স্বাতন্ত্র্য ও মৌলিকত্ব বজায় রাখায় সচেষ্ট। সর্ব সত্ব সংরক্ষিত।

স্মার্ট তথ্য প্রযুক্তিবিদ হওয়ার অব্যর্থ উপায়।

০৬ ই জুন, ২০১০ দুপুর ২:০৭

শেয়ারঃ
0 0 0

১। গ্রাম থেকে এসেছিলাম ঢাকা শহরে, পড়তে। আমার এক অতি স্মার্ট বন্ধু বলল তার মত আরো স্মার্ট হতে হবে। আমি বললাম কী ভাবে? বলল, কথা বলার সময় সিনা টান করে ড্যাম কেয়ার ভাব এনে মাঝে মাঝে ইংরেজী মিশেল দিয়ে কথা বলতে হবে। আর দু আঙুলের ফাঁকে সিগারেট হাতে নিয়ে বৃদ্ধাঙুলি দিয়ে টোকা দিয়ে ছাই ফেলতে হবে।

২। প্রযুক্তি বিষয়ে লোকে কত কিছু জানে। আমরা কেউ কিছু তেমন জানিনা। তো এক স্যার বললেন, তোমরা নিয়মিত কম্পিউটার বিচিত্রা, পিসিওয়ার্লড ইত্যাদি পড়বে। এগুলো পড়লে প্রযুক্তির বাজারে কখন কি হচ্ছে সে বিষয়ে তোমাদের সাধারণ জ্ঞান বেড়ে যাবে। লোকের সামনে যখন এসববিষয়ে কথা বলবে তারা মনে করবে তুমি খুব স্মার্ট।

বিঃদ্রঃ এই লেখাটি নিছক ব্যক্তিগত সত্যঘটনাবলী/অভিজ্ঞতার স্মৃতিচারণ। এগুলোকে কোন ভাবেই সার্বজনীন হিসাবে ধরা যাবে না।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই জুন, ২০১০ দুপুর ২:২০
প্রিয়স্রোত বলেছেন:
কথা সত্য।
তবে স্মার্টনেসের ধারণাটা আপেক্ষিক।
ম্যান-টু-ম্যান ভ্যারি করে। +
০৬ ই জুন, ২০১০ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৬ ই জুন, ২০১০ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ০৬ ই জুন, ২০১০ বিকাল ৪:৫৯
ইচ্ছেফড়িং বলেছেন: তারপর আবার মোটেই শুদ্ধবাংলায় কথা বলা যাবেনা। একটু পুরান ঢাকার টান আনতে হবে। করতাছি, বলতাছি,ধরাখাইছে, মামা হয়ে যাবে মাম্মা ইত্যাদি। আর পারলে মাঝে মধ্যে সীট বলে নাক উঠানো।
০৬ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: :):):)

৪. ০৬ ই জুন, ২০১০ বিকাল ৫:২১
লুকার বলেছেন:
এইটা হৈল ভূয়া স্মার্টনেস।
এমবিএ আর ডেস্টিনিতে শেখায়, মেডিকাল রিপ্রেজেন্টেটিভরা চেষ্টা করে।

সাদাসিধা থাকবেন। রুচিসম্মত, আবহাওয়া ও কালচারের সাথে মিল রেখে কাপড় পড়বেন। বিনয়ের সাথে কথা বলবেন, মানুষকে সন্মান ও গুরুত্ব দিবেন, কটু কথা বলবেন না বা গালি দিবেন না, মিথ্যে বলা পরিহার করবেন, কথায় যুক্তি ও হিউমার ব্যবহার করবেন, কেউ বিরক্ত হয় এমনকিছু করবেন না, ভান করবেন না, সব বিষয়ে বিজ্ঞ সাজবেন না, কনফিডেন্স নিয়ে কথা বলুন, কাউকে কথা দিলে তা রাখুন, অজুহাত দিবেন না, পার্সনালিটি বজায় রাখুন, সোজা হয়ে হাটুন, সবার সাথে মিশুন, ফুটানি বা অহংকার করবেন না। আর আপনার কাজের বিষয়ে বা পছন্দের বিষয়ে পড়াশোনা করে বিস্তারিত জানুন। তবেই হবেন সত্যিকারের স্মার্ট।
০৬ ই জুন, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: ভালো তালিকা দিয়েছেন। অনেকের কাজে লাগবে।

৫. ০৬ ই জুন, ২০১০ রাত ৮:৩২
রেড ওয়াইন বলেছেন: "দু আঙুলের ফাঁকে সিগারেট হাতে নিয়ে বৃদ্ধাঙুলি দিয়ে টোকা দিয়ে ছাই ফেলতে হবে"

হাহাহাহাহাহা :)
০৭ ই জুন, ২০১০ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: :):):):)

 

মোট সময় লেগেছে ২.৬৬৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তথ্য-উপাত্ত, জ্ঞান-বুদ্ধি, ও যুক্তি-বিশ্বাস বিষয়ে গণনা, গবেষনা ও শিক্ষকতা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই