আমার প্রিয় পোস্ট
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- মাইনুল এবং আওরঙ্গজেব, হ্যারির পোষ্ট প্রিয় থেকে সরিয়ে ফেলেন - ভালো
- Why the West is coming to Islam (6-10)Bangla dubbing. - আলোকবর্তিকা
- শেখ মুজীবুর রহমানকে আসলেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছিল আয়ুব!! - এহহামিদা
- গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধে একটি প্রায় ব্যর্থ উদ্যোগ : কিয়োটো প্রটোকল - দূরন্ত
- সংবাদপত্রগুলোর কার অবস্থান কেমন - কাঙাল
- ইসরায়েলী দখলদারিত্বের ষাটতম বার্ষিকী: আমি আরব গেরিলাদের সমর্থন করি ২ - ফারুক ওয়াসিফ
- নবীনদের জন্য - নাদান
- রসুল সা. এর চারের অধিক বিয়ে প্রসংগঃ ইউসুফ আল কারদাওয়ী - মাহমুদ রহমান
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে প্রিয় ব্লগার আরিফুর রহমানের পোস্টে আমার কমেন্ট। - হ্যারি সেলডন
- কম্যুনিজমের রক্তাত্ত ইতিহাস। কম্যুনিজমের হিংস্রতার ইতিহাস।কম্যুনিজমের গনহত্যার ইতিহাসের ডকুমেন্টরি গুলো দেখুন।যা আড়াই কোটির ও বেশী নিরিহ মানুষ হত্যা কারী। - ভ্রুক্ষেপিত জ্ঞান
- ওরিয়ানা ফালাচির নেয়া শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার - মাহবুব মোর্শেদ
- মুসলমানরাই কেবল সন্ত্রাসী নয় - মাহিরাহি
- নারী পুরুষের বাম পার্শ্বের পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে, এটা কতটুকু যুক্তিযুক্ত? - গোস্বামী
- সৌর প্যানেল আপডেট - কেএসআমীন
- অপ বাক এর পোস্টের তীব্র প্রতিবাদ করছি - কাউন্টার পোস্ট : ১ - নাহিদ মাহমুদ
- "বিহারী"একটি অভাগা বীষবৃক্ষের নাম - মাহবুব সুমন
- বাবার গল্প - অহনা
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- সহজ নেটওয়ার্কিং ও ইন্টারনেট শেয়ারিং - ত্রিভুজ
- মহাশূন্যে আলো কি সরল পথে চলে!!?? - সঞ্জিব
- গ্রানাডা ট্র্যাজেডি নিয়ে একটি অসাধারণ লেখা - আর খান
- ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি সারাবিশ্ব! উত্তরনের উপায় বের করতে হবে এখনই! - প্রশাসন
- দৈনিক পত্রিকায় প্রকাশিত রাজনীতিবিদদের তথ্যাদির সংকলন - রুবন
সামিয়া, আপনার মা যখন মৃত্যুশয্যায় তখন আপনি কি ডাক্তারের কাছে জানতে চাইবেন তিনি মুক্তিযোদ্ধা নাকি রাজাকার
১৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৪৮
(ব্লগার সামিয়ার একটি পোস্ট পড়ে এই লেখাটি লিখতে বাধ্য হলাম) Click This Link
