ও হাত সাধারন অবস্থান থেকে সরে গিয়ে সংশ্লিষ্ট কন্ট্রোক কী এর প্রতি চলে যায়। এ গুলোকে অর্থাৎ মনোযোগ ও হাতকে পুর্বের অবস্থায় আনতে যথেষ্ট সময় ব্যয় হয়ে যায়। অনেকে কী-বোর্ড ছেড়ে দিয়ে মাউস ব্যবহার করে এই কাজ গুলো সম্পাদন করে থাকে। যেটি আরো সময় নষ্ট করে ফেলে।
অনুসিদ্ধান্ত ১ -- অপেশাদার ব্যবহারকারীদের জন্য একই কী একাধিক বার চাপা সহজ। কারন একবার কী বের করে ফেললে এটা পরের বার চাপা আসলেই সহজ। আর একটা কী কিছুক্ষন চেপে ধরে রাখলে এটা একাধিক বার আসতে থাকে। শিফট চেপে সাথে একটা কী চাপার থেকে তাই একই কী একাধিক বার চাপা সহজ। কাজেই সহজ হওয়ার ক্রমানুসারে একটা কী চাপা, একটা কী দুইবার চাপা, একটা কী শিফট সহ চাপা, একটা কী শিফট সহ দুইবার চাপা/বা পরের বার শিফট না চাপা -- এই ভাবে ধরতে হবে। একই কী তে একাধিক স্বরবর্নের জন্য হ্রস্ব থেকে দীর্ঘ ও আকার থেকে পূর্ণ মাত্রা জন্য এটি প্রযোজ্য।
অনুসিদ্ধান্ত ২ -- ব্যঞ্জন বর্ণের জন্য জোড়ায় জোড়ায় বর্ণ এবং হ যুক্ত গুরু বর্ণসমুহের (যেমন খ, ঝ) জন্য শিফট ও এইচ যুক্ত করতে হবে। তবে এ গুলো মনে রাখা মাঝে মাঝে কঠিন হওয়ায় লোকে সাধারণত বিভিন্ন ভাবে চেষ্টা করে দেখে। তাতে মুছা ও আবার টাইপিং দরকার হয়। কাজেই মোবাইলের কী-প্যাডের স্টাইলে এইচ কী চেপে যেতে থাকলে একটা নির্দিষ্ট ক্রমে এগুলো যদি আসতে থাকে তাহলে মুছার সমস্যা দুর হবে। আর মুছার জন্য ব্যাকস্পেস বা ডিলিট অনেক দুরে হওয়ায় হাতের কাছে একটা ব্যাকস্পেস ও ডিলিট দরকার দরকার। কাজেই কিউ কী -- এসক্যাপের একই দিকে হাতের নাগালে হওয়ায় ও সাধারণত তেমন ব্যবহার না হওয়ার এই কাজে লাগানো দরকার। এতে হাতের নড়াচড়া সামগ্রিক ভাবে কমে যাবে। যা হোক এইচ কী একেবারে ডানহাতের তর্জনীর নাগালে থাকায় উপরে উল্লেখিত ধরনের রূপান্তরের জন্য সবচেয়ে কম কষ্ট সাধ্য হবে।
অনুসিদ্ধান্ত ৩ -- যুক্ত বর্ণ মোটামুটি দেখা যাচ্ছে প্রায় ১৭-১৮% শব্দেই থাকে। এখানে মোট অক্ষরের কত % এ যুক্তাক্ষরের জন্য যে হসন্ত দরকার তা আমরা এখনও জানিনা -- উপাত্ত সংগ্রহ করা দরকার। কাজেই যুক্ত বর্ণের জন্য হসন্তটি একটা সহজ পজিশনে থাকা দরকার। সবচেয়ে সহজ পজিশন হল জে। তবে এ জন্য জ ও ঝ জন্য চিন্তা করা দরকার। আসলে ছোট হাতের জে উচ্চারন অনুযায়ী জ না বুঝিয়ে য কে বুঝানোর কথা। কিন্তু আমরা উল্টো ব্যবহার করি।
