আমার প্রিয় পোস্ট

এখানে আমার বাংলা ও মনিপুরি লেখা পত্রস্থ করা হবে

চোখ : বির্বতিত পাঠরেখা # মাইবম সাধন

০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫১

শেয়ারঃ
0 0 0

চোখ : বির্বতিত পাঠরেখা
মাইবম সাধন

যে পথ চলে গেছে নদীজলে, তার-
সকাল পর্যন্ত পৌছে দেখি গৃহত্যাগী জোছনা

প্লাবনের ভাষায়
কিছু উর্বর পলিমাটি রেখে গেলে
চাষাবাদে ঝুকে পড়ে
নাগরিক নিসর্গে ভাসমান আদিচোখ


২.
চোখের চারপাশ ঘিরে হিউমাস
কখনো নদীর মতোন
পাড় ভেঙে ভেঙে স্রোতস্বিনী

একদিন এইরকম জলোচ্ছাস
জলাবর্তে মাটিগাছ, জেনেছিলো-
জলের জাতকে জাতপত্র

সেই থেকে -
প্রতিটি বৃষ্টিরাতের পাড়ভাঙা গল্প
প্রাগৈতিহাসিক মেঘের বিবরণে
অনাদিতিহাস খুড়ে চলে মুখভাষা


৩.
ভাষার উপকন্ঠে কতিপয় শীতপোকা
নিদ্রাতুর আমাকে বেঁধে রাখে
প্রত্নগীতির উৎসরেখায়
লতায়পাতায়

ভাবছি এবার -
মাঁচানের গায়ে এলিয়ে দেবো এ মুখভাষা
যেনো চকচকে ঝকঝকে হয় রোদের পৌরষ্ঠে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মনিপুরি কবিতামণিপুরী কবিতামাইবম সাধনMaibam SadhonManipuri PoemManipuri Literatur মণিপুরীমণিপুরিমনিপুরিমনিপুরী ;
প্রকাশ করা হয়েছে: প্রত্নলোকালয়  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: রেজওয়ান ভাই, ধন্যবাদ। ভালো থাকবেন।

২. ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০০
আলী প্রাণ বলেছেন: সাধন, ভারঅ লাগলো তোর লেখা।

আমি একদম ভালো নেই, আমার কপালে আর সুখ হবেনা, দেখ অনেক টাকা খরচ করে বিদেশ এসেছি, চালান তুলতে কমপক্ষে দুই বছর লাগবে, তোকে বলে বোঝাতে পারবো না কত কাষ্টে আমার দিন কাটে, দেশে পরিশ্রম করলেও ঘরে ফিরে ভাই বোনের মুখ দেখে মনকে স্বান্তণা দিতাম, একানে আমি একে বারে একা, সংসারের হালও আগের মতই,

তোকে খুব মনে পড়ে, নেট ফ্রি ব্যবহারের জন্য প্রচন্ড শীতের মাঝেও তিন কিলোমিটার হেটে গিয়ে এক বাঙ্গালীর দোকানে কাজের বিনিময়ে ব্যবহার করি। আমার আর্থিক অবস্থা এতই খারাপ যে এত শীতের মাঝেও একটা গরম কাপড় কেনার সামর্থ হয়নি!

বিশ্বাস করবি কিনা জানিনা, এখানেও আমাকে উপোস করতে হয়!

আমার বেতন প্রায় ১৪০০০টাকা, প্রতি মাসে খাবারের নুন্যতম খরচ ৫৫০০টাকা, এবার বুঝ, ১০০০০টাকা বাঁচাতে হলে কত কষ্ট স্বীকার করতে হয়। হয়তো ভাবিস, আলী একদম স্বর্থপর, আসলে আমি আমার পরিবারের জন্য সব করতে পারি, প্রয়োজনে.....

আমাকে নেটে দেখলে হয়তো ভাবিস, আলী নেটে থাকে, অথচ মেসেঞ্জার খোলেনা, আসলে তা সম্ভব হয়না, কারণ অতটা সুযোগ কখনই পাইনা, তবে হাতে কখনো টাকা থাকলে চেষ্টা করি, অন্তত যোগাযোগ করতে।

ভালো থাকিস, আমার জন্য দোয়া করিস, তোদরে সাথে আরো ক'টা দিন যেন বাঁচতে পারি।
১৫ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: হুম! আক্ষেপ ছিল বটে কিন্তু এখন নেই।

বিস্তারিত মেইল-এ লিখছি, সময় পেলে চেক করিস।

ভালো থাকা হয় যেনো..

আবার দেখা হবে।

 

মোট সময় লেগেছে ০.৯৫০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দেখছি- শরীরের সাথে প্রাণ কিভাবে লেগে আছে..!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