মুসলিম এইড একটি ব্রিটেন ভিত্তিক চ্যারিটি অরগানাইজেশন। এর প্রেসিডেন্ট হচ্ছে ফারুক মুরাদ যিনি একজন ইংল্যান্ডে বসবাসরত নতুন প্রজন্মের পাকিস্থানী। আর ১৬ জনের যে ট্রাস্টি বোর্ড আছে তার মধ্যে মাত্র ৩/৪ জন বাংগালী ব্রিটিশ , বাকিরা হয় পাকিস্থানী বা ইন্ডিয়ান বংশোদ্ভুত ব্রিটিশ। মুসলিম এইড সার ওয়ার্ল্ডেই কাজ করছে , সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দু;স্থ নিপীড়িত মানুষের কাছে। তাদের কাজ হচ্ছে সুনামী পিড়ীত ইন্দোনেশিয়া, শ্রীলংকা, সুদান, প্যালেস্টাইন ইত্যাদি জায়গায়। সেখানে দুঃস্থ মানুষের সাহায্যার্থে তারা মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করছে। আরো বিস্তারিত জানার জন্য মুসলিম এইডের ওয়েবসাইটি দেখুন-
http://www.muslimaid.org
বাংলাদেশে তারা মুলত কাজে নামে সিডর আক্রান্ত হবার পর। তখন তারা ইংল্যান্ডে প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে ফান্ড রেইজ করে এবং প্রায় ৫/৬ মিলিয়ন পাউন্ড (প্পায় ৭০/৮০ কোটি টাকা) তারা তুলতে সক্ষম এবং সবটাকা তারা সিডর আক্রান্ত এলাকায় খরচ করে। তাদের এই উদ্যোগ বাংলাদেশে এবং ইংল্যান্ডে প্রশংসিত হয়। এমন কি ইংল্যান্ডের লেবারপার্টির নেত্রী হাউস অফ লর্ডের একমাত্র বাংগালী এম পি ব্যারোনেস পলা মঙ্গিলা উদ্দিন ও সিডর আক্রান্ত এলাকা ঘুরে এসে মুসলিম এইডের কাজের ভুয়সী প্রশংসা করেন।
আর মুসলিম এইডের এই ফান্ড রেইজের কাজে যে মানুষটি খাওয়া, দাওয়া, ঘুম বাদ দিয়ে সাহায্য করেন তিনি একজন নতুন প্রজম্মের ব্রিটিশ বাংগালী ব্যারিস্টার রেজোয়ান হোসেন। তিনি সন্ধ্যা ৬ টায় টিভির সামনে বসতেন আর ভোর চারটায় উঠতেন এবং মানুষের কাছ থেকে ফোন কল নিয়ে ফান্ড রেইজ করেছেন। দু;খের বিষয়, কয়েকদিন আগে জিয়া এয়ারপোর্টে বাংলাদেশের সিকিউরিটি ফোর্সের লোকেরা তাকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে। (হায়রে বাংগালী যে লোকটি তোমাদের জন্য এতকিছু করল, তাকে কি ব্যবহার করলা !) আমার এই পোস্ট টা পড়ুন...
Click This Link
এখন প্রশ্ন হচ্ছে মুসলিম এইডের ট্রেজারার হচ্ছেন মিস্টার মইনুদ্দীন যার বিরুদ্ধে অনেকের অভিযোগ করেন তিনি আল বদর ছিলেন।(যদিও দুনিয়ার কোন কোর্টে প্রমানিত হয় নাই যে তিনি খুনে জড়িত)। আর এই কারনে একশ্রেনীর বাংগালীরা বাংলাদেশে ও ব্রিটেনে সিডর এফেক্টেড এরিয়ায় মুসলিম এইডের কাজের বিপক্ষে উঠে পড়ে লেগেছেন, অপপ্রচার চালাচ্ছেন। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন , মুসলিম এইডের কারনে সিডর এফেক্টেড এরিয়া এই যে হাজার হাজার মানুষের জীবন বাচলো, নতুন জীবনে সপ্ন দেখলো , আপনারা কি পারবেন এইসব দুঃস্থ মানুষের জীবন বাচাতে। নাকি আপনাদের অপ রাজনীতির শিকার হবে এই সব গরীব মানুষেরা ?
সিডর আক্রমনের পর দেশের একটি অঞ্চলের মানুষ এর কাছে দেশ মৃত্যুশয্যায় পরিনত হয়। সামিয়া, আপনার মা যখন মৃত্যুশয্যায় তখন আপনিকে ডাক্তারের কাছে জানতে চাইবেন তিনি মুক্তিযোদ্ধা নাকি রাজাকার ?
অমি রহমান পিয়াল বলেছেন:
মিস্টার মাইনুদ্দিন না, ওর নাম চৌধুরী মাইনুদ্দিন। আলবদরের অপারেশনাল হেড এবং জল্লাদ। স্বাধীনতার পর মোস্ট ওয়ানটেড ছিলো সে
লেখক বলেছেন: আপনি আমি যে কাউকে তো জল্লাদ বা খুনী বলতে পারি। কিন্তু কোর্টে প্রমান হবার আগে কাউকে অপরাধী কোন সভ্য মানুষ বলতে পারে না।
আলম ভাই বলেছেন:
হারামজাদা মাইনুদ্দিনরে লইয়া তোলারাম কলেজের মাইনুলের এত দরদ কিল্লিগা?
লেখক বলেছেন: এইটা মইনুদ্দিন রে নিয়া পোস্ট না, এইটা গরীব মানুষের কাছে সাহায্য পৌছাতে কিছু মানুষ বাধা দিচ্ছে তাদের কাজের প্রতিবাদ।
লেখক বলেছেন: অপ্রাসংগিক মন্তব্য।
শওকত হোসেন মাসুম বলেছেন:
আমি যদি মৃত্যু শয্যায় থাকি তাহলে আমি আমার ছেলে মেয়েকে বলবো তারা যেন আমাকে কোনো রাজাকারের কাছে না নেয়।
লেখক বলেছেন: তাহলে তো আপনাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। কেননা বাংলাদেশে মন্ত্রি মিনিস্টার ও রাজাকার হয়েছে।
আর আপনি উপর তলায় থাকেন বলে, এই কথা গুলি সহযে বলতে পারছেন। সিডর আক্রান্ত ব্যাক্তিরা যাদের খাবার জন্য পানিও ছিল না, তাদের জন্য কানাডা থেকে ইম্পোর্ট করে প্রথম বিশুদ্ধ পানির প্লান্ট বসিয়েছে মুসলিম এইড। দিনের পর দিন যখন অভুক্ত থাকবে পীপাসার্ত থাকবেন তখন শত্রু ও যদি সাহায্য দেয় সবার আগে দৌড় দিয়ে নিবেন।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
একজান রাজাকার এর পক্ষে সাফাই গাওয়া ও রাজাকারী...
লেখক বলেছেন: এইটা রাজাকার নিয়ে কোন পোস্ট না, এইটা গরীব মানুষের কাছে সাহায্য পৌছাতে কিছু মানুষ বাধা দিচ্ছে তাদের কাজের প্রতিবাদ।
রানা বলেছেন:
আমি নিজে শরনখোলা, সাউথখালীতে মুসলিম এ আই ডি এর কার্যক্রম দেখেছি। নিঃসন্দেহে তা প্রশংসার দাবী রাখে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আরিফ জেবতিক বলেছেন:
আমার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা লিখতে চাইছি এই বিষয়ে । আশাকরি লিখে ফেলব আজকেই ।
লেখক বলেছেন: এই বিষয়ে আমিও একটা পোস্ট দিব আশা করি।
হার্টবিট বলেছেন:
@ প্রত্যুৎপন্নমতিত্ব ..সহমত।
ওবায়েদ বলেছেন:
উনি বৃটিশ রাজাকার!! ব্লগে রাজাকার হতে সময়ের দরকার হয়না।
বৃত্তবন্দী বলেছেন:
আমি বরং আমার মা কে গোরস্থানে নিয়ে যাবো কিন্তু কোনো রাজাকারকে আমার মা এর গায়ে হাত দিয়ে চিকিৎসা করতে দেবনা।
লেখক বলেছেন: তাহলে তো আপনাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। কেননা বাংলাদেশে মন্ত্রি মিনিস্টার ও রাজাকার হয়েছে।
আর আপনি উপর তলায় থাকেন বলে, এই কথা গুলি সহযে বলতে পারছেন। সিডর আক্রান্ত ব্যাক্তিরা যাদের খাবার জন্য পানিও ছিল না, তাদের জন্য কানাডা থেকে ইম্পোর্ট করে প্রথম বিশুদ্ধ পানির প্লান্ট বসিয়েছে মুসলিম এইড। দিনের পর দিন যখন অভুক্ত থাকবে পীপাসার্ত থাকবেন তখন শত্রু ও যদি সাহায্য দেয় সবার আগে দৌড় দিয়ে নিবেন।
হিডেন স্ট্রিট বলেছেন:
মাইনুল,তোর মাসিক বেতন কতো রে? মুস্লিমেইড মাসে কতো পাঊন্ড দেয়?
