আমার প্রিয় পোস্ট

যে ধর্ষণ করে সে শয়তান

হিম-ঘুম-ঘুম বিকেলে বনে যেতে যেতে মন কেমন

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪১

শেয়ার করুন:                   Facebook

আচ্ছা - এই বনটা যেন কার?
হুম! মনে পড়েছে এই বার,
ও অবশ্য দেখবে না আমাকে -
কেমন করে বরফ ঢেকে দিচ্ছে গাছগুলোকে।
ধুর! এইখানে থামার কি দরকার?
ভাবছে আমার ছোট্টো ঘোড়া,
তাচ্চেয়ে পা চালিয়ে এসো না তাড়াতাড়ি -
দেখছো না - কাছেপিঠে নেই একটাও খামারবাড়ি।
এভাবে থুম মেরে গেলে কেন বলোতো?
হিম হয়ে যেতে যাও নাকি পাশের হ্রদটার মতো??
বাব্বা! আমি শিওর - এটাই বছরের সবচে' ঠান্ডা সন্দ্যে
টিং টিং! শুনতে পাচ্ছো না আমার ঘন্টি?
এখনো পড়ে আছো ধন্দে??
শোঁ শো করে অই দ্যাখো হাওয়া দিচ্চে ভাইটি!
গুঁড়ি গুঁড়ি বরফে ভিজে যাচ্চি যে।
জেগে থাকে অরণ্য গহিন,
ঘনিষ্ঠ, সুন্দর - আর যতো প্রতিশ্রুতি এখনো হয়নি পূরণ;
আরো অনেকটা পথ হাঁটা বাকি
আরো কিছু কথা রাখা বাকি।





( Stopping by Woods on a Snowy Evening - Robert Lee Frost )





কামালদাকে



 

 

  • ১৯ টি মন্তব্য
  • ২৫৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি
১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৪
comment by: কঁাকন বলেছেন: অনুবাদের জন্য ধন্যবাদ
২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:১৮
comment by: বিবর্তনবাদী বলেছেন: +++++
৩. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৫
comment by: কৌশিক বলেছেন: হু গিভস মাইনাস?
অল মাইনাস টু দেম
৪. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১:২৯
comment by: তারার হাসি বলেছেন: অনুবাদ কি আপনি করেছেন ?
ভাল হয়েছে ।
৫. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ২:২৭
comment by: আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
'আরো অনেকটা পথ হাঁটা বাকি
আরো কিছু কথা রাখা বাকি।'

এই তো! এটুকুই তো বলা যায়!
৬. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ২:৩৭
comment by: নিবিড় অভ্র বলেছেন: দাদা....... ঈদ আসছে......ঈদ............ শুভেচ্ছা!!! :) :) :)
৭. ০২ রা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
comment by: প্রীটি সোনিয়া বলেছেন: দূর্গা পূজার শুভেচ্ছা থাকলো।
৮. ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ২:১৮
comment by: নিহন বলেছেন: অনেক দেখাইছো
৯. ০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৯
comment by: প্রণব আচার্য বলেছেন: তুলে রাখলাম... সময় করে আসবো....

Miles to miles go before I sleep
Miles to miles go before I sleep

(বানানের ব্যপারে নিশ্চিত নই)
১০. ০৩ রা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪০
comment by: শিরোনামহীন বলেছেন: Woods are lovely dark and deep
But I have promises to keep
And miles to go before I sleep.....

আমার খুব প্রিয় একটা কবিতা :) ধন্যবাদ দাদা। :)
১১. ০৩ রা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
comment by: প্রণব আচার্য বলেছেন: হুম, মনে পড়েছে এবার... পুরোটা.... :)

ধন্যবাদ@শিরোণামহীন
১২. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
comment by: প্রণব আচার্য বলেছেন: আমি অন্য একটা অনুবাদ পড়েছিলাম;

কিন্তু তোরটা ভিন্ন, একেবারেই ভিন্ন; কবিতাটিকে এখন আবার কিছুটা নতুন করে আবিষ্কার করলাম তোর অনুবাদের মধ্য দিয়ে...