অনুসিদ্ধান্ত ৪ -- এক্স একটি অতিরিক্ত মডিফায়ার হিসাবে ব্যবহৃত হবে। এটার বহুমুখি ব্যবহার করা যেতে পারে। নুকতা যোগ করার জন্য, ত থেকে ৎ হওয়ার জন্য, র ও পরে য ফলা নাকি রেফ ও য -- এটা নিয়ে সমস্যা দুর করতে সর্ব পরি একই অক্ষরের দুটি যুক্তাক্ষরের সর্টকার্ট হিসাবে যেমন ক্ক। তবে বড় হাতর এক্স হবে বাংলা থেকে ইংলিশে যাওয়া আসার জন্য। আর বড় হাতের এক্সের ও তার পরে ছোট হাতের এক্স হবে বাংলায় যাওয়ার জন্য -- উল্লেখ্য ইংলিশে Xx এই রকম শব্দ আছে বলে জানা নেই।
অনুসিদ্ধান্ত ৫ -- টাইপিং এ ভুল হওয়া স্বাভাবিক। আর তাই প্রায়ই আমাদের ডানে বামে কার্সর নিয়ে যেতে হয়। কাজেই লিনাক্সের এডিটর গুলোর স্টাইলে আমাদের বাম ও ডানের এরো কী দরকার। অব্যবহৃত বড় হাতের এফ ও বড় হাতের এল এই কাজে সহজেই ব্যবহার করা যায়।
এবার দেখি প্রস্তাবিত "বাংলা" কী বোর্ড লে-আউটের প্রথম ইনটুইটিভ ভার্সনের বিস্তারিত। কন্ট্রোল কী গুলো বাস্তবায়নে কোন সমস্যা আছে কিনা, মানে যদি কেউ কোন এডিটর ব্যবহার করে তার সাথে সমস্যা করবে কিনা এটা আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। এ ছাড়া কোন অ্যামবিগুয়াস সিকোয়েন্স আছে কিনা এটাও আর সতর্কতার সাথে পরীক্ষা করে দেখা দরকার। আর তা ছাড়া ডাটা সংগ্রহ করার চেষ্টা করছি। এগুলো ডাটা সাপেক্ষে যে কোন মাত্রায় পরিমার্জিত হতে পারে।
প্রথম কলামে স্টার্টিং কী গুলো, পরের কলামগুলোতে বাংলা প্রতীক প্রথমে ও তার পরে নির্ধারিত কী সিকোয়েন্সগুলো।
a/A া a আ A অ Aa
b/B ব b ভ B bh র bx
b/C ছ c চ C ch
d/D দ d ধ dh ড D ঢ Dh ড় dx ঢ় Dx
e/E ে e ৈ ee ei এ E ঐ Ee Ei
f/F ফ f রাইটএ্যারো F
g/G গ g ঘ G gh
h/H পরবর্তি চিহ্ন h হ H
i/I ি i ী ii ই I ঈ Ii
j/J যুক্তবর্ণ j জ J ঝ Jh
k/K ক k খ K kh
l/L ল l রাইটএ্যারো L
m/M ম m ং M ঙ mh
n/N ন n ণ N nh
o/O ো o ৌ oo ou ও O ঔ Oo Ou ৈ oi ঐ Oi
p/P প p ফ P ph
q/Q ব্যাকস্পেস q ডিলিট Q
r/R র r ড় rh ঢ় R র (রেফ এড়াতে) rx
s/S স s শ sh ছ S ষ Sh sx
t/T ত t থ th ট T ঠ Th ৎ tx
u/U ু u ূ uu উ U ঊ Uu
v/V ভ v ঃ V দাঁড়ি Vv
w/W ৃ w ঋ W হোম ww এন্ড Ww
x/X মডিফায়ার x টু-ইংলিশ X টু-বাংলা Xx
y/Y য় y ঁ yh ঞ Y
z/Z য z জ zh Z ঝ Zh য় zx
আপনার কোন মন্তব্য ও বিশ্লেষন থাকলে যোগ করুন। কনভিন্সিং আরগুমেন্ট ও ফলশ্রুতিতে পরিবর্তন আসলে আপনার নামও লে-আউটের ডিজাইনার হিসাবে যুক্ত করে দিব। আগেই বলা হয়েছে এটা হবে সবার অংশ গ্রহনে সবার জন্য উন্মুক্ত ওপেন সোর্স বিনা পয়সার লে-আউট। তবে এটা শুধু অপেশাদার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে করা হচ্ছে।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১০ সকাল ৮:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিদ্রোহী ভৃগু বলেছেন:
y/Y য় y = Zh য় zx রিপিট হল কি? য় ?
লেখক বলেছেন: হমম, রিপিটেশন আছে। আরো অনেক ক্ষেত্রেই। আনএ্যামবিগুয়াস সিকোয়েন্স যতক্ষন আছে ততক্ষন সমস্যা নেই। যে যে ভাবে টাইপ করতে চায় করবে।
বৃষ্টি তোমাকে দিলাম বলেছেন:
এই পোষ্টকে অসাধারণ বললেও কম বলা হয়।...
অপেশাদারদের কথা মাথায় রেখে এই ভাবে কেউ অসাধারণ একটি কাজে হাত দিয়েছেন ভাবতেও গর্ব বোধ করছি।...
আপনি এগুতে থাকুন।
আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।
সম্ভাব্য ত্রুটি, বিচ্যুতি বা অন্যান্য বিষয়ে সাজেশন দিয়ে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
লেখক বলেছেন: আসলে এটি করার ইচ্ছা হল সবাইকে ইনভলভ করে। এটা একটা বিশাল কাজ। কাজেই কোন একজন ব্যক্তির পক্ষে করে উঠা সম্ভব নয়। তবে বাংলাদেশ প্রেক্ষাপটে কলাবোরেটিভ কাজ সাধারণত হয় না। ওপেন সোর্স বিনা পয়সার করলেও অনেকে নিজে নিজে করে থাকে। আমার চেষ্টা থাকবে সবাইকে ইনভলভ করানোর। সবাই কাজ করবে -- এগুলোকে আমরা সমন্বয় করব। আমরা চেষ্টা করব বিভিন্ন ছোট ছোট কাজ জব আকারে তালিকা করে দিতে। যাতে অাগ্রহী লোকেরা এগুলো সম্পাদন করে জমা দিতে পারে। তারপর আমরা সেগুলো একসাথে সমন্বয় করতে পারি। সাধ্যমত সাহায্য করুন। এটা কোন ব্যক্তি প্রোপাইটরী কিছু নয়। কমিউনিটি ওয়ার্ক।
লেখক বলেছেন: ভাই গ্যালারীতে না। আমি চাই মাঠে নামুন।
সবাই মিলে গড়ে তুলতে হবে। গবেষনার দিকে সাহায্য করা ও গাইড করা এবং সমন্বয় করার লোক আমরা পাব বা পাচ্ছি তবে ইম্প্লিমেন্ট করার জন্য আমরদের অনেক অাগ্রহী লোকজন দরকার হবে, যারা নিজে থেকে কাজ করে প্রজেক্টকে এগিয়ে নিবে। এভাবে এটা কোন একজনের না হয়ে আমাদের সবার হয়ে উঠবে। আমরা বলতে পারব আমরা সবাই আমাদের সকলের নিজেদের তৈরী একটা কিছু ব্যবহার করছি।
যাইহোক ভাল থাকুন, সাথে থাকুন।
ইসানুর বলেছেন:
++++
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন।
ফোনেটিক লেআউটে আমার কিছুই করার নেই। আমি ফিক্সড লেআউটে অভ্যস্ত। ফিক্সড লেআউট নিয়ে কি কোন প্লান আছে?
