আমার প্রিয় পোস্ট
- সামহোয়্যারের সর্বকালের সেরা ১০টি গায়েবি পোস্ট! - ফিউশন ফাইভ
- পুরুষতান্ত্রিকতার ধ্বজভঙ্গ সমাজতত্ত্বঃ “নারীর ইজ্জতই তার প্রধান সম্বল” - মনির হাসান
- আড্ডা রিভিউ : বুয়েটিয়ান ব্লগারদের স্মরণী্য় একটি সন্ধ্যা - মেহরাব শাহরিয়ার
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর.............. - নাস্তিকের ধর্মকথা
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- ইসলাম অবমাননা আর কতিপয় পর্যবেক্ষণ। - হ্যারি সেলডন
- অপ্রকাশিত চিঠি ৫......... - সুলতানা শিরীন সাজি
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- পিটার কাস্টার্স : এক রহস্যময় বিদেশীর গল্প - অমি রহমান পিয়াল
- প্রাচীন ফিনিসিয় জাতি। - ইমন জুবায়ের
- সামহোয়্যারইন ব্লগে আমার তিনটি বছর - সাঈফ শেরিফ
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
- নাফিস ইফতেখার
- বড়দের সেরা ২০ ছবি - শওকত হোসেন মাসুম
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-এক - রন্টি চৌধুরী
- মৌমাছি—বিস্ময়কর এক ভেক্টর গণিতবিদ ! - ম্যাভেরিক
- বুনো পশ্চিমের কাহিনী- পর্ব ২ - জানজাবিদ
- একটি আধুনিক রূপকথা - হিমু
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি - শওকত হোসেন মাসুম
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- প্রথম আলোর ক্রীড়া সাম্বাদিক উট-পাল শুভ্রের দিনলিপি - ফারহান দাউদ
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- সমকামীতা বিষয়ক : পাপ বনাম লব্ধজ্ঞান - শূন্য আরণ্যক
- Windows xp-র মজার কিছু ব্যপার - তুষারপাত
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- আগুন কমেন্ট সংকলন - আই লাভ ব্লগিং
- মুভি ব্লগ: তিন ভাষার তিন ছবি - শওকত হোসেন মাসুম
- গো. আ সাহেবের একাত্তর নামা (পুনঃ ব্লগ পোষ্ট) - লাল দরজা
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- ব্লগ নাস্তিকদের প্রতি আহবান ...... - নাস্তিকের ধর্মকথা
- কৌতূহল: প্রিয় ব্লগারদের প্রথম লিখিত পোস্টটি কী রকম ছিল...! - ভাঙ্গন
- গল্পঃ বসন্ত শেষে - আকাশ_পাগলা
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- এনামুল আজিমঃ অকালে ঝরে পড়া একটি প্রতিভা - পারভেজ
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- ভালবাসাবাসি করেন
.... তয় In Ishtyle!!!!
(অনুবাদ পোস্ট) - এম্নিতেই
- আদমচরিত 012 - মুখফোড়
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- আসুনতো বাংলায় প্যালিনড্রোম বানাই! - মনজু মজুমদার
- কেনো বলি রাজাকার? - অমি রহমান পিয়াল
- Google এর আরো কিছু রসময় গুপ্ত (Easter Egg)
- নাফিস ইফতেখার
- কিছু অতি পরিচিত সফটওয়্যারের Easter Egg - নাফিস ইফতেখার
- মোহামেডানরে গাইল দিলে দোষখে যাইবা - অমি রহমান পিয়াল
- বন্ধু তুমি - ঋভু অনিকেত
- একটি ছোট গল্প : নতুন বাসা - অপরিচিত_আবির
কিছু অবমূল্যায়িত ছবির গুণকীর্তন
০২ রা আগস্ট, ২০০৯ রাত ৯:৩৭
আমরা যারা নিয়মিত মুভি দেখি তারা অনেকটাই আইএমডিবি এর রেটিংয়ের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। নতুন কোন মুভি হাতে পাইলেই দুম করে আইএমডিবিতে ঢুকে একটা সার্চ দেই, রেটিং আর প্লট পছন্দ হলে তারপর দেখি। যাহোক এবার এমন কিছু মুভির কথা বলবো যেগুলোর সম্পর্কে আইএমডিবি রেটিং দেখে বিচার করতে বসলে বিভ্রান্ত হবেন সবাই।
Hard Candy:
![]()
হয়তো শুধুমাত্র সংলাপনির্ভর ছবি বেশিরভাগেরই পছন্দ নয় বলেই এ ছবিটার রেটিং কম। সেই সাথে এই ছবিতে চরিত্র সংখ্যাও অবিশ্বাস্যরকম কম। মাত্র দুটি চরিত্রের সংলাপই এ ছবিটির মূল কাহিনী বলা চলে। ছবিতে এক পারভার্ট ফটোগ্রাফার একজন কিশোরীকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে আসে নিজের বিকৃতকাম চরিতার্থ করবার জন্য। কিন্তু অল্প সময়ের মাঝেই সে বুঝতে পারে যে তার ফাঁদে মেয়েটি পড়েনি, বরঞ্চ উল্টোটাই হচ্ছে।
Good Morning Vietnam:
![]()
রবিন উইলিয়ামস যাদের প্রিয় অভিনেতা তাদেঁর কখনোই মুভিটা মিস করা উচিত নয়। ছবিটির কাহিনী এমন কিছু আহামরি নয়, অন্যান্য চরিত্রগুলোও গেৌণ। কেবল মুগ্ধ হয়ে রবিন উইলিয়ামসের অভিনয় দেখেছি আর সংলাপ শুনেছি। এ ছবির মূল চরিত্র ভিয়েতনামে যুদ্ধের সময় সেখানে আমেরিকার সেনাবাহিনীর চালু করা রেডিও স্টেশনের একজন রেডিও জকি। সে তার মন্ত্রমুগ্ধকর কথাবার্তা আর অসামান্য হিউমার সেন্সের কারণে দ্রুত সাধারণ সৈনিকদের মাঝে কিভাবে জনপ্রিয় এবং অফিসারদের কাছে অজনপ্রিয় হয়ে উঠে তার কাহিনী।
Any Given Sunday:
![]()
হলিউডের স্পোর্টস মুভিগুলোর খুব বড় ফ্যান আমি নই, কারণ সব ছবিরই একই ফর্মুলা। এ মুভিটা দেখা শুরু করেছিলাম কেবল আমার অতি প্রিয় অভিনেতা আল পাচিনো আছেন বলে। এবং আমার আশা মিছে হয় নি। পুরোটা সময় জুড়েই পাচিনো মুগ্ধ করে রেখেছিলেন এবং বাড়তি বোনাস ছিল জেমি ফক্সের অভিনয়। এক বিখ্যাত রাগবি টিমের পড়তি অবস্থায় টিমের চ্যাম্পিওন কোচের সম্মান বজিয়ে রাখার লড়াই আর টিমের এক নতুন উঠতি তারকার হঠাৎ পাওয়া খ্যাতি নিয়ে টানাপোড়েনই ছবির মূল কাহিনী। দুজন প্রিয় তারকার অনবদ্য অভিনয় আর ছবির কাহিনীর গতি যারা রাগবি বোঝেন না তাদেরও আটকে রাখতে বাধ্য।
