আমার প্রিয় পোস্ট

এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ

পশ্চিমারা জামাত কে মডারেট মুসলিম দল হিসাবেই মনে করে

৩১ শে মে, ২০০৮ রাত ১২:৫৭

                       

পশ্চিমারা জামাত কে মডারেট মুসলিম দল হিসাবেই মনে করে। অর্থাৎ জামাত কোনদিন পাওয়ারে এলেও তারা এর বিরোধীতায় আদাজল খেয়ে লাগবেনা। যেভাবে তারা হামাসের বিরুদ্ধে লেগেছিল। বর্তমানের বিশ্বায়নের যুগে বাংলাদেশের মত গরীব দেশের পক্ষে সারা বিশ্বের সাথে যোগাযোগ ও বানিজ্য করা ছাড়া অর্থনৈতিক ভাবে এক মিনিট ও টিকে থাকা সম্ভব নয়। সে জন্য জামাত ও পশ্চিমাদের সাথে ভাল সম্পর্ক মেইন্টেইন করে।

কয়েকবছর আগে মার্কিন এম্বাসেডর টমাস জামাত কে মডারেট ইসলামিক দল হিসাবে আখ্যায়িত করেছিলেন। এছাড়া পশ্চিমা দেশ গুলির যেকোন প্রোগ্রামে জামাতকে আমন্ত্রন জানানো হয় ও পশ্চিমা দেশ থেকে কেউ ভিজিটে এলে জামাত এর সাথে ও দেখা করে।

কয়েকদিন আগে আমেরিকার উপসহকারী মন্ত্রী এরিকা বার্কস-রাগলস বাংলাদেশ সফরে আসেন। তিনি জামাত সম্পর্কে কি কমেন্ট করেন তা , বিডি নিউজের এই রিপোর্টে পড়ুন।

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের উপ সহকারী মন্ত্রী এরিকা বার্কস-রাগলস রোববার বলেছেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী এদেশের মানুষেরই একটি অংশের প্রতিনিধিত্ব করছে। জঙ্গিবাদকে উসকানি দেয় এমন কোনো কাজ তারা করছে না।

সন্ধ্যায় রাজধানীর আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় এরিকা এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের উপ সহকারী মন্ত্রী বলেন, "জামায়াত এ সমাজেরই একটি অংশের প্রতিনিধিত্ব করছে। একটি দল হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডও চালাচ্ছে তারা।"

তিনি বলেন, "জঙ্গি পথে সরকারকে উৎখাতের কোনো মতাদর্শকে জামায়াত মদদ দিচ্ছে না। জঙ্গি কর্মকাণ্ডেও তারা জড়িত নয়।"

তিনি বলেন, "যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা মতাদর্শক সমর্থন করে না। আমরা বিশ্বাস করি, রাজনীতিতে সব দলের অংশীদারিত্বের সমান সুযোগ থাকতে হবে।"

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক উপসহকারী মন্ত্রী এরিকা বার্কস-রাগলস গত সোমবার ঢাকায় আসেন। এ মাসেই যুক্তরাষ্ট্র সরকারের আরো দুই প্রতিনিধি বাংলাদেশ সফর করেছেন।

 

 

  • ৩৩ টি মন্তব্য
  • ৩৮১বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ২৫ জনের ভাল লাগেনি
১. ৩১ শে মে, ২০০৮ রাত ১:০৮
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: মাইনুল ভাই আপনার এই পোস্টের মূল বক্তব্য কী দয়া করে বলবেন একটু?
৩১ শে মে, ২০০৮ রাত ১:২৮

লেখক বলেছেন: বাংলাদেশের ভিতরেই অনেক প্রগতিবাদীরা জামাত কে মৌলবাদী, জংগী ইত্যাদি বলে নিষিদ্ধ করার দাবী জানায়। অথচ পশ্চিমারাই জামাতকে গনতান্ত্রিক দল মনে করে। তাহলে বুঝা যায় তাদের দাবী কত অসার।
আরেকটা ব্যাপার পশ্চিমাদের চরম বিরোধীতার কারনেই হামাস সরকার টিকতে পারেনাই প্যালেস্টাইনে। কিন্তু জামাত সম্পর্কে পশ্চিমাদের দৃস্টিভংগি পজিটিভ। তার মানে জামাত ক্ষমতায় আসলেও তারা বাধার সৃস্টি করবেনা।

