খসড়া
০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই শীতে এই হিমে পাখিরা ছেড়েছে নীড় অথবা উড়ে গেছে কোন দূরতম দেশে যেখানে বিচরণ ছিলনা তোমার। ছিল গভীর রাতের ক্রন্দন, মাটির কাছাকাছি শুয়ে মুহুর্তের বিভ্রান্তি আমাদের পথে, বিচ্যুতি মেনে নাকি মেনে নিতে হয় বলে; অনেক কালের ক্ষরণ আজো বুকে জমে আছে, যেখানেই গিয়েছি শুনেছি তোমার ডাক; নির্বাক থেকে থেকে আমাদের মগজে গেঁথে গেছে না শুনার ডাক অথচ আমরা নই কোন কালের মায়া; পৃথিবীর পথে পথে ছড়ানো রক্তবীজ থেকে উত্থিত আমাদের প্রাণ, বহুকাল দুলেছি বকুলের শাখে বহুদূর গিয়েছি হেঁটে তোমাদের পথে এই জন্মান্তরের হিসেব মেলাতে অথবা মেলেনি হিসাব; তবু পথের
পারে তোমাদের আহ্বানে এসেছি আবার। জেনে নিও কালের আঁধারে নিজের চিবুক চিনে নিতে কখনো হয়নি ভুল ... এই পথে এই ঘুমে কোন মৃত্যুর দেশে নয়; মনে হয় জেগে আছি কখনোবা ঘুমে; তবু এই পথ এই নদী তোমাদের বসতি... থেমে থেমে নিরবে কাঁদা অতপর গিয়েছি আপন
ভুবনে সাপের মতো দেহটাকে টেনে এই ঘুমে এই জাগরণে।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন