আমার প্রিয় পোস্ট
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- মাইনুল এবং আওরঙ্গজেব, হ্যারির পোষ্ট প্রিয় থেকে সরিয়ে ফেলেন - ভালো
- Why the West is coming to Islam (6-10)Bangla dubbing. - আলোকবর্তিকা
- শেখ মুজীবুর রহমানকে আসলেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছিল আয়ুব!! - এহহামিদা
- গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধে একটি প্রায় ব্যর্থ উদ্যোগ : কিয়োটো প্রটোকল - দূরন্ত
- সংবাদপত্রগুলোর কার অবস্থান কেমন - কাঙাল
- ইসরায়েলী দখলদারিত্বের ষাটতম বার্ষিকী: আমি আরব গেরিলাদের সমর্থন করি ২ - ফারুক ওয়াসিফ
- নবীনদের জন্য - নাদান
- রসুল সা. এর চারের অধিক বিয়ে প্রসংগঃ ইউসুফ আল কারদাওয়ী - মাহমুদ রহমান
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে প্রিয় ব্লগার আরিফুর রহমানের পোস্টে আমার কমেন্ট। - হ্যারি সেলডন
- কম্যুনিজমের রক্তাত্ত ইতিহাস। কম্যুনিজমের হিংস্রতার ইতিহাস।কম্যুনিজমের গনহত্যার ইতিহাসের ডকুমেন্টরি গুলো দেখুন।যা আড়াই কোটির ও বেশী নিরিহ মানুষ হত্যা কারী। - ভ্রুক্ষেপিত জ্ঞান
- ওরিয়ানা ফালাচির নেয়া শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার - মাহবুব মোর্শেদ
- মুসলমানরাই কেবল সন্ত্রাসী নয় - মাহিরাহি
- নারী পুরুষের বাম পার্শ্বের পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে, এটা কতটুকু যুক্তিযুক্ত? - গোস্বামী
- সৌর প্যানেল আপডেট - কেএসআমীন
- অপ বাক এর পোস্টের তীব্র প্রতিবাদ করছি - কাউন্টার পোস্ট : ১ - নাহিদ মাহমুদ
- "বিহারী"একটি অভাগা বীষবৃক্ষের নাম - মাহবুব সুমন
- বাবার গল্প - অহনা
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার
- সহজ নেটওয়ার্কিং ও ইন্টারনেট শেয়ারিং - ত্রিভুজ
- মহাশূন্যে আলো কি সরল পথে চলে!!?? - সঞ্জিব
- গ্রানাডা ট্র্যাজেডি নিয়ে একটি অসাধারণ লেখা - আর খান
- ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি সারাবিশ্ব! উত্তরনের উপায় বের করতে হবে এখনই! - প্রশাসন
- দৈনিক পত্রিকায় প্রকাশিত রাজনীতিবিদদের তথ্যাদির সংকলন - রুবন
তারেকের পংগুত্ব অবস্থা কি মানবাধিকার লঙ্ঘন নয় ?
১৫ ই জুন, ২০০৮ রাত ১২:৩০
অনেকে বলেন তারেক অনেক দুর্নীতি করেছে। তাই তাকে এরেস্ট করা ঠিক হয়েছে। যদিও এখনো পর্যন্ত তারেকের কোন মামলার রায় হয় নি তবুও অনেকে তাকে দুর্নীতির বরপুত্র বলে আখ্যায়িত করেন। যাই হোক না কেন, সেটা আমার এই পোস্টের বিষয় নয়। আমার কথা হচ্ছে, যে যতই দোষী হোক না কেন, তার বিচার হতে হবে প্রচলিত নিয়মে।
তারেক এরেস্ট হবার আগে ছিল সুস্থ সবল এক যুবক। কিন্ত এখন তার মেরুদন্ডের হাড় ভাংগা, অচিরেই তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিতসা করানো না হলে সে চিরতরে পংগু হয়ে যাবে। কেন এমন হল? নিশ্চয় ই তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। কিন্তু এই নির্যাতন দেশের কোন আইনে আছে ? এইটাতো সুস্পস্ট মানবাধিকার লংঘন। তারেক যতই দোষী হোক তার বিচার হতে হবে প্রচলিত আইনে, কোনভাবেই এইটা জাস্টিফাইয়েবল না যে তাকে নির্যাতন করে পংগু করে দিতে হবে।