তবে ভাষা নিয়ে যেকোন উদ্যোগে শুভ কামনা রইল।
লেখক বলেছেন: হ্যাঁ। ফিক্সড লে-আউট নিয়েও কাজ শুরু করা হচ্ছে। আমার আগের পোস্ট গুলো দেখুন। ফিক্সড লে-আউটের জন্য তো আগে থেকে কিছু করার উপায় নেই। ডাটা সংগ্রহ নিয়ে কাজ করছি। এরপর মানুয়্যালি ও অটমেটেড উপায়ে লে-আউট ডিজাইন করা হবে। আর যে কোন ভাল ফিক্সড ডিজাইন বিজয়ের কাছাকাছি হয় বলে যে মিথ/কনজেকচার আছে সেটাও টেস্ট করে দেখা হবে।
সিউল রায়হান বলেছেন:
স্যার আমার নাম যোগ করে দিতে পারেন পর্যবেক্ষন ১ এবং ২ আমি অন্যভাবে পেয়েছি: অপেশাদার ব্যবহারকারীরা ইংরেজী কিবোর্ডে ইংরেজী'র সাথে উচ্চারণ মিলে যায় এমন অক্ষর দিয়ে টাইপ করার চেষ্টা করেন। যেমন:
ক লিখতে তারা k কোথায় আছে সেটা খুঁজবেন। এরপর এ-কার লিখতে e কোথায় আছে সেটা খুঁজবেন.......
৩ এর ব্যাপারে পুরোপুরি একমত না কারণ তারা অক্ষরটি কোথায় সেটা আগে খুঁজে বের করে, এরপরে সেই দিকের শিফট চেপে ধরে টাইপ করে। ফলে "য" টাইপ করতে তারা বাম হাতে শিফট চেপে ডান হাতে z টাইপ করবেন এটা খুবই স্বাভাবিক তেমনি "ও" টাইপ করতে ডান হাতে শিফট চেপে বাম হাতে o প্রেস করেন এটাও ঘটে
৪= একমত
*********
অনুসিদ্ধান্ত ১: এটা পজিশনাল cost এর ব্যাপারে ধারণা দিচ্ছে
অনুসিদ্ধান্ত ২: এটা একদম ঠিক। মানুষ একটা বর্ণকে তার জোড়া দিয়ে খুঁজে অথবা সেটা প্রথম ২৫টা ব্যঞ্জনবর্ণের মাঝে হলে এইচ দিয়ে টাইপ করার চেষ্টা করে........ রোকেয়া কিবোর্ড লেআউটে আমি এটা যোগ করেছি..... ওখানে ক-খ, গ-ঘ, চ-ছ সব একই বাটনে আছে (শিফট চাপলে খ/ঘ/ছ ইত্যাদি আসবে) আবার খ/ঘ/ছ এগুলি ক/খ/গ এর পরে h চেপেও টাইপ করা যাবে। ফলে আমরা সব রকম দিক কাভার করতে পারছি
অনুসিদ্ধান্ত ৩: স্যার এটা নিয়ে গবেষণা প্রয়োজন। আমি কাজ করছি এটা নিয়ে। আশা করি আইসিসিআইটি'র ডেডলাইন শেষ হওয়ার আগেই কাজটা শেষ করে জমা দিতে পারবো। তবে আইসিসিআইটি ছাড়া আর কোথায় (মানে আর কোন কনফারেন্সে) এই গবেষণাটি জমা দেয়া যেতে পারে একটু বলতে পারবেন ???