সামিয়া বলেছেন:
আমার বাবা ও আমাকে শিখিয়েছেন যেন রাজাকারদের সাহায্য না নেই ।সে জন্য নিজের মেয়েকে উনি ডাক্তার বানিয়েছেন !!!!
লেখক বলেছেন: খুব ভাল কথা। তাহলে আপনার কাছে প্রশ্ন একজন রাজাকার যদি মৃত্যুশয্যায় থাকে। আপনিকি তাকে মরে যেতে দিবেন নাকি তার চিকিতসা করবেন। ডাক্তারিবিদ্যায় কি শিখেছেন ?
এছাড়া তাহলে তো আপনাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। কেননা বাংলাদেশে মন্ত্রি মিনিস্টার ও রাজাকার হয়েছে।
আর আপনি উপর তলায় থাকেন বলে, এই কথা গুলি সহযে বলতে পারছেন। সিডর আক্রান্ত ব্যাক্তিরা যাদের খাবার জন্য পানিও ছিল না, তাদের জন্য কানাডা থেকে ইম্পোর্ট করে প্রথম বিশুদ্ধ পানির প্লান্ট বসিয়েছে মুসলিম এইড। দিনের পর দিন যখন অভুক্ত থাকবে পীপাসার্ত থাকবেন তখন শত্রু ও যদি সাহায্য দেয় সবার আগে দৌড় দিয়ে নিবেন।
নতুন বলেছেন:
সিডর আক্রমনের পর দেশের একটি অঞ্চলের মানুষ এর কাছে দেশ মৃত্যুশয্যায় পরিনত হয়। সামিয়া, আপনার মা যখন মৃত্যুশয্যায় তখন আপনিকে ডাক্তারের কাছে জানতে চাইবেন তিনি মুক্তিযোদ্ধা নাকি রাজাকার ?=========
অনেক মুক্তিযোদ্ধা বা দেশ প্রমিক আছেন যারা... তখনো বলবে... যে রাজাকার ডাক্তারের চিকিৎসা নেবেনা...
এটা একটা ক্ষোভের প্রকাশ....
মানুষ দেশকে নিজের প্রানের চেয়েও বেশি ভালোবাসতে পারে.... তার প্রমান আমরা ৭১এ দেখেছি...
@ মাইণুল... ৭১এ কি মানুষ হাদিশ /কুরআন পইড়া যুদ্ধে জাইতে অনুপ্ররনা পাইছিলো??? যুদ্ধে মারা গেছিলো??? মা তার ছেলেকে যুদ্ধে পাঠাইছিলো??
কারন আপনার সাথী এক ঝামাতী বলছেন যে.... মানূষ আল্রাহেকে ভয়না পেলে ভালোমানুষ ই থাকবেনা....
তাওফিক বলেছেন:
সামিয়া কি প্রশ্নটির উত্তর দেবে? অপেক্ষায় রইলাম।
নতুন বলেছেন:
সিডর আক্রান্ত ব্যাক্তিরা যাদের খাবার জন্য পানিও ছিল না, তাদের জন্য কানাডা থেকে ইম্পোর্ট করে প্রথম বিশুদ্ধ পানির প্লান্ট বসিয়েছে মুসলিম এইড।--------- ঝামাতীরা তো ৭১এর রং ধোয়ার জন্য.... ইসলামকে আকড়ে ধরে আছে...আর ধম`কে ব্যবহার করছে...ক্ষমতায় যাবার জন্য...
লেখক বলেছেন: মুসলিম এইডের ট্রাস্টিরা সবাই ইংল্যান্ডের অধিবাসী এবং মুসলিম এইডের অপারেশনের বেশীরভাগ ই সুদান, ইন্দোনেশিয়া, প্যালেস্টাইন ইত্যাদি দেশে। মুসলিম এইডের সাথে জামাতের কোন সম্পর্ক নাই। তাদের ওয়েবসাইট টি দেখুন।
এই ধরনের ইনফো দিয়া একটা সংগঠনের প্রতি সহমর্মী করনের কৌশল খুব পুরানা...এই দেশে মুসলিম এইড বেশ পুরানা প্রতিষ্ঠান...আমি ২০০৭'এর শুরুতে টেকনাফ এলাকায় তাগো কর্মকান্ড দেখছি...এলাকায় তাগো জঙ্গীবাদ ঘনিষ্ঠতা নিয়া কারো সন্দেহ নাই বইলাই জানি।
লেখক বলেছেন: আমার মুলত শব্দটি মনে হয় আপনি খেয়াল করেন নি। আগেও কাজ ছিল কিন্তু সেটা ছিল খুব ছোট স্কেলের কিন্তু বড় স্কেলের কাজ করে তারা সিডর আক্রান্ত এলাকায়।
আর মুসলিম এইড হচ্ছে ইংল্যান্ড ভিত্তিক অরগানিজেশন। আর ব্রিটেন হচ্ছে দুনিয়ার সন্ত্রাসবিরোধী আন্দোলনে আমেরিকার প্রধান সহযোগী। তাই জংগীর সাথে মুসলীম এইডের সম্পর্কের দাবী ধোপে টিকেনা।
এস্কিমো বলেছেন:
আপনার মা যখন মৃত্যুশয্যায় তখন আপনি কি ডাক্তারের কাছে জানতে চাইবেন তিনি মুক্তিযোদ্ধা নাকি রাজাকার - অবশ্যই। রাজাকার ডাক্তারকে আগেই চিনে রাখবো - যাতে সে আমার বাসায় না ঢুকতে পারে। রাজাকারদের প্রতিষ্ঠানে যাবো না।
লেখক বলেছেন: আর আপনি বিদেশে থাকেন বলে, এই কথা গুলি সহযে বলতে পারছেন। সিডর আক্রান্ত ব্যাক্তিরা যাদের খাবার জন্য পানিও ছিল না, তাদের জন্য কানাডা থেকে ইম্পোর্ট করে প্রথম বিশুদ্ধ পানির প্লান্ট বসিয়েছে মুসলিম এইড। যদি কখন ও দিনের পর দিন যখন অভুক্ত থাকেন পীপাসার্ত থাকেন তখন শত্রু ও যদি সাহায্য দেয় সবার আগে দৌড় দিয়ে নিবেন।
কাকতারু্য়া বলেছেন:
কথা হলো, মুসলিম এইড যা করেছে, অবশ্যই ভালো কাজ। কিনত্তু সমস্যা অন্যখানে। জামাতে ইসলামের ইতিহাস থেকে আমরা দেখেছি, তারা পুরোপুরি ইয়াহুদীদের মতোই ফর্মুলা অনুসরন করে। সেটা হলো, ক্ষুধার্তদের খাইয়ে, অভাবীদের/ দু:স্থদের সেবা করে অত:পর দলে টেনে নেয়া। তাদের বিভিন্ন মিশন এর দিকে দেখলেই বোঝা যায়।কাজেই না খেয়ে মরবো,বিনা চিকিৎসায় সবাইকে মরতে দেবো, কিনত্তু জামাত আর আল বদর এর সেবা নিয়া ঈমান হারাতে রাজি নই।
লেখক বলেছেন: তাহলে তো আপনাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। কেননা বাংলাদেশে মন্ত্রি মিনিস্টার ও রাজাকার হয়েছে।
আর আপনি উপর তলায় থাকেন বলে, এই কথা গুলি সহযে বলতে পারছেন। সিডর আক্রান্ত ব্যাক্তিরা যাদের খাবার জন্য পানিও ছিল না, তাদের জন্য কানাডা থেকে ইম্পোর্ট করে প্রথম বিশুদ্ধ পানির প্লান্ট বসিয়েছে মুসলিম এইড। যখন দিনের পর দিন যখন অভুক্ত থাকবেন পীপাসার্ত থাকবেন তখন শত্রু ও যদি সাহায্য দেয় সবার আগে দৌড় দিয়ে নিবেন।
এক্সবিজনেস বলেছেন:
রাজাকাররা সর্বদা এবং সর্বক্ষেত্রেই বর্জনীয় ।
লেখক বলেছেন: এইটা রাজাকার নিয়ে কোন পোস্ট না, এইটা গরীব মানুষের কাছে সাহায্য পৌছাতে কিছু মানুষ বাধা দিচ্ছে তাদের কাজের প্রতিবাদ।
রন্টি চৌধুরী বলেছেন:
এর প্রেসিডেন্ট হচ্ছে ফারুক মুরাদ যিনি একজন ইংল্যান্ডে বসবাসরত নতুন প্রজন্মের পাকিস্থানী।এই একটি কথাই এই সংগঠন থেকে মুখ ফেরানোর জন্য যথেষ্ঠ। বৃটেনে পুরো বাংলাদেশ ভিত্তিক আরও চ্যারিটি সংগঠন আছে। আমাদের উচিত মুসলিম এইডকে এড়িয়ে এদের ফান্ডে সাহায্য দেয়া।
লেখক বলেছেন'সামিয়া, আপনার মা যখন মৃত্যুশয্যায় তখন আপনিকে ডাক্তারের কাছে জানতে চাইবেন তিনি মুক্তিযোদ্ধা নাকি রাজাকার ?
হ্যা মাইনুল, জানতে চাওয়া হতে পারে। এদেশের সুস্থ মানুষেরা রাজাকারদের হাতে ৭১ এ ধর্ষিত হয়েছেন খুন হয়েছেন...এরপরেও তাদের বিশ্বাস করবে মানুষ? আবার তার থেকে চিকিৎসা নেবে?
লেখক বলেছেন: সব রাজাকাররাই যে খুন ধর্ষনে জড়িত ছিল এত সহজ সমীকরন করা বোধ হয় ঠিক না। আমি চট্টগ্রামের প্রভাবশালী একজন জামাত নেতাকে চিনি যিনি একাত্তরে তার বন্ধু ও আওয়ামীলীগ নেতাকে পাকিস্থানী সেনাদের বন্দুকের মুখ থেকে ফিরিয়ে এনেছেন। আর দেশ যখন দর্যোগে পতিত হয় তখন প্রায়োরিটি হচ্ছে মানুষের জীবন বাচানো। তখন সাহায্যটা কোথা থেকে আসছে তা বড় কথা নয়। আপনি যদি সুনামিতে এফেক্টেড হতেন আপনি এই সত্য টা বুঝতেন।
এস্কিমো বলেছেন:
সামিয়া, আপনার মা যখন মৃত্যুশয্যায় তখন আপনি কি ডাক্তারের কাছে জানতে চাইবেন তিনি মুক্তিযোদ্ধা নাকি রাজাকার এখন বলছেন - এইটা রাজাকার নিয়ে কোন পোস্ট না
এই জন্যেই -
এক্সবিজনেস বলেছেন: রাজাকাররা সর্বদা এবং সর্বক্ষেত্রেই বর্জনীয় ।
আমি বলি - একমত।
এক্সবিজনেস বলেছেন:
লেখক বলেছেন: এইটা রাজাকার নিয়ে কোন পোস্ট না, কিন্তু আপনার পোস্ট শিরোনমে নিজেই রাজাকারদের গ্রহনযোগ্যতা সম্পর্কে জানতে চেয়েছেন । তাই আমি আমার মনোভাব জানালাম । যে মানুষগুলো দেশটার জন্মের সময় থেকেই বিরোধীতা করে আসছে তারা কোনরুপ স্বার্থ ছাড়া ঐ দেশটির মানুষের উপকার করবে এটা পাগলেও বিশ্বাস করবে না ।
সামিয়া বলেছেন:
http://www.youtube.com/watch?v=S-OQkzIQitgএখানে শিবিবের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি কে দেখতে পাবেন । মুসলিম এইডের অন্যতম হর্তাকর্তা .....তিনি ।
আমি জানি আমার দেশের মানুষ উপোস দেবে প্রয়োজন এ তবুও রাজাকারদের সহানুভুতি আমরা চাই না ।......কারন শহীদ ও সম্ভম হারানো মা-বোনদের সাথে বেইমানী জামাত করতে পারে ....প্রকৃত দেশপ্রেমিকরা নয় ।
লেখক বলেছেন: এই প্রাক্তন শিবির নেতা একাত্তরে বয়স কত ছিল আপনি কি জানেন? বড়জোর ৫ কিংবা ৬।
আপনি উপর তলায় বাস করেন বলেই এই কথা গুলি বলতে পারলেন। একটু সিডর এফেক্টেড এরিয়া গুলিতে ঘুরে আসুন। দেখবেন মুসলিম এইডের কাজের ফলে হাজার হাজার মানুষ নতুন জীবনের সপ্ন দেখছে।
রন্টি চৌধুরী বলেছেন:
এজন্যই ইংল্যান্ডে যারা বসবাস করছেন তাদের সচেতন হওয়া উচিত। যেকোন দুর্যোগে বা প্রয়োজনে ইংল্যান্ডের বাঙালীরা টাকা দান করেন। ফান্ড রাইজিং প্রোগ্রাম হলে ৩ ঘন্টায় লাখ পাউন্ড উঠে যায়। আমাদের উচিত সচেতন হওয়া আর মু,এ এর তহবিলে কোন টাকা না দিয়ে অন্যাণ্য বাংলাদেশী চ্যারিটিতে দেয়া। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।
লেখক বলেছেন: দেখুন রন্টি , ইংল্যান্ডের মানুষ এত বোকা না। তারা যাকে ট্রাস্ট করে তাকেই টাকা দিবে। আপনার আমার কথায় না। যেখানে একমাত্র বাংগালী এম পি ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন টিভিতে পোগ্রাম করে মুসলিম এইডের প্রশংসা করেছেন, সেখানে আপনার আমার কথা কি কেউ শুনবে ?
রন্টি চৌধুরী বলেছেন:
মাইনুল আপনার সুনামী সুনামী শুনে রাগ লাগ লাগছে।আপনার কথা শুনে মনে হচ্ছে শরীর বেচে চলাও হালাল। আমার দুর্যোগ আমি এখন যেখান থেকে পাব সেখান থেকে সাহায্য নেব, চায় তো তারা আমাদের ধর্ষন করুক না কেন।
লেখক বলেছেন: আসলে আপনি ভুল বুঝছেন মুসলিম এইডে যারা জড়িত তারা যে অপরাধে জড়িত এটা কি কোন আদালতে প্রমানিত হয়েছে ? আর অভিযোগ তো যে কেউ করতে পারে।
আর মুসলিম এইড তো ব্রিটেন ভিত্তিক একটা অরগানাইজেশন। তারা বাংলাদেশের পলিটিক্সে জড়িত থাকার প্রশ্ন ই উঠেনা।
নেমেসিস বলেছেন:
মাইনুল মুসলিম এইডের কোন পোস্টটে কাজ করেন ??