২. ৩১ শে মে, ২০০৮ রাত ১:১০
comment by: জামাল ভাস্কর বলেছেন: জামায়াতে ইসলামীর আমেরিকান কানেকশনের খবর দেওনের জন্য আপনারে ধন্যবাদ...
৩১ শে মে, ২০০৮ রাত ১:২১

লেখক বলেছেন: এইখানে আমেরিকা কানেশনের খবর না। বর্তমান যুগে বাংলাদেশের পক্ষে অন্য দেশের সাথে ব্যবসা বানিজ্য ছাড়া এক মুহুর্ত ও টিকা সম্ভব না। কয়েকদিন আগে ইন্ডিয়া চাল রপ্তানি বন্ধ করনে কি হইছিল মনে আছে?
আমেরিকা যদি কোন অন্যায় করে তার প্রতিবাদ ও করতে হবে। কিন্তু তাই বলে সম্পর্ক ছিন্ন করা মানে দেশের অর্থনীতির বারোটা বাজানো।

৩. ৩১ শে মে, ২০০৮ রাত ১:১৪
comment by: স্ট্যানলি কুবরিক বলেছেন: এই পোস্টকে স্টিকি করার আবেদন জানাই। তাজুল ইসলাম মুন্নার নাম কাইট্যা মাইনুলকে রসিক গ্রুপের এডমিন বানানোর সুপারিশ করলাম কর্তৃপক্ষের কাছে
৪. ৩১ শে মে, ২০০৮ রাত ১:২৩
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক।

তবে আগে আমার প্রশ্নের জবাব দিয়া লন।
৫. ৩১ শে মে, ২০০৮ রাত ১:২৪
comment by: জামাল ভাস্কর বলেছেন: আমেরিকানগো সার্টিফিকেট পাইতে শুনছি কেবল প্রতিবাদমূলক সম্পর্ক রাখলে চলে না...আরো কিছু...দহরম মহরম লাগে...
৩১ শে মে, ২০০৮ রাত ১:৩২

লেখক বলেছেন: আজকাল বাম নেতারা ও আম্রিকা সফর করে। আপনেও সবার আগে দৌড় দিবেন।

৬. ৩১ শে মে, ২০০৮ রাত ১:৩০
comment by: দরদী নজরুল বলেছেন: জামাতকে যারা সন্ত্রাসবাদী দল হিসাবে প্রমাণ করতে চান,তাদের মোক্ষম জবাব।ধন্যবাদ মইনুল ভাই।
৩১ শে মে, ২০০৮ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৭. ৩১ শে মে, ২০০৮ রাত ১:৩৫
comment by: অমিত বলেছেন: জামাতের সবই আছে। সৌদি কানেকশন, ফাকিস্তান কেনকশন, ভারতীয় কানেকশন, আমেরিকান কানেকশন, ইরান কানেকশন। খালি বাংলাদেশের মানুষের সংগে কানেকশনটাই নাই। কিসু কইতে গেলেই দুইডা চড় খায়।
৩১ শে মে, ২০০৮ দুপুর ২:১৪

লেখক বলেছেন: বাংলাদেশে জামাত তৃতীয় বৃহত্তম দল। এইটা খিয়াল রাইখেন।

৮. ৩১ শে মে, ২০০৮ রাত ১:৪৩
comment by: রিয়াজ শাহেদ বলেছেন: হুমম... বুঝলাম। এখন আমারে বলেন দেখি যে মডারেট মুসলিম দল কথাটার অর্থ কী?
৯. ৩১ শে মে, ২০০৮ রাত ১:৪৩
comment by: জামাল ভাস্কর বলেছেন: আপনের অবগতির লেইগা কইতে পারি আমি বামনেতা নই...আর কোন দেশ সফরের প্রশ্ন এইখানে আসতেছে না...আপনে বললেন আমেরিকান সরকারও জামায়াতের প্রতি সহানুভূতিশীল...যেইটা থাকনের কারনে তারা ক্ষমতায় গেলেও কোন সমস্যা হইবো না...আমেরিকায় ভ্রমণে বা ভাগ্যান্বেষণে যাওয়া আর সরকারের সহানুভূতি আদায়ে যাওয়া দুইটা যে এক না সেইটা নিশ্চয়ই বুঝেন...
০১ লা জুন, ২০০৮ দুপুর ২:৫১

লেখক বলেছেন: আমি বলি নাই যে,আম্রিকা জামাতের প্রতি সহানুভুতিশীল। আমি বলেছি যে, আম্রিকা জামাত কে অন্য দলগুলি যেমন, আওয়ামীলীগ বা বি এনপি র মত একটা গনতান্ত্রিক দল মনে করে। কোন টেররিস্ট বা কট্টর দল মনে করেনা।

১০. ৩১ শে মে, ২০০৮ রাত ১:৫৪
comment by: জেনারেল বলেছেন: এই পোস্টকে স্টিকি করার আবেদন জানাই।
১১. ৩১ শে মে, ২০০৮ রাত ১:৫৭
comment by: স্বাধীনতা তুমি বলেছেন:
লেখক বলেছেন: অর্থাৎ জামাত কোনদিন পাওয়ারে এলেও তারা এর বিরোধীতায় আদাজল খেয়ে লাগবেনা।


লেখক কিভাবে ভাবলেন বাংলার মাটিতে জামাত ক্ষমতায় আসতে পারে? ভাই জামাতে উপর বাংলার মানুষের অভিশাপ আছে। মুসলমান হয়ে আর এক মুসলমান মা বোনে ইজ্জত লুন্ঠনকারী দলকে আল্লাহ তায়ালা এতো তাড়াতাড়ি মাফ করে দিবেন এটা ভাবলেন কি করে। জামাত সরকারে গেলে বিশ্বের কোন মোড়ল দেশ বন্ধু হবে না কে শত্রু হবে তা এতো এ্যডভান্স চিন্তা করার কি দরকার আছে?
৩১ শে মে, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: ৭১ -এ জামাত কোন যুদ্ধাপরাধে লিপ্ত ছিল না। এই ব্যাপারে আমার এই পোস্ট টি দেখুন।
Click This Link

আর বাংলাদেশে জামাত থার্ড পজিশনে আছে। বড় দুই দল যেভাবে জনগনের আশা আকাঙ্ক্ষা পুরনে ব্যর্থ হচ্ছে, তাতে জনগন যদি জামাত কে ক্ষমতায় বসায় তাতে আশ্চর্যের কিছুই থাকবেনা।

১২. ৩১ শে মে, ২০০৮ সকাল ১১:২০
comment by: বুমবুম বলেছেন: এই পোস্ট স্টিকি কইরা মাইনুল ভাইরে তার যথাযোগ্য মর্যাদা দেয়া হউক:)
১৩. ৩১ শে মে, ২০০৮ সকাল ১১:২৭
comment by: নির্বাক সুশীল বলেছেন:
এই পোস্টরে স্টিকি করা হউক
১৪. ৩১ শে মে, ২০০৮ রাত ১০:৩০
comment by: দ্বীপবালক বলেছেন: একটা ইসলামী দলের প্রয়োজন আল্লাহ্‌র উপর ভরসা করা এবং আল্লাহ্‌র পথে কারো তোয়াক্কা না করা। "হে ঈমানদারগণ! তোমাদের মধ্যে যারাই তাদের দীন থেকে মুখ ফিরিয়ে নেবে (তাদের জেনে রাখা উচিত) শীঘ্রই আল্লাহ্‌ এমন এক দল লোকের উত্থান ঘটাবেন যাদের তিনি ভালবাসবেন এবং তারাও তাঁকে ভালবাসবে। এরা হবে বিশ্বাসীদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর। এরা আল্লাহ্‌র রাস্তায় জিহাদে নিবেদিত হবে আর এব্যাপারে কোন নিন্দুকের কোন রকম নিন্দার কোন তোয়াক্কা করবেনা।" (আল-কুরআন; ৫/৫৪)
পশ্চিমাদের "মডারেট সার্টফিকেট" একটা ইসলামী দলের জন্য লাভজনক নয় কোনভাবেই, জনাব মাইনুল। আমার মনে হয় আপনার বালখিল্য এসব পোস্ট দান থেকে বিরত থাকা অনেক ভাল হবে।
ধন্যবাদ।
৩১ শে মে, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: এখানে আপনার বুঝার ভুল আছে। এখানে সার্টিফিকিটের ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে, কৌশলের।

আর বর্তমান যুগে এসে আপনি যদি সারা দুনিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে বসে থাকেন তাহলে একমিনিটের জন্য ও কোন দল ই পাওয়ারে টিকে থাকবে না। কয়েকদিন আগে ভারত যখন চাল রপ্তানি করবেনা বলেছিল। তখন বাংলাদেশের কি অবস্থা হয়েছিল, তা ভেবে দেখুন। আমি জানি ইসলামী আন্দোলন করা হয়,আল্লাহর সন্তুস্টির জন্য। কিন্ত কৌশলী না হয়ে আন্দোলন করা আর না করার মধ্যে কোন ডিফারেন্স ই নেই।

রাসুল (সাঃ) কি ইহুদী বা কাফের দের সাথে কোন চুক্তি করেন নাই ?

আর মুসলিম বলেই যে পশ্চিমাদের সাথে শত্রুতা করতে হবে, এটা আপনি কোথায় পেলেন ? পশ্চিমারা মুসলমানদের শত্রু নয়, বরং তাদের শাসকদের পলিসি মুসলমান দের শত্রু। সাধারন পশ্চিমা জনগন এমন কি সাধারন একজন ইহুদি ও মুসলমানদের শত্রু হতে পারেনা।

১৫. ৩১ শে মে, ২০০৮ রাত ১০:৪৬
comment by: রাতমজুর বলেছেন:
পশ্চিমাদের "মডারেট সার্টফিকেট" টা জামাতকে পশ্চিমা দালাল হিসাবে সার্টফাই করবে, এটা বড় দরকার ওদের। যেমন আগে দরকার হয়েছিল পাকিস্থানী সার্টফিকেট।
৩১ শে মে, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন: এখানে দালালীর কোন ব্যাপার না। বর্তমান বিশ্বায়নের যুগে সব দলকেই সারা বিশ্বের সাথে সুসম্পর্ক মেইন্টেইন করেই চলতে হবে। সেটা আওয়ামীলীগ ই হোক, কমিউনিস্ট পার্টি ই হোক, বি এন পি ই হোক বা জামাত হোক।
বাংলাদেশের মত একটা গরীব দেশ সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে একদিন ও চলতে পারবেনা।
এটাই বাস্তবতা।

১৬. ০১ লা জুন, ২০০৮ রাত ১:০১
comment by: কায়সার বলেছেন: অামাদের চারপাশে একটা কথা প্রচলিত অাছে অামেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার না্‌ই।

অার অামি ব্যাক্তগতভাবে মনে করি অামেরিকা বেশ ভালই জানে জামাত বারাবারি করলে একে যুদ্ধপরাধীর কথায় শায়েস্তা করা যাবে। ২৮শে অক্টোবরের মত ঘটনাগুলো এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাদের সাহায্য করেছে। কিন্তু বিএনপি বা লীগ এর মত দলের পারিবারিক ঐতিহ্যকে োরা ভয় পায় ধর্মের মতই কেননা তা অাবেগকে তাড়িত করে। তাই বর্তমানের এ অায়োজন।

হ্যঁা,, এটাত ঠিক জলে বাস করতে হলে কুমিরের অাধিপত্য মেনে নিতে হবে।
০১ লা জুন, ২০০৮ ভোর ৪:৪৪

লেখক বলেছেন: ৭১ এ জামাত কোন যুদ্ধাপরাধ করেনি। ৭১ এর পরে যে ১৯৫ জন যুদ্ধাপরাধীকে চিহ্নিত করা হয়েছিল, তার সবাই পাকিস্থানী সেনা বাহিনীর সদস্য।

জামাত পাকিস্থান ভাগ হোক এটা চায়নি। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। এটা কখনো যুদ্ধাপরাধ হতে পারেনা। এই ব্যাপারে আমার এই পোস্টটি দেখুন।

Click This Link

সুতরাং জামাতকে কেউ যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে আটকাতে পারবে কিনা সন্দেহ আছে।

আর এখানে জলে বাস করতে হলে কুমিরের আধিপত্য মেনে নেবার বিষয় না। ব্যাপার হচ্ছে , বর্তমান দুনিয়ায় প্রত্যেক্টি দেশ ই একে অপরের উপর নির্ভরশীল। বাংলাদেশের যেমন আমেরিকার দরকার , তেমনি বাংলাদেশের ও আমেরিকার দরকার আছে।

১৭. ০১ লা জুন, ২০০৮ বিকাল ৪:২১
comment by: স্বাক্ষর শতাব্দ বলেছেন: পশ্চিমাদের সার্টিফিকেটের দরকার কি? পশ্চিমারা তো ইসলামকেও সন্ত্রাসের সাথে মিলায়, এই রেফারেন্সটা ভালো হল না
০১ লা জুন, ২০০৮ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: এখানে সার্টিফিকেটের প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে, বর্তমান দুনিয়ায় টিকে থাকতে হলে কোন দেশ ই অন্য দেশ থেকে বিচ্ছিন্ন থাকতে পারবেনা। সেক্ষেত্রে বাংলাদেশের যেমন পশ্চিমাদের সাথে সম্পর্ক দরকার তেমনি পশ্চিমাদের ও বাংলাদেশের সাথে সুসম্পর্ক দরকার।

আর পশ্চিমারা যদি কোন অন্যায় করে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে। আর পশ্চিমা শাসক গোস্টীর সাথে পশ্চিমা সাধারন মানুষ কে মিলিয়ে ফেললে হবে না।

১৮. ০৩ রা জুন, ২০০৮ রাত ৩:৪৮
comment by: অমিত বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশে জামাত তৃতীয় বৃহত্তম দল। এইটা খিয়াল রাইখেন।

দুইজনের মধ্যে ৩য় স্থান পাওয়ায় জামাতকে অভিনন্দন।
১৯. ০৩ রা জুন, ২০০৮ রাত ৩:৫১
comment by: হ্যারি সেলডন বলেছেন: আসল কথা বলেছেন। সিআইএ আর মোসাদের ফান্ডিংএ যে জামাত চলে সেটা জানা কথা। ইসলামের সর্বনাশ করার জন্য জামাতকে তারা ফান্ডিং করে।
০৩ রা জুন, ২০০৮ দুপুর ১:০১

লেখক বলেছেন: এইটা ভুল ধারনা। বর্তমান যুগে সবদেশের ই একে অপরের সাথে সম্পর্ক রাখতে হয়। তার মানে এই নয় যে তারা একে অপরের ফান্ডিং এ চলে।

২০. ০৩ রা জুন, ২০০৮ দুপুর ১২:৫৯
comment by: বি পজেটিভ বলেছেন: মাইনুল আমার ছড়া - যেইটা আফনারে নিয়া। মুইচ্ছা দিলেন ক্যা?
০৩ রা জুন, ২০০৮ দুপুর ১:০১

লেখক বলেছেন: অপ্রাসংগিক তাই।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৯৫৬৯