ধন্যবাদ দেয়ার ইচ্ছে নাই- একে দেরী করেছিস- তার উপর---;)



১৩. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৬
comment by: আমি ও আমরা বলেছেন: দারুন অনুবাদ। এটা আমি পড়েছি আগে।

দাদরা এখন খুব ভালো আছে।
১৪. ০৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১২
comment by: ফাহমিদুল হক বলেছেন: ক্রিটিকাল হতে পালাম না। ভালো জিনিসের ক্রিটিক করি ক্যামনে?

"বনানী সজীব নিবিড় ঘন
অথচ প্রতিজ্ঞা আমার
যেতে হবে মাইল মাইল
ঘুমানোর আগে ..."

আক্ষরিক অনুবাদ আর কি।

তাইতো বলি, কেন দেখা যায় না।
কী হইছিলো, কিছুই জানিনা তো ...?
১৫. ০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৩৫
comment by: নাসিমূল আহসান বলেছেন: ভিন্ন আলোচনা : আশা করি বিরক্তির উৎপাদন হবে না।

মিডিয়া দখল নিয়ে বসে আছে আমাদের সমগ্র মানসিক মানচিত্রের। নির্মান ও বদলে দিচ্ছে আমাদের আচরনের কাঠামো। ভাবনার জগত। সাংস্কৃতিক প্রতিবেশ। মূলধারার মিডিয়াগুলো উপকারের বানী প্রচার করছে যত্রতত্র। তথ্য দিয়ে,সেবা দিয়ে ধন্য করেছ আমাদের! সেবাপরায়নতার মুখোশে গড়ে তুলছে মানসিক সাম্রাজ্যবাদ। মুনাফা আর লাভালাভির হিসাব কষতে গিয়ে ক্ষতি করছে গণমানুষের। আমরা সেই ক্ষতি সম্পর্কে অবহিত করতে চাই সবাইকে। চাই মিডিয়ার ধান্দাবাজি সম্পর্কে মিডিয়া ভোক্তাশ্রেণীর মধ্যে সচেতনতা নির্মান করতে। চাই ভোক্তাদের মধ্যে উত্থান হোক একটি সংগঠিত শক্তির; যারা মিডিয়াকে বাধ্য করবে গনমানুষের কাছে যেতে। নির্মান করতে চাই মিডিয়া সম্পর্কিত বাহাস ও যুক্তির নতুন বয়ান।
আমাদের এই স্বপ্ন বোনার কাজে আপনাকে পাশে চাই আমরা। প্রত্যাশা করি আপনার সরব উপস্থিতি । তাই মিডিয়া সম্পর্কিত নতুন গ্রুপ
' মিডিয়া : পাঠ ও আলোচনা '-এ আপনার অন্তুর্ভুক্তি কামনা করছি।
ভালো থাকবেন । শারদীয় শুভেচ্ছা।

লিংক : "মিডিয়া : পাঠ ও আলোচনা"

http://www.somewhereinblog.net/group/mediapoa
১৬. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০০
comment by: রাশেদ বলেছেন: কাহিনী কি! এতো মাইনাস কেনো?
১৭. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৮
comment by: অ্যামাটার বলেছেন: অফটপিক: আপনার এই নতুন প্রফাইল পিকচারটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না, একটা মধ্যবয়সী লোককে কেউ একজন ঘুষি মারছে, আর সেটা লাল কালিতে ক্রস করে কেটে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এর মর্তবা কি?
১৮. ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৩
comment by: আবু সালেহ বলেছেন:

অনুবাদটা সুন্দর হইছে......

ঘনিষ্ঠ, সুন্দর - আর যতো প্রতিশ্রুতি এখনো হয়নি পূরণ;
আরো অনেকটা পথ হাঁটা বাকি
আরো কিছু কথা রাখা বাকি।
১৯. ০৯ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৫০
comment by: দূরন্ত বলেছেন: ভালো লাগলো....

 



 


I PRAYED FOR A SISTER, A DAUGHTER, AND A MOTHER. MY PRAYERS CEASED. NONE CAME.
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩৩৫৩৫৭