আমার প্রিয় পোস্ট
- সামহোয়্যারের সর্বকালের সেরা ১০টি গায়েবি পোস্ট! - ফিউশন ফাইভ
- পুরুষতান্ত্রিকতার ধ্বজভঙ্গ সমাজতত্ত্বঃ “নারীর ইজ্জতই তার প্রধান সম্বল” - মনির হাসান
- আড্ডা রিভিউ : বুয়েটিয়ান ব্লগারদের স্মরণী্য় একটি সন্ধ্যা - মেহরাব শাহরিয়ার
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর.............. - নাস্তিকের ধর্মকথা
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- ইসলাম অবমাননা আর কতিপয় পর্যবেক্ষণ। - হ্যারি সেলডন
- অপ্রকাশিত চিঠি ৫......... - সুলতানা শিরীন সাজি
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- পিটার কাস্টার্স : এক রহস্যময় বিদেশীর গল্প - অমি রহমান পিয়াল
- প্রাচীন ফিনিসিয় জাতি। - ইমন জুবায়ের
- সামহোয়্যারইন ব্লগে আমার তিনটি বছর - সাঈফ শেরিফ
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
- নাফিস ইফতেখার
- বড়দের সেরা ২০ ছবি - শওকত হোসেন মাসুম
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-এক - রন্টি চৌধুরী
- মৌমাছি—বিস্ময়কর এক ভেক্টর গণিতবিদ ! - ম্যাভেরিক
- বুনো পশ্চিমের কাহিনী- পর্ব ২ - জানজাবিদ
- একটি আধুনিক রূপকথা - হিমু
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি - শওকত হোসেন মাসুম
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- প্রথম আলোর ক্রীড়া সাম্বাদিক উট-পাল শুভ্রের দিনলিপি - ফারহান দাউদ
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- সমকামীতা বিষয়ক : পাপ বনাম লব্ধজ্ঞান - শূন্য আরণ্যক
- Windows xp-র মজার কিছু ব্যপার - তুষারপাত
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- আগুন কমেন্ট সংকলন - আই লাভ ব্লগিং
- মুভি ব্লগ: তিন ভাষার তিন ছবি - শওকত হোসেন মাসুম
- গো. আ সাহেবের একাত্তর নামা (পুনঃ ব্লগ পোষ্ট) - লাল দরজা
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- ব্লগ নাস্তিকদের প্রতি আহবান ...... - নাস্তিকের ধর্মকথা
- কৌতূহল: প্রিয় ব্লগারদের প্রথম লিখিত পোস্টটি কী রকম ছিল...! - ভাঙ্গন
- গল্পঃ বসন্ত শেষে - আকাশ_পাগলা
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- এনামুল আজিমঃ অকালে ঝরে পড়া একটি প্রতিভা - পারভেজ
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- ভালবাসাবাসি করেন
.... তয় In Ishtyle!!!!
(অনুবাদ পোস্ট) - এম্নিতেই
- আদমচরিত 012 - মুখফোড়
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- আসুনতো বাংলায় প্যালিনড্রোম বানাই! - মনজু মজুমদার
- কেনো বলি রাজাকার? - অমি রহমান পিয়াল
- Google এর আরো কিছু রসময় গুপ্ত (Easter Egg)
- নাফিস ইফতেখার
- কিছু অতি পরিচিত সফটওয়্যারের Easter Egg - নাফিস ইফতেখার
- মোহামেডানরে গাইল দিলে দোষখে যাইবা - অমি রহমান পিয়াল
- বন্ধু তুমি - ঋভু অনিকেত
- একটি ছোট গল্প : নতুন বাসা - অপরিচিত_আবির
প্রিয় ডিরেক্টরের প্রিয় ছবি : ফ্র্যাংক ক্যাপ্রা
২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৩
জন্মসূত্রে সিসিলিয়ান ফ্যাংক ক্যাপ্রাকে আমি কখনো দেখি নি, কিন্তু তার বানানো ছবিটবি দেখে মোটামুটি যা মনে হয় যে এই ব্যক্তি আর যাই হোক না কেন নৈরাশ্যবাদীদের দলে ছিলেন না। ক্যাপ্রার যে চারটি ছবি আমি দেখেছি চারটিই আমাকে দারুণভাবে আলোড়িত করেছে। আর মজার ব্যাপার হচ্ছে তিন তিনবার অস্কারজয়ী এ পরিচালকের অস্কারজয়ী ছবিগুলোর মাত্র একটিই আমি দেখেছি। কাজেই আশা করা যায় আমার প্রিয় ছবির লিস্টে অচিরেই আরো দুটি ছবির নাম যোগ হবে। চরম হতাশার মাঝেও আশাবাদ, আর নিকষ অন্ধকারের মাঝে আলো খুঁজে পাওয়ার কাহিনী সেলুলয়েডের ফিতায় ক্যাপ্রা বন্দী করেছেন দারুণ দক্ষতায়। আর তাঁরই চারটি দারুণ ছবি নিয়েই আজকের প্যাচাল ....
It's A Wonderful Life

এই ছবিটা নিয়ে কারো কোন দ্বিমত থাকার অবকাশই নেই। দারুণ কাহিনী আর জেমস স্টুয়ার্টের অনবদ্য অভিনয় সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। একজন পরোপকারী কিন্তু ব্যর্থ, হতাশ ব্যাংকারের তুচ্ছ জীবন যে তার চারপাশে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দারুণ ভঙ্গিমায় প্রকাশ করা হয়েছে এই ছবিতে। আমার সবচেয়ে প্রিয় ছবিগুলোর একটা হলেও মজার ব্যাপার হলো ছবিটি কিন্তু মোটেও ব্যবসায়িকভাবে সফল হয় নি।
Mr. Smith Goes to Washington

রাজনীতির দুর্নীতি আর কুটচালের বিশাল দুনিয়ায় যখন অজ পাড়াগায়ের এক আদর্শবান, এলাকার হিরো এমন কোন টগবগে যুবকের আবির্ভাব ঘটে তখন কি হবে? সে কি কোনভাবেই টিকতে পারবে পলিটিকাল আর কর্পোরেট দুনীতির এই বিশাল কালোচক্রের ক্রমাগত আক্রমণের মাঝে? জিমি স্টুয়ার্ট আবারো দেখিয়ে দিলেন তাঁর অভিনয় ক্ষমতা মি, স্মিথ গো'স টু ওয়াশিংটন ছবিতে। ছবিতে দুর্নীতির মুখে প্রধান চরিত্রটির অসহায় অবস্থা, এবং শেষ লড়াইটির মতো দারুণ কিছু মুহূর্ত ছবিটিকে অসামান্য করে রেখেছে।
Arsenic and Old Lace
যারা অ্যাডামস ফ্যামিলি কার্টুনটার সাথে পরিচিত তাঁরা বিশেষ করে এই ছবিটি দেখে দারুণ মজা পাবেন। ব্রুস্টার পরিবারের একমাত্র মাথা ঠিক সদস্য মর্টিমার যখন বিয়ের পর নতুন বউ নিয়ে প্রথমবারের মতো তার পরিবারের সাথে থাকতে শুরু করে তখনি সে ধীরে ধীরে টের পেতে থাকে যে তার কাজিন একটা বদ্ধ উন্মাদ, তার আন্টি দুজনেই সিরিয়াল কিলার, এবং তার উপর যখন তার ভাই একটা মৃতদেহ নিয়ে ঘরে প্রবেশ করে তখন শুরু হয় আসল মজা ... দারুণ এক কমেডি, অবশ্য অবশ্য দেখনীয়।
It Happened One Night

রোমান হলিডের ভক্তদের আর এ ছবি দেখার দরকার নেই বলেই মনে হয়। এ ছবিতে এক ধনীর দুলালী পালিয়ে বিয়ে করবার জন্য ছদ্মবেশে বেরিয়ে পড়লেই সাক্ষাৎ হয় একজন ভবখূরে সাংবাদিকের সাথে, যে কিনা এরকম একটা স্কুপের সন্ধানেই ছিল। আর তারপর? যারা রোমান হলিডে দেখেছেন তারাই জানেনকি হতে পারে ... ক্লার্ক গেবলের চরম অভিনয় এবং ছবির সংলাপের দারুণ হিউমার ... সব মিলিয়ে অবশ্য দেখনীয় আরেকটি ছবি। ভাগ্য ভাল রোমান হলিডে পরে দেখেছিলাম, নয়তো কি আর ুদটো ছবির মজাই নিতে পারতাম??
প্রকাশ করা হয়েছে: চলচ্চিত্র চঞ্চরী বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বাবর মোহাম্মদ বলেছেন:
ছবিগুলোর ডাওনলোড লিংক দিয়ে দিলে খুব ভাল হতো। তারপরও প্রিয়তে...শুভকামনা....
লেখক বলেছেন: এইটা আসলে একটা রিভিউ পোস্ট তাই লিংক দেই নাই, কখনো দেইও না কারণ আমি নামাই হইল রেপিডশেয়ার হইতে।
পড়ার জন্য ধন্যবাদ।
হাসান মাহবুব বলেছেন:
Its a wonderful life দেইখা অনেক্ষণ কোন কথা বলতে পারিনাই। লাস্টের দিকে গলার মধ্যে দলা পাকায় উঠতেসিলো। এটা কোন এক জরিপে the most inspirational film ever নির্বাচিত হৈসিলো। ছবির মত ছবি একখান। যেসব ছবি দেখার অনুভূতি কখনও ভোলা যাবেনা সেগুলার মধ্যে একটা।It happened one night মন ভালো করে দেয়া একটা ছবি। অসাধারণ।
আচ্ছা, তুমি কুবরিকের Dr. Strangelove দেখসো? আমি এইটা কালকে মিনিট বিশেক দেখলাম, ঠিক জমতেসেনা, অথচ কত নাম শুনসি এই মুভির।
লেখক বলেছেন: ড. স্ট্রেঞ্জলাভ আমার দারুণ লেগেছে। পুরো ছুবিটা কুব্রিক বানাইছে শুধু শেষের সিনটার জন্য, মানে ড. স্ট্রেঞ্জলাভের ফিনিশিং স্টেটমেন্ট। আর শূরু থেকে দেখলে কাহিনী থ্রিলার মনে হইলেও শেষে গিয়া কুব্রিক ঐ পল্টিটা মারছে।
আর হামা ভাই আপনার গল্পটা জট্টিল টু দি পাওয়ার ইনফিনিটি হইছে, এইখানেই বলে দিলাম।
বিডি আইডল বলেছেন:
সবগুলোই চমৎকার মুভি...দুটোর লিংক আছেIt's A Wonderful Life মেগা লিংক
It's A Wonderful Life স্টেজভ্যু লিংক
Arsenic and Old Lace
লেখক বলেছেন: অনেক ধইন্যা
স্বাধীনতার বার্তা বলেছেন:
এতো পুরনো ছবিও দেখেন! হোলা হোলা!!! আমি ছবি দেখারই টাইম পাইনা, আর পুরানো ছবি তো ঝলসানো রুটি।
লেখক বলেছেন: পুরনো চালই ভাতে বাড়ে।
সময়তো আমারও নাই, এইগুলা সময় যখন ছিল তখনকার দেখা মুভি
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
আছেন কেমন?
লেখক বলেছেন: প্রজেক্ট ভালো হইলে ভালোই থাকব
ফাহাদ চৌধুরী বলেছেন:
ইটস আ ওয়ান্ডারফুল লাইফ অসাধারন লেগেছ। তার মুভিতে পরার্থবাদ, মানবিক উৎকর্ষতা, অনুপ্ররেণা এসব প্রাধান্য পেয়েছে । যদিও মাঝে মাঝে এসব সুররিয়ালিস্টিক এক্সপ্ল্যানেশান মনে হয় ।
লেখক বলেছেন: বাপ্রে আপ্নে দেখি এক কাঠি আরো বাড়া আমার থেকে!
আকাশ_পাগলা বলেছেন:
কী খবর??বস, চরম কিছু এনিমেশন মুভির পরিচয় চাই।
আগে একবার দিছিলেন, ওগুলার সবগুলা দেখা শেষ।
এবার নতুন কিছু চাই(ওগুলা বাদে)।
লেখক বলেছেন: ইক্টু ওয়েইটাও পাইয়া যাবা
মুক্ত বয়ান বলেছেন:
তুমি তো মিঞা "আনন্দ" পাতার সিনেমা রিভিউয়ার হইয়া গেলা!!!থ্যাংকু.. তোমার লিগ্গা কিছু ভালা ভালা সিনামার খোঁজ খবর পাইতাছি।
লেখক বলেছেন: আনন্দ'র রিভিউয়ার? পচাইলেন না আসলেই প্রশংসা করলেন বুঝতার্লাম না ... ![]()
বড় বিলাই বলেছেন:
+
লেখক বলেছেন: ![]()
অদ্রোহ বলেছেন:
প্রথমত্ ফ্র্যাঙ্ক কাপরারে দিয়ে এই সিরিজটা শুরু করায় অনেক ধইন্যা ,কারণ আশা করি ব্যাখা করতে হবেনা ।কাপরারে ভাল লাগার অনেক কারণের মাঝে একটা বড় কারণ হল ,প্রচন্ড হতাশার মাঝেও মানুষের আশার আলো কিভাবে ্নিভু নিভু করে জ্বলতে থাকে ,সেটার একটা দুর্দান্ত ম্যানিফেস্টেশনের জন্য।
লেখক বলেছেন: ঠিক ঠিক!
আসফাকুল আমিন বলেছেন:
প্রথম আর শেষটার নাম বহুত শুনসি .......একটাও দেখি না ......... আপাতত হিচকক নিয়া ব্যাস্ত আছি .........যদিও এখন দেকতেসি কালারস অব প্যারাডাইজ..... পুরাই শিল্প
লেখক বলেছেন: একটু বেশীই শিল্প
সুহান বলেছেন:
ইটস আ ওয়ান্ডারফুল লাইফ যথেষ্ট ভালো সিনেমা- নতুন করে বলার কিছু নাই।আর্সেনিক_ _ _ পিসিতেই আছে, দেখা হচ্ছে না। তোর রুমে সময় করে যাবো আরেকবার, আরো কিছু বাগাতে।
লেখক বলেছেন: আইসা পড়বি ... এই ব্যাপারে নো হোল্ডস বারড
লেখক বলেছেন: লিংকের জন্য ধইন্যা, তবে ব্লগেই সময় দিতে পারতাসি না আর এনিমে দেখলে এখন কবীরা গুনাহ ছাড়া আর কিছুই হবে না।
লেখক বলেছেন: খুব খ্রাপ
বোহেমিয়ান কথকতা বলেছেন:
রোমান হলি ডে দেখছিকিন্তু এই গুলার একটাও দেখি নাই
আমার বন্ধুদের সাথে কথা কইলে মনে হয় ওরা মুভিই দেখে নাই
তোমার পোস্ট পড়লে মনে হয় আমি মুভিই দেখি নাই!!
লেখক বলেছেন: ![]()
কঁাকন বলেছেন:
কি ব্যাপার গল্পকার আবীর হারিয়ে গেল নাকি?
লেখক বলেছেন: প্রমথ চৌধূরীই সম্ভবত বলে গিয়েছিলেন পৃথিবীর সব গল্প লেখা নাকি শেষ হয়ে গেছে!! আমিই বা কি করতে পারি! তবে চেষ্টা চলছে নতুন কিছু করার, সেজন্যই সময় লাগছে। খোঁজ রাখার জন্য অনেক ধন্যবাদ আপু।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ক্যাপ্রার ইউ ক্যান্ট টেক ইট উইথ ইউ টাও দেইখেন পার্লে, অবশ্যই মি. স্মিথ এর পর ...
লেখক বলেছেন: অনেক সময় লাগছে ... তবে শেষমেশ বুঝতে পারছি যে আমি লেখক নয় পাঠক হিসেবেই বেশি ভালো। কাজেই যেইটা ভালো পারি সেইটাই করতাসি।
সর্বদাবেলায়েত বলেছেন:
প্লাস, প্রিয়, ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















