somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ছোট গল্প : নতুন বাসা

২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ও আমার স্ত্রী শেষ পর্যন্ত আমাদের নতুন বাসাটা বুঝে পেলাম। আমি দোষী দোষী চেহারা নিয়ে তার দিকে তাকাতেই মিলি হেসে ফেলল। আমি মনে মনে স্বস্তির নিশ্বাস ফেললাম, কারণ আমার নতুন চাকরীর জন্য নিজেদের এতদিনের ঘর বাড়ি ছেড়েছুড়ে এতো দূরে চলে আসাটা - বিশেষ করে এখানে - এটা আসলে ও কখনোই মন থেকে মেনে নিতে পারে নি। সত্যি কথা বলতে আমি নিজেও খুব একটা নিশ্চিত নই এতটা ভিন্ন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো কিনা। এতসব সাতপাঁচ যখন ভাবছিলাম তখন খেয়ালই করিনি কখন একজন মাঝবয়সী ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমি তাকে লক্ষ্য করতেই তিনি আমার দিকে হাসিমুখে হাত বাড়িয়ে দিলেন " তো, আপনি তাহলে আমাদের নতুন প্রতিবেশী?" তিনি বললেন। আমি মাথা নেড়ে আমার আর আমার স্ত্রীর পরিচয় দিয়ে বললাম "আসলে কিছু না ভেবেই নতুন জায়গার লোভে চলে এসেছি। জানি না টিকতে পারবো কিনা।"
তিনিতো মহা অবাক হলেন " আরে বলেন কি, সবাই এখানে এসে প্রথম প্রথম তাই বলে। এই যে আমাকেই দেখুন না, আমি ছিলাম এক গ্রামের শিক্ষক যে কিনা গ্রামের মাটি ছাড়া জীবনের ত্রিশটি বছর অন্য কোন জায়গায় পা রাখে নি। অথচ এই মার্চে আমার এখানে আসার দশ বছর পুর্তি হচ্ছে। "
"তাই নাকি ?" আমি বেশ অবাক হলাম "তাহলে তো আপনি এখাকার পুরনো বাসিন্দা। আপনি আমাদের এখানকার চলনবলন ধরিয়ে দিতে পারবেন।"
তিনি হাত নেড়ে ব্যাপারটা যেন উড়িয়ে দিলেন "আরে সবাই এখানে আসাটাকে অনেক বড় করে দেখে আসলে তেমন একটা পার্থক্য নেই অন্যান্য যেকোন জায়গা থেকে।"
"বাচ্চারা মনে হয় একটু বড় " আমি স্কুলগামী একদল বাচ্চার দিকে তাকিয়ে বললাম, তারা এখনি প্রায় পাঁচ ফুট, যদিও দেখেই বোঝা যাচ্ছে যে এরা আট নয়টার বেশি বসন্ত দেখেনি।
"ও কিছু না। আসলে জায়গাটা একটু -" বলে তিনি চোখ টিপলেন "বেশি উঁচুতেতো।"
আমি হাসলাম কৌতুকটা ধরতে পেরে।
"হ্যা দিন রাতের দৈর্ঘ্য নিয়ে কিছুটা সমস্যা হতে পারে। তবে সেটা তো খুব সমস্যার কথা না তাই না?" তিনি বললেন। তারপর ঘড়ি দেখে আঁতকে উঠলেন "দেখুনতো, কত দেরী করে ফেলেছি। যাই হোক ঐ ওটা হল আমার বাড়ি। গোছগাছ শেষ করে অবশ্যই চলে আসবেন আর আমার স্ত্রীর হাতের রান্না পরখ করে দেখবেন।" আমি হাসলাম।
ঘর সাজাতে আমাদের আরো ঘন্টা তিনেক লাগল যদিও বেশি জিনিসপত্র আনি নি তবুও চলাফেরায় কিছুটা অসুবিধা হচ্ছিল। আমার স্ত্রী আমাকে দেখে হাসল। আমিও লাফ দিয়ে টেবিল পার হয়ে তাকে দেখালাম "মনে হয় মানিয়ে নেওয়া যাবে কি বল?"
আমার স্ত্রী কিছু না বলে বাইরে বেরিয়ে গেল। আমি তার পিছু পিছু গেলাম। রাত হয়ে এসেছে। জ্যোৎস্নায় ঝলমল করছে চারদিক।
"কি সুন্দর রাত।" আমার স্ত্রী বলল "ঠিক ঘরের মতন।"
"হুম" আমি অন্যমনস্কভাবে সায় দিলাম। কিন্তু সত্যি কথাটা হল রাত সুন্দর হলেও মোটেও ঘরের মতন নয়। আকাশে তারার সংখ্যা অতিরিক্ত বেশি। আর এত সুন্দর জ্যোৎস্নার আলো সেই চিরাচরিত রূপালী গোলক থেকে বিচ্ছুরিত হচ্ছে না। বরং আকাশে আছে আরো সুন্দর একটা গোলক, নীল আর সবুজ রঙে ঢাকা, অপূর্ব সুন্দর।
গোলকটা পৃথিবী।
কে জানে চাঁদে নতুন জীবনটা হয়তো ভালোই কাটবে।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩৬
১৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×