আমার প্রিয় পোস্ট
- সামহোয়্যারের সর্বকালের সেরা ১০টি গায়েবি পোস্ট! - ফিউশন ফাইভ
- পুরুষতান্ত্রিকতার ধ্বজভঙ্গ সমাজতত্ত্বঃ “নারীর ইজ্জতই তার প্রধান সম্বল” - মনির হাসান
- আড্ডা রিভিউ : বুয়েটিয়ান ব্লগারদের স্মরণী্য় একটি সন্ধ্যা - মেহরাব শাহরিয়ার
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর.............. - নাস্তিকের ধর্মকথা
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- ইসলাম অবমাননা আর কতিপয় পর্যবেক্ষণ। - হ্যারি সেলডন
- অপ্রকাশিত চিঠি ৫......... - সুলতানা শিরীন সাজি
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- পিটার কাস্টার্স : এক রহস্যময় বিদেশীর গল্প - অমি রহমান পিয়াল
- প্রাচীন ফিনিসিয় জাতি। - ইমন জুবায়ের
- সামহোয়্যারইন ব্লগে আমার তিনটি বছর - সাঈফ শেরিফ
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
- নাফিস ইফতেখার
- বড়দের সেরা ২০ ছবি - শওকত হোসেন মাসুম
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-এক - রন্টি চৌধুরী
- মৌমাছি—বিস্ময়কর এক ভেক্টর গণিতবিদ ! - ম্যাভেরিক
- বুনো পশ্চিমের কাহিনী- পর্ব ২ - জানজাবিদ
- একটি আধুনিক রূপকথা - হিমু
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি - শওকত হোসেন মাসুম
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- প্রথম আলোর ক্রীড়া সাম্বাদিক উট-পাল শুভ্রের দিনলিপি - ফারহান দাউদ
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- সমকামীতা বিষয়ক : পাপ বনাম লব্ধজ্ঞান - শূন্য আরণ্যক
- Windows xp-র মজার কিছু ব্যপার - তুষারপাত
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- আগুন কমেন্ট সংকলন - আই লাভ ব্লগিং
- মুভি ব্লগ: তিন ভাষার তিন ছবি - শওকত হোসেন মাসুম
- গো. আ সাহেবের একাত্তর নামা (পুনঃ ব্লগ পোষ্ট) - লাল দরজা
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- ব্লগ নাস্তিকদের প্রতি আহবান ...... - নাস্তিকের ধর্মকথা
- কৌতূহল: প্রিয় ব্লগারদের প্রথম লিখিত পোস্টটি কী রকম ছিল...! - ভাঙ্গন
- গল্পঃ বসন্ত শেষে - আকাশ_পাগলা
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- এনামুল আজিমঃ অকালে ঝরে পড়া একটি প্রতিভা - পারভেজ
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- ভালবাসাবাসি করেন
.... তয় In Ishtyle!!!!