Baran:
![]()
আমার দেখা তৃতীয় মাজিদ মাজিদি ছবি এবং চিলড্রেন অফ হেভেন আর কালার অফ প্যারাডাইজের সাথে এক কাতারে দাঁড়ানোর দাবিদার। এক কিশোরের অব্্যক্ত প্রেমের অপূর্ব আখ্যান হল বারান। বরাবরের মতোই মাজিদ মাজিদির স্টাইল এবঙ কিছু সিম্বলিক শট আমার মনে গেঁথে গেছে। মুভির কাহিনী বলে মজা নষ্ট করলাম না। আর বারান দেখার জন্য সাজেষ্ট করায় হামা ভাইকে অসংখ্য ধইন্যাপাতা।
The Painted Veil:
![]()
পেইন্টেড ভেইল ছবিটা আমার মতে এডওয়ার্ড নর্টনের সেরা কাজগুলোর একটি। এবং এটা আমি ফাইট ক্লাব আর অ্যামেরিকান হিস্টরি এক্স মাথায় রেখেই বলছি। সম্পর্কের টানাপোড়েনের ছবি পেইন্টেড ভেইল। একজন মৃদুভাষী অন্তর্মুখী ইংরেজ ডাক্তারের অতৃপ্ত স্ত্রী যখন অন্য পুরুষের মাঝে ভালোবাসা খেঁাজার চেষ্টা করে তখন রাগে ক্ষোভে প্রতিশোধ নেবার জন্য ডাক্তার স্ত্রীকে নিয়ে যাত্রা করে চীনের দুর্গম অঞ্চলে কলেরা নিয়ে গবেষণা করবার জন্য। গবেষণার প্রতি নিবেদিতপ্রাণ অভিমানী ডাক্তার আর তার স্ত্রীর শীতল সম্পর্ক এক নতুন মাত্রা পায় সেখানে।
I Am Sam:
![]()
এক মানসিক প্রতিবন্ধী পিতার সন্তানের অধিকার দখলের লড়াইয়ের ছবি আই অ্যাম স্যাম। মাতৃহীন একমাত্র কন্যাকে ভালোবেসে বড় করবার দায়িত্ব নেয় স্যাম, যার মানসিক বয়স সাত বছরের এক বাচ্চার থেকে বেশি নয়। কিন্তু কিছু হাস্যকর সামাজিক আইনের কারণে তার সাথে তার কন্যাকে বিচ্ছিন্ন করতে চায় আদালত। এই ছবিতে শন পেনের অভিনয় সকলেরই হৃদয়কে নাড়া দিয়ে যাবে। আর ছবির বিশেষ কিছু কিছু মুহূর্তগুলোও অনেকদিন মনে রাখার মতো। বিশেষ করে ডাকোটা ফ্যানিং যখন বই পড়ার সময় বলে যে সে কখনো তার বাবার থেকে বেশি বুদ্ধিমান হতে চায় না। শন পেনের অস্কার নমিনেশন পাওয়া এই ছবিটা সাজেস্ট করবার জন্যও হামা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।
প্রকাশ করা হয়েছে: চলচ্চিত্র চঞ্চরী বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আমি আসলে সেইসব মুভিই দিতে চেয়েছি যেগুলো বেশি মানুষ দেখেনি। অ্যাটোনমেন্ট আর পারফিবুম আসলেই খুবই আন্ডাররেটেড মুভি। তবে এইখানে এখনই ঢুকাবো না। পাব্লিক আরো মতামত দিক।
লেখক বলেছেন: দাঁড়া পারফিউম অ্যাড করি।
বৃত্তালপনা বলেছেন:
খুবই ভালো পোষ্ট। ধন্যবাদ
লেখক বলেছেন: 
আসফাকুল আমিন বলেছেন:
নর্টনের লাইগা পেইন্টেড ভেইল দেকসিলাম, আর একটাও দেখা হয় নাই লেখক বলেছেন: নর্টনরে ফাইট ক্লাবের পর থেকে ভালা পাই।
লেখক বলেছেন: আপনার কমেন্ট দেখে ঢু খাইলাম
অপরিচিত_আবির বলেছেন:
টিস্যু পেপার লাগবে??