একই ভাবে তার ভাই কোকোর ফুসফুসের অবস্থা খুবই খারাপ। সে প্রায় মৃত্যুপথ যাত্রী। অচিরেই তার ও বিদেশে চিকিতসা দরকার অথচ তাকেও বিদেশে পাঠানো হচ্ছেনা।
এখন কথা হচ্ছে, বিনা চিকিতসায় এদের যদি কিছু হয়, তাহলে তার জন্য দায়ী কে হবে ? সরকার যদি মনে করে এদের কিছু হলেও তাদের কে কেউ কিছু করতে পারবে না, তাহলে সরকার কি ভুল করছেনা? বংগবন্ধুর খুনীদের কে অনেক বছর পরেও কি বিচার করা হয়নি? আজ নিউজে দেখলাম পাকিস্থানের নওয়াজ শরীফ সেনা শাসক পারভেজ মুশাররফের ফাসির দাবী করছে।
তারেক , কোকো দুর্নীতি করে থাকলে তার অবশ্য ই বিচার হতে হবে। জেল হতে হবে। তা জনগন মেনে নিবে। কিন্তু নির্যাতন করে বা বিনা চিকিতসায় যদি তাদেরকে খারাপ পরিনতির দিকে ঠেলে দেয়া হয় , তা কখনো গ্রহনযোগ্য নয়।
দরদী নজরুল বলেছেন:
উনার অবস্হা দেখে যে কিছুটা দুঃখিত হইনি তা নয়, তবে নিজে ক্ষমতায় থাকতে অন্যদের যে মানবাধিকার আছে তা তিনি কমই মনে রেখেছিলেন।
প্রবাস কন্ঠ বলেছেন:
সুন্দর লিখেছেন +
স্ট্যানলি কুবরিক বলেছেন:
কিন্তু তাদের মা খালেদা জিয়া যে বললেন বাংলাদেশেই ভালো চিকিৎসার ব্যবস্থা আছে, সেজন্য বিদেশ যেতে হবে না ( হাসিনার বিদেশযাত্রা প্রসঙ্গে) এখন তিনি ছেলেদের বেলায় ডায়লগ বদলাবেন?
হাসিব মাহমুদ বলেছেন:
তারকা ভাই ও কোকাকোলা ভাইকে নির্যাতনের তীব্র নিন্দা জানাই
কৌশিক বলেছেন:
তারেক কোকো দুই ভাইতাইরে নাইরে নাইরে নাই
তারেক বলে ওরে কোকো
এত কিসের গন্ধ শোকো!
কোকো বলে বড় ভাই
জেলখানায় হাওয়া নাই
তারেক বলে সবুর করো
পাছার কাছে মুখটা ধরো!
জেনারেল বলেছেন:
টাকলু তো হেভি কোবতে লিখছে
ওবায়েদ বলেছেন:
তারেক জিয়া দুর্নীতি করেছে, আগে একটু একটু বিশ্বাস হলেও এখন মনেহয় প্রথম আলো আর শেখ হাসিনার অপপ্রচার..বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দলের, সব চাইতে জনপ্রিয় নেতাদের কোন কিছু হয়ে গেলে, সরকার তা কি ভাবে সামাল দিবেন, তা ভাবতে গা শিউরে উঠে।
হাসিব মাহমুদ বলেছেন:
কালোজিরায় শুনচি সব রুগের দাওয়াই আচে । তাগোরে কেজিখানিক কালোজিরা খাওয়ায় দেয়া হৌক ।
ওবায়েদ বলেছেন:
নিজের বেলায় মানবঅধিকার, অন্যের বেলায় কি ধরকার !!!
রাতমজুর বলেছেন:
মানবাধিকার মানবের জন্যে, যেহেতু উহারা রাজনীতিবিদ নামক প্রাণী, তাই উহাদের ক্ষেত্রে মানবাধিকার প্রযোজ্য কি না, তাহা ভাবিবার জন্যে একটি কমিটি গঠন করা হউক।
এস্কিমো বলেছেন:
মইনুল এখন দেখি তারেকের দালালি শুরু করছে, ঘটনা কি?
শান্তির দেবদূত বলেছেন:
তারেকের মেরুদন্ডের মাত্র ২/৩ টা হাড্ডি ভাংছে, আমারতো মনে হয় এর সবগুলো হাড্ডি ভাইংগা দেওনের দরকার। আর কই কই চুরির টাকা লুকাইয়া রাখছে এইসব বাইর করনের লাগি একটু আধটু ডলা দিতেই হয়।আর আমি বুঝলাম না, বাংলাদেশের কোটি কোটি মানুষ থাকতে এই তারেকের লাগি আপনের পরান পুরে কেন ?
নামহীন মানব বলেছেন:
ননীর পুতুলগুলো জেলখানায় থাইকা অসুস্থ হয়েছে। কোন টর্চার করা লাগে না। এরাতো জীবনে কোনদিনও কল্পনা করে নাই এদের বিচার এই দেশে কেউ করবে। তাদের এই অবস্থা দেখে একটুও খারাপ লাগেনি আমার। এই দুই ভাই মিলে ৫ বছরে দেশের হাল এর চেয়ে খারাপ করেছে তাই দেশের চেয়ে এরা আমাদের কাছে বড় হতে পারেনা। আর বঙ্গবন্ধ হত্যার বিচারের সাথে এদের বিচারকে তুলনা করার জন্য মাইনাস।
নিসর্গ পথিক বলেছেন:
এইটা কি বললেন...!!!!
নীল নিঃসঙ্গতা বলেছেন:
একমত নই।
সাদা মন বলেছেন:
পোড়তিবাদ জানাই...ষড়কারকে আইপি সহ ব্যান মারা হউক...!!সবাই বল আমীন! এখন খুশি?
যত্তসব...ব্লগ ভরিয়া গেল ______!!
মেন্টাল বলেছেন:
চুর মহারাজার জন্য কান্নাকাটি করায় মাইনাচ
এস্কিমো বলেছেন:
তারেকের চোরাধিকার লংঘনের তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে তারেক ও কোকোকে ফালু আর হারিস সহ একটি বিশেষ অধ্যাদেশের মাধ্যমে শান্তিপূর্ন লুটপাটের অধিকার ফিরিয়ে দেবার দাবী করছি।প্রয়োজনে তাদেরকে লুটপাটের পুরষ্কার হিসাবে লুটপাধাধিরাজ ( অথবা শাহজাদা এ লুটপাট) উপাধিতে ভুষিত করা যাইতে পারে।
মো: শাহরিয়ার কবির ( রনি ) বলেছেন:
একজন মানুষ যত খারাপ কাজ করুক না কেউ তাকে এভাবে অত্যাচার ঠিক না । সে যদি খারাপ কাজ করে থাকে তাকে ক্রসফায়ার করতে পারত । কিন্তু এভাবে একজনকে পঙ্গু করে দেওয়া একদমই উচিত হয়নি । এই নির্যাতন তাকে রাজনীতিতে আরও শক্তিশালী করছে বলে আমার মনে হয় । বাংলাদেশের মানুষ কেমন এটা আমাদের সবার জানা ।।। দেখবেন একদিন এই বাংলাদেশের মানুষ তাকে ......................
এই হল বাংলাদেশ ।।।
আমি টগর (দি শেষ Avatar) বলেছেন:
আরাবিক আইন এই দুজেন কে দিয়ে শুরু হউক, এক হাত এক পা আগে কাটা হউক ।
দ্বিতীয়নাম বলেছেন:
দেশ আর জনগনের স্বার্থে তাগো উদ্ভাবিত ক্রশফায়ারই সকলের কষ্টনাশ করতে পারে।
মো: খায়রুল বাসার বলেছেন:
অনেক মন্তব্য পড়লাম । বুঝলাম তারা বিচার পছন্দ করে না ।এভাবে বাংলাদেশে দুনীর্তির মেরুদন্ড ভেঙ্গে দিতে পারবেন না ।
অত্যাচারের প্রতি না, বিচারের প্রতি আস্তা থাকতে হবে ।
পরীরমেলা বলেছেন:
@মাইনুলকে ধন্যবাদ মানবিক দিক বিবেচনা করে পোষ্ট করার জন্য। +
তারেক যে চোর তা বুমবুম, এস্কিমো ,বহুরূপী মহাজন ,চিকনমিয়া, নামহীন মানব অনেকে বললেন।
বুমবুম, এস্কিমো ,বহুরূপী মহাজন ,চিকনমিয়া, নামহীন মানব রাজস্বাক্ষী হলে তো তারেকের বিচার করা সহজ হবে। কিন্তু তারা হবে না কারণ তারা ব্লগের পরিবেশ নষ্ট করতে এবং অন্যকে গালি দিতে পছন্দ করে।
এস্কিমো বলেছেন: মইনুল এখন দেখি তারেকের দালালি শুরু করছে, ঘটনা কি?
এই উস্কানি মুলক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।
অনিন্দিতা ০১ বলেছেন:
মাইনাচ
ভুডুল বলেছেন:
+
মাইনুল বলেছেন:
অনেকে নানান মন্তব্য করেছেন। ইন্টারেস্টিং হইলো হাসিনার ব্যাপারে তারা নীরব!!!!!তারেক যদি দোষ করে থাকে তাকে তো প্রচলিত আইনে বিচার করা যায়। তাই বলে তাকে মেরে মেরুদন্ড ভেংগে দেয়া মানবাধিকারের চরম অবমাননা।
ফজল বলেছেন:
আইরিন কি এখন পক্ষাঘাতে আক্রান্ত? তার কাছ থেকে এর ব্যাখ্যা আসা দরকার যে, মানবাধিকারের কোন পর্যায়ে পড়ে এটা?বিচারে ফাঁসি হলে হয়ে যাক, কিন্তু এভাবে পঙ্গু করে দেয়া কেন?
(ডান পাশের ছবিটি কার?)
লেখক বলেছেন: ধন্যবাদ। ঐটা তারেকের ছোট ভাই কোকো।
ব্রাইট বলেছেন:
হুহুহুম
মনচাষা বলেছেন:
তারকা ভাই ও কোকা ভাইকে নির্যাতনের তীব্র নিন্দা জানাই

