অনুসিদ্ধান্ত ৪: প্রয়োজন নেই বলেই মনে করি। রোকেয়া লেআউটে আমি বিষয়গুলি সফলভাবে h দিয়েই ডিল করেছি
অনুসিদ্ধান্ত ৫: স্যার এটা সম্ভব না, এটা স্ট্যান্ডার্ড কিবোর্ডের বাহিরে চলে যাবে
************
এই কাজটা'র খুব বড় সাফল্য কামনা করি, এর পিছনে সবাই কাজ করি এটাও আশা করি। আমার ইচ্ছা আছে কিবোর্ড তৈরী করে ফেলবো, এরপরে সেটায় স্পেল চেকার যোগ করবো (এইটার গবেষণা করা হয়েছে এবং আমি সন্তুষ্ট পেপারগুলি পড়ে, এখন সেগুলিকে কোডে কনভার্ট করা লাগবে) এবং ফাইনালি সেটায় অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন যোগ করবো (এটার গবেষণাগুলি ভাল লাগেনি, আমি নিজেই এটা নিয়ে কাজ করবো) আর সবশেষে ব্রাক ভার্সিটির ডেভেলপ করা ওপেনসোর্স টেক্সট টু ভয়েসকে আমরা এটার সাথে যোগ করবো........... এই পুরো কাজে যত ডাটা লাগবে সব আসবে কিবোর্ডের কাজ করতে যেয়ে কালেক্ট করা ডাটা থেকে
লেখক বলেছেন: স্ট্যান্ডার্ড কী বোর্ডের বাইরে এডিটর কমান্ড কিছু যোগ করার ইচ্ছা আমার। আমরা তো হার্ড কী বোর্ড বানাচ্ছি না। বানাচ্ছি সফট কী বোর্ড, তাও কম্পিউটারের জন্য। কাজেই এডিটর যে সব সুবিধা দেয় এগুলোও প্রয়োজনে লে-আউটের মধ্যে ঢুকানো দরকার বলে আমি মনে করি। এখানে "সম্ভব" নয় এর মত কঠিন সিদ্ধান্ত আগেই টানতে চাচ্ছি না। দেখা যাক। সফট কী বোর্ডের গন্ডিকে সংকুচিত না করে প্রসারিত করা দরকার, যদিও তা কিছুটা সীমানার বাইরে যায়।
যা হোক আমরা যারা সক্রিয় ভাবে কাজ করছি -- তারা আলাদা আলাদা না করে একসাথে কাজ করতে পারলে এটাকে দ্রুত এগিয়ে নেয়া সম্ভব। কাজের সাইন্টিফিক পার্টে যাদের মুল অবদান তাদের নামে পাবলিকেশন হতে পারে। অন্যদের অ্যাকনোলেজ করা যেতে পারে। তবে মুল কথা এই জাতীয় প্রজেক্ট শুধু ব্যক্তি কেন্দ্রিক না করে একটা কমিউনিটি ওয়ার্ক হিসাবে প্রতিষ্ঠিত করা দরকার যাতে সবাই এটা ওঅন করার অনুভুতিটা পায়।
হ্যাঁ আপনার রোকেয়া লে-আউটের এইচ বিষয়ক যুক্তি আমার ভাল লেগেছে। আমিও ওটাই ব্যবহার করতে চেয়েছি। তবে আমি এটার ভুমিকাকে আরো প্রসারিত করতে চাই।
যা হোক আমি যদিও ইউনি কোড ম্যাপার একটা করিয়ে নিচ্ছি -- একজন একটা সিড প্রোগ্রাম করে দেয়ার কথা এই সপ্তাহে, তবুও আমি আপনার প্রোগ্রামের সোর্স কোড ব্যবহার করার চেষ্টা করব। কাজেই আপনার নাম সবদিক দিয়ে ঢুকেই যাবে, নো ওরি এ্যাবাউট নেম! ![]()
সিউল রায়হান বলেছেন:
না না, এটা অবশ্যই সবাইকে নিয়ে হবে......... আপনার কথাটা ঠিক, যারা পাবলিকেশনস করছে তারা সেটা তো করলো এবং বাকিরা তাদের সাথে কাজ করলো....... সবাইকেই অ্যাকনলেজ করতে হবে, ওপেন সোর্সের কনসেপ্ট তো এটাই আপনি আমার কাজটা দেখতে পারেন, রোকেয়া কিবোর্ড লেআউট ফাইনালাইজড এটা আমি ঘোষণা করিনি কারণ আমি সেরাটা বের করে এটাতে যোগ করতে চাই......... সুতরাং এটাকেও আপনাদের সাথে যোগ করে নিন
লেখক বলেছেন: হ্যাঁ আপনার কী বোর্ড লে-আউট এক নজর চোখ বুলিয়ে ছিলাম। আপনার এ সংক্রান্ত ব্লগ বিশ্লেষন গুলোও দেখেছি একটু। তবে সামনের সপ্তাহ আমি একটা ডেড লাইনে থাকবে। পরের সপ্তাহে কোড ডাউনলোড করে দেখতে শুরু করব। এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাহায্য করার জন্য মাসরুর স্যার ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছেন। কায়কোবাদ স্যার সহ ডিপার্টমেন্টের আরো অনেক সাহায্য আমি আশা করছি। এর বাইরে জিয়ার শাব্দিকের অভিজ্ঞতা এখানে যোগ করতে চাই। আসাদের অনেক আগ্রহ আছে এ বিষয়ে -- সুতরাং বিভিন্ন বিষয়ে আমরা সাহায্য পাব। বিভিন্ন গ্রুপে জানানো দরকার। ছাত্রদের আরো ইনভলভ করানোর জন্য চেষ্টা করানো দরকার। এই ডেভেলপমেন্টে ছাত্ররা একটা বিশাল সম্পদ হবে।
আপনি আরো এগিয়ে আসলে আমরা ম্যানেজমেন্ট লেভেলের কাজও আরো কিছু এগিয়ে নিতে পারি।
শ্রীমান বলেছেন:
খাইছেরে কি সব কতাবাত্তা...
ভাইজান আমি গ্যালারিতে আছি...
বুজনি নাইক্যা... বুইজ্যা পারলে চেস্টা লমু.... আপাতত 'প্রিয়'তে রাখলাম আর এইখানে...
Click This Link
লেখক বলেছেন: ভাই গ্যালারীতে না। আমি চাই মাঠে নামুন।
সবাই মিলে গড়ে তুলতে হবে। গবেষনার দিকে সাহায্য করা ও গাইড করা এবং সমন্বয় করার লোক আমরা পাব বা পাচ্ছি তবে ইম্প্লিমেন্ট করার জন্য আমরদের অনেক অাগ্রহী লোকজন দরকার হবে, যারা নিজে থেকে কাজ করে প্রজেক্টকে এগিয়ে নিবে। এভাবে এটা কোন একজনের না হয়ে আমাদের সবার হয়ে উঠবে। আমরা বলতে পারব আমরা সবাই আমাদের সকলের নিজেদের তৈরী একটা কিছু ব্যবহার করছি।
যাইহোক ভাল থাকুন, সাথে থাকুন।
লেখক বলেছেন: আপনি বোধহয় ফেসবুকেও বলেছেন। শিখছি মানে যদি বিনয়ের শিখছি না হয়ে থাকে তাহলে আমাদের জানান কী কী জানেন। তাহলে বুঝা যাবে আপনাকে আমরা কি ভাবে আরো বেশী ইনভলভ করতে পারি।
অপেশাদাররা কি ভাবে কী-বোর্ড ব্যবহার করে আর কি করলে সেটা আরো সহজ হয় এ বিষয়ে ভাবুন আর পরামর্শ দিন।
রবিনহুড বলেছেন:
অত্যন্ত বড় মাপের একটা বিষয়, আপনারা এগিয়ে যান। শুভ কামনা রইল।জাতি একদিন আপনাদের কৃতজ্ঞভাবে স্মরন করবে।
লেখক বলেছেন: এগিয়ে আসুন। আপনারা না বলে বলুন আমরা এগিয়ে যাই।
রিফাত হোসেন বলেছেন:
আমি কোন টেকি পাবলিক না তবে একাধারে একজন বাংলা ইংরেজী জার্মান ও ফ্রেঞ্চ চার ভাষায় কি বোর্ড প্রচুর পরিমানে ব্যবহার করি । যদিও আমি কোন পেশাদার নই ।তবে আপনার বিশ্লেষণ অনেক ভাল হয়েছে । একজন ব্যবহারকারী হিসেবে আমার কিছু বক্তব্য আছে ।>>
আপনার বর্ণিত লে আউট ফোনেটিক টাইপের বা উচ্চারণ ভিত্তিক বা ইংরেজী অক্ষরের উপর ভিত্তি করে । আমি একে খারাপ বলছি না আমাদের বাংলা ভাষার ইউনিকোডের অনুপস্থিতিতে আমরা এই উচ্চারনেই ইংরেজী শব্দমালা ব্যবহার করে চ্যাট করে এসেছি ।
কিন্তু এখন ইউনিকোড এ বাংলা ভাষা প্রবেশ করেছে । সুতরাং কিছুটা স্বতন্ত্র কি বোর্ড কি রচনা করা যায় না ? যেরকম ইউনিবিজয় ?