(অনুবাদ পোস্ট) - এম্নিতেই
- আদমচরিত 012 - মুখফোড়
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- আসুনতো বাংলায় প্যালিনড্রোম বানাই! - মনজু মজুমদার
- কেনো বলি রাজাকার? - অমি রহমান পিয়াল
- Google এর আরো কিছু রসময় গুপ্ত (Easter Egg)
- নাফিস ইফতেখার
- কিছু অতি পরিচিত সফটওয়্যারের Easter Egg - নাফিস ইফতেখার
- মোহামেডানরে গাইল দিলে দোষখে যাইবা - অমি রহমান পিয়াল
- বন্ধু তুমি - ঋভু অনিকেত
- একটি ছোট গল্প : নতুন বাসা - অপরিচিত_আবির
ছবি তোলা এবং আরো কিছু আবোল তাবোল
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৯

ছবি তোলা জিনিসটা সবসময়ই আমাকে বিমোহিত করেছে। কিভাবে চমৎকার একটি মুহুর্ত ছোট্ট চৌকোণ কাগজের মাঝে ধরা পড়ে যায় ভাবতেই বেশ মজা লাগে। ছোটবেলায় আব্বার ক্যামেরাটা বগলদাবা করবার জন্য কতই না ফন্দী এটেঁছিলাম। শান্তিপূর্ণ প্রতিবাদ(কান্নাকাটি), গোপন অভিযান(আলমারির তালা হ্যাক করবার প্রচেষ্টা), আইনি প্রচেষ্টা(হাইকোর্ট - মানে আম্মার কাছে আপিল) এমনকি সদাচরণ এবং ভালো রেজাল্ট কোনটাই আমার পিতার টাইটেনিয়ামের হৃদয়ে বিন্দুমাত্র চিড় ধরাতে পারে নি। তখন থেকেই বাবা-মা বঙ্গদেশীয় মন্ত্রীদের মতো আশ্বাসবাণী শুনিয়ে আসছেন "“বড় হ বাবা তারপর কিনে দেব।"” এই একই ভাঙা রেকর্ড কানের পাশে চার পাঁচ বছর বাজার পর যখন উচ্চতা দরজার সাথে ঠোকর খাওয়ার পর্যায়ে পৌছাল তখন পুনরায় আবেদন করায় বিস্মিত মুখে তেনারা জানালেন - লম্বা হওয়াই নাকি বড় হওয়া নয়!! তাঁদের সাথে তর্ক করবো নাকি এইবারে চওড়া হওয়ার চেষ্টা চালাবো এই ভাবতে ভাবতেই টেকনোলজি নামক এক মহান দেবতার কল্যাণে আমার হাতের মুঠোয় চলে এল এমন এক মুঠোফোন যার পশ্চাৎদেশে আবার ছবি তোলারও সুবন্দোবস্ত আছে। এবারতো আমি মহাখুশী। আকাশের ছবি, বাতাসের ছবি তুলে বেড়াই আর মহা বড় ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন দেখি। স্বল্পবসনা নারী, ভয়াবহ যুদ্ধ, এল ডোরাডো, আটলান্টিস, আমাজনের নরখাদক এবং আরো স্বল্পবসনা নারী - সকল উত্তেজক আর ভূবনমোহিনী বস্তুর ছবি তুলে বেড়াই কল্পনায়। তবে একথা বলাই বাহুল্য যে প্রকৃতি নয় বরঞ্চ প্রকৃতির বিনাশকারী আদমসন্তানদের ছবিতোলার অভিজ্ঞতাই বেশি চমকপ্রদ।
ছবি তোলার মতো স্বাভাবিক ব্যাপারটাকেই অনেকে আবার অনেক বেশি সিরিয়াসলি নেন। আমার এক কাজিন আছে যে ফিটফাট ফুলবাবুটি না সেজে ছবি তোলাটাকেই ব্যাপক গর্হিত কাজ মনে করে। আবার আমার মতো অনেকেই আছে শ্যাবি গেটআপ আর চেহারায় ছবি তোলানোই তাদের কাছে বিশাল কৃতিত্ব। সবসময় বেশ স্মার্ট আর সপ্রতিভ হলেও ছবি তোলার সময় ক্যামেরার লেন্সের সামনে দাঁড়ালে কারো কারো শরীরের নার্ভাস সিস্টেম নামক অংশটা ক্র্যাশ করে। কেউ কেউ দরদর করে ঘামতে থাকে, কারো বা ঐ সময়ই শরীরের অদ্ভুত অদ্ভুত লোকেশনে বেজায় খাউজানি দেখা দেয়। আমার এক খালা আছেন, কোন বিচিত্র কারণে এ পর্যন্ত তোলা সমস্ত ছবিতেই তাঁর চোখ বন্ধ, লেন্সের চোখ খুললেই তাঁর আঁখিপল্লব যেন স্বয়ংক্রিয় কোন সংকেতের ইশারায় যবনিকাপতন ঘটায় । তাঁর ওপর আমি নানাভাবে পরীক্ষা চালিয়ে দেখেছি, তিনি যদি ঘূণাক্ষরেও টের পান কেউ তার ছবি তুলছে তবে ক্যামেরায় ফ্ল্যাশ থাকুক আর না থাকুক ঠিক ঐ নির্দিষ্ট মুহূর্তটিতে তাক করে তাঁর চোখের দোকানের ঝাপিঁ বন্ধ হয়ে যায়, এ কারণে আজকাল তিনি ছবি তোলানোর প্রক্রিয়াটার ওপরই বীতশ্রদ্ধ হয়ে ইস্তফা দিয়েছেন। আবার আমার রুমমেট সৌমিত্র, এমনিতে ২৪ ঘন্টা তিড়িং বিড়িং করে লাফিয়ে বেড়ায় কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ালে সে তারেক রহমানের খাম্বার মতো শক্ত হয়ে যায়। এমনকি চোখের পলক পর্যন্ত পড়ে না। কাজেই ওর ছবি তুললে আপনার মনে হবে মাদাম ত্যুসোর কোন সম্পত্তি ফিল্মবন্দী করছেন। আমার ছোটবোন আবার আরেক নমুনা - জ্ঞান হওয়ার পর থেকেই অফিসিয়াল ছবি ছাড়া তার কোন সুস্থ স্বাভাবিক ছবি নেই। ছবি তোলার সময় একটা ভেংচি না কাটলে তার আর ঐ বেলার ভাত হজম হয় না। অবশ্য পারিবারিক বোরিং ছবিগুলোতে ওর মতো একটা ক্যারিকেচারের উপস্থিতি সাদামাটা ছবিগুলোতে একটু বৈচিত্র আনে এটা না মেনে উপায় নেই। বাইরে কোন ট্রিপে গেলে সব গ্রুপেরই একজন ছবিতোলার মানুষ থাকে। আমার বন্ধুদের মাঝে আবার এরকম শখের ফটোগ্রাফার আছে দু-দুজন। কোথাও বেড়াতে গেলে এ দুজন কম্পিটিশন দেয় ভালো ছবি তোলার। ওদের রেষারেষিতে মাঝখান থেকে লাভের আলু খাই আমরা - অনেকগুলো ভালো ছবি পেয়ে যাই। আর সকল ভালো ফটোগ্রাফারদের মতোই শেষমেশ দেখা যায় পুরো ট্রিপের ফটো অ্যালবামে ঐ দুটো ফটোগ্রাফারের ছবিই সবচেয়ে কম!!
সম্ভবত আমার মতো অনেকেই আছেন যারা একাই কোন গ্রুপ ছবির সৌন্দর্য্য নষ্ট করে দিতে সক্ষম। অনেকেই ছবি তোলার চেহারা নিয়ে জন্মান না, এর মানে এই না যে তাদের চেহারা ডিপজলের মতো। কোন দৈবকারণে অনেকেরই কেবল ছবি তোলার সময়ই চেহারার সমস্ত নেগেটিভ ফিচারগুলো ইসিনবায়েভার মতো লাফ দিয়ে বের হয়ে আসে। এরা তাই পারতপক্ষে ছবি তুলতে চান না। আর ছবি তুললেও মেলা কাঠখড় পুড়িয়ে তবে রাজি করাতে হয়। আমি নিজে ঐ ক্যাটাগরীর প্রাণী হলেও ছবি তুলতে আমার কখনোই আপত্তি নেই - কারণ এখন আমি আবিষ্কার করে ফেলেছি আমার মতো মানুষদের কিভাবে ফটোতে ভালো দেখানো যায় - ১. ক্যামেরার দিকে ভুলেও না তাকানো আর ২. হাসি - হ্যা, শুনতে ভালো না লাগলেও শুধুমাত্র একটা মনখোলা হাসিই আপনার ক্যামেরা ফেস বদলে দিতে পারে। বিশ্বাস না করলে চেষ্টা করেই দেখুন না!
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
আবির ভাই লেখাটা অনেক ভালো লাগছে। গোছানো লেখা + মজার! এইরকম লেখা আরো চাই......প্রিয়তে।
লেখক বলেছেন: আজাইরা থাকলে আজাইরা লেখা তরতর করে বাইর হয়, এইটাই আজাইরাবিদ্যার প্রথম সূত্র ![]()
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
কিসের আজাইরা! ছবি তোলা নিয়ে লেখালেখি আমার বিশেষ পছন্দের না, এই লেখাটা ভালো লাগার পুরো ক্রেডিট লেখার স্টাইলের.... রসের কমতি নেই এখানে লেখক বলেছেন: বাপ্রে!! খোদার অশেষ রহমতে টায়ার হইয়া জন্মাই নাই, তাইলে তো এক্ষণ খতম হইয়া যাইতাম ![]()
লেখক বলেছেন: তাওতো ভালো। আমার বন্ধূরাও নিজের ক্যামেরা দিয়ে নিজের ফটুক তোলে তবে বগলে প্রেয়সী ছাড়া কক্ষণো নয়!!
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
কোনো সিস্টেমেই আমার ছবি ভাল আসে না, হাসলে আরো বেশি আসে নালেখাটা আসলেই সেইরকম হইছে। এরকম রম্যটাইপ লেখা চালায় যাইস। আর যে দুইজন ফটোগ্রাফারের কথা কইলি, আমিও আমার গ্রুপে তাদের মতোই একজন
লেখক বলেছেন: ফটোগ্রাফি মানেই থ্যাংকলেস জব। ভালো ছবি তুললে খবর নাই আর খারাপ ছবি তুললে মুগুর নিয়ে দৌড়ানি খাওয়া।
এক নম্বর, যে ছবি তুলে তার ছবি যেকোন জার্নিতে বা অনুষ্ঠানে সবচেয়ে কম থাকে, তবে আমার ক্যামেরা ফেস এতই খারাপ(আসল চেহারাও ভাল না, কিন্তু ক্যামেরাতে ক্যান জানি টেলি সামাদের মত আসে) যে সানন্দে জিনিসটা আমি মেনে নিসি।
ছবি তুলবো তাতেও শান্তি নাই, আমি ছবি তুলতে গেলেই হয় ক্যামেরা নষ্ট হবে নাইলে ফিল্ম ঠিকমত থাকবে না বা কিছু একটা হবেই।
হাসির বুদ্ধিটা অ্যাপ্লিকেবল না আমার জন্য, না হাসলে তাও অন্যদের টা ঠিক আসে, আমি হাসলে এমনকি অন্যদেরটাও ভয়াবহ লাগে।
লেখক বলেছেন: ফারহান ভাই অবস্থা দেখেতো মনে হচ্ছে আপনি এখনো বিয়ে করবার জন্য প্রস্তুত নন ![]()
লেখক বলেছেন: বলেন কি? খোমাখাতার সব ছবিতে কিন্তু আপনার চোখের শাটার খোলাই আছে ![]()
যীশূ বলেছেন:
হুমমমমমমমম।
লেখক বলেছেন: হুমাইতেসেন ক্যান?
বড় বিলাই বলেছেন:
আমার বড় আপাটা আপনার খালার মত, বেশির ভাগ ছবিতেই তার চোখ বন্ধ থাকে।
লেখক বলেছেন: এইটা দেখি ভয়াবহ রোগ।
অ্যামাটার বলেছেন:
অফটপিকঃ "গ্লোরিয়াস বাস্টার্ড" ছবিটার কোনও লিঙ্ক দিতে পারবা? আর এটা কি সিনেপ্লেক্সে আসছে? জানো?
লেখক বলেছেন: টারান্টিনোর ইনগ্লোরিয়াস বাস্টার্ডস?? এত দ্রুত আসার কোন চান্স নাই। আরো মাস খানেক অপেক্ষা করেন।
লেখক বলেছেন: ম্যান ইজ মর্টাল ....
লেখক বলেছেন: ভালা নাই, মাঝরাত ছাড়া নেটে বসতে পারি না ![]()
অপরিচিত_আবির বলেছেন:
ওহ ক্যামেরা কিনমু এইবার জন্মদিনে বাসায় পটানোর কাজ শ্যাষ ... মনে হয় এই পোস্টটা খোদাও পড়ছে!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















