আমার প্রিয় পোস্ট

সৃষ্টিকর্তার সকল অপূর্ব সৃষ্টির মাঝে একমাত্র খুঁত সম্ভবত তাঁর সেরা সৃষ্টি ...

প্রকৃতির খেলা ১

০৯ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯

শেয়ারঃ
0 4 0

প্রাকৃতিক সপ্তাশ্চর্য ঘোষণার আর ৬০ দিনের মতো বাকি আছে। আমাদের প্রত্যেকের প্রত্যেক অ্যাকাউন্টের ভোটের বলে বলীয়ান কক্সবাজার এখনো তার প্রথম স্থান টিকিয়ে রেখেছে। কিন্তু সত্যি কথা বলতে কি ইন্টারনেটে প্রকৃতির আশ্চর্য নিয়ে গবেষণা করতে গিয়ে আমি যা পেলাম তাতে আমার সন্দেহ হতে শুরু করেছে আসলেই কি কক্সবাজার কোন আশ্চর্য? তবে এগুলো কি? এগুলো কি মহান সৃষ্টিকর্তার কোন মজার খেলা? আপনারাই ভেবে বার করুন------

রক্ত জোয়ার:



না, কোন নতুন বাংলা সামাজিক অ্যাকশন ছবির নাম নয় এটা। এটা একটি প্রাকৃতিক ঘটনা যা কিনা বিশ্বের অনেকগুলো সমুদ্রেই প্রায়ই ঘটে থাকে। সমুদ্রের পানির উপরিতলের কাছাকাছি প্রচুর পরিমাণে ঘন সন্নিবিষ্ট ফাইটোপ্লাংকটন জড়ো হয়ে জন্ম দেয় এক অপূর্ব সুন্দর দৃশ্যের যার নাম রেড টাইড বা আমার ভাষায় রক্ত জোয়ার।


সুপারসেল:



ছবিটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এর কাছে সিডর সুনামি শিশু ছাড়া আর কিছু নয়। সত্যি কথা বলতে কি সুপারসেল কিন্তু দেখতে যতটা ভয়ংকর বাস্তবে তত নয়। প্রচন্ড বজ্রবৃষ্টি বা মেসোসাইক্লোনের সময় যদি তীব্র ঘূর্ণায়মান বাতাস এয়ার পকেটে পড়ে হঠাৎ সোজা বজ্র মেঘের দিকে উঠতে থাকে তখন সুপারসেলের সৃষ্টি হয়। সুপারসেল এর কারণে তীব্র বৃষ্টি, শিরাপাত এমনকি টর্নেডোর সৃষ্টিও হতে পারে। বেশি দেখা যায় যুক্তরাষ্ট্রের সমতলভূমিগুলোতে।


পাথর যেখানে হাঁটে



ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালীর মরুভূমির এই চলন্ত পাথরের রহস্যের ব্যাখ্যা বিজ্ঞানীরা আজো পরিষ্কারভাবে দিতে ব্যর্থ। এখানে হঠাৎ হঠাৎই একশ টনের ওপরের ওজনের পাথরকেও একশ গজ পর্য়ন্ত এগিয়ে যেতে দেখা গেছে। অনেক বিজ্ঞানীর ধারণা এর কারণ হল তীব্র বাতাস এবং মরুর কাদাময় বালির প্রবাহ। কিন্তু তাঁরা ব্যাখ্যা করতে পারেন নি যে কিভাবে পাশাপাশি থাকা দুটি প্রায় একই ওজনের পাথর ভিন্ন গতি এবং ভিন্ন দিকে সরে যেতে পারে। তাছাড়া হিসেবে বলে যে ঐ ওজনের একেকটি পাথর নড়াতে একশ মাইল গতির বায়ূপ্রবাহ দরকার যা ঐ মরুভূমিতে অনুপস্থিত। কাজেই এই ঘটনাটি এখনো প্রকৃতির এক অমিমাংসিত রহস্য হয়ে আছে।


অরোরা বোরিয়ালিস:



অরোরা বোরিয়ালিসের নামের সাথে কমবেশি সবাই পরিচিত। পৃথিবীর দুই মেরুতেই কেবল দেখা যায় এই অপূর্ব দৃশ্য। সূর্য থেকে প্রায় ১২০০কিমি/সেকেন্ড বেগে ছুটে আসা প্লাজমা মেঘ পৃথিবীর কাছাকাছি আসলে দুই মেরুর শক্তিশালী চৌম্বকীয় আকর্ষণে আটকা পড়ে বায়ূমন্ডলের আয়নোস্ফিয়ার পর্যন্ত নেমে আসে এবং আয়নোস্ফিয়ারের গ্যাসের সাথে সংঘর্ষে তৈরী করে এই অপরূপ বর্ণিল খেলা যার নাম অরোরা বোরিয়ালিস।

ফায়ার টর্নেডো



আরেক ভয়ংকর সুন্দর দৃশ্য। এই দুর্লভ প্রাকৃতিক দৃশ্যটি মাঝে মাঝে দাবানলের সময় দেখা যায়। বাতাসের তাপমাত্র এবং ঘূর্ণনের নিদিষ্ট গতির জন্য আগুন মাঝে মাঝে এরকম ঘূর্ণায়মান টর্নেডোর আকার ধারণ করে যা ২০০ ফূট পর্যন্ত উচ্চতার হতে পারে। তবে এই ফায়ার টর্নেডো খুব বেশিক্ষণ স্থায়ী হয় না।


ম্যামাটাস মেঘ:



মেঘের স্তরে বরফ জমা হয়ে মেঘের ঠিক নিচের সারফেসের কাছে এরকম ঝোলার সৃষ্টি হয় যাকে ম্যামাটাস মেঘ বলে। এই মেঘমালা একশ মাইল ব্যাসার্ধের জায়গা জুড়েও হতে পারে। ম্যামাটাস মেঘ ক্ষতিকর কিছু না হলেও এটা চরম প্রাকৃতিক দূর্যোগের এক অশনি সংকেত।

গ্র্যাভিটি মেঘ:



বজ্রবৃষ্টির সময় তীব্র গতির বায়ুপ্রবাহ এয়ার পকেটে পড়ে হঠাৎ উপরে উঠলে বা নিচে নেমে গেলে একটা শূন্যস্থানের সৃষ্টি হয়। প্রকৃতি সেখানকার ফ্লুইড ডাইনামিক্সকে ব্যালেন্স করবার জন্য বাতাসকে অসিলেট করে ঠিক জায়গায় পৌছানোর চেষ্টা করে, এবং সেই বাতাসের ওয়েভ শেপ ফুটে ওঠে মেঘের গায়ে। প্রকৃতির নিজের হাতে আঁকা এক ওয়েভ শেপ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
সোজা কথা বলেছেন: খুব দারুণ ! ছবি এবং শ্রমসাধ্য লেখার জন্য ধন্যবাদ।

===
Click This Link
০৯ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: এবং পড়ার জন্য আপনাকেও। কালকে পরীক্ষা, বেশি চিন্তা করতে ইচ্ছে করছিল না বলে এই পোস্ট।

৩. ০৯ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
অপরিচিত_আবির বলেছেন: @সোজা কথা: আপনারটা পড়লাম। আমার ব্রেইনতো খুলে গেলো একেবারে!! ধন্যবাদ।
০৯ ই মে, ২০০৯ রাত ৮:১৩

লেখক বলেছেন: আকাশে ধইন্যাপাতা

৫. ০৯ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
এন এইচ আর বলেছেন: চমৎকার একটা পোস্ট দিয়েছেন। কিছু অমলিন ছবি.................।


ধন্যবাদ আপনাকে এরকম তথ্য ব হুল পোস্ট দেওয়ার জন্য। অনেক ভালো লাগল..............
০৯ ই মে, ২০০৯ রাত ৮:১৪

লেখক বলেছেন: আশ্চর্য এই যে এইসব আশ্চর্যগুলোর খবর জনতাম না

৬. ০৯ ই মে, ২০০৯ রাত ৮:০২
অদ্রোহ বলেছেন: আমগো দেশের কালবৈশাখীর ছবি দেওয়া যাইতে পারতো:)
০৯ ই মে, ২০০৯ রাত ৮:১১

লেখক বলেছেন: ক্যান বিদেশী নাকি, আর কয়দিন পর যখন ঝড়ে সব উড়ায়া নিয়ে যাবে তখন ছবি তুলে রাখিস!