আপনার এই ফনেটিক কি বোর্ড লে আউটও থাকল সাথে সাথে স্বতন্ত্র কি বোর্ডও থাকল ।
বাংলাভাষার স্বতন্ত্র কি বোর্ড না থাকলে বাহ্যিক দৃষ্টিতে ইংরেজীর উপর ভারসাম্য রাখতে হয় মনে হচ্ছে ।
লেখক বলেছেন: হমম, ঠিকই বলেছেন। বাংলার জন্য স্বতন্ত্র কী-বোর্ড লে-আউটের জন্যও কাজ করছি। আসলে দুটো কী বোর্ড বানাতে চাই -- পেশাদারদের জন্য একটি আর অপেশাদারদের জন্য একটি। পেশাদারদেরটির জন্য হাতের পজিশন ও মুভমেন্ট বিশ্লেষন করছি। আর ডাটা সংগ্রহ করছি। আপডেট আসবে। সক্রিয়ভাবে অংশগ্রহন করতে পারলে এগিয়ে আসুন। তা ছাড়া নজর রাখুন ও পরামর্শ দিন।
আলোর ছটা বলেছেন:
'কী' পরিবর্তন করার ব্যাপারে (Q দিয়ে ডিলিট কিংবা F দিয়ে ন্যাভিগেশন) কিছু বলার আছে। আমরা মানুষরা সাধারণত একই ধরনের কাজ একইভাবে করতে চাই। অপেশাদার টাইপিস্টরা সাধারণত ইংরেজি কীবোর্ডে অভ্যস্ত (ফোনেটিক কীবোর্ডের ধারণা সেখান থেকেই আসে)। ইংরেজি লেআউটে লিখার সময় তারা ব্যাকস্পেস/ডিলিট বাটন ব্যবহার করে। শুধু বাংলা লিখার জন্য ভিন্ন লেআউট ব্যবহার করতে উৎসাহিত হবে বলে মনে হয় না। বরং ঐ 'কী'গুলো অন্য বর্ণ লেখার কাজে ব্যবহার করাই শ্রেয়তর বলে মনে হয়।
লেখক বলেছেন: ধরুন কে দিয়েই ক বা খ হয়ে যায় কাজেই ছোট বা বড় হাতের কিউ টা বাংলায় কাজে লাগে না। আবার ছোট হাতের এফ দিয়ে ফ বা ছোট হাতের এল দিয়ে ল হয়ে যায়। বড় হাতের গুলোও একই বর্ণ দেয়া যেতে পারে অথবা কন্ট্রোল কী যেমন এ্যরো বা ডিলিট দেয়া যেতে পারে।
আসল ব্যাকস্পেস, এ্যারো, ডিলিট এগুলো তো থাকছেই। কিন্তু বাংলায় উপরে বর্ণিত অব্যবহৃত কী গুলোর সুবিধাজনক ব্যবহার কী হতে পারে সেটা ঠিক করা দরকার। তবে একটা স্ট্যান্ডার্ড কী-বোর্ড লে-আউটে আলফাবেটিক কী-গুলোতে কন্ট্রোল কী আসবে কিনা সেটাএকটা বিতর্কের বিষয়। যদিও স্ট্যান্ডার্ড এডিটর গুলোতে এই রকম কী থাকে যাতে করে হ্যান্ড মুভমেন্ট কমে যায়। পেশাদারদের জন্য তৈরী ফিক্সড লে-আউটে এই সমস্যা থাকবে না কারন সেখানে ইংলিশ অক্ষরের সাথে মিলানোর কোন বিষয় নেই। আর লক্ষ্য করে দেখবেন আমাদের বিদ্যমান ফোনেটিক লে-আউট গুলো মোটামুটি ভাবে এই কী গুলোর যথেচ্ছা (রেন্ডম (?)) ব্যবহার করে। এখন অন্য অক্ষরের জন্য এগুলো ব্যবহার শ্রেয় কিনা সেটা আর একটু ভেবে দেখা দরকার। কারন আমরা ইজি লার্নিং করতে চাই। আমার ব্যক্তিগত ক্ষেত্রে অনেক ব্যবহার সত্বেও ঐ কীগুলো মোটামুটি জোর করে মনে রাখতে হয়। আমার ধারনা অধিকাংশের জন্যই এটি সত্যি।