সেলটিক সাগর বলেছেন:
পরীক্ষার প্রতি ন্যূনতম সম্মান দেখানোর জন্য আপাতত ব্লগিং বন্ধ======================================
হূমমমম
লেখক বলেছেন: হুমমম এবার দেখছেন পরীক্ষার প্রতি আমার রেসপেক্ট কতদূর??
লেখক বলেছেন: বারান - নিসন্দেহে।
সাগর ঢাকা বলেছেন:
অনেক ধন্যবাদ আসলে হাজারো ছবির ভিরে , হীরা (ভালো ছবি ) খুঁজে পাওয়া কষ্টের....আজ রাত থেকে ডাউনলোড শুরু করছি
লেখক বলেছেন: ঠিক। রেটিং দিয়ে সবসময় মুভি বিচার করা যায় না।
জনৈক আরাফাত বলেছেন:
বারান দেইখা মেলাক্ষণ থম মেরে ছিলাম। অন্যগুলা দেখিনাই। আই এম স্যাম এর অনেক নাম শুনছি! প্লাসিত পোস্ট!
লেখক বলেছেন: বারানের কনসেপ্টটাই দারুণ। আর সবসময়কার মতো মুভির এন্ডিংটাই ছবিটাকে আলাদা করে দিয়েছে। যেটা মাচিদ মাজিদির বৈশিষ্ট্য।
জুমানজি১১ বলেছেন:
Painted VEil একটা দুর্দান্ত ছবি...কোনো সন্দেহ নাই...ending তা আমার কাছে খুব টাচি মনে হইসে।তবে Any given Sunday টা আমার কাসে তেমন একটা জুতের মনে হয় নি...পাচিনো বাদে। হলিউডে স্পোর্টস রিলেটেড মুভি র মাঝে আমি বলব Remember the Titans সবচেয়ে inspirational.
Hard Candy দেখতে হইলে অনেক ধৈর্য লাগবে...আমার কাছে কিছুটা বোরিং লাগসে।তবে ellen page রে ভালা পাই
বাকিগুলা দেখি নাই।
লেখক বলেছেন: পেইন্টেড ভেইলে নর্টনৈর অভিনয় আসলেই অসাধারণ হয়েছে।
হলিউডের টিপিকাল স্পোর্টস মুভিগুলোতে হয় কোচের গুণকীর্তন নয় কোন খেলোয়াড়ের বিস্ময়কর উত্থানের কাহিনী থাকে। কিন্তু এনি গিভেন সানডেতে এই দুটোই ছিল। এবং তার ওপর যখন কোচ পাচিনো আর খেলোয়াড় জেমি ফক্স তখন আর কিছু বলা লাগে না।
আমার কিন্তু জুনো বেশি বোরিং লেগেছে। আর হার্ড ক্যান্ডি বিশাল মনোযোগ দিয়ে দেখছি। এইটা আমার দেখা প্রথম সংলাপ নির্ভর ছবি। কিন্তু তবুও বোরিং লাগে নাই।
বারান কিন্তু অবশ্যই দেখবেন।
সায়েম মুন বলেছেন:
কিছু অবমূল্যায়িত ছবির গুণকীর্তন--------আসলেই কি তাই? একটা ছবিও দেখি নাই।
লেখক বলেছেন: আসলেই কি তাই নয়?
জুমানজি১১ বলেছেন:
Remember the Titans এ কিন্তু আমার মনে হয়েছে প্রতিটা খেলোয়াড় এর গুরুত্ব দেখানো হয়েছে, একেক্টা ম্যাচ একেকজন জিতিয়েছে। আবার ক্যাপ্টেন এর ভুমিকা অ উল্লেখযোগ্য। সব কিছুর পর ডেনযেল এর মুভির একটা আলাদা ভাব আছে।আরেকদিন ওভের রেটেড মুভি গুলার একটা পোস্ট দিয়েন যাতে জনগন অইগুলা দেইখা সময় নষ্ট না করে। সেদিন Punch-Drunk love দেখলাম...Adam sandler এর...IMDB rating 7.4...চুড়ান্ত মাত্রায় হতাশ হইসি।
লেখক বলেছেন: ডেনজেল আছে বলেই আসলে রিমেম্বার দা টাইটানস দেখেছি।
ওভার রেটেড মুভি নিয়ে পোস্ট দেবার ইচ্ছে আছে। তবে ভালো তর্ক হওয়ার ভালো চান্স আছে।
জনৈক আরাফাত বলেছেন:
বারানের কনসেপ্ট-টাই আলাদা। প্রথম থেকেই ওয়েট করতেছিলাম, প্রধান নারীচরিত্র কখন মুখ খোলে!-------কিন্তু, না!----------এবারও ব্যাটে বলে হলোনা! লেখক বলেছেন: ভালো বলসেন। একবারো মেয়েটা মুখ খুলল না। এবং পুরো ছুবিতে বারান নামটি উচ্চারণ হয়েছে মাত্র একবার।
http://www.rottentomatoes.com/ এটা তুলনামূলক ভালো রিভিউ দেয় ।
যে মুভি গুলোর নাম দিয়েছেন ,মোটামুটি ভালো সব গুলোই । বারান এখনো দেখা হয়নি।
good morning vietnam একটু দেখেছিলাম টিভি তে ,পরে আর দেখা হয়নি ।ভালোই লাগছিল ।
লেখক বলেছেন: রটেন টম্যাটোসে আমিও যাই। কিন্তু ওখানে ক্রিটিকের দৃষ্টিতে রেটিং দেওয়া হয়। কাজেই আপনি সাধারণ জনপ্রিয় ছবিগুলোর রেটিং দেখলে ভিমড়ি খেয়ে যাবে। আইএমডিবিতে ইউজার রেটিং যেহেতু তাই বেশির ভাগ ক্ষেত্রেই মিলে যায়। কিন্তু ক্রিটিকদের সাথে হয়তো অনেক ক্ষেত্রেই আপনার মতামত মিলবে না।
হার্ড ক্যান্ডির কাহিনী পইরা দেখার আগ্রহ পাই নাই তেমন ।
মনে থাকলো ।
এনি গিভেন সানডে -- ঠিক আন্ডার রেটেড মুভি না । জমজমাট ষ্টার কাষ্ট । ভালো মুভি ।
লেখক বলেছেন: হার্ড ক্যান্ডি দেখতে পারেন, ভালো লাগার ভালো সম্ভাবনা আছে।
স্টার কাস্ট দেখেই আসলে এনি গিভেন সানডে দেখসিলাম।
লেখাজোকা শামীম বলেছেন:
বারান দেখা, আর বাকিগুলো দেখতে হবে। আপাতত প্রিয়তে গেল।
লেখক বলেছেন: ধইন্যা
লেখক বলেছেন: কি হৈলো?? ইরাম কমেন্ট দেবার জন্য এইবার আপনার ক্যাটাগরী কি হবে আপু?
অপরিচিত_আবির বলেছেন:
ডেড পোয়েটস সোসাইটির রেটিংতো তবুও মোটামুটি ঠিক আছে। কিন্তু পারফিউম, আই এম স্যাম এর রেটিং সম্পর্কে আপনি কি বলবেন?স্লামডগ ওভাররেটেড এবং ডার্ক নাইটের রেটিংও হয়তো। কিন্তু ডার্ক নাইট আমার খুব প্রিয় ডিরেক্টরের প্রিয় ছবিগুলোর একটা। তাই এইটার বিপক্ষে কিছু বলতে পারব না।
এইটা ভালো বলসেন। রটেন টম্যাটস এজন্য বেশ ভালো সাইট।
লেখক বলেছেন: নোলানের ছবি বলেও হবে না??
লেখক বলেছেন: আর তাছাড়া ব্যাটম্যান বিগিনসও বেশ ভালো হইসিল।
লেখক বলেছেন: দিয়া আসো।
সাদাকালোরঙিন বলেছেন:
baran and I am sam apnar list e dekhe khub valo laglo. ami baran er moto romantic movie khub kom e dekhesi. Majid Majidi is fabulous. Nothing to say about painted veil.
good morning vietnam ta dekha hoyni. dekhe phelbo.
thanks for ur effort.
[ sorry for english letters bangla keno jani load hochse na ]
লেখক বলেছেন: বাংলা না হৈলে ব্যাপার্না।
বারানের রোমান্টিসিজমটাই অন্যধরনের। কোন কথাবার্তা ছাড়াই রোমান্টিকতা।
হাসান মাহবুব বলেছেন:
Good post. erokom post amio dimu vabsilam. baran , I am sam dekhsi. Hard candy'r kahinita interesring mone hoilo. dekhte hobe.
লেখক বলেছেন: অবশ্যই দেখবেন। আপনার কল্যাণে দুটো ভালো ছবি দেখা হইলো।
সবাক বলেছেন:
কমেন্টের ঘরে পারফিউমের কথা আসলো...শুধুমাত্র ছবির প্রথমদিকে প্রসব দৃশ্যের জন্যই ছবিটা বারবার দেখি.... হাউ ন্যাচারাল!!!
লেখক বলেছেন: পারফিউমের আইডিয়াটাই সম্পূর্ণ ইউনিক। আর প্রতিটি দৃশ্যই অত্যন্ত যত্নের সাথে করা। অসাধারণ ছীব, তবুও রেটিং এতো কম কেন কে জানে।
হাসান মাহবুব বলেছেন:
আমার কল্যাণে কোন দুইটা ভালো ছবি দেখা হৈলো?
লেখক বলেছেন: আনেই না বারান আর আই অ্যাম স্যাম সাজেস্ট করসিলেন? ভুলে গেসেন নাকি?
বিডি আইডল বলেছেন:
বহু ছবি আছে এইরকম...আইএমডিবির রেটিং মাঝে মাঝে ভূয়া লাগে
লেখক বলেছেন: হুমমম
লেখক বলেছেন: বারান দেখতে ভুইলেন না কিন্তু।
কাঙাল মামা বলেছেন:
টরেন্ট পাইছি। সিড মাত্র ৬টা.....ডিরেক্ট লিংক পাইলে জমতো।আপনারে একটা কথা জিগাই....ধরেন, কোনো মানুষের জীবনের উপর বিতৃষ্ণা ধরে গেছে। কিছুই ভালা লাগে না। তারে ইন্সপায়ার করতে কয়েকটা মুভির নাম বলতে পারেন? যেমন লাইফ ইজ বিউটিফুল, পারসুট অফ হ্যাপিনেস........এই টাইপের আর কি।
**বিতৃষ্ণার কারন সাম্প্রতিক ব্রেকআপ
লেখক বলেছেন: বলেন কি, ব্রেক আপ খূব খারাপ জিনিস। এর ভয়ে জন্মে প্রেম-ভালোবাসা করাই হইলো না।
তবে ইন্সপিরেশন খুঁজতে চাইলে আপনার জন্য সবচেয়ে উপযোগী ছবি হবে ইটস এ ওয়ান্ডারফুল লাইফ, সিন্ডারেলা ম্যান, ট্যাক্সি ড্রাইভার, ভি ফর ভেনডেটা, দেয়ার উইল বি ব্লাড, চেইঞ্জলিং, ট্রেইন্সপটিং এবং সেই সাথে আপনি যেই দুটোর নাম বলেছেন। আমি ইটস এ ওয়ান্ডারফুল লাইফকেই রিকমেন্ড করবো - কারণ এই ছবির মূল থিম হচ্ছে জীবন যুদ্ধে ব্যর্থ হতাশ এক লোকের তাঁর জীবনের প্রকৃত মূল্য উপলদ্ধি।
আপনার জন্য শূভকামনা রইল।
টোনা বলেছেন:
আমার নামে পোস্ট উৎসর্গ হইসে .. আমি আনন্দে হারায়া যাইতেছি .. আমারে কেউ ধরে না ক্যান Click This Link
অপরিচিত_আবির বলেছেন:
ভাইয়া কেক্কুক খাওয়ান তাইলে ...
কাঙাল মামা বলেছেন:
ইটস এ ওয়ান্ডারফুল লাইফ দেখি নাই।অনেক পুরান মুভি। দেখতে হবে।খুজতেছি এখন।ট্যাক্সি ড্রাইভার, চেইঞ্জলিং, ট্রেইন্সপটিং দেখছি। ট্রেইন্সপটিং খুব একটা ভালা লাগে নাই
এখন খুব একটা খারাপ নাই। অনেকটা মানায় নিছি।এই মুভি আর মিউজিক আছে বলেই রক্ষা!!! আপনারে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনিও ভালো থাকুন। ভালোবাসার কাঙাল হয়ে যান আরো একবার ...
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
দ্যা পেইন্টেড ভেইল ছাড়া বাকিগুলো দেখিনি। তোমার কথা শুনে দেখতে হবে তো।পরীক্ষা মঙ্গলময় হোক।
লেখক বলেছেন: অন্তত বারান আর আই অ্যাম স্যামটা অবশ্যই দেখবেন।
বেশি করে দোয়া করেন, যেখানে পড়াশোনায় কাজ হচ্ছে না সেখানে দোয়াই শেষ ভরসা।
লেখক বলেছেন: বলেন কি!
লেখক বলেছেন: তাড়াতাড়িই দেখে ফেলেন।
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
আলী আরাফাত শান্ত বলেছেন: গুড মর্নিং ভিয়েতনাম বাদে কোনোটাই দেখি নাইকবে যে দেখুম!
লেখক বলেছেন: ব্যস্ততা দেয় না অবসর ...
লেখক বলেছেন: বাংলাদেশে এখন সেটাই দরকার।
স্পাইডার বলেছেন:
ট্রেইন্সপটিং ছবির ইন্সপারেশনটা কি? একটা পুরা সিক ছবি
লেখক বলেছেন: ট্রেইন্সপটিং শেষ পর্যন্ত দেখেও যদি ইন্সপিরেশনের কিছু খুঁজে না পান তাহলেতো আমার কিছু করার নেই।
লেখক বলেছেন: আবার জিগায় ... প্রিয় বুয়েটে আরো কয়েকটা টার্ম থাকার পরিকল্পনা বাস্তবায়নের পথেই হাঁটছি।
এবার এই ব্লগ-শিরোনামের প্রতিও ন্যূনতম সম্মান দেখাও
লেখক বলেছেন: ঐটা আমার কম্মো না। ভার্সিটিতে কি পড়ালেখা করবার জন্য ভর্তি হইসি নাকি? ![]()
মুক্ত বয়ান বলেছেন:
পড়তে বস!!!
লেখক বলেছেন: ![]()
মুনিয়া বলেছেন:
হুম দেখতে হবে... তবে মুভি দেখা কম হয়
লেখক বলেছেন: আইচ্চা
শওকত হোসেন মাসুম বলেছেন:
আসলেই কম বিখ্যাত অনেক ছবি দেখে আমিও মজা পেয়েছি। তালিকা ভাল লাগছে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
আরে, তোমার সাথে দেখি আমার ম্যুভি পছন্দ ভালোই মিলে! আমার কাছে হার্ড ক্যান্ডি দারুণ লেগেছিল। পুরা ধাক্কা খেয়েছিলাম। তারপরে এলেন পেইজের ছবি দেখার সময়ে কোন আশা নিয়ে বসি না। আরেকটা দেখতে পারো "দ্য ট্রেসি সেগমেন্টস" পুরাই তারছেঁড়া ডিরেকশন, এডিটিং। ম্যুভির ফ্লো ধরতেই আমার ৩০ মিনিট লেগেছে, কিন্তু তারপরেও দারুণ উপভোগ্য!
