আমার প্রিয় পোস্ট

এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ

বিচারপতি বললেন, আল্লাহরকাছে বিচার চান আমাদের হাত পা বাধা । আমরা শপথ অনুযায়ী কাজ করতে পারছিনা

২৭ শে মে, ২০০৮ রাত ১১:৩২

শেয়ার করুন:                   Facebook

গতকাল জামাত সেক্রেটারি আলি আহসান মুহাম্মদ মুজাহিদ হাইকোর্টে জামিন চাইতে গেলে আদালত এই মন্তব্য করেন। বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি আতাউর রহমানের সমন্নয়ে গড়ে বেঞ্চে বিচারপতিরা এই মন্তব্য করেন। তারা বলেন, দেশে সাইক্লোন চলছে, সাইক্লোন এলে মসজিদ, মন্দির, ঘরবাড়ি কিছুই থাকেনা। সেজদা দেবার জায়গা থাকেনা। তারা আরো বলেন, আমাদের কোন ক্ষমতা নেই। এখন আমাদের কিছু করার নেই। সংবিধান সমুন্নিত রাখার যে শপথ নিয়েছিলাম তা ভুলে যাবার চেস্টা করছি।

এই হচ্ছে বর্তমান তথাকথিত স্বাধীন বিচার ব্যবস্থা। বিচারকদের হাত পা বেধে এটা কি ধরনের স্বাধীনতা দেয়া হল। যে দেশে বিচারকরাই এত অসহায়, সে দেশে মানবাধিকারের কি অবস্থা তা অনুমান করা যায়। কয়েকদিন আগে সিনিওরিটি লংঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হচ্ছে। কি উদ্দেশ্যে এসব করা হচ্ছে। কাদের স্বার্থে এসব করা হচ্ছে।

দেশের বিচার অংগনে এসব কি হচ্ছে?

 

 

  • ১১ টি মন্তব্য
  • ২১৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ১৭ জনের ভাল লাগেনি
১. ২৭ শে মে, ২০০৮ রাত ১১:৩৬
comment by: তানভীর চৌধুরী বলেছেন: ভাই এইটা কোন বিচারপতি বলেছেন?
আপনি কোন পেপারে পেয়েছেন?
কাউকে quote করলে তার reference দয়া করে দিয়েন।
২. ২৭ শে মে, ২০০৮ রাত ১১:৪০
comment by: মাইনুল বলেছেন: গতকালের মানবজমিন, নয়াদিগন্ত সহ প্রায় সব পেপারেই এই নিউজ এসেছে।

http://www.manabzamin.net/lead-04.htm

Click This Link
৩. ২৮ শে মে, ২০০৮ রাত ১২:২০
comment by: বুমবুম বলেছেন: মাইনুল ভাই সব জানে,সব খবর পান:)
৪. ২৮ শে মে, ২০০৮ রাত ১২:৪৪
comment by: মাইনুল বলেছেন: দুটি কমেন্টের ভাষা আমার ভাল না লাগায় মুছে দিলাম।
৫. ২৮ শে মে, ২০০৮ সকাল ৭:১৪
comment by: তানভীর চৌধুরী বলেছেন: ভাই লিঙ্কে তো কিছু নাই।
তাছাড়া, নয়াদিগন্ত তো জামাতঘেসা পত্রিকা। খবর একটু বায়াসড হতে পারে।এটি প্রোপাগান্ডা হবার সম্ভাবনা বেশি।

যদি খবরটি সত্যিও হয়, তবুও কোন বিচারক সাংবাদিকদের এই কথা বলবে আমার বিশ্বাস হয় না।
৬. ২৮ শে মে, ২০০৮ সকাল ৮:৫৩
comment by: হ্যারি সেলডন বলেছেন: লিংকে তো কিছুই পেলামনা??!!
৭. ২৮ শে মে, ২০০৮ দুপুর ১:০০
comment by: মাইনুল বলেছেন: মানব জমিনের লিঙ্কটা দেখি কাজ করতেছে না কারন প্রত্যেক দিন ওরা লিঙ্ক চেইঞ্জ করা। তবে আমার লেখার প্রত্যেকটা লাইন ই মানব জমিনে ছিল। লাইব্রেরীতে গিয়ে মানব জমিনের সংখ্যাটা চেক করলেই দেখতে পাবেন।

আর নয়া দিগন্ত আদালত নিয়ে কখনো মিথ্যা লিখবেনা। আর খবর যদি মিথ্যা হতো আদালত থেকে প্রতিবাদ পাঠানো হত এবং নয়া দিগন্তের বিরুদ্ধে মামলা করা হতো । আদালত এই কথা গুলি সাংবাদিক দের বলেন নি, বরং বাদীকেই বলেছেন।
৮. ২৯ শে মে, ২০০৮ ভোর ৪:৫১
comment by: হ্যারি সেলডন বলেছেন: নয়াদিগন্তের ওখানে আমি তো কিছুই পেলামনা???!!
৯. ২৯ শে মে, ২০০৮ ভোর ৫:৩৩
comment by: হরিসূধন বলেছেন:
আল্লাহ বা সৃষ্টিকর্তার কাছে যে কেউ বিচার চাইতে পারে। এতে আনন্দিত্‌ বা দুঃখ পাওয়ার কি আছে। চোর যেমন রক্ষা পাওয়ার
পার্থনা করে। তেমনই মালিক পক্ষ ও পার্থনা করে বিচারের।
১০. ২৯ শে মে, ২০০৮ সকাল ৮:১৬
comment by: মাইনুল বলেছেন: @ হ্যারি সেলডন

Click This Link
১১. ২৯ শে মে, ২০০৮ সকাল ৮:১৮
comment by: বি পজেটিভ বলেছেন: -
মাইনুল মাইনুল ডাক পাড়ি,
মাইনুল কেন রাজাকারের বাড়ি?

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩১৭৫২