আমরা যেহেতু একটা সফট কী-বোর্ড বানাচ্ছি (হার্ড কী-বোর্ড নয়) কাজেই আমার প্রাথমিক ধারণা হচ্ছে এটা শুধু কী-বোর্ড লে-আউট ছাপিয়ে স্ট্যান্ডার্ড এডিটরের ব্যাসিক কিছু সুবিধা দিতে পারে। যদিও আমরা এডিটর ব্যবহার করলেও অন্যভাবে এগুলো পাব। যাহোক এগুলো এডিশনাল ও অপশনাল হবে।
সিউল রায়হান বলেছেন:
স্যার, আমি রোকেয়া কিবোর্ড লেআউটে ফোনেটিক লেআউটকে ফিক্সড লেআউটে ট্রান্সফর্ম করে নিয়েছি যাতে এটা একই সাথে পেশাদার-অপেশাদার সবাইকেই সাপোর্ট দেয়......... আমার মনে হয় এই অ্যাপ্রোচটাই সবার কাছে পৌছানোর সবচেয়ে সহজ উপায়
লেখক বলেছেন: সিউল, ফোনেটিক আর অপটিমাল ফিক্সড লে-আউট কে কি এক সাথে করা সম্ভব? এখন পর্যন্ত এ বিষয়ে আমার ধারনা নেতিবাচক। একটা লে-আউটে বিভিন্ন বিকল্প একসাথে থাকতেই পারে। কিন্তু বিষয়টা তো সে রকম নয়। বাই এনি চান্স অপটিম্যাল (বা রিজন্যাবল কোয়ালিটির কোন একটা) ফিক্সড লে-আউট যদি ফোনেটিক ফ্যামিলির কাছাকাছি হয়, সেটা ভিন্ন কথা। তা না হলে মানে দুটো লে-আউট যথেষ্ট পরিমানে ভিন্ন হলে এটা খুব বেশী অর্থবোধক না হওয়ার কথা।
একটা লে-আউটে সবাইকে আনতে পারলে তো কথাই নেই। কিন্তু কাজটা কত খানি করা সম্ভব সেটা দেখা দরকার।
আপনি কোথাও বোধ হয় বলেছেন যে অপটিম্যাল লে-আউট গুলো বিজয়ের কাছাকাছি যায়। এ বিষয়ে আপনার কাছে বিশদ বিশ্লেষন থাকলে পাওয়ার আশা করছি। আমি দেখতে চাই সেখানে কী ধরনের ফ্যাক্টর চিন্তা করা হয়েছে।
আলোর ছটা (আশিস সাহা) নামের একজনও এমএস এর প্রজেক্ট হিসাবে বাংলা লে-আউট নিয়ে কাজ করতে চায়। আমরা একসাথে এগুনো শুরু করতে পারি। আপনি ফেসবুক বা ইয়াহু গ্রুপে যোগদিন। তাহলে এবিষয়ে যোগাযোগ সহজ হবে। বাংলা করপাস তৈরী বা সংগ্রহ বিষয়ে আপনার অগ্রগতি বা পরিকল্পনা বিষয়ে আমি জানতে চাইছি।
ভাই, নিচের লিংকের লেখাটা একটু দেখবেন প্লিজ।
বাংলা ইউনিকোড টাইপিং টিউটর নিয়ে একটি প্রস্তাবনা।
বাংলা সফটঅয়্যার নিয়ে কাজগুলোর সাথে কি এটাকে যুক্ত করা যায়?
chin২ বলেছেন:
বিজয় বায়ান্ন একুশে (উইন্ডোজ ৭)এর লে আউট চাই,,,. হেল্পানবিজয় ক্লাসিক
বিজয় ইউনিকোড
দুটোর ই চাই
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