গুড মর্নিং ভিয়েতনাম আর এনি গিভেন ডানসে আসলে হিরোইজমের কাহিনী। মানে সাধারণ মানুষের বড়োত্বের গল্প। দুটাই দারুণ ছবি। আমার কাছে ক্যামেরনকে অনেক ইম্প্রেসিভ আর বিশ্বাসযোগ্য লাগছে, বরং আল পাচিনোকে একটু "লাউড" লেগেছিলো।
তবে এই কালেকশনের সেরা নিশ্চিতভাবেই "দ্য পেইন্টেড ভেইল"। ম্যুভিটা কিনে অনেকদিন পর্যন্ত না দেখে রেখে দিয়েছিলাম। তারপরে যেদিন দেখলাম, বিরাট আফসুস লাগলো আগেই না দেখার জন্য। বিশেষ করে ছবির অর্ধেকের বেশি পর্যন্ত দু'টা মানুষের মধ্যে কোন সংযোগ নাই, তারা কী করে এত নিকটে আসলো, এটা পুরো ম্যাজিকের মত। আর শেষটুকু দেখে অনেকদিন ভুলতে পারিনি।
বারান বাদ আছে, দেখে নিবো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। কারো সাথে পছন্দ মিলে গেলে খুবই ভালো লাগে। বিশেষ করে সেটা যদি আপনার মতো কেউ হয় যাঁর লেখার পুরো পাংখা আমি।
ট্রেসি সেগমেন্টস দেখি নাই তবে আপনি বলায় দেখমু।
পেইন্টেড ভেইল আসলেই দারূণ ছবি। কিন্তু বারান দেখার আগ পর্যন্ত। আশা করি দ্রুতই বারান দেখে ফেলবেন।
আকাশ অম্বর বলেছেন:
চমৎকার !!
Baran, Good Morning Vietnam, The Painted Veil, I Am Sam এর জন্য অনেক প্লাস্ !
শুভ হোক তব পরীক্ষা!
লেখক বলেছেন: আর পরীক্ষা।
পচাইলেন নাকি???{মাথা চুলকানির ইমো}
অপরিচিত_আবির বলেছেন:
আমার কাছে দু্ইটারই ৩০০এমবি ভার্সন আছে। নামায়া ফেলেন।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
তুমি কোন হলে থাকো? বুয়েটে আসলে তোমার কাছ থেকেই নিয়ে আসবো।
লেখক বলেছেন: ভাইয়া জবাব দিতে একটু দেরী হইয়া গেল। হাজার হলেও পরীক্ষার প্রতি সামান্য সম্মান দেখানো উচিত।
আমি আউলার বাসিন্দা। রুম ২০৮।
কাঙাল মামা বলেছেন:
বারান দেখলাম, অদ্ভূত!!! মনে হইতাছে মুভাটা এখনও শেষ হয় নাই! মাইয়াডা কথা কইলো না কেন হার্ড ক্যান্ডি দেখছি। অন্যরকম। তয় মনে দাগ কাটতে পারে নাই। এখন এলাইভ (১৯৯৩) নামাইতেছি।
লেখক বলেছেন: বারান অসাধারণ ছবি। মাজিদ মাজিদির স্টাইলটাই চমৎকার। এলাইভ দেইখেন ভয়াবহ ছবি।
লেখক বলেছেন: জটিলের আর দেখছেন কি?
আরো দিতাসি সামনে খাড়ান ... পড়ালেখাটা ভালোমতন শুরু হোক, নয়তো আবার ব্লগায়া মজা পাই না !!
বোহেমিয়ান কথকতা বলেছেন:
খ্যাক খ্যাক!!!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















অ্যাটনমেন্ট,পারফিউম এই লিস্টিতে আসতে পারতনা ?