৭. ০৯ ই মে, ২০০৯ রাত ৮:০৭
ফারহান দাউদ বলেছেন: হালার দুনিয়ায় কত কিছু যে আছে!
তয় একবার অরোরা বোরিয়ালিস না দেখলে আফসোস নিয়া মরা লাগবো:(
০৯ ই মে, ২০০৯ রাত ৮:১২

লেখক বলেছেন: অরোরা বোরিয়ালিস!!! আমিতো এখনো সুন্দরবনই দেখলাম না

৮. ০৯ ই মে, ২০০৯ রাত ৮:২১
শেরজা তপন বলেছেন: পুরোনো কিছুর সাথে নতুন অনেক কিছু জানলাম। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
০৯ ই মে, ২০০৯ রাত ৮:২৮

লেখক বলেছেন: আপনার মতো দুনিয়া ঘূরে ঘুরে যদি এসব জানতে পারতাম, চেয়ারে বসে মনিটরের সাথে চোখ লাগিয়ে কি আর এসব জানা যায়?

৯. ০৯ ই মে, ২০০৯ রাত ৮:৩৩
নাফিস ইফতেখার বলেছেন: ফায়ার টর্নেডো বাদে বাকিগুলো জানতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন অসাধারণ একটি পোস্টের জন্য। :) + + + + + + +
০৯ ই মে, ২০০৯ রাত ৮:৩৯

লেখক বলেছেন: এটিএন(আপনার থ্যাংকস নিলাম)

০৯ ই মে, ২০০৯ রাত ৮:৪০

লেখক বলেছেন: ... একটি ধানের শীষের ওপর একটি শিশিরবিন্দু ....

১১. ০৯ ই মে, ২০০৯ রাত ৮:৪১
~স্বপ্নজয়~ বলেছেন: পোষ্ট প্রিয়তে।

লেখক বলেছেন: আমার সন্দেহ হতে শুরু করেছে আসলেই কি কক্সবাজার কোন আশ্চর্য?

ভাই, পৃথিবীর সব চাইতে লম্বা, একটানা ১২৫ কিমি সাগর সৈকত কক্সবাজার :)
০৯ ই মে, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: ওটা আমি ফান করে লিখেছি, বলেছি যে এগুলো দেখলে আর কক্সবাজারকে আশ্চর্য মনে হতে চায় না। চেনা বৈরাগী ভিখ পাবে কেন?

১২. ০৯ ই মে, ২০০৯ রাত ৮:৫০
নাফিস ইফতেখার বলেছেন:

~স্বপ্নজয়~ বলেছেন: পোষ্ট প্রিয়তে।

আমারও লোভ লাগছে। প্রিয়তে নিলাম। ভালো থাকুন! :)
০৯ ই মে, ২০০৯ রাত ৯:৩৩

লেখক বলেছেন: আপনিও

১৩. ০৯ ই মে, ২০০৯ রাত ৮:৫২
দিপক কুমার বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল লেগেছে।
০৯ ই মে, ২০০৯ রাত ৯:৩৬

লেখক বলেছেন: ভালো লেগেছে শুনে আরো ভালো লাগল, ভালো থাকবেন

১৪. ০৯ ই মে, ২০০৯ রাত ৮:৫২
প্রকৃতি প্রেমিক বলেছেন: চমৎকার পোস্টে মন্তব্য করার জন্যই লগিন করলাম। খুশি হবো যদি নিসর্গে এই লেখাটা দেন। http://www.nishorga.com

আপনার সাথে যোগাযোগের উপায় কী? এ একটা মেইল দেয়া যাবে? ধন্যবাদ।
০৯ ই মে, ২০০৯ রাত ৯:৩৫

লেখক বলেছেন:

১৫. ০৯ ই মে, ২০০৯ রাত ৯:৩৫
শূন্য আরণ্যক বলেছেন: ডেথ ভ্যালির ঘটনাটা এই কদিন আগে পড়েছি ।

অনেক দারুন একটা পোষ্ট দিয়েছেন ।

প্রিয়তে গেল । :)
১০ ই মে, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আরো আসছে পরের পর্বে

১০ ই মে, ২০০৯ রাত ১:৪৯

লেখক বলেছেন: ধইন্যাপাতা

১৮. ০৯ ই মে, ২০০৯ রাত ১০:৪৩
তায়েফ আহমাদ বলেছেন: এই পোষ্টটা মনে ধরেছে।
অনেক ধন্যবাদ।
১০ ই মে, ২০০৯ রাত ১:৪৯

লেখক বলেছেন: ডেভিল মে ক্রাই না ডেভিল উইল লাফ

১০ ই মে, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন: হাওয়া লাগল

১০ ই মে, ২০০৯ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: থ্যাংকু

২২. ১০ ই মে, ২০০৯ বিকাল ৫:২৬
বড় বিলাই বলেছেন: চমৎকার ছবি আর তথ্যের জন্য অবশ্যই + দিচ্ছি।

তবে কক্সবাজার এইজন্য আশ্চর্য যে পৃথিবীতে সাগরের কোল ঘেষে এত বড় বড় দেশ থাকা সত্ত্বেও বাংলাদেশের মত একটা ছোট্ট দেশের সমুদ্রসৈকত সবচেয়ে দীর্ঘ।
২৩. ১১ ই মে, ২০০৯ সকাল ১০:১৯
নির্ঝরিনী বলেছেন: অসাধারন পোস্ট। প্রিয়তে নিয়ে যাচ্ছি।
২৪. ১১ ই মে, ২০০৯ রাত ৮:৫৮
রাত্রী বলেছেন: কি চমৎকার দেখা গেল!!!!! ভাইরে, ভীষণ ভাল লাগলো।

প্রিয়তে নিয়েছি। :)
২৫. ১১ ই মে, ২০০৯ রাত ১১:৫০
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: অরোরা বোরিয়ালিস দেখতে যামু। মুরমাঙ্কস থিকা নাকি দেখা যায়। পারলে আপনেগো লেইগা ছবি তুইলা নিয়া আমুনে।
১২ ই মে, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: অবশ্যই! অতি অবশ্যই!!

২৬. ১৪ ই মে, ২০০৯ রাত ১২:৩৭
এন্তার এত্তেলা বলেছেন: চমৎকার। আশ্চর্য। অসাধারন। কঠিন। জটিল। :D
৩৩. ০৪ ঠা জুন, ২০০৯ বিকাল ৩:০৬
ডট কম ০০৯ বলেছেন: জটিল একটা কাম করচেন ভাই।
৩৪. ১২ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪১
ডি এস এন হীরা বলেছেন: সুন্দর কালেকশান। প্লাস।
৩৫. ১০ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৬
ল্যাটিচুড বলেছেন: ছবি গুলো সত্যিই খুব সুন্দর ।

পাথর যেখানে হাঁটে - ছবি কই?
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: ছবিতো আছেই আপনার বোধহয় লোড হচ্ছে না।

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: বলেন কি??

৩৭. ২৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:০২
তায়েফ আহমাদ বলেছেন: ছয়মাস পরে আবার পড়লাম।
আবার ভাল লাগল।
৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৮. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:০০
অবয়ব বলেছেন: বেশ ভাল লাগল। +
৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: ধন্যবাদ

৪১. ০১ লা মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২৫
নুরুন নেসা বেগম বলেছেন: অসংখ্য ধন্যবাদ। খুব বেশী ভাল ও অবাক লেগেছে।
৪২. ০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:০৫
sumon2015 বলেছেন: অসংখ্য ধন্যবাদ। খুব বেশী ভাল ও অবাক লেগেছে।

 

মোট সময় লেগেছে ০.৯৫৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অলস কাকতাড়ুয়া ... কারো সাথে কথা বলি না ... কোথাও যাই না ... এমনকি জোর হাওয়াতেও নট্ নড়ন-চড়ন
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