রন্টি চৌধুরী বলেছেন:
ভাই, আমার কথা হচ্ছে মুসলিম এইড তার সামর্থ অনুযায়ী সেবা বাংলাদেশে দেয় না। অথচ তারা অনেক টাকা তোলে বৃটিশ বাংলাদেশীদের থেকে। টাকাটা যায় কোথায়? তাই আমি এ সংগঠনকে সন্দেহের চোখে দেখি। আর যেখানে এমন অনেক চ্যারিটি সংস্থা বৃটেনে আছে বাঙলাদেশীদের ...তাদের ফান্ডে টাকা দিলে তা বাংলাদেশেই খরচ হবে আর কোথাও হবার উপায় নাই, তাহলে আমরা কেন মুসলিম এইডকে দিব?পলা মন্জিলা সব চ্যারিটি সংস্থাকেই উৎসাহ দেন। সবার কথাই বলেন। আপনার কথা শুনে মনে হচ্ছে শুধু মুসলিম এইডের কথাই বলেছেন। পলাতো এতকিছু ঘেটে দেখেননি।
মুসলিম এইডের লোকজন অপরাধে জড়িত কিনা তাতে আমার মাথাব্যাথা নেই। আমার কথা হচ্ছে তাদের ফান্ডে না দিয়ে বাংলাদেশী চ্যারিটিতে টাকা দিন। কেন আমরা একটা পাকু ফান্ডে টাকা দিব? তারমধ্যে আবার এতে বাংলাদেশী যারা তারা বিতর্কিত।
লেখক বলেছেন: রন্টি এই যে টাকা পয়সা দেয়ার ব্যাপারটা নির্ভর করে ট্রাস্টের উপর। যাকে মানুষ ট্রাস্টওয়ার্দি মনে করে তাকেই টাকাটা দিবে। সেক্ষেত্রে কিন্তু মুসলিম এইড ওয়ান স্টেপ এহেড। বিশেষ করে টিভিতে তারা যে কাভারেজ পেয়েছে তা দিয়ে। আর অন্য যে সব সংগঠন গুলি আছে সেগুলি ছোট সংগঠন। আর বাংলাদেশ সরকারকে প্রবাসীরা দুই পয়সার ও ট্রাস্ট করেনা।
ভক্কডা বলেছেন:
নেমেসিস বলেছেন: ওয়ান্স এ রাজাকার অলওয়েজ রাজাকার । ঠিক কইছে
এখন ইনায়া বিনায়া রাজাকারের সাফাই গাওয়া বন্ধ করেন
নতুন বলেছেন:
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:০৩ লেখক বলেছেন: আর আপনি বিদেশে থাকেন বলে, এই কথা গুলি সহযে বলতে পারছেন। সিডর আক্রান্ত ব্যাক্তিরা যাদের খাবার জন্য পানিও ছিল না, তাদের জন্য কানাডা থেকে ইম্পোর্ট করে প্রথম বিশুদ্ধ পানির প্লান্ট বসিয়েছে মুসলিম এইড। যদি কখন ও দিনের পর দিন যখন অভুক্ত থাকেন পীপাসার্ত থাকেন তখন শত্রু ও যদি সাহায্য দেয় সবার আগে দৌড় দিয়ে নিবেন।
----------------- @@ মাইনুল>>
এই ভাবে ঝামাতের স্ট্রাটেজী বলে দিলে কি চলবে?? তা হলে কিন্তু আপনার চাকুরী থাকবেনা...
আমাদের দেশের ৯০% লোকই ধম` ভীরু... এই সুযোগ কাজে লাগাচ্ছে জামাত...
আমাদের দেশের বেশির ভাগ লোকই দারিদ্র... এই সুযোগ কাজে লাগাচ্ছে জামাত...দরিদ্র মুক্তিযোদ্ধারের সাহায্য... ( একে কি বলে আমি যানি না... "কারন গরু মেরে জুতা দান " is not enough as an example)
রাশেদ বলেছেন:
মাইনাস।
একলব্য১৯৭১ বলেছেন:
বাহ বাহ কি সুন্দর প্রচেষ্টা রাজাকারদের অপকর্মগুলো এড়িয়ে তাদের তথাকথিত সাহায্যমূলক কাজের মার্কেটিং করছেন আপনি।


















