অগ্রীম শুভ জন্মদিন কৌশিক
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪২
খুব জমেগা রঙ যব মিলেঙ্গে হাম তিন ইয়ার
ম্যায়, তুম, অওর হামারা aglianico del vulture!
তৃতীয় বান্ধব শকুনিকে সাকুরায় না পাওয়া গেলেও শেরাটনে পাওয়া যাবে এই আশা রাখি। তার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার দায়িত্ব ও ব্যয়ভার একান্তই আমার। আমি মূলত: মনগেইমস মানুষ অর্থাত বিশেষ কিছু লেইব্লের প্রতি যে অনুরক্ত। যখন সিগারেট খেতুম তখন ক্ল্যাসেক মেন্থল ছাড়া ছুঁতুম না। যেদিন প্রথম তোমার সঙ্গে দেখা হবে, সেই দিনটা তোমার নামে লিখে দিতে কসুর করবো না, চব্বিশ ঘন্টার জন্যে তুমিই হবে বাংলাদেশের বাদশা - মুকুটহীন সম্রাট। এখন আমি পিয়েস্পি আর পিয়েস্থ্রিতে খেলা করি একা একা, হোম থিয়েট্রে আর আয়পড টাচে গান শুনি একা একা, ব্লুপ্লেয়ারে মুভি দেখি একা একা, প্ল্যাজম্যায় দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলে ব্র্যাভেয়্যাটা চালিয়ে দেই, সবই একা একা, আমার এন৯৬, ক্যানন পাওয়ার্শট জি৯, ক্যানন এইচভি৩০, ভাইয়ো - এসবের মাঝে রোজ তোমাকে অনেক বার করে মিস করি। তখন নিজের প্রতিজ্ঞার কথা মনে পড়ে যায়, এক মাত্র প্রিয়তম বন্ধুর জন্যে হারুণ-অল-রশিদ হবো আমি যখন ঢাকা যাবো।
ইতনি শিদ্দত সে ম্যায়নে তুমে পানে কি কৌশিস কি হ্যায় - কি হর জররে নে মুঝে তুমসে মিলানে কি সাজিশ কি হ্যায়।
বিশ্বাস করো, খুউব খুউব চেষ্টা করলুম, একুশে অক্টোবর উপলক্ষে শেষ একটা কবিতা লিখে দিতে - কিন্তু ফরমায়েসী জিনিস যে কোনোদিনই আমার হাতে তয়ের হয়নে।
শুধু মাত্র তোমার জন্যেই এই নড়কে কিছুক্ষণের জন্যে হলেও ফিরে আসা যায় - জানি যে আমার ইষ্টিকুটুম অপছন্দকে তুমি বার্ডে গিফ্ট হিসেবে গ্রহণ করবে হাসিমুখে।
বৃত্তাল্পতা
বিন্দু থেকে বৃত্তের খোঁজ
আছে কারো ভালোবাসারই গরজ?
বিশ্বাস বিষাইলে হয় নষ্টপ্রণয়,
এখন নীলাদ্রি-নির্বাসন - আগুন ও আনন্দেরই অক্ষয় প্রেম
কেটে গেছে ভ্রম, মুছে গেছে ক্ষোভ, জতুগৃহ তো ঘর নয়।
ল্যাজকাটা বুকফাঁসা ঘুড়িটা সাথে নিয়ে
ঠিক চলে গেছে বছরের সেই শেষ দিন,
লুকিয়ে চুরিয়ে ভেতর পুড়িয়ে
আশাদের তুষতাপে নয়া ফিনিক্স-জীবন।
কার্তিক-ক্রোড়ে ত্রিংশ দিবসে উঠিবে যবে দ্বিতীয়ারই চাঁদ
আমার ললাটভূমি থাকিবে পতিত হইবে না আবাদ!
তবু নেই কোনো অভিযোগ না কি ভুল করে বলে ফেলা আব্দার
আজ গানভঙ্গ, রাগমোচন, শুধু ঘৃণাই তোমার প্রাপ্য - হে ধর্ষকামী ঈশ্বর।
বিবর্তনবাদী বলেছেন:
মৈথুদা কেমন আছেন? আপনার জন্য একটা পোস্ট দিছিলাম। ক্লিক করুন
আপনি আমাদের ছেড়ে যাবেন না প্লিজ। আশা করি সাথে থাকবেন।
নিবিড় অভ্র বলেছেন:
I PRAYED FOR A SISTER, A DAUGHTER, AND A MOTHER. MY PRAYERS CEASED. NONE CAME.কি গো দাদা..... মন খারাপ করে দিলে যে বড়!!
পোস্ট প্লাস দিয়েছি.......
নিবিড় অভ্র বলেছেন:
কথা নাই তোমার সাথে এর আগে তোমার কোন পোস্টে কমেন্ট করার সুযোগ পাইনি। আজ এতদিন পরে পেলাম....... তাও তুমি মন খারাপ করে দিলে।
তোমার পাতায় আমার প্রথম কমেন্টটাই এমন হল বলে ভীষণ সরি দাদা । মুছে দিও চাইলে..... কিন্তু আমার মন খারাপ হয়েছে ভীষণ....
শিরোনামহীন বলেছেন:
ফিরে এসো।
নিবিড় অভ্র বলেছেন:
কি দাদা....... জবাব দাও না ক্যানো??
কৌশিক বলেছেন:
কোন ভাষা নাই। আপাত এভাবে বলা গেলেও এটা সম্পূর্ণ না। ভাষা আছে। তবে ভাষার ভাষা নেই। যে ভাষা তৈরী হয়েছে তার জন্য এক্সপ্রেশনস অনুপস্থিত। আচ্ছা আমার এইসব কথা ব্লগে লিখতে ভাল লাগছে না। এমন ম্যাড়ম্যাড়ে ভাষার আদিখ্যেতা দেখাতে বিরক্ত লাগছে।
তোমাকে আমি ভালবাসি।
নিহন বলেছেন:
আছেন কেমন ??
মুকুল বলেছেন:
তুমি থাকো কৈ? তোমারে খুঁজতে খুঁজতে হয়রান! ফেসবুকের অ্যাকাউন্টও ডিলিট মারলা! যোগাযোগের উপায় রাখলা না! তোমার হৈছে টা কি?
আজনবী বলেছেন:
ফিরে আসুন, আগেরমত লিখুন। কৌশিককে অগ্রিম শুভেচ্ছা।I PRAYED FOR A SISTER, A DAUGHTER, AND A MOTHER. MY PRAYERS CEASED. NONE CAME.
এই কথাটার জন্য আমার একটা পোষ্টের লিংক দিলাম -http://www.somewhereinblog.net/blog/Aznabiblog/28846831
অন্যমনস্ক শরৎ বলেছেন:
অই মিঞা তুমি কই? না আইলে কোপামু..আইলেও/....


















কী করবো বলুন, মাঝে মাঝে মনে হয় আগাছাদের ছেটে দেই। পারি না, যখন দেখি শিক্ষিত অনেকেই আগাছা হয়ে গেছে।
আন্তরিক ক্ষমা প্রার্থী আপনার কাছে।